১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

اِلَّا عِبَادَکَ مِنۡہُمُ الۡمُخۡلَصِیۡنَ ﴿۴۱﴾

৪১
তবে তাদের মাঝ থেকে তোমার বাছাইকৃত বান্দাদের বিষয়টি ভিন্ন।’

قَالَ ہٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسۡتَقِیۡمٌ ﴿۴۲﴾

৪২
তিনি বললেন, ‘এই সহজসরল পথপ্রদর্শন আমার দায়িত্ব।

اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَکَ مِنَ الۡغٰوِیۡنَ ﴿۴۳﴾

৪৩
ছদেখুন: ১৭:৬৬; ৩৪:২২নিশ্চয় আমার (প্রকৃত) বান্দাদের ওপর কখনো তোমার আধিপত্য চলবে না, জদেখুন: তবে পথভ্রষ্টদের মাঝে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতিরেকে।১৫০০
১৫০০। এ আয়াত ইঙ্গিত করছে যে, মানবপ্রকৃতি স্বভাবতই পবিত্র। কেবল যারা নিজেদের স্বভাবকে কলুষিত করে তারাই সত্য পথ হারায়। এই তত্ত্ব ৯১:১১ আয়াতেও বর্ণিত হয়েছে।

وَاِنَّ جَہَنَّمَ لَمَوۡعِدُہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۟ۙ۴۴﴾

৪৪
কদেখুন: ১৭:৬৪; ৩৮:৮৬আর নিশ্চয় জাহান্নামই তাদের সবার প্রতিশ্রুত স্থান।

لَہَا سَبۡعَۃُ اَبۡوَابٍ ؕ لِکُلِّ بَابٍ مِّنۡہُمۡ جُزۡءٌ مَّقۡسُوۡمٌ ﴿٪۴۵﴾

৪৫
এর রয়েছে সাতটি১৫০১ দরজা। প্রত্যেক (১৯) দরজার জন্য তাদের (অর্থাৎ বিপথগামীদের) মাফ থেকে নির্ধারিত একটি অংশ থাকবে।
সূরা আল-হিজর - রুকু ৩
১৫০১। আরবী ভাষায় সাত সংখ্যা সত্তর সংখ্যার মতোই, শুধু নির্দিষ্ট সংখ্যা অর্থেই ব্যবহৃত হয় না বরং পূর্ণতা অথবা প্রাচুর্য সম্বন্ধেও বুঝায়। এ আয়াত ইঙ্গিত করে যে, জাহান্নামের দ্বার অপরাধী ব্যক্তির কৃত নানান পাপের সংখ্যার অনুরূপ বড়ো সংখ্যক হবে। সাত সংখ্যাটি সপ্ত বাহ্য ইন্দ্রিয় (যথা: দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদ, স্পর্শ, বেদনা এবং শীতলতা ও উষ্ণতাবোধক ইন্দ্রিয় যা দিয়ে মানুষ বাহ্যজগৎ থেকে ধারণা বা জ্ঞান আহরণ করে) প্রভৃতিকেও বুঝায়।

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ؕ۴۶﴾

৪৬
নিশ্চয় মুত্তাকীরা নানাবিধ বাগান ও ঝরনাসমূহে (পরিবেষ্টিত) থাকবে।

اُدۡخُلُوۡہَا بِسَلٰمٍ اٰمِنِیۡنَ ﴿۴۷﴾

৪৭
‘তোমরা তাতে শান্তিতে ও নিরাপদে প্রবেশ করো।১৫০২
১৫০২। ‘শান্তিতে ও নিরাপদে’ অর্থ অভ্যন্তরীণ অশান্তি যা মানুষের অন্তরকে কুরে কুরে খায় তা থেকে শান্তি এবং বাহ্যিক বা দৈহিক যন্ত্রণা ও শাস্তির অবস্থা থেকে মুক্তি লাভ করা।

وَنَزَعۡنَا مَا فِیۡ صُدُوۡرِہِمۡ مِّنۡ غِلٍّ اِخۡوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیۡنَ ﴿۴۸﴾

৪৮
খদেখুন: ৫১:১৬; ৫২:১৮; ৬৮:৩৫; ৭৭:৪২; ৭৮:৩৩আর তাদের অন্তরে যে বিদ্বেষই১৫০৩ থাকুক আমরা (তা) দূর করে দেবো, তারা ভাই ভাই হয়ে সামনাসামনি আসনে বসে থাকবে।গদেখুন: ৭:৪৪ঘদেখুন: ৩৫:৩৬; ১১:১০৯,১৮চদেখুন: ৫:৯৯
১৫০৩। কেবল সেসব লোকেরাই প্রকৃত স্বর্গীয় শান্তিময় জীবন ভোগ করতে পারে যাদের হৃদয় তাদের ভাইদের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা ও আক্রোশ থেকে মুক্ত।

لَا یَمَسُّہُمۡ فِیۡہَا نَصَبٌ وَّمَا ہُمۡ مِّنۡہَا بِمُخۡرَجِیۡنَ ﴿۴۹﴾

৪৯
সেখানে কোনো ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না এবং সেখান থেকে তারা কখনো বহিষ্কৃতও হবে না।১৫০৪
১৫০৪। এ আয়াত ইঙ্গিত করছে যে, জান্নাত অবিরাম কর্মের স্থান। সেখানে বিশ্বাসীরা বিরতিহীন কঠোর পরিশ্রমের অনিবার্য ফলশ্রুতিতে যে ক্লান্তি সৃষ্টি হয় তা বোধ করবে না এবং কঠোর শ্রমের কারণে কোনো অবনতি কিংবা ৫১:৩৩; ঞ. ২৯:৩৩; ৫১:৩৬। অপচয়ের সম্মুখীন হবে না। এ আয়াতটি এ-ও স্পষ্ট নির্দেশ করছে যে, জান্নাতবাসীকে জান্নাত থেকে আদৌ বের করা হবে না।

نَبِّیٴۡ عِبَادِیۡۤ اَنِّیۡۤ اَنَا الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿ۙ۵۰﴾

৫০
(হে নবী!) তুমি আমার বান্দাদের জানিয়ে দাও, নিশ্চয় আমিই অতিশয় ক্ষমাশীল, বার বার কৃপাকারী।