৩৫

فاطر

সূরা ফাতির

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৫ রুকূ

لِیُوَفِّیَہُمۡ اُجُوۡرَہُمۡ وَیَزِیۡدَہُمۡ مِّنۡ فَضۡلِہٖ ؕ اِنَّہٗ غَفُوۡرٌ شَکُوۡرٌ ﴿۳۱﴾

৩১
তিনি যেন তাদের প্রতিদান তাদেরকে পুরোপুরি দেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, পরম গুণগ্রাহী।

وَالَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ ہُوَ الۡحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ بِعِبَادِہٖ لَخَبِیۡرٌۢ بَصِیۡرٌ ﴿۳۲﴾

৩২
আর আমরা তোমার প্রতি কিতাব (অর্থাৎ কুরআন) থেকে যা ওহী করেছি তা-ই (পূর্ণ) কদেখুন: ৩:৫৮; ৩৯:১১সত্য। (এ কিতাব) তার সত্যায়নকারী যা এর সামনে (তথা পূর্ববর্তী কিতাবে) রয়েছে। নিশ্চয় আল্লাহ নিজ বান্দাদের সম্পর্কে সবিশেষ অবহিত, সম্যক দ্রষ্টা।

ثُمَّ اَوۡرَثۡنَا الۡکِتٰبَ الَّذِیۡنَ اصۡطَفَیۡنَا مِنۡ عِبَادِنَا ۚ فَمِنۡہُمۡ ظَالِمٌ لِّنَفۡسِہٖ ۚ وَمِنۡہُمۡ مُّقۡتَصِدٌ ۚ وَمِنۡہُمۡ سَابِقٌۢ بِالۡخَیۡرٰتِ بِاِذۡنِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَضۡلُ الۡکَبِیۡرُ ﴿ؕ۳۳﴾

৩৩
এরপর আমরা আমাদের বান্দাদের মাঝ থেকে যাদের মনোনীত করেছি তাদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছি। অতএব এদের মাঝে এমনও এক শ্রেণি আছে যারা নিজেদের প্রতি অন্যায়কারী এবং তাদের মাঝে এমনও কিছু আছে যারা মধ্যপন্থি আর তাদের মাঝে এমনও কিছু আছে যারা আল্লাহর আদেশে পুণ্যকর্মে অগ্রগামী।২৪২১ এটাই হলো (আল্লাহর) মহাঅনুগ্রহ।
২৪২১। একজন মুমিনকে আধ্যাত্মিক জ্ঞান ও শৃঙ্খলার বিভিন্ন কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। প্রথম পর্যায়ে নিজের কুপ্রবৃত্তি ও ইন্দ্রিয় শক্তিকে পরাভূত করার জন্য ভীষণ যুদ্ধ করতে হয় এবং সর্বপ্রকার স্বার্থ ত্যাগ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে সে তার গন্তব্য পথের দিকে ধীরে ধীরে অগ্রগামী হতে থাকে এবং গতি বৃদ্ধি করতে থাকে। তৃতীয় পর্যায়ে আত্মত্যাগ ও প্রবৃত্তি দমন তার স্বভাবের অঙ্গ হয়ে পড়ে এবং নৈতিক উন্নতির চরম স্তরে সে পৌছে যায়। এখান থেকে জীবনে সর্বোচ্চ মার্গে উপনীত হবার চেষ্টা ও গতি তীব্রতর ও বিরামহীন হয়ে থাকে।

جَنّٰتُ عَدۡنٍ یَّدۡخُلُوۡنَہَا یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّلُؤۡلُؤًا ۚ وَلِبَاسُہُمۡ فِیۡہَا حَرِیۡرٌ ﴿۳۴﴾

৩৪
(তাদের প্রতিদান হবে) গদেখুন: ৯:৭২; ১৩:২৪; ১৬:৩২; ৬১:১৩; ৯৮:৯চিরস্থায়ী জান্নাতসমূহ, যেখানে তারা প্রবেশ করবে। ঘদেখুন: ১৮:৩২; ২২:২৪; ৭৬:২২সেখানে তাদেরকে সোনার কাঁকন এবং মুক্তা (তথা এর তৈরি অলংকার) পরানো হবে আর সেখানে তাদের পোশাক হবে রেশমের।

وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡۤ اَذۡہَبَ عَنَّا الۡحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَغَفُوۡرٌ شَکُوۡرُ ﴿ۙ۳۵﴾

৩৫
আর তারা বলবে, ‘সব প্রশংসা সেই মহান আল্লাহর- যিনি আমাদের দুঃখদুর্দশা দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের প্রতিপালক- প্রভু অতীব ক্ষমাশীল, পরম গুণগ্রাহী।

ۣالَّذِیۡۤ اَحَلَّنَا دَارَ الۡمُقَامَۃِ مِنۡ فَضۡلِہٖ ۚ لَا یَمَسُّنَا فِیۡہَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیۡہَا لُغُوۡبٌ ﴿۳۶﴾

৩৬
যিনি নিজ অনুগ্রহে এক বিশেষ মর্যাদাপূর্ণ গৃহে আমাদের ঠাঁই দিয়েছেন। কদেখুন: ১৫:৪৯এখানে কোনো ক্লেশ আমাদের স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও এখানে আমাদের স্পর্শ করে না।২৪২২
২৪২২। আলোচ্য আয়াত ও পূর্ববর্তী আয়াত থেকে বুঝা যায়, মুমিনদের জন্য ইহকালে ও পরকালে যে সর্বোচ্চ বেহেশতের প্রতিশ্রুতি কুরআনে দেওয়া হয়েছে এর স্বরূপ হলো, সকল প্রকারের ভীতি ও আশঙ্কা থেকে সম্পূর্ণ মুক্তিলাভ, মনের পূর্ণতম প্রশান্তি প্রাপ্তি, হৃদয়ে পরম সন্তোষ সৃষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির ছায়ায় আশ্রয় লাভ।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ نَارُ جَہَنَّمَ ۚ لَا یُقۡضٰی عَلَیۡہِمۡ فَیَمُوۡتُوۡا وَلَا یُخَفَّفُ عَنۡہُمۡ مِّنۡ عَذَابِہَا ؕ کَذٰلِکَ نَجۡزِیۡ کُلَّ کَفُوۡرٍ ﴿ۚ۳۷﴾

৩৭
আর যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। খদেখুন: ২০:৭৫; ৮৭:১৪তারা যে মরবে- এমন কোনো সিদ্ধান্ত তাদের বিষয়ে দেওয়া হবে না আর তাদের জন্য এর (তথা আগুনের) শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমরা প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি।

وَہُمۡ یَصۡطَرِخُوۡنَ فِیۡہَا ۚ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَالِحًا غَیۡرَ الَّذِیۡ کُنَّا نَعۡمَلُ ؕ اَوَلَمۡ نُعَمِّرۡکُمۡ مَّا یَتَذَکَّرُ فِیۡہِ مَنۡ تَذَکَّرَ وَجَآءَکُمُ النَّذِیۡرُ ؕ فَذُوۡقُوۡا فَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ نَّصِیۡرٍ ﴿٪۳۸﴾

৩৮
আর তারা সেখানে আর্তনাদ করে বলবে, )এ জাহান্নাম থেকে) বের করো। গদেখুন: ৭:৫৪; ২৬:১০৩; ৩২:১৩; ৩৯:৫৯আমরা পূর্বে ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের যা করতাম তার পরিবর্তে আমরা সৎকাজ করব।’ (আল্লাহ তাদেরকে বলবেন,) ‘আমরা কি তোমাদের এতটা আয়ু দেই নি, যেন উপদেশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি উপদেশ গ্রহণ করতে পারে? এছাড়া তোমাদের কাছে এক সতর্ককারীও এসেছিল। অতএব (এখন) তোমরা (তোমাদের অন্যায়ের) স্বাদ ভোগ করো, কারণ যালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই।’
সূরা ফাতির - রুকু ৪

اِنَّ اللّٰہَ عٰلِمُ غَیۡبِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۳۹﴾

৩৯
ঘদেখুন: ১১:১২৪; ১৬:৭৮; ২৭:৬৬নিশ্চয় আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ে অবগত। নিশ্চয় তিনি অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত।

ہُوَ الَّذِیۡ جَعَلَکُمۡ خَلٰٓئِفَ فِی الۡاَرۡضِ ؕ فَمَنۡ کَفَرَ فَعَلَیۡہِ کُفۡرُہٗ ؕ وَلَا یَزِیۡدُ الۡکٰفِرِیۡنَ کُفۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ اِلَّا مَقۡتًا ۚ وَلَا یَزِیۡدُ الۡکٰفِرِیۡنَ کُفۡرُہُمۡ اِلَّا خَسَارًا ﴿۴۰﴾

৪০
তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি পৃথিবীতে তোমাদেরকে (পূর্ববর্তীদের) স্থলাভিষিক্ত করেছেন। অতএব যে অস্বীকার করে, তার অস্বীকার তার বিরুদ্ধেই বর্তাবে। আর অস্বীকারকারীদের অস্বীকার তাদের প্রতি তাদের প্রতিপালক-প্রভুর অসন্তুষ্টিই বাড়িয়ে দেয় আর অস্বীকারকারীদের অস্বীকার তাদের জন্য ক্ষতিই বৃদ্ধি করে।