৩২

السجدة

সূরা আস-সাজদা

As-Sajdah

মক্কী ৩১ আয়াত ৩ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ৩ রুকূ

وَقَالُوۡۤا ءَاِذَا ضَلَلۡنَا فِی الۡاَرۡضِ ءَاِنَّا لَفِیۡ خَلۡقٍ جَدِیۡدٍ ۬ؕ بَلۡ ہُمۡ بِلِقَآیِٔ رَبِّہِمۡ کٰفِرُوۡنَ ﴿۱۱﴾

১১
আর তারা বলে, ‘আমরা যখন মাটিতে বিলীন হয়ে যাব, তখনো কি অবশ্যই আমরা এক নতুন সৃজনে রূপান্তরিত হবো?’ সত্য কথা হলো, তারা তো নিজেদের প্রতিপালক- প্রভুর সাক্ষাতের অস্বীকারকারী।

قُلۡ یَتَوَفّٰٮکُمۡ مَّلَکُ الۡمَوۡتِ الَّذِیۡ وُکِّلَ بِکُمۡ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ تُرۡجَعُوۡنَ ﴿٪۱۲﴾

১২
তুমি বলো, ‘তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতাই তোমাদের প্রাণ হরণ করবে। এরপর তোমাদের প্রতিপালক-প্রভুর দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’
সূরা আস-সাজদা - রুকু ১

وَلَوۡ تَرٰۤی اِذِ الۡمُجۡرِمُوۡنَ نَاکِسُوۡا رُءُوۡسِہِمۡ عِنۡدَ رَبِّہِمۡ ؕ رَبَّنَاۤ اَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَارۡجِعۡنَا نَعۡمَلۡ صَالِحًا اِنَّا مُوۡقِنُوۡنَ ﴿۱۳﴾

১৩
আর তুমি যদি দেখতে, যখন অপরাধীরা তাদের প্রতিপালক-প্রভুর সামনে নতশির হয়ে থাকবে (এবং বলবে), ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! (যা কিছু তুমি বলেছিলে তা) আমরা দেখলাম ও শুনলাম। কদেখুন: ১৮:১০৬; ২৯:২৪; ৩০:১৭অতএব তুমি আমাদের ফেরত পাঠাও, যেন আমরা সৎকাজ করতে পারি। নিশ্চয় আমরা (তোমার কথায়) বিশ্বাস স্থাপনকারী হবো।’খদেখুন: ২৩:১০০-১০১; ৩৫:৩৮; ৩৯:৫৯

وَلَوۡ شِئۡنَا لَاٰتَیۡنَا کُلَّ نَفۡسٍ ہُدٰٮہَا وَلٰکِنۡ حَقَّ الۡقَوۡلُ مِنِّیۡ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنَ الۡجِنَّۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۴﴾

১৪
আর আমরা যদি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে আমরা অবশ্যই তার উপযুক্ত হিদায়াত দান করতাম, কিন্তু আমার কথাই সত্য প্রমাণিত হলো যে, গদেখুন: ১১:১২০; ১৫:৪৪; ৩৮:৮৬‘আমি অবশ্যই সব জিন ও মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব।২৩২৫
২৩২৫। এ আয়াতটি পূর্বে অবতীর্ণ ১৫:৪৩-৪৪ নম্বর আয়াতের প্রতি ইঙ্গিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘তবে পথভ্রষ্টদের মাঝে যারা তোমার অনুসরণ করবে তারা ব্যতিরেকে, নিশ্চয় জাহান্নামই তাদের সবার প্রতিশ্রুত স্থান।’ এতে বুঝা যায়, ‘ভ্রান্তপথ অবলম্বনকারীরা’-ই দোযখে নিক্ষিপ্ত হবে।

فَذُوۡقُوۡا بِمَا نَسِیۡتُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ۚ اِنَّا نَسِیۡنٰکُمۡ وَذُوۡقُوۡا عَذَابَ الۡخُلۡدِ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۵﴾

১৫
অতএব তোমাদের আজকের এ দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে যাবার দরুন (আযাবের) স্বাদ ভোগ করো। নিশ্চয় আমরাও তোমাদের বিস্মৃত করে দিয়েছি। এছাড়াও তোমাদের কৃতকর্মের দরুন স্থায়ী আযাবের স্বাদ ভোগ করো। সিজদা

اِنَّمَا یُؤۡمِنُ بِاٰیٰتِنَا الَّذِیۡنَ اِذَا ذُکِّرُوۡا بِہَا خَرُّوۡا سُجَّدًا وَّسَبَّحُوۡا بِحَمۡدِ رَبِّہِمۡ وَہُمۡ لَا یَسۡتَکۡبِرُوۡنَ ﴿ٛ۱۶﴾

১৬
আমাদের নিদর্শনাবলির প্রতি কেবল তারাই ঈমান আনে, যাদেরকে সেগুলো স্মরণ করানো হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালক-প্রভুর প্রশংসাসহ (তাঁর) পবিত্রতা ঘোষণা করে আর তারা অহংকার করে না।
সিজদাহ্‌

تَتَجَافٰی جُنُوۡبُہُمۡ عَنِ الۡمَضَاجِعِ یَدۡعُوۡنَ رَبَّہُمۡ خَوۡفًا وَّطَمَعًا ۫ وَّمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ﴿۱۷﴾

১৭
খদেখুন: ২১:৯১তাদের পার্শ্বদেশ শয্যা ত্যাগ করে (তাহাজ্জুদের উদ্দেশ্যে) উঠে পড়ে এবং নিজেদের প্রতিপালক-প্রভুকে ভয় ও আশা নিয়ে ডাকে। আর আমরা তাদেরকে যা দান করেছি তা থেকে তারা খরচ করে।গদেখুন: ৪০:৫৯

فَلَا تَعۡلَمُ نَفۡسٌ مَّاۤ اُخۡفِیَ لَہُمۡ مِّنۡ قُرَّۃِ اَعۡیُنٍ ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۸﴾

১৮
অতএব কোনো পুণ্যাত্মা জানে না, তাদের (অর্থাৎ মুমিনদের) জন্য নিজ কৃতকর্মের প্রতিদানস্বরূপ চোখ জুড়ানো কত কী যে গোপন করে রাখা হয়েছে! *২৩২৬
২৩২৬। বেহেশতের আরাম-আয়েশ ও সুখস্বাচ্ছন্দ্য সম্বন্ধে বলতে গিয়ে রসূল করীম (সা.) বলেছেন, কোনো চোখ তা (বেহেশতের আশীর্বাদসমূহ) দেখে নি, কোনো কান তাদের সঠিক বর্ণনা শোনে নি, এমনকি মানুষের মন সেসব ঐশী আশিস সম্পর্কে ধারণা পর্যন্ত করতে পারে না (বুখারী, কিতাবুত তফসীর, সূরা আস-সাজদা)। এ হাদীস থেকে বুঝা যায়, পরকালীন জীবনের কল্যাণসমূহ পার্থিব বস্তুর মতো কিছু নয়। ধর্মপরায়ণ ও বিশ্বাসী ব্যক্তিদের ইহজীবনের প্রতিটি সৎকাজ ও পুণ্যকর্ম বিভিন্ন ধরনের আধ্যাত্মিক তৃপ্তিদায়ক আশিসরূপে তাদের সামনে উপস্থিত করা হবে। কুরআনের সেসব আশিসের যে বর্ণনামূলক বিবরণ আছে তা উপমামাত্র। আলোচ্য আয়াতটির অর্থ এ-ও হতে পারে, পরকালে ধার্মিক ও বিশ্বাসী ব্যক্তিদের ওপর যে-সকল ঐশী অনুগ্রহ, দান, আশীর্বাদ ও পুরস্কার বর্ষণ করা হবে সেগুলো গুণে, মানে ও পরিমাণে এতই উচ্চপর্যায়ের হবে যে, মানুষ ইহজীবনে তা কল্পনাও করতে পারবে না। সেসব উচ্চাঙ্গীন ঐশী আশিসসমূহ হবে মানুষের কল্পনাতীত।

اَفَمَنۡ کَانَ مُؤۡمِنًا کَمَنۡ کَانَ فَاسِقًا ؕؔ لَا یَسۡتَوٗنَ ﴿۱۹﴾؃

১৯
কদেখুন: ১৭:১০৮,১১০; ১৯:৫৯অতএব মুমিন ব্যক্তি কি দুষ্কর্মপরায়ণ ব্যক্তির মতো হতে পারে? এরা কখনো সমান হতে পারে না।

اَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ جَنّٰتُ الۡمَاۡوٰی ۫ نُزُلًۢا بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۰﴾

২০
বাকি রইল তাদের বিষয়- ঘদেখুন: ৩০:১৬; ৩৫:৮; ৪২:২৩; ৪৫:৩১; ৫:৩৮; ২২:২৩যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। অতএব তাদের জন্য তাদের কৃতকর্মের প্রতিদানে আপ্যায়নস্বরূপ থাকবে (মর্যাদানুযায়ী) বসবাসযোগ্য সব বাগান।