৬৮

القلم

সূরা আল-কালাম

Al-Qalam

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

وَلَا تُطِعۡ کُلَّ حَلَّافٍ مَّہِیۡنٍ ﴿ۙ۱۱﴾

১১
আর তুমি কথায় কথায় কসম খায় এমন কোনো লাঞ্ছিত ব্যক্তির কথা মেনো না।

ہَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِیۡمٍ ﴿ۙ۱۲﴾

১২
গদেখুন: ১০৪:২(যে) চরম ছিদ্রান্বেষী (এবং) ভীষণ কুৎসা রটনাকারী,৩০৯৪
৩০৯৪। যে মিথ্যা রটনা ও বদনামকারীর দিকে এ আয়াত ও পূর্ববর্তী তিনটি আয়াত দৃষ্টি আকর্ষণ করেছে, সেই বিশেষ ব্যক্তি সম্ভবত ওয়ালীদ বিন মুগীরা অথবা আবু জাহল। এ আয়াত সাধারণভাবেও প্রত্যেক এমন ব্যক্তি, যে মিথ্যার নেতৃত্ব দেয়, তার প্রতিও প্রযোজ্য।

مَّنَّاعٍ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ اَثِیۡمٍ ﴿ۙ۱۳﴾

১৩
ঘদেখুন: ৫০:২৬(যে) ভালো কাজে অনেক বেশি বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী (ও) চরম পাপিষ্ঠ,

عُتُلٍّۭ بَعۡدَ ذٰلِکَ زَنِیۡمٍ ﴿ۙ۱۴﴾

১৪
(যে) বড়োই কঠোরচিত্ত, অধিকন্তু জারজ।

اَنۡ کَانَ ذَا مَالٍ وَّبَنِیۡنَ ﴿ؕ۱۵﴾

১৫
কদেখুন: ২৩:৫৬; ৭৪:১৩-১৪(তার এতসব দম্ভ কেবল) তার অনেক ধনসম্পদ ও সন্তানসন্ততির অধিকারী হবার কারণে!৩০৯৫
৩০৯৫। সকল প্রকারের পাপ জন্ম নেয় দুষ্কর্ম, সত্যের বিরোধিতা, আত্মম্ভরিতা এবং অহংকার থেকে। এগুলো সে ব্যক্তির নৈতিক রোগ, যে ব্যক্তি অন্যায় উপায়ে বহু ধনসম্পদ একত্র করেছে, ক্ষমতাশালী ও প্রভাবশালী হয়েছে। এ আয়াতের অপর অর্থ এ-ও হতে পারে, একজন লোক যদি ধনবান ও প্রভাবশালী হয় তথাপি সে ভদ্র, নম্র না হয়ে যদি অহংকারী, নীচ ও হীনম্মন্য হয়, তাহলে সে কোনোমতেই সম্মান ও শ্রদ্ধার যোগ্য হতে পারে না।

اِذَا تُتۡلٰی عَلَیۡہِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۶﴾

১৬
খদেখুন: ৮:৩২; ১৬:২৫; ৮৩:১৪তার কাছে যখন আমাদের আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে, ‘(এগুলো তো) পূর্ববর্তীদের কেচ্ছাকাহিনি।’

سَنَسِمُہٗ عَلَی الۡخُرۡطُوۡمِ ﴿۱۷﴾

১৭
নিশ্চয় আমরা তার নাকে দাগ দেবো।৩০৯৬
৩০৯৬। ‘নাকে দাগ দেবো’ অর্থ কলঙ্কিত ও অপমানিত করা।

اِنَّا بَلَوۡنٰہُمۡ کَمَا بَلَوۡنَاۤ اَصۡحٰبَ الۡجَنَّۃِ ۚ اِذۡ اَقۡسَمُوۡا لَیَصۡرِمُنَّہَا مُصۡبِحِیۡنَ ﴿ۙ۱۸﴾

১৮
নিশ্চয় আমরা (সেভাবে) তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে আমরা বাগানের মালিকদের পরীক্ষা করেছিলাম। তারা যখন এ মর্মে কসম খেয়েছিল, ভোর হতেই তারা এর ফসল অবশ্যই কেটে আনবে,৩০৯৭
৩০৯৭। এখানে হীনম্মন্য, লোভী ও আত্মগর্বিত অবিশ্বাসীদেরকে সেসব বাগানের মালিকের সঙ্গে তুলনা করা হয়েছে, যারা বাগানের পরিচর্যাকারীদের ফলের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে প্রবঞ্চকের মতো সমস্ত ফল নিজেরাই ভোগ করে।

وَلَا یَسۡتَثۡنُوۡنَ ﴿۱۹﴾

১৯
আর তারা আল্লাহর নাম নেয় নি।৩০৯৮
৩০৯৮। ‘বাগানের’ মালিকরা অন্যের পরিশ্রমের ফল নিজেরাই খেয়ে মোটাতাজা হলো, অন্যদের প্রাপ্য ন্যায্য অংশ তাদেরকে দিল না। তারা তাদের পরিশ্রমের ফল লাভের ব্যাপারে এবং বাগানের ফসলপ্রাপ্তির ব্যাপারে এতই নিশ্চিত ছিল যে, তারা কোনো অঘটনের কথা চিন্তাও করতে পারে নি। এমনকি আল্লাহকে পর্যন্ত একেবারে ভুলে গিয়েছিল। ‘আল্লাহ যদি চান’ এতটুকু বলে আল্লাহর কাছ থেকে নিরাপত্তা যাচনা করার সৌভাগ্যও তাদের হলো না।

فَطَافَ عَلَیۡہَا طَآئِفٌ مِّنۡ رَّبِّکَ وَہُمۡ نَآئِمُوۡنَ ﴿۲۰﴾

২০
গদেখুন: ৩:১১৮; ১৮:৪৩অতএব তাদের ঘুমন্ত অবস্থায় তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সেটির (তথা বাগানের) ওপর দিয়ে একটি ঘূর্ণি (বায়ু) বয়ে গেল।