১০৪

الهمزة

সূরা আল-হুমাযা

Al-Humazah

মক্কী ১০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১প্রত্যেক পরনিন্দাকারী (ও) ছিদ্রান্বেষীর৩৪৩১ জন্য (শাস্তির পর) শাস্তি নির্ধারিত।
৩৪৩১। ‘হুমাযা’ অর্থ সেই ব্যক্তি, যে অপরের অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করে ও দুর্নাম রটায়। ‘লুমাযা’ অর্থ সেই ব্যক্তি, যে অপরের অনুপস্থিতিতেও দুর্নাম করে, উপস্থিতিতেও দুর্নাম করে (আকরাব)। পূর্ববর্তী সূরাতে দুটি মৌলিক গুণ তথা সততা ও ধৈর্যকে শান্তির উৎস বলা হয়েছে। আর এ সূরাতে সে দুটি গুণের বিপরীত দুটি দোষের উল্লেখ করা হয়েছে যা সামাজিক শান্তিশৃঙ্খলাকে বিনষ্ট করে দেয়। ছিদ্রান্বেষণ ও কুৎসা রটনা এমনই দুটি প্রধান দোষ- যা বর্তমানের তথাকথিত সভ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।

ۣالَّذِیۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَہٗ ۙ﴿۳﴾

৩
গদেখুন: ৯:৩৪; ৮৯:২১যে ধনসম্পদ জমা করে এবং তা গুনতে থাকে।৩৪৩২
৩৪৩২। পার্থিব ধনসম্পদের অদম্য লোভলালসা মানুষকে মোহগ্রস্ত ও অন্ধ করে তোলে। অর্থলিপ্সা এবং ধনসম্পদের উপাসনাই হলো বর্তমান বস্তুতান্ত্রিক সভ্যতার সর্বনাশা বিষ।

یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ﴿۴﴾

৪
সে মনে করে, তার ধনসম্পদ তাকে অমর করে রাখবে।৩৪৩৩
৩৪৩৩। দুর্ভাগা কৃপণ ন্যায়-অন্যায় ভেদাভেদ না করেই সম্পদ আহরণ করে জমাতে থাকে। ভালো কাজে খরচ না করে সঞ্চিত ধনসম্পদ নিয়ে সে গৌরব বোধ করে। সে মনে করে, এ ধনসম্পদই তাকে অমরত্ব দান করবে, বিস্মৃতির কবল থেকে তার নামকে রক্ষা করবে এবং এ সম্পদের বদৌলতে তার বংশধরেরাও স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকবে, কিন্তু হায়, এরূপ ধারণা কত ভুল!

کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۵﴾

৫
কখনো না! তাকে অবশ্যই ‘হুতামা’য় নিক্ষেপ করা হবে।৩৪৩৪
৩৪৩৪। মানুষের পক্ষে এর চেয়ে বেশি অপমানজনক ও মর্মপীড়াদায়ক কী হতে পারে যখন সে স্বচক্ষে দেখতে পায়, যে বিষয়টিকে (অর্থাৎ ইসলামকে) সে মনেপ্রাণে ঘৃণা করে ধ্বংস করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করেছে, সে বিষয়টি তার চোখের সামনে দিন দিন উন্নতি লাভ করছে এবং সমুজ্জ্বল ও সম্মানিত হয়ে উঠেছে। এ মর্মযাতনা ও অন্তর্জালা কুরাইশ-নেতাদের হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল যখন তারা দেখেছিল, ইসলামের কচি চারাটি তাদের সামনে বিরাট বৃক্ষে পরিণত হয়েছে।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡحُطَمَۃُ ؕ﴿۶﴾

৬
আর কীসে তোমাকে অবহিত করবে, সেই ‘হুতামা৩৪৩৪-ক খদেখুন: ৪৯:১৩; ৬৮:১২কী?
৩৪৩৪-ক। আরবরা বলে, ‘হাতামাহু আস- অর্থাৎ সিন্ধু’ বার্ধক্য তাকে ভেঙে ফেলেছে (লেইন)।

نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ﴿۷﴾

৭
(এটি) আল্লাহর প্রজ্বলিত আগুন,কদেখুন: ৯০:২১

الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ﴿۸﴾

৮
যা (সরাসরি) হৃৎপিণ্ডে আঘাত হানে।

اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ﴿۹﴾

৯
নিশ্চয় তা তাদের বিরুদ্ধে আবদ্ধ করে রাখা হবে।৩৪৩৫
৩৪৩৫। আবদ্ধ আগুনের উত্তাপ বহুগুণ বেড়ে যায়।

فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ﴿٪۱۰﴾

১০
সম্প্রসারিত স্তম্ভসমূহে।৩৪৩৫-ক,*
সূরা আল-হুমাযা - রুকু ১
৩৪৩৫-ক। ‘সম্প্রসারিত স্তম্ভসমূহে’ যেগুলো টেনে বিস্তৃত করা হয়েছে বলতে কুঅভ্যাস, মন্দ রীতিনীতি, প্রচলিত কুপ্রথাসমূহকেও বুঝাতে পারে, যার দরুন অবিশ্বাসীরা উৎকৃষ্ট মানবীয় জীবন ও নৈতিক মূল্যবোধের সাথে নিজেদের জীবনকে খাপ খাওয়াতে পারে না।
* এ সূরার মাঝে শেষ যুগে আবিষ্কৃত মানব-বিধ্বংসী পারমাণবিক বোমা বিস্ফোরণের চিত্র নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য হযরত মির্যা তাহের আহমদ, খলীফাতুল মসীহ রাবে (রাহে.) প্রণীত Revelation, Rationality, Knowledge and Truth গ্রন্থ দ্রষ্টব্য।