পারা ১০

وَاعۡلَمُوۡۤا اَنَّمَا غَنِمۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَاَنَّ لِلّٰہِ خُمُسَہٗ وَلِلرَّسُوۡلِ وَلِذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ۙ اِنۡ کُنۡتُمۡ اٰمَنۡتُمۡ بِاللّٰہِ وَمَاۤ اَنۡزَلۡنَا عَلٰی عَبۡدِنَا یَوۡمَ الۡفُرۡقَانِ یَوۡمَ الۡتَقَی الۡجَمۡعٰنِ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۲﴾

৪২
আর তোমরা জেনে রাখো, খদেখুন: ৮:৭০যে গনিমতই (তথা যুদ্ধলব্ধ সম্পদ) তোমাদের হস্তগত হয়, এর এক-পঞ্চমাংশ আল্লাহর জন্য (অর্থাৎ ধর্মীয় কাজের জন্য) ও রসূলের জন্য আর নিকটাত্মীয়স্বজন, এতিম, মিসকিন এবং পথিকদের জন্য (নির্ধারিত)।১১২২ তোমরা যদি আল্লাহর প্রতি এবং সে বিষয়ের প্রতি ঈমান রাখো যা আমরা ‘ইয়াউমাল ফুরকান১১২৩এ (অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্তের দিনে) আমাদের বান্দার প্রতি অবতীর্ণ করেছিলাম; গদেখুন: ৩:১৪,১৬৭যেদিন দুদলের সংঘর্ষ হয়েছিল (তাহলে উপরোক্ত নির্দেশ পালন করো)। আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।
সূরা আল-আনফাল
১১২২। এ আয়াত যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন সম্পর্কে বর্ণনা করেছে (৮:২ দ্রষ্টব্য)। এর এক-পঞ্চমাংশ উম্মতের ইমাম বা খলীফার জন্য নির্দিষ্ট থাকবে। তিনি যেমন প্রয়োজন মনে করবেন সেরূপে উল্লিখিত পাঁচ শ্রেণির মাঝে তিনি তা বণ্টন করবেন। নবী করীম (সা.)-এর অংশ দরিদ্র মুসলমানদের উপকারার্থে ব্যয় করা হতো যদিও তিনি নিজেই একান্ত অনাড়ম্বর ও অতি সাধারণ জীবনযাপন করতেন। ইমাম মালিক (রহ.)-এর মতে সমবণ্টন অপরিহার্য নয়। বণ্টনের কাজ ইমামের হাতে ছেড়ে দেওয়া প্রয়োজন। তিনি সময় ও অবস্থাভেদে প্রয়োজনমতো ভাগ করে দেবেন। হযরত নবী করীম (সা.) এবং তাঁর চার রাশেদ খলীফার যুগেও এরূপ পদ্ধতি বা নিয়মই প্রচলিত ছিল। অবশিষ্ট চার-পঞ্চমাংশ সৈনিকদের মাঝে বিতরণ করে দেওয়া হতো। তারা বেতনভুক্ত ছিল না। এমনকি সাধারণত তারা নিজেরাই যুদ্ধের খরচ বহন করত। এটা ছিল সেই সময়ে বিরাজমান অবস্থা মোকাবিলার জন্য গৃহীত জরুরি ব্যবস্থা। কারণ তখন কোনো নিয়মিত বেতনভুক্ত সেনাবাহিনী ছিল না এবং কোনো নিয়মিত রাষ্ট্রীয় কোষাগারও ছিল না। নিকটাত্মীয় বলতে হাশিম এবং আব্দুল মুত্তালিবের সকল বংশধরকে বুঝায়, যারা যাকাত থেকে উপকৃত হতে পারত না। ১১২৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১১২৩। ‘ফুরকান দিবস’ বদরের যুদ্ধের ঐতিহাসিক দিনটিকে বুঝায়।

اِذۡ اَنۡتُمۡ بِالۡعُدۡوَۃِ الدُّنۡیَا وَہُمۡ بِالۡعُدۡوَۃِ الۡقُصۡوٰی وَالرَّکۡبُ اَسۡفَلَ مِنۡکُمۡ ؕ وَلَوۡ تَوَاعَدۡتُّمۡ لَاخۡتَلَفۡتُمۡ فِی الۡمِیۡعٰدِ ۙ وَلٰکِنۡ لِّیَقۡضِیَ اللّٰہُ اَمۡرًا کَانَ مَفۡعُوۡلًا ۬ۙ لِّیَہۡلِکَ مَنۡ ہَلَکَ عَنۡۢ بَیِّنَۃٍ وَّیَحۡیٰی مَنۡ حَیَّ عَنۡۢ بَیِّنَۃٍ ؕ وَاِنَّ اللّٰہَ لَسَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿ۙ۴۳﴾

৪৩
(স্মরণ করো!) তোমরা যখন (উপত্যকার প্রান্তে আর (বাণিজ্য) কাফেলা ছিল তোমাদের নীচের দিকে। আর তোমরা (যুদ্ধরত উভয়দল( যদি যুদ্ধ আরম্ভ করার জন্য কোনো সময় নির্ধারণও করতে সেক্ষেত্রে নির্ঘাত (নিজেদের স্বার্থ রক্ষায়) সময় নির্ধারণের ক্ষেত্রে তোমরা মতভেদ করতে।১১২৪ কিন্তু পূর্ব নির্ধারিত ঐশী নিষ্পত্তি করবেন বলে নির্ধারিত ছিল, যেন সুস্পষ্ট নিদর্শনবলে যাদের ধ্বংস হবার ছিল তারা ধ্বংস হয়। আর যাদের সুস্পষ্ট নিদর্শনবলে জীবিত সাব্যস্ত হবার ছিল তারা যেন জীবিত সাব্যস্ত হয়। আর নিশ্চয় আল্লাহই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।১১২৫
সূরা আল-আনফাল
১১২৪। বদরের প্রান্তরের তিনটি দলের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট বর্ণনামূলক এক চিত্র এ আয়াত তুলে ধরেছে। মুসলমানরা মদীনার নিকটবর্তী অবস্থানে ছিল, মক্কার সৈন্যবাহিনী শহর থেকে আরো দূরে অবস্থান করছিল এবং মক্কাবাসীদের সওদাগরি কাফেলা যা সিরিয়া থেকে আসছিল, তা সমুদ্রের উপকূলের দিকে ছিল। আয়াতের বর্ণনা হলো, মুসলমানদের ওপর যদি যুদ্ধের সময় নির্ধারণ করার বিষয়টি ছেড়ে দেওয়া হতো তাহলে নিশ্চয় তারা মতভেদ করত এবং প্রথম সংঘর্ষের দিনটিকে স্থগিত রাখাই পছন্দ করত, কেননা সে সময়ে তাদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং অত্যধিক দক্ষ ও সুসজ্জিত শত্রুসেনাকে যুদ্ধের ময়দানে মোকাবিলা করার জন্য তারা নিজেদেরকে যথেষ্ট শক্তিশালী মনে করছিল না, কিন্তু আল্লাহ তা’লা এক বিশেষ শক্তিশালী নিদর্শন প্রকাশ করার লক্ষ্যে এ সংঘর্ষ ঘটিয়েছিলেন।
১১২৫। আল্লাহ তা’লা চূড়ান্তভাবে স্থির করেছিলেন যে, মক্কাবাসীদের পরাজিত হওয়া উচিত।

اِذۡ یُرِیۡکَہُمُ اللّٰہُ فِیۡ مَنَامِکَ قَلِیۡلًا ؕ وَلَوۡ اَرٰٮکَہُمۡ کَثِیۡرًا لَّفَشِلۡتُمۡ وَلَتَنَازَعۡتُمۡ فِی الۡاَمۡرِ وَلٰکِنَّ اللّٰہَ سَلَّمَ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۴۴﴾

৪৪
(স্মরণ করো!) কদেখুন: ৩:১৪যখন আল্লাহ তোমাকে তোমার স্বপ্নে তাদেরকে (সংখ্যায়) স্বল্প১১২৬ দেখাচ্ছিলেন, আর তিনি যদি তোমাকে তাদের )সংখ্যা) বেশি দেখাতেন তবে (হে মুমিনরা!( তোমরা অবশ্যই ভীরুতা প্রদর্শন করতে এবং নিশ্চয় তোমরা এ গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পর মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ (তোমাদের) রক্ষা করেছেন। নিশ্চয় তিনি মনের গোপন কথা ভালোভাবে জানেন।
সূরা আল-আনফাল
১১২৬। বদর প্রান্তর অভিমুখে যাবার পথে মহানবী (সা.) কাশফে প্রকৃত বিরাট বাহিনীকে অতি অল্পসংখ্যক সৈন্যরূপে দেখেছিলেন (জরীর, ১০ম খণ্ড, পৃ. ৯)। এর মর্ম এই ছিল যে, তারা সংখ্যাগরিষ্ঠ ও সুসজ্জিত হওয়া সত্ত্বেও পরাজয় বরণ করবে।

وَاِذۡ یُرِیۡکُمُوۡہُمۡ اِذِ الۡتَقَیۡتُمۡ فِیۡۤ اَعۡیُنِکُمۡ قَلِیۡلًا وَّیُقَلِّلُکُمۡ فِیۡۤ اَعۡیُنِہِمۡ لِیَقۡضِیَ اللّٰہُ اَمۡرًا کَانَ مَفۡعُوۡلًا ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿٪۴۵﴾

৪৫
আর (স্মরণ করো!) তোমরা যখন সামনাসামনি হলে তখন তিনি তাদেরকে তোমাদের দৃষ্টিতে কম করে দেখাচ্ছিলেন এবং তাদের দৃষ্টিতেও তোমাদেরকে অনেক কম দেখাচ্ছিলেন,১১২৭ যেন আল্লাহ একটি অবধারিত বিষয়ের নিষ্পত্তি করে দেন। কদেখুন: ৩:১৪আর সব বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়।
সূরা আল-আনফাল - রুকু ৫
১১২৭। পূর্ববর্তী আয়াত শত্রু সেনাদেরকে নবী করীম (সা.)-এর নিকট কাশফে দৃষ্টিগোচর হবার দিকে ইঙ্গিত করেছিল। পক্ষান্তরে এ আয়াত যুদ্ধের ময়দানে তাদের প্রকৃত অবস্থার প্রতি নির্দেশ করছে। শত্রুপক্ষ তাদের এক-তৃতীয়াংশ টিলার পেছনে লুকিয়ে রেখেছিল। সে কারণে মুসলমানরা তাদের প্রকৃত সংখ্যার দুই-তৃতীয়াংশ সৈন্য দেখতে পাচ্ছিল। এছাড়া শত্রুরা প্রকৃত অবস্থা জানতেও দেয় নি এই ভেবে যে, পাছে ভয়ে অভিভূত হয়ে মুসলমানরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করে এবং লড়াই করতে অস্বীকার করে। উভয় পক্ষের এ ধারণার ফলে দুদলই উৎসাহিত হয়েছিল এবং ভীষণ দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। ফলে মীমাংসাকৃত বিষয়টি কার্যে রূপায়িত হলো- অর্থাৎ মক্কার কাফিররা কলঙ্কজনক ও সর্বনাশা পরাজয় বরণ করল। আরবী অভিধানে ‘কালীলাম’ অর্থ হীনবলও হতে পারে- তফসীরে সগীর দ্রষ্টব্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا لَقِیۡتُمۡ فِئَۃً فَاثۡبُتُوۡا وَاذۡکُرُوا اللّٰہَ کَثِیۡرًا لَّعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿ۚ۴۶﴾

৪৬
খদেখুন: ২:২১১; ৩:১১০; ৩৫:৫হে যারা ঈমান এনেছ! তোমরা যখন কোনো সেনাদলের মুখোমুখি হও তখন অবিচল থাকো এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করো যেন তোমরা সফল হতে পারো।গদেখুন: ৮:১৬; ৪৭:৫ঘদেখুন: ৩৩:৪২; ৬২:১১; ৩:৩৩; ৪:৬০; ৮:২১; ২৪:৫৫
সূরা আল-আনফাল

وَاَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَا تَنَازَعُوۡا فَتَفۡشَلُوۡا وَتَذۡہَبَ رِیۡحُکُمۡ وَاصۡبِرُوۡا ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿ۚ۴۷﴾

৪৭
আর আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো এবং পরস্পর বিবাদে লিপ্ত হয়ো না নতুবা তোমরা মনোবল হারিয়ে বসবে আর তোমাদের প্রভাব-প্রতাপ১১২৮ লোপ পাবে। অতএব তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন।
সূরা আল-আনফাল
১১২৮। ‘রিহুন’-এর অর্থ অন্যান্য অর্থ ছাড়াও প্রভাব, শক্তি এবং বিজয়ও বুঝায় (লেইন)। ৩:১৮২; ২২:১০; ছ. ৩:১৮৩; ২২:১১; ৪১:৪৭।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ خَرَجُوۡا مِنۡ دِیَارِہِمۡ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ وَاللّٰہُ بِمَا یَعۡمَلُوۡنَ مُحِیۡطٌ ﴿۴۸﴾

৪৮
আর তোমরা তাদের মতো হয়ো না যারা (নিজেদের কাজের বিষয়ে) অহংকার করার জন্য ও লোক-দেখানোর উদ্দেশ্যে নিজেদের বাড়িঘর থেকে বের হয়েছিল। আর তারা আল্লাহর পথে যেতে (লোকদের) বাধা দেয়। আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন।
সূরা আল-আনফাল

وَاِذۡ زَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ وَقَالَ لَا غَالِبَ لَکُمُ الۡیَوۡمَ مِنَ النَّاسِ وَاِنِّیۡ جَارٌ لَّکُمۡ ۚ فَلَمَّا تَرَآءَتِ الۡفِئَتٰنِ نَکَصَ عَلٰی عَقِبَیۡہِ وَقَالَ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّنۡکُمۡ اِنِّیۡۤ اَرٰی مَا لَا تَرَوۡنَ اِنِّیۡۤ اَخَافُ اللّٰہَ ؕ وَاللّٰہُ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿٪۴۹﴾

৪৯
আর (স্মরণ করো! এক মানুষরূপী) কদেখুন: ৬:৪৪; ১৬:৬৪; ২৭:২৫; ২৯:৩৯শয়তান১১২৯ যখন তাদের কার্যকলাপ তাদেরকে আকর্ষণীয় করে দেখিয়েছিল এবং বলেছিল, খদেখুন: ১৪:২৩; ৫৯:১৭‘আজ তোমাদের ওপর কোনো মানুষ জয়ী হতে পারবে না এবং নিশ্চয় আমি তোমাদের পৃষ্ঠপোষক।’ এরপর দুদল যখন মুখোমুখি হলো তখন সে সটকে পড়ল এবং বলল, ‘নিশ্চয় তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি অবশ্যই তা দেখতে পাচ্ছি, যা তোমরা দেখো না। নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি১১৩০ আর আল্লাহ কঠোর শাস্তিদাতা।’
সূরা আল-আনফাল - রুকু ৬
১১২৯। এ আয়াতে সুরাকা বিন মালিক বিন জুশামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সে মক্কার লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করেছিল, কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মক্কার সৈন্যবাহিনী তখনো মক্কাতে অবস্থান করছিল, তখন কুরাইশ সর্দারদের অনেকে ভীতি প্রকাশ করেছিল যে, কুরাইশদের শত্রুপক্ষীয় বনু কিনানা গোত্রের একটি শাখা বনু বকর, তাদের অনুপস্থিতিতে অপ্রত্যাশিতভাবে মক্কা অধিকার করতে পারে অথবা মক্কার সেনাবাহিনীকে পেছন থেকে আক্রমণ করতে পারে। বনু কিনানা-র এক সর্দার সুরাকা কর্তৃক এ ভীতি দূর করা হয়েছিল। তার গোত্রের লোকেরা তাদের কোনো ক্ষতি করবে না বলে সে তাদেরকে আশ্বস্ত করেছিল (জরীর, ১০ম খণ্ড, পৃ. ১৩)।
১১৩০। সুরাকা যখন মুসলমানদের দৃঢ়সংকল্প দেখল তার মনে ভীতির সঞ্চার হলো, কারণ মুসলমানদেরকে দেখে তার প্রত্যয় জন্মেছিল তারা হয় জয়ী হবে, নয় মৃত্যুবরণ করবে। উতবা এবং উমাইর বদর প্রান্তরে একই দৃশ্য ১১৩১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রত্যক্ষ করেছিল এবং মক্কাবাসীদের বলেছিল যে, মুসলমানদেরকে দেখে মনে হচ্ছিল, তারা ‘মৃত্যুর অন্বেষী’ অর্থাৎ তারা যেন মরণকে খুঁজে বেড়াচ্ছিল (তাবারী)।

اِذۡ یَقُوۡلُ الۡمُنٰفِقُوۡنَ وَالَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ غَرَّہٰۤؤُ لَآءِ دِیۡنُہُمۡ ؕ وَمَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَاِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۵۰﴾

৫০
(স্মরণ করো!) গদেখুন: ৩৩:১৩মুনাফিক এবং যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে তারা যখন বলেছিল, ‘এদেরকে (অর্থাৎ মুসলমানদেরকে) তাদের ধর্ম ধোঁকা দিয়েছে।’ অথচ যে-ই আল্লাহর ওপর ভরসা করে, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আল-আনফাল

وَلَوۡ تَرٰۤی اِذۡ یَتَوَفَّی الَّذِیۡنَ کَفَرُوا ۙ الۡمَلٰٓئِکَۃُ یَضۡرِبُوۡنَ وُجُوۡہَہُمۡ وَاَدۡبَارَہُمۡ ۚ وَذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِیۡقِ ﴿۵۱﴾

৫১
আর হায়, তুমি যদি কাফিরদের মৃত্যুর সে সময়টি দেখতে পেতে! যখন ফেরেশতারা তাদের মুখে ও পিঠে আঘাত করে আর (বলে,) তোমরা দহনের শাস্তি ভোগ করো।
সূরা আল-আনফাল