২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

فَاَخَذۡنٰہُ وَجُنُوۡدَہٗ فَنَبَذۡنٰہُمۡ فِی الۡیَمِّ ۚ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الظّٰلِمِیۡنَ ﴿۴۱﴾

৪১
খদেখুন: ২:৫১; ৭:১৩৭; ১৭:১০৪; ২০:৭৯; ২৬:৬৭; ৭৯:২৬অতএব আমরা তাকে ও তার সেনাদলকে পাকড়াও করলাম এবং সাগরে তাদের নিক্ষেপ করলাম। অতএব দেখো, সীমালঙ্ঘনকারীদের পরিণতি কীরূপ হয়েছিল!

وَجَعَلۡنٰہُمۡ اَئِمَّۃً یَّدۡعُوۡنَ اِلَی النَّارِ ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ لَا یُنۡصَرُوۡنَ ﴿۴۲﴾

৪২
আর আমরা তাদের এরূপ নেতা বানিয়েছিলাম, কদেখুন: ৭:১৩৪যারা (লোকদের) আগুনের দিকে ডাকত। আর কিয়ামত দিবসে তাদেরকে সাহায্য করা হবে না।

وَاَتۡبَعۡنٰہُمۡ فِیۡ ہٰذِہِ الدُّنۡیَا لَعۡنَۃً ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ ہُمۡ مِّنَ الۡمَقۡبُوۡحِیۡنَ ﴿٪۴۳﴾

৪৩
আর এ পৃথিবীতে আমরা তাদের পেছনে অভিশাপ লাগিয়ে রেখেছি এবং কিয়ামত দিবসে তারা দুর্ভাগাদের২২১৭-ক অন্তর্ভুক্ত হবে।
সূরা আল-কাসাস - রুকু ৪
২২১৭-ক। ‘মাকবৃহ’ অর্থ শুভ বা ভালো থেকে বঞ্চিত বা বিতাড়িত, ভালো কিছু থেকে কুকুরের মতো বিতাড়িত হওয়া, জঘন্যরূপে অঙ্কিত (লেইন)।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ مِنۡۢ بَعۡدِ مَاۤ اَہۡلَکۡنَا الۡقُرُوۡنَ الۡاُوۡلٰی بَصَآئِرَ لِلنَّاسِ وَہُدًی وَّرَحۡمَۃً لَّعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۴۴﴾

৪৪
আর নিশ্চয় আমরা পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করে দেবার পর মূসাকে কিতাব দান করেছিলাম। (এটা) লোকদের জন্য দৃষ্টি উন্মোচনকারী এবং হিদায়াত ও কৃপাস্বরূপ ছিল, যেন তারা উপদেশ গ্রহণ করে।

وَمَا کُنۡتَ بِجَانِبِ الۡغَرۡبِیِّ اِذۡ قَضَیۡنَاۤ اِلٰی مُوۡسَی الۡاَمۡرَ وَمَا کُنۡتَ مِنَ الشّٰہِدِیۡنَ ﴿ۙ۴۵﴾

৪৫
আর তুমি (তূর পর্বতের) পশ্চিম পাশে ছিলে না, যখন আমরা মূসার প্রতি প্রত্যাদেশ পাঠিয়েছিলাম এবং তুমি (প্রত্যক্ষ) সাক্ষীদের অন্তর্ভুক্তও ছিলে না।২২১৮
২২১৮। এ আয়াতের অভিপ্রায় হলো, হযরত নবী করীম (সা.)-এর আবির্ভাব সম্বন্ধে হযরত মূসা (আ.)-এর ভবিষ্যদ্বাণী (দ্বিতীয় বিবরণ ১৮:১৮) এত বিস্তারিত এবং সুস্পষ্টভাবে পূর্ণ হয়েছে, যেন তিনি ব্যক্তিগতভাবে মূসা (আ.)-এর সঙ্গে ভবিষ্যদ্বাণী করার সময় উপস্থিত ছিলেন।

وَلٰکِنَّاۤ اَنۡشَاۡنَا قُرُوۡنًا فَتَطَاوَلَ عَلَیۡہِمُ الۡعُمُرُ ۚ وَمَا کُنۡتَ ثَاوِیًا فِیۡۤ اَہۡلِ مَدۡیَنَ تَتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِنَا ۙ وَلٰکِنَّا کُنَّا مُرۡسِلِیۡنَ ﴿۴۶﴾

৪৬
কিন্তু আমরা বহু জাতির উত্থান ঘটিয়েছিলাম, অতঃপর তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়ে গিয়েছিল।২২১৯ আর তুমি মিদিয়ানবাসীদের কাছেও আমাদের আয়াতসমূহ পড়ে শোনানোর জন্য তাদের মাঝে ছিলে না,২২১৯-ক অথচ আমরাই হলাম রসূল প্রেরণকারী।
২২১৯। শত শত বছর পার হয়ে গেল। হযরত মূসা (আ.)-এর পরবর্তীকালে ধারাবাহিকভাবে অগণিত নবীর আগমন হয়েছে এবং তাঁরা নিজ নিজ বাণী প্রচার করে গেছেন, কিন্তু দ্বিতীয় বিবরণ ১৮:১৮ শ্লোকে উল্লিখিত ‘মূসার মতো নবী’ হবার দাবি সেসব নবীদের মধ্যে কেউই করলেন না। পবিত্র কুরআন অবতীর্ণ হয়ে দাবি উপস্থাপন করল, হযরত মূসা (আ.)-এর মহান ভবিষ্যদ্বাণীটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মধ্যে পূর্ণ হয়েছে (৭৩:১৬)। সুতরাং ভবিষ্যদ্বাণী প্রামাণ্যরূপে ঐশী ভিত্তিতেই ছিল এবং তা মূসা (আ.)-এর বহু শতাব্দী পরে আবির্ভূত নবী করীম (সা.) কর্তৃক তাঁর মুখে প্রক্ষিপ্ত হতে পারে না। হযরত মূসা (আ.)-এর জাতির লোকেরা কালের ব্যবধানে পবিত্র নবী করীম (সা.) সম্পর্কে অন্যান্য ভবিষ্যদ্বাণীসহ উক্ত ভবিষ্যদ্বাণীটিও প্রায় ভুলে গিয়েছিল।
২২১৯-ক। একথাগুলো হযরত মূসা (আ.)-এর সাথে রসূল করীম (সা.)-এর লক্ষণীয় সাদৃশ্যের প্রতি নির্দেশ করে। হযরত মূসা (আ.) যেমন মিদিয়ানে অপরিচিত লোকদের মধ্যে দশ বছর বাস করার পর তাঁর জাতির নির্যাতিত লোকদেরকে ফেরাউনের দাসত্ববন্ধন থেকে মুক্ত করার জন্য দাবি উত্থাপন করতে মিশরে ফিরে গিয়েছিলেন, সেরূপ মহানবী (সা.) মদীনায় দশ বছর বাস করে বিজয় অভিযানে মক্কায় প্রত্যাবর্তন করেছিলেন।

وَمَا کُنۡتَ بِجَانِبِ الطُّوۡرِ اِذۡ نَادَیۡنَا وَلٰکِنۡ رَّحۡمَۃً مِّنۡ رَّبِّکَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰٮہُمۡ مِّنۡ نَّذِیۡرٍ مِّنۡ قَبۡلِکَ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۴۷﴾

৪৭
আর তুমি তূর পর্বতের পাশে ছিলে না কদেখুন: ২০:১২-১৩; ৭৯:১৭যখন আমরা (মূসাকে) ডেকেছিলাম, কিন্তু এটি তোমার প্রতিপালক-প্রভুর কৃপা, খদেখুন: ৩২:৪; ৩৬:৭যেন তুমি সে জাতিকে সতর্ক করো,২২২০ যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নি, যার ফলে তারা উপদেশ গ্রহণ করে।
২২২০। এ আয়াতের অন্তর্নিহিত অর্থ হলো, নবী করীম (সা.)-এর পক্ষে এটা সম্ভব ছিল না যে, প্রথমে তাঁর সম্পর্কে মূসা (আ.) কর্তৃক ভবিষ্যদ্বাণী করানো (দ্বিতীয় বিবরণ ১৮:১৮) এবং পরে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করতে তিনি আবির্ভূত হয়েছেন বলে দাবি করা।

وَلَوۡلَاۤ اَنۡ تُصِیۡبَہُمۡ مُّصِیۡبَۃٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ فَیَقُوۡلُوۡا رَبَّنَا لَوۡلَاۤ اَرۡسَلۡتَ اِلَیۡنَا رَسُوۡلًا فَنَتَّبِعَ اٰیٰتِکَ وَنَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۴۸﴾

৪৮
আর তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের ওপর কোনো দুর্দশা নেমে আসলে কেন তারা বলে না, গদেখুন: ২০:১৩৫‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি কেন আমাদের কাছে রসূল পাঠাও নি, এর ফলে আমরা তোমার নিদর্শনাবলির অনুসরণ করতে এবং মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারতাম?’*
* এ প্রশ্নের উত্তর প্রশ্নেই নিহিত রয়েছে। আর কেন তারা আল্লাহকে দোষারোপ করতে পারে না- এর কারণ হলো, মানুষের অপকর্মের জন্য শাস্তি দেবার পূর্বেই আল্লাহ সবসময় তাদের কাছে সতর্ককারী পাঠিয়ে থাকেন (৬:১৩২ আয়াত দেখুন)। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

فَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ مِنۡ عِنۡدِنَا قَالُوۡا لَوۡلَاۤ اُوۡتِیَ مِثۡلَ مَاۤ اُوۡتِیَ مُوۡسٰی ؕ اَوَلَمۡ یَکۡفُرُوۡا بِمَاۤ اُوۡتِیَ مُوۡسٰی مِنۡ قَبۡلُ ۚ قَالُوۡا سِحۡرٰنِ تَظٰہَرَا ۟ٝ وَقَالُوۡۤا اِنَّا بِکُلٍّ کٰفِرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
অতঃপর তাদের কাছে যখন আমাদের পক্ষ থেকে সত্য এলো তখন তারা বলল, কদেখুন: ৬:১২৫‘মূসাকে যা দেওয়া হয়েছিল সেরূপ তাকে (অর্থাৎ মুহাম্মদকে) কেন দেওয়া হলো না?’ ইতিপূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করে নি?* তারা বলেছিল, (এরা) দুইজন (অর্থাৎ মূসা ও হারূন) জাদুকর (ছাড়া কিছুই নয়), যারা একে অপরকে সাহায্য করে।’ তারা বলেছিল, ‘আমরা তাদের প্রত্যেকেরই অস্বীকারকারী।’খদেখুন: ১১:১৫

قُلۡ فَاۡتُوۡا بِکِتٰبٍ مِّنۡ عِنۡدِ اللّٰہِ ہُوَ اَہۡدٰی مِنۡہُمَاۤ اَتَّبِعۡہُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۵۰﴾

৫০
তুমি বলো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে আল্লাহর কাছ থেকে একটি কিতাব নিয়ে আসো যা এ দুটির (অর্থাৎ তওরাত ও কুরআনের) চেয়ে অধিক উত্তম পথপ্রদর্শনকারী,২২২১ যেন আমি এর অনুসরণ করতে পারি।’
২২২১। ঐশী কিতাবসমূহের মধ্যে কুরআন এবং তওরাতের উচ্চমার্গের পরোক্ষ উল্লেখ করেছে এ আয়াত। ঐশী গ্রন্থের মধ্যে কুরআন মজীদ পরম উৎকর্ষের মানদণ্ডে উৎকৃষ্টতম এবং তওরাত কিতাব দ্বিতীয় স্থানে রয়েছে।