৭৯

النازعات

সূরা আন-নাযিআত

An-Nazi`at

মক্কী ৪৭ আয়াত ২ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৭ আয়াত এবং ২ রুকূ

فَاَرٰٮہُ الۡاٰیَۃَ الۡکُبۡرٰی ﴿۫ۖ۲۱﴾

২১
এরপর সে তাকে অনেক বড়ো এক নিদর্শন দেখালো।৩২৪৪
৩২৪৪। ‘অনেক বড়ো এক নিদর্শন’ বলতে মূসা (আ.) কর্তৃক প্রদর্শিত ‘লাঠির নিদর্শন’-কে বুঝিয়েছে যা তার অন্যান্য নিদর্শন থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল (২০:২১)।

فَکَذَّبَ وَعَصٰی ﴿۫ۖ۲۲﴾

২২
তবুও সে (মূসাকে) মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল এবং অবাধ্যতা করল।

ثُمَّ اَدۡبَرَ یَسۡعٰی ﴿۫ۖ۲۳﴾

২৩
এরপর সে তাড়াহুড়া করে পৃষ্ঠপ্রদর্শন করল।

فَحَشَرَ فَنَادٰی ﴿۫ۖ۲۴﴾

২৪
আর সে (মানুষ) জড়ো করল এবং ঘোষণা দিল।

فَقَالَ اَنَا رَبُّکُمُ الۡاَعۡلٰی ﴿۫ۖ۲۵﴾

২৫
আর সে (লোকদের) বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ পালনকর্তা।’

فَاَخَذَہُ اللّٰہُ نَکَالَ الۡاٰخِرَۃِ وَالۡاُوۡلٰی ﴿ؕ۲۶﴾

২৬
এর ফলে আল্লাহ তাকে পারলৌকিক ও ইহলৌকিক শাস্তি দেবার জন্য ধৃত করলেন।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّمَنۡ یَّخۡشٰی ﴿ؕ٪۲۷﴾

২৭
নিশ্চয় যে (আল্লাহকে) ভয় করে, এতে তার জন্য এক বড়ো শিক্ষা নিহিত।
সূরা আন-নাযিআত - রুকু ১

ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰہَا ﴿ٝ۲۸﴾

২৮
সৃজনের দিক থেকে তোমরা কি বেশি। আর ভাল সুদৃঢ়, আকাশ- যা তিনি নাকি সেই আকাশ- গড়েছেন?৩২৪৫
৩২৪৫। অকল্পনীয়ভাবে জটিল অথচ এত ত্রুটিহীনভাবে সৃষ্ট এ সৌরমণ্ডলই এক অকাট্য যুক্তি- যা দিয়ে সহজেই প্রমাণ করা যায়, ‘মৃত্যুর পরও জীবন আছে’, কেননা যে মহামহিমান্বিত আল্লাহ এ বিশ্বজগৎকে অনস্তিত্ব থেকে

رَفَعَ سَمۡکَہَا فَسَوّٰٮہَا ﴿ۙ۲۹﴾

২৯
এর উচ্চতাকে৩২৪৫-ক তিনি অনেক উন্নীত করেছেন, এরপর একে সুবিন্যস্ত করেছেন।
৩২৪৫-ক। ‘সামক’ অর্থ ছাদ, ভিতরের ছাদ, উচ্চতা, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ (লেইন) ।

وَاَغۡطَشَ لَیۡلَہَا وَاَخۡرَجَ ضُحٰہَا ﴿۪۳۰﴾

৩০
আর (তিনি) এর রাতকে ঢেকে দিয়েছেন এবং এর প্রভাতকে করেছেন উদ্ভাসিত।৩২৪৬
৩২৪৬। দিন-রাতের পালাক্রমে আগমন পৃথিবীর সাথে সম্পৃক্ত, কিন্তু এ আয়াতে এ ব্যাপারটি আকাশের প্রতি আরোপিত হয়েছে, কেননা সৌরমণ্ডলের কার্যক্রমের দরুনই রাত ও দিনের সৃষ্টি হয়।