المؤمن
Al-Mu'min
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরা এবং পরবর্তী কয়েকটি সূরা এমনইভাবে এক পর্যায়ভুক্ত যে, এ সূরাগুলো, সংকেতাক্ষর ‘হা মীম’ দ্বারা আরম্ভ হয়েছে। এ সূরাগুলো পরস্পরের কাছাকাছি সময়ে অবতীর্ণ হয়েছে এবং কুরআনের অবতরণ বিষয় নিয়ে সূরাগুলো শুরু করা হয়েছে। হযরত ইবনে আব্বাস ও ইকরিমার মতে সূরাগুলো মক্কাতে সে সময়ে অবতীর্ণ হয়েছিল যখন ইসলামের বিরোধিতা তীব্র, সংঘবদ্ধ ও ভীষণ রূপ পরিগ্রহ করেছিল (আয়াত: ৫৬, ৭৮) এবং হযরত নবী করীম (সা.)-এর শত্রুরা তাঁর প্রাণনাশের চেষ্টায় রত ছিল (আয়াত: ২৯)। এ গ্রুপের শেষ সূরার সমাপ্তির দিকে রসূলুল্লাহ (সা.)-কে সান্ত্বনা ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শীঘ্রই তাঁর এবং শত্রুদের মধ্যে আল্লাহ তা’লা উপযুক্ত বিচার ও ঐশী মীমাংসা সম্পাদন করবেন। অন্ধকারাচ্ছন্ন, কুচক্রী শত্রুশক্তি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দেবদেবীর উপাসনা সারা আরব দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সমগ্র দেশ অতি শীঘ্রই একমাত্র আল্লাহর উপাসনা ও প্রশংসায় মুখরিত হয়ে উঠবে। আলোচ্য সূরাটি এই শুভ কথা বলে আরম্ভ হয়েছে, সর্বশক্তিমান ও সুমহান আল্লাহ এই উদ্দেশ্যে কুরআন অবতীর্ণ করেছেন, যেন তাঁর মহিমা ও পবিত্রতা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয় এবং অবিশ্বাস তিরোহিত হয়ে যায়।
ওপরে বলা হয়েছে, এ সূরা একটি সুদৃঢ় ঘোষণার মাধ্যমে আরম্ভ হয়েছে। ঘোষণাটি হলো, সময় সমুপস্থিত হয়েছে যখন মিথ্যার ওপর সত্য জয় লাভ করবে, অধর্মের ওপর ধর্ম বিজয়ী হবে এবং প্রচলিত মূর্তিপূজার স্থলে এক আল্লাহর উপাসনা ও প্রশংসাগীতি প্রতিষ্ঠিত হবে। এই পূর্ণতম পরিবর্তন ‘কুরআনের’ দ্বারা সুসম্পন্ন হবে। সত্যের শত্রুরা প্রাণপণ চেষ্টা করবে, এমনকি তাদের সর্বশক্তি নিয়োগ করবে যাতে অঙ্কুরেই ইসলামকে নির্মূল করে দিতে পারে, কিন্তু তাদের এই অভিসন্ধি ও প্রচেষ্টা কোনো কাজে আসবে না। নবী করীম (সা.)-কে আশ্বাস দেওয়া হলো, তিনি যেন কাফিরদের বাহ্যিক ধনবল, জনবল ও শক্তির আড়ম্বর দেখে প্রতারিত বা বিভ্রান্ত না হন, কেননা এত কিছু থাকা সত্ত্বেও তারা নিশ্চিতভাবে পরাজিত হবে। নবী করীম (সা.)-কে আরো বলা হলো, তাঁর প্রতিপক্ষ কাফিররাই প্রথম ও একমাত্র সত্যবিরোধী জাতি নয়। তাদের পূর্বে আরো বহু জাতি গত হয়েছে যারা তাদের কাছে আগত নবীগণকে হত্যা করার চেষ্টা করেছিল এবং এভাবে সে নবীগণের উদ্দেশ্যকে বানচাল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু আল্লাহ তা’লার শাস্তি এসে তাদেরকেই ধ্বংস করে দিল। তেমনইভাবে রসূলুল্লাহ (সা.)-এর শত্রুদেরকেও আল্লাহ তা’লার শাস্তি এসে ঘিরে ফেলবে। অতঃপর মূসা (আ.)-এর শত্রুদের পরিণতির উদাহরণ দিয়ে বলা হয়েছে, নবী করীম (সা.)-এর শত্রুদেরও একই দুঃখজনক পরিণতি ঘটবে। মূসা (আ.) ফেরাউনকে যখন সত্য গ্রহণের আহ্বান জানালেন, ফেরাউন তা প্রত্যাখ্যান করল। তখন ফেরাউনের গৃহের একজন ‘বিশ্বাসী’ ব্যক্তি অত্যন্ত জোরালো ও যুক্তিপূর্ণ বক্তৃতা দিয়ে ফেরাউনের জাতিকে বুঝাতে চেষ্টা করলেন যে, মূসার মতো লোককে হত্যা করার চেষ্টা করা ঠিক হবে না, কেননা এটা তো কোনো দোষের ব্যাপার বা অপরাধ নয় যে, তিনি একমাত্র আল্লাহকেই তাঁর প্রভু মনে করেন। বরং মূসা (আ.)-এর এই বিশ্বাসের পেছনে অকাট্য যুক্তি ও শক্তিশালী প্রমাণ রয়েছে। সেই ব্যক্তি তাদেরকে সাবধান করে বললেন, তারা যেন তাদের ক্ষমতা ও জাগতিক ধনসম্পদের ওপর নির্ভর করে ভুল পথে পা না বাড়ায়, কেননা এগুলো অতি অস্থায়ী বস্তু। দুঃখের বিষয়, সে ব্যক্তির সৎ ও সরল উপদেশ দ্বারা উপকৃত হওয়া দূরে থাকুক, ফেরাউন বরং সে ব্যক্তির কথাকে হাসিবিদ্রুপ করে উড়িয়ে দিল। অতঃপর এ সূরা একটি অমোঘ ঐশী নিয়মের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক বলছে, আল্লাহ তা’লার সাহায্য ও সহায়তা সর্বকালেই তাঁর প্রেরিত পুরুষদের সাথে এবং তাঁদের অনুসারীদের সাথে রয়েছে ও থাকবে। আর অবিশ্বাসীরা চিরদিন ব্যর্থতার যে গ্লানি বহন করে এসেছে, দুনিয়ার শেষ দিন পর্যন্ত সেই ব্যর্থতাই তাদের ভাগ্যে জুটতে থাকবে। ঐশী নিয়ম প্রত্যেক নবীর সময়েই কার্যকর হয়েছে এবং মহানবী (সা.)-এর ক্ষেত্রে এই নিয়ম সর্বাপেক্ষা উজ্জ্বলরূপে কার্যকর হবে। অতঃপর অবিশ্বাসীদেরকে বলা হয়েছে, মহানবী (সা.)-এর দাবিকে প্রত্যাখ্যান করার কোনো কারণই তাদের কাছে নাই। তাঁর আগমন এমন অভিনব কিছু নয়। প্রাকৃতিক মর্ত্যলোকে যেমন রাতের পর দিন আসে, তেমনই আধ্যাত্মিক জগতেও নৈতিক অধঃপতনের পর পরই আধ্যাত্মিক পুনর্জাগরণের সূচনা হয়ে থাকে। এটাই প্রাকৃতিক ফামান আযলামু-২৪ আল-মুমিন (৪০)
বিধি ও আল্লাহ তা’লার সাধারণ নিয়ম। যেহেতু এই বিশ্ব আধ্যাত্মিকভাবে মৃত হয়ে গিয়েছিল, সেহেতু আল্লাহ তা’লা এতে নতুন জীবন সঞ্চার করার জন্য মহানবী (সা.)-কে যথাসময়ে পাঠিয়েছেন। এরপর সূরাটি এই কথা বলে সমাপ্তি টানছে যে, আল্লাহ তা’লা মানুষের শারীরিক প্রয়োজনসমূহ মেটানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। অতএব তিনি তাদের নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবেন না, তা চিন্তা করা যায় না। তিনি স্মরণাতীত কাল থেকে মানুষের আধ্যাত্মিক প্রয়োজনসমূহ মিটিয়ে এসেছেন। তিনি তাঁর রসূল ও নবীগণকে পৃথিবীতে পাঠিয়ে আসছেন, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে থাকেন এবং আল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপন করেন। মানুষ তার প্রকৃত প্রভু ও প্রকৃত স্রষ্টাকে তাঁদের মাধ্যমেই চিনতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অন্ধকারের সন্তানেরা নিজেদের নির্বুদ্ধিতা ও অকৃতজ্ঞতার কারণে সেসব প্রেরিত মহাপুরুষকে যুগে যুগে অস্বীকার করে এসেছে এবং আল্লাহ তা’লার অসন্তুষ্টি অর্জন করেছে।
** পূর্ববর্তী সূরায় মানবজাতিকে উপদেশ দেওয়া হয়েছে, আল্লাহর রহমত থেকে তাদের নিরাশ হওয়া উচিত নয়। আসলে নৈরাশ্য শয়তানের বৈশিষ্ট্য। আর যারা সরল অন্তঃকরণে আল্লাহর রহমতের ওপর ভরসা করবে এবং তারা তাদের পাপ থেকে প্রকৃত অর্থে তওবা করবে, সেক্ষেত্রে আল্লাহ তা’লা সব পাপ ক্ষমা করার ক্ষমতা রাখেন।
এভাবেই পূর্ববর্তী সূরায় বলা হয়েছে, ফেরেশতারা আরশের পরিমণ্ডলকে ঘিরে রেখেছেন, কিন্তু এ সূরায় আরো বলা হয়েছে, তোমাদের ক্ষমার বিষয়টি সেসব ফেরেশতার দোয়ার সাথেও সম্পৃক্ত যারা আল্লাহর আরশকে সমুন্নত করে রেখেছেন।
আল্লাহ তা’লা তো কোনো আরশে বসে থাকার মতো জড়বস্তু নন যে, এ আরশকে ফেরেশতারা উঠিয়ে রেখেছেন। আল্লাহ তো সর্বত্র বিরাজমান এবং তিনি বিশ্বজগতের সবকিছু ধরে রেখেছেন। এজন্য এখানে আল্লাহর পবিত্র হবার গুণের উল্লেখ রয়েছে। ‘আরশ’ বলতে হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র হৃদয়কে বুঝানো হয়েছে, যা আল্লাহর সিংহাসন। তাঁর (সা.) হৃদয়ে শক্তি দেবার জন্য ফেরেশতারা একে চারদিক থেকে ঘিরে রাখে এবং আল্লাহ তা’লার পাপী বান্দাদের জন্যও দোয়া করে থাকে। সুতরাং আমার দৃঢ়বিশ্বাস, এ দিয়ে রসূলুল্লাহ (সা.)-এর হৃদয়ের আরশ থেকে উত্থিত সেসব দোয়াকে বুঝানো হয়েছে, যা তিনি (সা.) সেসব পুণ্যবান বান্দা এবং তাদের বংশধরদের জন্য করেছেন যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসতে থাকবে।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
حٰمٓ ۚ﴿۲﴾
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ۙ﴿۳﴾
غَافِرِ الذَّنۡۢبِ وَقَابِلِ التَّوۡبِ شَدِیۡدِ الۡعِقَابِ ۙ ذِی الطَّوۡلِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ اِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۴﴾
مَا یُجَادِلُ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ اِلَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَلَا یَغۡرُرۡکَ تَقَلُّبُہُمۡ فِی الۡبِلَادِ ﴿۵﴾
کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّالۡاَحۡزَابُ مِنۡۢ بَعۡدِہِمۡ ۪ وَہَمَّتۡ کُلُّ اُمَّۃٍۭ بِرَسُوۡلِہِمۡ لِیَاۡخُذُوۡہُ وَجٰدَلُوۡا بِالۡبَاطِلِ لِیُدۡحِضُوۡا بِہِ الۡحَقَّ فَاَخَذۡتُہُمۡ ۟ فَکَیۡفَ کَانَ عِقَابِ ﴿۶﴾
وَکَذٰلِکَ حَقَّتۡ کَلِمَتُ رَبِّکَ عَلَی الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّہُمۡ اَصۡحٰبُ النَّارِ ۘ﴿ؔ۷﴾
اَلَّذِیۡنَ یَحۡمِلُوۡنَ الۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَہٗ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ وَیُؤۡمِنُوۡنَ بِہٖ وَیَسۡتَغۡفِرُوۡنَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ رَبَّنَا وَسِعۡتَ کُلَّ شَیۡءٍ رَّحۡمَۃً وَّعِلۡمًا فَاغۡفِرۡ لِلَّذِیۡنَ تَابُوۡا وَاتَّبَعُوۡا سَبِیۡلَکَ وَقِہِمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿۸﴾
رَبَّنَا وَاَدۡخِلۡہُمۡ جَنّٰتِ عَدۡنِ ۣالَّتِیۡ وَعَدۡتَّہُمۡ وَمَنۡ صَلَحَ مِنۡ اٰبَآئِہِمۡ وَاَزۡوَاجِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ۙ﴿۹﴾
وَقِہِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنۡ تَقِ السَّیِّاٰتِ یَوۡمَئِذٍ فَقَدۡ رَحِمۡتَہٗ ؕ وَذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۱۰﴾