১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

وَاُتۡبِعُوۡا فِیۡ ہٰذِہِ الدُّنۡیَا لَعۡنَۃً وَّیَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اَلَاۤ اِنَّ عَادًا کَفَرُوۡا رَبَّہُمۡ ؕ اَلَا بُعۡدًا لِّعَادٍ قَوۡمِ ہُوۡدٍ ﴿٪۶۱﴾

৬১
আর ইহকালে এবং কিয়ামত দিবসেও তাদের ভাগ্যে অভিশাপ নির্ধারিত করে দেওয়া হলো। শোনো! নিশ্চয় আদ জাতি তাদের প্রতিপালক-প্রভুকে অস্বীকার করেছে। সাবধান! হৃদের জাতি আদ-এর জন্য ধ্বংস১৩২৫-ক অবধারিত।
সূরা হুদ - রুকু ৫
১৩২৫-ক। ‘বুদান’ দ্বারা দূরত্ব, অভিশাপ বা অমঙ্গল প্রার্থনা বুঝায়। ‘বাউদা’ থেকে ‘বুদ’ উৎপন্ন, যার আভিধানিক অর্থ: সে দূরে রইল, নিপাত গেল, অভিশপ্ত হলো। যেমন- বলা হয়ে থাকে, ‘বুদান লাহু’ অর্থাৎ সে অভিশপ্ত হোক বা সে নিপাত যাক (লেইন)। ফিরিস্তির মধ্যে সামূদ নামের উল্লেখ পাওয়া যায় খোদিত এক শীলালিপিতে, যা সেই রাজা তার বিজয়ের গৌরবময় স্মৃতি রক্ষার্থে খোদাই করিয়েছিল। গ্রিক ঐতিহাসিকদের মধ্যে ডাইডোরাস (৮০ খ্রিষ্টপূর্ব), প্লিনী (৭৯ খ্রিষ্টপূর্ব) এবং টলেমী তাঁদের রচিত পুস্তকে সামূদ জাতির সম্বন্ধে উল্লেখ করেছেন। রোম সম্রাট জাসটিনিয়ান (JUSTINIAN) যখন আরব দেশ আক্রমণ করেছিল তখন তার সৈন্যবাহিনীতে তিনশ সামূদী সৈন্য ছিল, কিন্তু ইসলামের আবির্ভাবের পূর্বে এই উপজাতির চিহ্ন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল (‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’ দ্রষ্টব্য)।

وَاِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا ۘ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ ہُوَ اَنۡشَاَکُمۡ مِّنَ الۡاَرۡضِ وَاسۡتَعۡمَرَکُمۡ فِیۡہَا فَاسۡتَغۡفِرُوۡہُ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَیۡہِ ؕ اِنَّ رَبِّیۡ قَرِیۡبٌ مُّجِیۡبٌ ﴿۶۲﴾

৬২
কদেখুন: ১১:২৯,৮৯আর সামূদ১৩২৬ জাতির প্রতি তাদের ভাই সালেহকে (পাঠিয়েছিলাম)। সে বলেছিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। তিনি ভূমি থেকে তোমাদের উদ্ভব ঘটিয়েছেন এবং তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব তোমরা তাঁর কাছে ক্ষমা চাও এবং তওবা করে তাঁর দিকে প্রত্যাবর্তন করো। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু নিকট (এবং দয়া) গ্রহণকারী।’
সম্পাদিত
১৩২৬। ‘সামূদ’ শব্দটি আরবী হওয়াতে প্রতীয়মান হয়, এই জাতি আরব বংশোদ্ভূত এবং এক আরব উপজাতি । এটা এক অসার যুক্তি যে, সালেহ কোনো বিদেশি নামের অনুবাদ, কারণ কুরআন করীম সকল বিদেশি নাম অনুবাদ না করে অপরিবর্তিতভাবে গ্রহণ করেছে, যেমন- মূসা ( Moses), হারূন (Harun), ইউনুস (Jonah) এবং যাকারিয়া (Zachariah)। ‘সামূদ’ ছিল আদ জাতির উত্তরাধিকারী (৭:৭৫)। সুতরাং আদও ছিল আরবীয়দের মধ্যেই একজাতি। আবার আদ জাতিও নূহ (আ.)-এর জাতির উত্তরাধিকারী। এতেই প্রমাণিত হয়, নূহ (আ.) একজন আরব ছিলেন। অবশ্য নূহ (আ.)-এর আবির্ভাব হয়েছিল মেসোপটেমিয়াতে এবং এই অঞ্চল পুরাকালে আরবদের দ্বারা শাসিত হতো। গ্রিক ঐতিহাসিকদের মতে ‘সামূদ’ জাতির অবস্থান খ্রিষ্টিয় যুগের কিছু পূর্বের কোনো এক সময়ে ছিল। তাদের মতে হিজর বা আগরা এই জাতির বাসস্থান। তারা এদেরকে সাদেনি নামে অভিহিত করত এবং হিজর-এর নিকটবর্তী একটি স্থানেরও উল্লেখ করত যাকে আরবের লোকেরা ‘ফাজ্জ আন-নাকাহ’ বলে থাকে। টলেমি (Ptolemy- ১৪০ খ্রিষ্টপূর্ব) বলেন: হিজর-এর নিকটে ‘বাদানাতা’ নামে এক স্থান আছে। ফুতুহুশ শামের প্রণেতা আবু ইসমাঈল বলেন: সামূদ জাতি বসরা (সিরিয়া) এবং এডেন-এর নিকটবর্তী অঞ্চলে বিস্তার লাভ করেছিল এবং সেখানে তারা শাসন করত। সম্ভবত তারা উত্তর দিকে দেশান্তরিত হয়েছিল। আল-হিজর (যা মাদাইনে সালেহ নামেও পরিচিত) বোধ হয় এই জাতির রাজধানী ছিল যা মদীনা এবং তাবুকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই হিজর সেই উপত্যকার অন্তর্গত যাকে ‘ওয়াদিয়ে কুরা’ বলা হয়। এটা প্রণিধানযোগ্য বিষয় যে, কুরআন করীমের বহু স্থানে হৃদ এবং সালেহ নবী (আ.)-এর বর্ণনা পাওয়া যায় এবং প্রত্যেক স্থানে একই নিয়মের ক্রমপদ্ধতি পরিলক্ষিত হয়, যেমন- হূদ (আ.)-এর ঘটনাবলি প্রথমে এবং সালেহ (আ.)-এর কথা পরে বর্ণিত হয়েছে, যা প্রকৃতই কালানুক্রমিক বিন্যাস। এতে একথাই প্রমাণিত হয়, কুরআন করীম নির্ভুলভাবে ও সঠিক ক্রমবিন্যস্ত ঐতিহাসিক ধারায় ইতিহাসের প্রকৃত ঘটনাবলি তুলে ধরেছে, যা কালের বিস্মৃতির তলে হারিয়ে গিয়েছিল এবং অস্পষ্টতায় ঢাকা ছিল। কোনো কোনো লেখকের মতে, সামূদ হলো আদ-এ-সানীয়া অর্থাৎ দ্বিতীয় আদের আরেকটি নাম। আবার অন্যান্যদের মতে, দ্বিতীয় আদ-এর পর তাদের আবির্ভাব। সামূদ জাতি পাহাড়ে-প্রান্তরে রাজত্ব করত (৭:৭৫) এবং সেই দেশ প্রচুর ঝরনা ও স্রোতস্বিনী ও বাগবাগিচাপূর্ণ ছিল। সেখানে অতি চমৎকার ও উত্তম জাতের খেজুর উৎপন্ন হতো। তারা জমিতে কৃষিকাজ করে শস্যাদি উৎপন্ন করত (২৬:১৪৮-১৪৯)। কুরআন করীমের এই বর্ণনা সমর্থিত হয় প্রস্তরফলকে উৎকীর্ণলিপি দ্বারা। এগুলোর পাঠোদ্ধার করেছিল মুসলমানরা আমীর মুয়াবিয়ার রাজত্বকালে। মনে হয় সালেহ নবীর যুগের পর এ জাতির পতন আরম্ভ হয়, কারণ তাঁর সময়ের মাত্র কয়েক শতাব্দী ব্যবধানেই বিজয়ী জাতিগুলোর মধ্যে তাদের সম্বন্ধে কোনো উল্লেখ পাওয়া যায় না। আরব দেশ কোনো এক আসিরিয়ান বাদশা কর্তৃক আক্রান্ত হয়েছিল (৭২২-৭০৫ খ্রিষ্টপূর্ব) এবং পরাজিত উপজাতিগুলোর ফিরিস্তির মধ্যে সামূদ নামের উল্লেখ পাওয়া যায় খোদিত এক শীলালিপিতে, যা সেই রাজা তার বিজয়ের গৌরবময় স্মৃতি রক্ষার্থে খোদাই করিয়েছিল। গ্রিক ঐতিহাসিকদের মধ্যে ডাইডোরাস (৮০ খ্রিষ্টপূর্ব), প্লিনী (৭৯ খ্রিষ্টপূর্ব) এবং টলেমী তাঁদের রচিত পুস্তকে সামূদ জাতির সম্বন্ধে উল্লেখ করেছেন। রোম সম্রাট জাসটিনিয়ান (JUSTINIAN) যখন আরব দেশ আক্রমণ করেছিল তখন তার সৈন্যবাহিনীতে তিনশ সামূদী সৈন্য ছিল, কিন্তু ইসলামের আবির্ভাবের পূর্বে এই উপজাতির চিহ্ন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল (‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’ দ্রষ্টব্য)।

قَالُوۡا یٰصٰلِحُ قَدۡ کُنۡتَ فِیۡنَا مَرۡجُوًّا قَبۡلَ ہٰذَاۤ اَتَنۡہٰنَاۤ اَنۡ نَّعۡبُدَ مَا یَعۡبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیۡ شَکٍّ مِّمَّا تَدۡعُوۡنَاۤ اِلَیۡہِ مُرِیۡبٍ ﴿۶۳﴾

৬৩
তারা বলল, ‘হে সালেহ! নিশ্চয় তুমি এর পূর্বে আমাদের মাঝে আশাভরসার কেন্দ্রস্থল ছিলে। আমাদের পূর্বপুরুষ যাদের উপাসনা করত, তুমি কি তাদের উপাসনা করা থেকে আমাদের বারণ করছ? বস্তুত তুমি আমাদের যে বিষয়ের প্রতি আহ্বান করছ সে বিষয়ে নিশ্চয় আমরা এক অস্বস্তিকর সন্দেহে নিপতিত।’

قَالَ یٰقَوۡمِ اَرَءَیۡتُمۡ اِنۡ کُنۡتُ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّیۡ وَاٰتٰٮنِیۡ مِنۡہُ رَحۡمَۃً فَمَنۡ یَّنۡصُرُنِیۡ مِنَ اللّٰہِ اِنۡ عَصَیۡتُہٗ ۟ فَمَا تَزِیۡدُوۡنَنِیۡ غَیۡرَ تَخۡسِیۡرٍ ﴿۶۴﴾

৬৪
সে বলল, কদেখুন: ‘হে আমার জাতি! বলো তো দেখি, আমি যদি আমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি নিজ সন্নিধান থেকে আমাকে এক বিশেষ কৃপায় ধন্য করে থাকেন, সেক্ষেত্রে আমি তাঁর অবাধ্যতা করলে আল্লাহর বিপক্ষে কে আমায় সাহায্য করবে? এমন হলে তোমরা কেবল আমার ক্ষতি বৃদ্ধিরই কারণ হবে।

وَیٰقَوۡمِ ہٰذِہٖ نَاقَۃُ اللّٰہِ لَکُمۡ اٰیَۃً فَذَرُوۡہَا تَاۡکُلۡ فِیۡۤ اَرۡضِ اللّٰہِ وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابٌ قَرِیۡبٌ ﴿۶۵﴾

৬৫
আর হে আমার জাতি! এটি আল্লাহর (পথে উৎসর্গীকৃত) উষ্ট্রী- যা তোমাদের জন্য এক নিদর্শন। সুতরাং তোমরা একে ছেড়ে দাও, যেন তা (নিজের মতো করে) আল্লাহর জমিনে (অবাধে) চরে খেতে পারে। আর এটিকে কোনো কষ্ট দিও না, নচেৎ আশু শাস্তি তোমাদের ওপর আপতিত হবে।’

فَعَقَرُوۡہَا فَقَالَ تَمَتَّعُوۡا فِیۡ دَارِکُمۡ ثَلٰثَۃَ اَیَّامٍ ؕ ذٰلِکَ وَعۡدٌ غَیۡرُ مَکۡذُوۡبٍ ﴿۶۶﴾

৬৬
গদেখুন: ৭:৭৮; ২৬:১৫৮; ৫৪:৩০; ৯১:১৫তবুও তারা এর হাঁটুর রগ কেটে দিল। তখন সে বলল, ‘তোমরা নিজেদের বাড়িঘরে তিন দিন ভোগবিলাস করো।১৩২৭ এ এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়।’
১৩২৭। ‘তিন দিন ভোগবিলাস করো’- এ অবকাশ দ্বারা অনুতপ্ত হবার জন্য সর্বশেষ সুযোগ দানের কথা বলা হয়েছে, কিন্তু হতভাগা জাতি সে সুযোগের সদ্ব্যবহার করে নি। মানুষ ছিলেন। আবার কারো কারো মতে, তারা ফেরেশতা ছিলেন। পূর্ববর্তী মত প্রকৃত সত্য ও বাস্তবতার অধিকতর নিকটবর্তী বলে মনে হয়। ইবরাহীম এবং লূত (আ.) উভয়ে সে স্থানে বহিরাগত হবার কারণে এটা খুবই স্বাভাবিক যে, আল্লাহ তা’লা উক্ত অঞ্চলের কিছু ধর্মপরায়ণ লোককে তার জাতির ওপরে আযাব পতিত হবার পূর্বে দূত (আ.)-কে নিরাপদ স্থানে পৌঁছে দেবার জন্য নির্দেশ দিয়েছিলেন। এটাও স্মরণ রাখা দরকার, এই প্রেরিতরা আযাবের প্রথম সতর্ককারীরূপে আগমন করেন নি। লূত (আ.)-এর জাতিকে বহু পূর্বে আযাব সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়েছিল (১৫:৬৫)। সেই প্রেরিতরা শুধু তাঁকে পূর্বের সাবধানকৃত আযাবের নির্ধারিত সময় আগত হবার সংবাদ দিতে এসেছিলেন।

فَلَمَّا جَآءَ اَمۡرُنَا نَجَّیۡنَا صٰلِحًا وَّالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ بِرَحۡمَۃٍ مِّنَّا وَمِنۡ خِزۡیِ یَوۡمِئِذٍ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ الۡقَوِیُّ الۡعَزِیۡزُ ﴿۶۷﴾

৬৭
অতঃপর আমাদের আদেশ যখন এসে গেল তখন আমরা সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের (বিশেষ) কৃপায় উদ্ধার করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকেও (রক্ষা করলাম)। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাশক্তিমান, মহাপরাক্রমশালী।

وَاَخَذَ الَّذِیۡنَ ظَلَمُوا الصَّیۡحَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دِیَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿ۙ۶۸﴾

৬৮
কদেখুন: ৭:৭৯; ২৬:১৫৯; ৫৪:৩২আর যারা সীমালঙ্ঘন করেছিল এক বিকট শব্দের আযাব তাদের আঘাত হানল।১৩২৮ আর তারা প্রত্যুষে তাদের বাড়িঘরে মুখ থুবড়ে এমনভাবে পড়ে রইল,
সম্পাদিত
১৩২৮। ‘সামূদ’ জাতির ওপর আপতিত শাস্তি প্রকাশের জন্য সাত প্রকারের ভিন্ন ভিন্ন শব্দ এবং শব্দমালা কুরআন করীমে ব্যবহৃত হয়েছে: তফসীরাধীন ও ৫৪:৩২ আয়াতে ‘সাইহা’ (শাস্তি); ৭:৭৯ আয়াতে ‘রাজফা’ (ভূমিকম্প); ২৬:১৫৯ এর মধ্যে শুধু ‘আযাব’ (শাস্তি); ২৭:৫২-তে, ‘দামমারনাহুম’ (আমরা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করলাম); ৫১:৪৫ এর মধ্যে ‘সায়েকা’ (বজ্রপাত অথবা অন্য কোনো ধ্বংসাত্মক শাস্তি); ৬৯:৬-তে ‘তাগিয়া’ (অসাধারণ শাস্তি); এবং ৯১:১৫ আয়াতের মধ্যে ‘ফাদামদামা আলাইহিম’ (তিনি তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন)। যদিও আল্লাহ তা’লার আযাব বুঝানোর জন্যই বাহ্যত ভিন্ন ভিন্ন শব্দ রাজফা, সাইহা, সায়েকা এবং তাগিয়া ব্যবহার হয়েছে তথাপি এ শব্দগুলোর মাঝে অর্থগত কোনো বৈপরিত্য নাই। যেহেতু শেষোক্ত শব্দত্রয় শাস্তি অর্থে প্রযোজ্য হয়, তাই অর্থ, মর্ম ও উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য বা অসামঞ্জস্য নাই। মোটকথা, সামূদ জাতি ভূমিকম্পে ধ্বংস হয়েছিল । উপরোক্ত শব্দগুলোও একই অর্থে আকস্মিক মহাদুর্ঘটনাকেই বুঝায়।

کَاَنۡ لَّمۡ یَغۡنَوۡا فِیۡہَا ؕ اَلَاۤ اِنَّ ثَمُوۡدَا۠ کَفَرُوۡا رَبَّہُمۡ ؕ اَلَا بُعۡدًا لِّثَمُوۡدَ ﴿٪۶۹﴾

৬৯
খদেখুন: ১০:২৫যেন তারা এতে কখনো বসবাসই করে নি। শোনো! নিশ্চয় সামূদ জাতি তাদের প্রতিপালক-প্রভুকে অস্বীকার করেছিল। সাবধান! সামূদ জাতির জন্য ধ্বংস।১৩২৯
সূরা হুদ - রুকু ৬ সম্পাদিত
১৩২৯। পূর্ববর্তী ৬১ নম্বর আয়াতে ‘হৃদের জাতি’ শব্দগুলো ‘আদ’ শব্দের সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহাসিক ভিত্তিতেই । কারণ ‘আদ’ প্রকৃতপক্ষে দুটি গোত্রের নাম ‘আদে উলা’ বা ‘প্রথম আদ’ এবং ‘আদে সানীয়া’ বা ‘দ্বিতীয় আদ’ এবং ‘হূদের জাতি’ শব্দগুলো যুক্ত হওয়ায় এটাই বুঝায় যে, তারা প্রথম গোত্রের, দ্বিতীয় আদ নয়, কিন্তু এখানে যেহেতু সামূদ একটি মাত্র উপজাতির নাম, সেজন্য সালেহ (আ.)-এর জাতি, এই কথাগুলো বাদ দেওয়া হয়েছে, কারণ এই শব্দগুলো যোগ হলেও বিশেষ কোনো প্রয়োজনীয় উদ্দেশ্য সফল হতো না।

وَلَقَدۡ جَآءَتۡ رُسُلُنَاۤ اِبۡرٰہِیۡمَ بِالۡبُشۡرٰی قَالُوۡا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنۡ جَآءَ بِعِجۡلٍ حَنِیۡذٍ ﴿۷۰﴾

৭০
গদেখুন: ১৫:৫২; ৫১:২৫আর নিশ্চয় আমাদের প্রেরিতরা১৩৩০ ইবরাহীমের১৩৩১ কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। ঘদেখুন: ১৫:৫৩; ৫১:২৬তারা বলেছিল, (আমাদের পক্ষ থেকে তোমাকে) সালাম। সে-ও (প্রত্যুত্তরে) বলেছিল, (তোমাদের প্রতি স্থায়ী) শান্তি বর্ষিত হোক। অতঃপর সে অনতিবিলম্বে একটি ভুনা বাছুর নিয়ে এলো।
১৩৩০। ‘প্রেরিতরা’ কারা ছিল এ বিষয়ে তফসীরকারকদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। অনেকে বলেন, তারা মানুষ ছিলেন। আবার কারো কারো মতে, তারা ফেরেশতা ছিলেন। পূর্ববর্তী মত প্রকৃত সত্য ও বাস্তবতার অধিকতর নিকটবর্তী বলে মনে হয়। ইবরাহীম এবং লূত (আ.) উভয়ে সে স্থানে বহিরাগত হবার কারণে এটা খুবই স্বাভাবিক যে, আল্লাহ তা’লা উক্ত অঞ্চলের কিছু ধর্মপরায়ণ লোককে তার জাতির ওপরে আযাব পতিত হবার পূর্বে লূত (আ.)-কে নিরাপদ স্থানে পৌঁছে দেবার জন্য নির্দেশ দিয়েছিলেন। এটাও স্মরণ রাখা দরকার, এই প্রেরিতরা আযাবের প্রথম সতর্ককারীরূপে আগমন করেন নি। লূত (আ.)-এর জাতিকে বহু পূর্বে আযাব সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়েছিল (১৫:৬৫)। সেই প্রেরিতরা শুধু তাঁকে পূর্বের সাবধানকৃত আযাবের নির্ধারিত সময় আগত হবার সংবাদ দিতে এসেছিলেন।
১৩৩১। ইবরাহীম (আ.)-এর আসল নাম ছিল ‘আব্রাম’। হযরত ইসমাঈল (আ.)-এর জন্মের পরে আল্লাহ তা’লার আদেশ অনুযায়ী তিনি আবরাহাম নামে অভিহিত হলেন যার অর্থ: মানব সাধারণের পিতা বা বহু জাতির পিতা এবং আবরাহাম থেকে আরবীতে ইবরাহীম করা হয়েছে। তাঁর বংশের এক শাখা ইসরাঈলীরা কেনানে বসবাস করত এবং অপর শাখা ইসমাঈলীরা আরবের বাসিন্দা ছিল।