১৩

الرعد

সূরা আর-রাদ

Ar-Ra`d

মক্কী ৪৪ আয়াত ৬ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৪ আয়াত ও ৬ রুকূ

وَاِنۡ مَّا نُرِیَنَّکَ بَعۡضَ الَّذِیۡ نَعِدُہُمۡ اَوۡ نَتَوَفَّیَنَّکَ فَاِنَّمَا عَلَیۡکَ الۡبَلٰغُ وَعَلَیۡنَا الۡحِسَابُ ﴿۴۱﴾

৪১
আর আমরা যে-সব সতর্কীকরণমূলক প্রতিশ্রুতি তাদেরকে দেই এর কোনো অংশ আমরা যদি তোমাকে (পূর্ণ করে) দেখাই অথবা আমরা যদি তোমাকে (এর আগেই) মৃত্যু দিয়ে দেই তবে (উভয় অবস্থায়) কদেখুন: ১০:৪৭; ৪০:৭৮তোমার দায়িত্ব হলো কেবল সুস্পষ্টভাবে (বাণী) পৌছে দেওয়া আর হিসাব নেবার দায়িত্ব আমাদের।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّا نَاۡتِی الۡاَرۡضَ نَنۡقُصُہَا مِنۡ اَطۡرَافِہَا ؕ وَاللّٰہُ یَحۡکُمُ لَا مُعَقِّبَ لِحُکۡمِہٖ ؕ وَہُوَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۴۲﴾

৪২
আর তারা কি লক্ষ করে নি, খদেখুন: ৩:২১; ৫:৯৩; ১৬:৮৩নিশ্চয় আমরা ভূমিকে এর প্রান্তগুলো থেকে সংকুচিত করে আনছি?১৪৫১ আর সিদ্ধান্ত আল্লাহই করেন; তাঁর সিদ্ধান্ত পরিবর্তনকারী কেউ নাই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর।গদেখুন: ২১:৪৫ঘদেখুন: ৩:৫৫; ৮:৩১; ১৪:৪৭; ২৭:৫১; ২৮:৩৮
১৪৫১। ‘আতরাফ’ অর্থ কোনো বস্তুর শেষসীমা বা কিনারা, সাধুসজ্জন এবং নিম্নশ্রেণির সাধারণ লোকও বুঝায়। এ আয়াতের অর্থ: তারা কি দেখে না, আল্লাহ তা’লা পৃথিবীকে এর কিনারা থেকে সংকুচিত করে এনেছেন? অর্থাৎ ইসলাম বিস্তার লাভ করেছে আরবের সকল স্থানে, প্রত্যেক গৃহে, সকল শ্রেণির লোকের মধ্যে এবং সর্বপ্রকার সমাজে বড়ো-ছোটো, ধনী-দরিদ্র এবং দাস-প্রভু প্রত্যেক শ্রেণির মধ্যে।

وَقَدۡ مَکَرَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَلِلّٰہِ الۡمَکۡرُ جَمِیۡعًا ؕ یَعۡلَمُ مَا تَکۡسِبُ کُلُّ نَفۡسٍ ؕ وَسَیَعۡلَمُ الۡکُفّٰرُ لِمَنۡ عُقۡبَی الدَّارِ ﴿۴۳﴾

৪৩
আর তাদের পূর্ববর্তীরাও নিশ্চয় চক্রান্ত করেছিল, তবে সব চক্রান্ত্র আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।১৪৫১-ক প্রত্যেক প্রাণ যা অর্জন করে, তিনি তা জানেন। আর পরকালের উত্তম নিবাস কার জন্য তা অস্বীকারকারীরা অবশ্যই জানতে পারবে।
১৪৫১-ক। ইসলামের শত্রুদের সকল গোপন ষড়যন্ত্রের কথা আল্লাহ তা’লা ভালোভাবে জানেন। কাজেই তাদের প্রতারণাপূর্ণ কৌশলের কোনো পরিকল্পনাই তাঁর (তথা আল্লাহর) উদ্দেশ্যকে অর্থাৎ ইসলামের চরম বিজয়কে ব্যর্থ করতে পারবে না।

وَیَقُوۡلُ الَّذِیۡنَ کَفَرُوۡا لَسۡتَ مُرۡسَلًا ؕ قُلۡ کَفٰی بِاللّٰہِ شَہِیۡدًۢا بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ۙ وَمَنۡ عِنۡدَہٗ عِلۡمُ الۡکِتٰبِ ﴿٪۴۴﴾

৪৪
আর যারা অস্বীকার করেছে তারা বলে, চদেখুন: ২৫:৪২‘তুমি (আল্লাহ কর্তৃক) প্রেরিত নও।’ তুমি বলে দাও, ছদেখুন: ৪:১৬৭‘আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট এবং যার কাছে এ কিতাবের জ্ঞান আছে সে-ও (সাক্ষী)।১৪৫১-খ
সূরা আর-রাদ - রুকু ৬
১৪৫১-খ। ‘এ কিতাবের জ্ঞান’ বাক্যাংশ দ্বারা নতুন ঐশী নিদর্শনাবলি এবং পূর্ববর্তী ধর্মগ্রন্থসমূহে বর্ণিত নবী করীম (সা.) সম্পর্কে ভবিষ্যদ্বাণীসমূহ বুঝাতে পারে। ৩:১০০; ৭:৪৬; ১১:২০; ছ. ১৩:২৮; ৭৪:৩২