৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

اِنۡفِرُوۡا خِفَافًا وَّثِقَالًا وَّجَاہِدُوۡا بِاَمۡوَالِکُمۡ وَاَنۡفُسِکُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۴۱﴾

৪১
তোমরা হালকা বা ভারী১১৮৭ (অস্ত্রে সজ্জিত) অবস্থায় বেরিয়ে পড়ো আর কদেখুন: ৮:৭৫; ৯:৮৮,১১১; ৬১:১২তোমাদের ধনসম্পদ ও তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।*
১১৮৭। হালকা বা ভারী শব্দদ্বয়ের মর্ম হতে পারে, যুবক বা বৃদ্ধ, একাকী বা দলবলে, পদব্রজে বা ঘোড়ায় চড়ে, যথেষ্ট অস্ত্রশস্ত্র এবং খাদ্যসম্ভারসহ অথবা অপ্রতুল হাতিয়ার এবং অপর্যাপ্ত খাদ্যদ্রব্যসহ ইত্যাদি।
* তোমাদের ধনসম্পদ ও তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে যে, গিরিকন্দরে হযরত আবু বকর (রা.) যখন কাঁদতে আরম্ভ করলেন এবং যখন মহানবী (সা.) জিজ্ঞেস করলেন, কেন তিনি ক্রন্দন করছেন? তখন উত্তরে তিনি (রা.) বললেন, আমার জীবনের জন্য আমি কাঁদি না হে আল্লাহর রসূল (সা.)! কারণ আমার যদি মৃত্যু হয় তাহলে শুধু তা হবে একটি জীবনেরই অবসান; কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তা হবে ইসলামের মৃত্যু এবং গোটা মুসলিম জাতির অবসান। (যুরকানী)

لَوۡ کَانَ عَرَضًا قَرِیۡبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوۡکَ وَلٰکِنۡۢ بَعُدَتۡ عَلَیۡہِمُ الشُّقَّۃُ ؕ وَسَیَحۡلِفُوۡنَ بِاللّٰہِ لَوِ اسۡتَطَعۡنَا لَخَرَجۡنَا مَعَکُمۡ ۚ یُہۡلِکُوۡنَ اَنۡفُسَہُمۡ ۚ وَاللّٰہُ یَعۡلَمُ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿٪۴۲﴾

৪২
যদি আশু স্বার্থসিদ্ধির বিষয় হতো কিংবা সফর সংক্ষিপ্ত হতো সেক্ষেত্রে এরা নিশ্চয় তোমার অনুসরণ করত, কিন্তু সেই কঠিন সফর তাদের কাছে সুদীর্ঘ মনে হলো।১১৮৮ আর তারা আল্লাহর কসম খেয়ে বলবে, ‘আমাদের যদি সাধ্য-সামর্থ্য থাকত নিশ্চয় আমরা তোমাদের সাথে বেরিয়ে পড়তাম।’ তারা নিজেদেরকেই ধ্বংস করছে আর আল্লাহ জানেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী।
সূরা আত-তাওবা - রুকু ৬
১১৮৮। তাবুকের পথ খুবই দুর্গম এবং যাত্রা কষ্টসাধ্য ছিল। মুসলমান সেনাবাহিনীকে অত্যন্ত গরম আবহাওয়ায় সিরিয়ার সীমান্ত পর্যন্ত প্রায় দু-শো মাইল পথ অতিক্রম করতে হয়েছিল এক বিশাল শক্তিশালী সেনাবাহিনীকে মোকাবিলা করার জন্য। এটা ছিল ফসল কাটার মৌসুম এবং পাকা ফলের ভারে গাছপালা ঝুঁকে পড়েছিল।

عَفَا اللّٰہُ عَنۡکَ ۚ لِمَ اَذِنۡتَ لَہُمۡ حَتّٰی یَتَبَیَّنَ لَکَ الَّذِیۡنَ صَدَقُوۡا وَتَعۡلَمَ الۡکٰذِبِیۡنَ ﴿۴۳﴾

৪৩
আল্লাহ তোমাকে মার্জনা করুন।১১৮৯ কারা সত্য বলেছে তা তোমার নিকট ভালোভাবে স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং মিথ্যাবাদীদের না চেনা পর্যন্ত তুমি কেনইবা তাদের অনুমতি দিলে?
১১৮৯। ‘আফাল্লাহু আনকা’ আরবী ভাষার এ উক্তির মর্ম এটা নয় যে, নবী আকরাম (সা.) কর্তৃক কৃত কোনো পাপকে ক্ষমা করা হয়েছিল, বরং এটা মহানবী (সা.)-এর জন্য ঐশী ভালোবাসা এবং উৎকণ্ঠার প্রকাশ বুঝায়।

لَا یَسۡتَاۡذِنُکَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ اَنۡ یُّجَاہِدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالۡمُتَّقِیۡنَ ﴿۴۴﴾

৪৪
যারা আল্লাহ ও পরকালে ঈমান রাখে তারা তোমার কাছে নিজ ধনসম্পদ ও প্রাণ দিয়ে জিহাদ করা থেকে অব্যাহতি চায় না। আর আল্লাহ মুত্তাকীদের বিষয়ে সম্যক অবগত।

اِنَّمَا یَسۡتَاۡذِنُکَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَارۡتَابَتۡ قُلُوۡبُہُمۡ فَہُمۡ فِیۡ رَیۡبِہِمۡ یَتَرَدَّدُوۡنَ ﴿۴۵﴾

৪৫
তোমার কাছে কেবল তারাই অব্যাহতি চায় যারা আল্লাহ ও পরকালে ঈমান রাখে না। আর তাদের হৃদয় সন্দেহগ্রস্ত এবং তারা সন্দেহের আবর্তে ঘুরপাক খাচ্ছে।

وَلَوۡ اَرَادُوا الۡخُرُوۡجَ لَاَعَدُّوۡا لَہٗ عُدَّۃً وَّلٰکِنۡ کَرِہَ اللّٰہُ انۡۢبِعَاثَہُمۡ فَثَبَّطَہُمۡ وَقِیۡلَ اقۡعُدُوۡا مَعَ الۡقٰعِدِیۡنَ ﴿۴۶﴾

৪৬
আর তারা যদি (জিহাদে) বের হবার সংকল্প করে থাকত তাহলে তারা এর জন্য নিশ্চয় প্রস্তুতিও নিত, কিন্তু (এ মহৎ উদ্দেশ্যে) তাদের অভিযাত্রাকে আল্লাহ পছন্দ করেন নি। তাই তিনি তাদেরকে (সেখানে) বসে থাকতে দিলেন এবং (তাদের) বলা হলো, ‘(ঘরে) বসে থাকা লোকদের সাথে তোমরা বসে থাকো।’

لَوۡ خَرَجُوۡا فِیۡکُمۡ مَّا زَادُوۡکُمۡ اِلَّا خَبَالًا وَّلَا۠اَوۡضَعُوۡا خِلٰلَکُمۡ یَبۡغُوۡنَکُمُ الۡفِتۡنَۃَ ۚ وَفِیۡکُمۡ سَمّٰعُوۡنَ لَہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۴۷﴾

৪৭
তারা যদি তোমাদের সাথে (জিহাদে) বেরও হতো তাহলে কদেখুন: ৪:১৪৩তোমাদের মাঝে কেবল বিশৃঙ্খলাই বৃদ্ধি করত এবং তোমাদের মাঝে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে ঘোড়া হাঁকিয়ে বেড়াতো। অথচ তাদের কথা মনোযোগ দিয়ে শোনার লোকও তোমাদের মাঝে রয়েছে। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালো করেই জানেন।খদেখুন: ৯:৮৫

لَقَدِ ابۡتَغَوُا الۡفِتۡنَۃَ مِنۡ قَبۡلُ وَقَلَّبُوۡا لَکَ الۡاُمُوۡرَ حَتّٰی جَآءَ الۡحَقُّ وَظَہَرَ اَمۡرُ اللّٰہِ وَہُمۡ کٰرِہُوۡنَ ﴿۴۸﴾

৪৮
নিশ্চয় তারা আগেও নৈরাজ্য (সৃষ্টি করতে( চেয়েছিল এবং বিষয়াদি ওলটপালট করে তোমার কাছে উপস্থাপন করেছিল। শেষ পর্যন্ত সত্য এসে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত প্রকাশ পেয়ে গেল অথচ তারা (তা) বড়োই অপছন্দ করত।

وَمِنۡہُمۡ مَّنۡ یَّقُوۡلُ ائۡذَنۡ لِّیۡ وَلَا تَفۡتِنِّیۡ ؕ اَلَا فِی الۡفِتۡنَۃِ سَقَطُوۡا ؕ وَاِنَّ جَہَنَّمَ لَمُحِیۡطَۃٌۢ بِالۡکٰفِرِیۡنَ ﴿۴۹﴾

৪৯
আর তাদের মাঝে এমন লোকও আছে যে বলে, ‘আমাকে (যুদ্ধে না যাবার) অনুমতি দাও এবং আমাকে পরীক্ষায় ফেলো না।’ জেনে রাখো! তারা তো পরীক্ষায় পড়ে গেছে। আর জাহান্নাম অবশ্যই কাফিরদের পরিবেষ্টন করে রয়েছে।

اِنۡ تُصِبۡکَ حَسَنَۃٌ تَسُؤۡہُمۡ ۚ وَاِنۡ تُصِبۡکَ مُصِیۡبَۃٌ یَّقُوۡلُوۡا قَدۡ اَخَذۡنَاۤ اَمۡرَنَا مِنۡ قَبۡلُ وَیَتَوَلَّوۡا وَّہُمۡ فَرِحُوۡنَ ﴿۵۰﴾

৫০
তোমার কোনো কল্যাণ সাধিত হলে তাদের কষ্ট হয়। আর তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, ‘নিশ্চয় আমরা পূর্বেই নিজেদের বিষয় (নিজেদের হাতে) নিয়ে নিয়েছিলাম।’ আর তারা উল্লসিত হয়ে ফিরে যায়।