৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

یُبَشِّرُہُمۡ رَبُّہُمۡ بِرَحۡمَۃٍ مِّنۡہُ وَرِضۡوَانٍ وَّجَنّٰتٍ لَّہُمۡ فِیۡہَا نَعِیۡمٌ مُّقِیۡمٌ ﴿ۙ۲۱﴾

২১
খদেখুন: ৩:১৬; ৫:১৩; ৯:৭২; ১০:১০; ৫৭:২১তাদের প্রতিপালক-প্রভু নিজের পক্ষ থেকে তাদেরকে রহমত ও সন্তুষ্টি এবং এমনসব জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত।

خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ اِنَّ اللّٰہَ عِنۡدَہٗۤ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۲۲﴾

২২
সেখানে তারা চিরকাল থাকবে। নিশ্চয় আল্লাহ তিনিই- যাঁর কাছে রয়েছে এক মহাপুরস্কার।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَاِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾

২৩
হে যারা ঈমান এনেছ! গদেখুন: ৩:২৯; ৪:১৪০,১৪৫,৯; ১৬:৫৮তোমাদের পিতৃপুরুষ ও ভাইয়েরা যদি ঈমানের তুলনায় কুফরীকে বেশি ভালোবাসে তাহলে তোমরা তোমাদের মাঝে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই সীমালঙ্ঘনকারী।১১৭১
১১৭১। এ আয়াত কাফিরদের সে দলের প্রতি নির্দেশ করে যারা ইসলামের বিরুদ্ধে তৎপরতার সাথে শত্রুতা করত এবং ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে কঠোরভাবে প্রচেষ্টা চালাতো। ১১৭২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَاَبۡنَآؤُکُمۡ وَاِخۡوَانُکُمۡ وَاَزۡوَاجُکُمۡ وَعَشِیۡرَتُکُمۡ وَاَمۡوَالُ ۣاقۡتَرَفۡتُمُوۡہَا وَتِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَمَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖ وَجِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾

২৪
তুমি বলো, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের সন্তানসন্ততি, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের (অন্যান্য( আত্মীয়স্বজন এবং তোমরা যে ধনসম্পদ অর্জন করো ও (সেসব) ব্যাবসাবাণিজ্য তোমরা যেগুলোর বিষয়ে মন্দার আশঙ্কা করো; এছাড়া (সেসব) বাড়িঘর যা তোমরা পছন্দ করো- )এসব) যদি আল্লাহ ও তাঁর রসূল এবং তাঁর পথে জিহাদ করা থেকে তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে থাকে,১১৭২ তাহলে আল্লাহ তাঁর সিদ্ধান্ত প্রকাশ না করা পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ দুষ্কর্মপরায়ণ জাতিকে হিদায়াত দেন না।
সূরা আত-তাওবা - রুকু ৩
১১৭২। ধর্মের মোকাবিলায় আত্মীয়তার বন্ধন, আত্মীয়স্বজনের প্রতি ভালোবাসা, জাগতিক ধনসম্পদ, ব্যাবসাবাণিজ্য এবং ভূসম্পত্তির বিবেচনা প্রাধান্য পাওয়া সমীচীন নয়। যখন ধর্মবিষয়ক মহত্তর কারণ এবং অধিকতর গুরুত্বপূর্ণ কোনো বিবেচনার প্রশ্ন ওঠে তখন এসব ত্যাগ করাই বাঞ্ছনীয়।

لَقَدۡ نَصَرَکُمُ اللّٰہُ فِیۡ مَوَاطِنَ کَثِیۡرَۃٍ ۙ وَّیَوۡمَ حُنَیۡنٍ ۙ اِذۡ اَعۡجَبَتۡکُمۡ کَثۡرَتُکُمۡ فَلَمۡ تُغۡنِ عَنۡکُمۡ شَیۡئًا وَّضَاقَتۡ عَلَیۡکُمُ الۡاَرۡضُ بِمَا رَحُبَتۡ ثُمَّ وَلَّیۡتُمۡ مُّدۡبِرِیۡنَ ﴿ۚ۲۵﴾

২৫
নিশ্চয় আল্লাহ অনেক ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং (বিশেষভাবে) হুনায়নের (যুদ্ধের) দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে অহংকারী করে তুলেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসে নি। আর পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তখন তোমরা পিঠ দেখিয়ে পালিয়েছিলে।১১৭৩
১১৭৩। মক্কার পতনের পর একসময় হাওয়াযিন ও সাকিফ গোত্র একত্রে সেনাবাহিনী গঠন করেছিল এবং মুসলমানদের ওপর আক্রমণ চালাতে অগ্রসর হয়েছিল। মহানবী (সা.) মক্কা থেকে পনেরো মাইল দক্ষিণ-পশ্চিমে হুনায়ন প্রান্তরে তাদের মোকাবিলা করেছিলেন। মক্কায় মুসলমান সেনাদলে যোগদানকারী ২,০০০ নবদীক্ষিত মুসলমানসহ ১২,০০০ হাজার সৈন্যের এক বাহিনী তাঁর সঙ্গে ছিল। নবী করীম (সা.)-এর নিয়মের ব্যতিক্রমে এ নওমুসলিম দল তাড়াহুড়া করে শত্রুকে আক্রমণ করে বসে, কিন্তু দ্রুত প্রতিঘাতে হতভম্ব হয়ে যুদ্ধক্ষেত্র থেকে দিগ্বিদিক পলায়ন করে। ফলে মুসলমান বাহিনী, যারা সংকীর্ণ গিরিখাতের মাঝ দিয়ে অগ্রসর হচ্ছিল তাদের মাঝে চাঞ্চল্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ছত্রভঙ্গ অবস্থার মাঝে মহানবী (সা.)-এর চারপাশে রণক্ষেত্রে মাত্র ১০০ লোক ছিল। শত্রু পক্ষের তিরন্দাজবাহিনীর তিরগুলো তাঁর চতুর্দিকে বৃষ্টির মতো পড়ছিল। সে ছিল এক শ্বাসরুদ্ধকর চরম বিপদের মুহূর্ত। আর আল্লাহর প্রিয় নবী (সা.) তাঁকে বহনকারী খচ্চরকে শত্রুর দিকে অগ্রসর হবার জন্য নির্ভীকভাবে পরিচালিত করে যথাসাধ্য উচ্চকণ্ঠে আহ্বান করে বলে চললেন, ‘আমি নিশ্চয় আল্লাহর নবী। এতে কোনো মিথ্যা নাই। আমি আব্দুল মুত্তালিবের পুত্র।’ নবী (সা.)-এর চাচা আব্বাস (রা.) যিনি অত্যন্ত উচ্চ আওয়াজের অধিকারী ছিলেন, পলায়নরত মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছিলেন। তারা অতি কষ্টে পুনরায় শ্রেণিবদ্ধ হয়ে নেতার (নবী সা.) নিকটে দ্রুত ফিরে গেল এবং প্রচণ্ডভাবে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ল। শত্রুরা ভীতসন্ত্রস্ত ও ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল। দৃশ্যপট পালটে গেল। সেদিনের যুদ্ধে মুসলমানদের নিদর্শনমূলক বিজয় হলো এবং কমপক্ষে ৬০০০ কাফির বন্দি হলো (তাবারী ও হিশাম)।

ثُمَّ اَنۡزَلَ اللّٰہُ سَکِیۡنَتَہٗ عَلٰی رَسُوۡلِہٖ وَعَلَی الۡمُؤۡمِنِیۡنَ وَاَنۡزَلَ جُنُوۡدًا لَّمۡ تَرَوۡہَا وَعَذَّبَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ وَذٰلِکَ جَزَآءُ الۡکٰفِرِیۡنَ ﴿۲۶﴾

২৬
কদেখুন: ৩:১২৪এরপর আল্লাহ তাঁর রসূল ও মুমিনদের প্রতি স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তিনি এমন বাহিনী অবতীর্ণ করলেন যাদেরকে তোমরা দেখতে পাচ্ছিলে না। অপরদিকে যারা অস্বীকার করেছিল তিনি তাদেরকে শাস্তি দিলেন, আর এটিই অস্বীকারকারীদের কর্মফল।খদেখুন: ৯:৪০; ৪৮:২৭

ثُمَّ یَتُوۡبُ اللّٰہُ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ عَلٰی مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۷﴾

২৭
এরপরও আল্লাহ যার ক্ষেত্রে চান তওবা গ্রহণ করে অনুগ্রহ করে থাকেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡمُشۡرِکُوۡنَ نَجَسٌ فَلَا یَقۡرَبُوا الۡمَسۡجِدَ الۡحَرَامَ بَعۡدَ عَامِہِمۡ ہٰذَا ۚ وَاِنۡ خِفۡتُمۡ عَیۡلَۃً فَسَوۡفَ یُغۡنِیۡکُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖۤ اِنۡ شَآءَ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۲۸﴾

২৮
হে যারা ঈমান এনেছ! মুশরিকরা তো অপবিত্র*। অতএব তারা যেন তাদের এ বছরের পর মসজিদুল হারামের কাছেও না আসে। আর তোমরা যদি দারিদ্র্যের ভয় করো, তাহলে আল্লাহ চাইলে তিনি অবশ্যই নিজ অনুগ্রহে তোমাদের সম্পদশালী করে দেবেন।১১৭৪ নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।কদেখুন: ২:১৯১
১১৭৪। মক্কা এক বিরাট ব্যাবসায়ের কেন্দ্র ছিল এবং হজ্জের মৌসুম ছিল ব্যাবসাবাণিজ্যের জন্য বিশেষ কর্মচঞ্চল সময় ও আরববাসীদের বহু আয় উপার্জনের উৎসস্থল। এসব বাধানিষেধ আরোপের কারণে তাদের আয়ের পথে বিরূপ প্রতিক্রিয়া হবার তাদের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছিল।

قَاتِلُوا الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَلَا بِالۡیَوۡمِ الۡاٰخِرِ وَلَا یُحَرِّمُوۡنَ مَا حَرَّمَ اللّٰہُ وَرَسُوۡلُہٗ وَلَا یَدِیۡنُوۡنَ دِیۡنَ الۡحَقِّ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ حَتّٰی یُعۡطُوا الۡجِزۡیَۃَ عَنۡ ‌یَّدٍ وَّہُمۡ صٰغِرُوۡنَ ﴿٪۲۹﴾

২৯
ক্যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মাঝে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না ও পরকালেও (বিশ্বাস করে) না এবং আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না আর সত্য ধর্মকে ধর্ম হিসাবে অবলম্বন করে না, তারা নতিস্বীকার করে (স্বেচ্ছায়) ‘জিযিয়া’ কর না দেওয়া পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো।১১৭৫,*
সূরা আত-তাওবা - রুকু ৪
১১৭৫। ‘আন ইয়াদীন’ এখানে আলংকারিক অর্থে ব্যবহৃত হয়েছে: (১) স্বেচ্ছায় এবং মুসলমানদের উচ্চতর ক্ষমতার স্বীকৃতিস্বরূপ, (২) নগদ অর্থে, পরে কিংবা কিস্তিতে পরিশোধ নয়, (৩) মুসলমানদের অনুগ্রহরূপে বিবেচনা করে। ‘আন’ অর্থ কারণ এবং ‘ইয়াদ’ অর্থ ক্ষমতা ও অনুগ্রহ (লেইন)। এ আয়াত আহলে কিতাবের মাঝে যারা আরবে বসবাস করত তাদেরকে বুঝায়। এসব লোকও পৌত্তলিকদের মতো ইসলামের বিরুদ্ধাচরণে সক্রিয় ছিল এবং ইসলামকে নিশ্চিহ্ন করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মুসলমানরা এসব লোকের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আদিষ্ট হয়েছিল যতক্ষণ না তারা আনুগত্যের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে রাজি হয়। অতএব মুসলিম রাষ্ট্রের অধীনে এসব অমুসলিমরা স্বাধীন নাগরিক হিসাবে যে নিরাপত্তা ভোগ করত এর বিনিময়ে যে কর তাদের ওপর ধার্য করা হতো তাকে ‘জিযিয়া’ বলা হতো। উল্লেখ্য, অমুসলমানদের ওপর নির্ধারিত ‘জিযিয়ার’ বিপরীতে মুসলমানদের ওপর যাকাতরূপে অনেক বেশি কর ধার্য ছিল। তদুপরি অমুসলমানদের দেশ রক্ষার দায়িত্ব থেকে নিষ্কৃতি দেওয়া হতো। এমতাবস্থায় তারা মুসলমানদের তুলনায় অনেক আরামে ছিল, কারণ তাদেরকে লঘু কর দিতে হতো এবং সামরিক কর্তব্য থেকেও তারা নিস্তার পেত। ‘সাগিরুন’ শব্দ দ্বারা অধীনস্থ রাজনৈতিক অবস্থাকে বুঝায়। অন্যথায় তারা মুসলমানদের সাথে সমান সামাজিক অধিকার ভোগ করত। আরবের পৌত্তলিকরা এবং প্রতিবেশী ইহুদী ও খ্রিষ্টানরা ইসলামের প্রধান শত্রু ছিল। পৌত্তলিকদের সাথে বিশ্বাসীদের সম্পর্ক বর্ণনা করার পর এ সূরা তফসীরাধীন আয়াত দ্বারা আহলে কিতাবের সাথে মুসলমানদের সম্পর্ক বর্ণনা করছে, বিশেষভাবে তাদের ধর্মীয় বিশ্বাস ও মতবাদের ব্যাপারে।
* মুশরিকদের অপবিত্র হবার অর্থ হলো তাদের ধর্মীয় বিশ্বাসের অপবিত্রতা। এ দিয়ে দৈহিক অপবিত্রতা বুঝানো হয় নি। অতএব মুশরিকদের হজ্জ থেকে বিরত রাখার উদ্দেশ্য হলো, তাদের অংশীবাদিতাপূর্ণ আচার অনুষ্ঠানের সাথে হজ্জ না করতে দেওয়া, কেননা অজ্ঞতার যুগে কখনো কখনো তারা নগ্ন হয়ে এবং নিজেদের মূর্তিগুলো সাথে নিয়ে হজ্জ করত। হযরত ইমাম আবু হানীফা (রহ.) এবং অন্যান্য হানাফী ফিকাহবিদদের মতে মুশরিকরা মুসলমানদের সব মসজিদে এমনকি মসজিদে হারামে প্রবেশ করতে পারে। তবে সেখানে তাদের অংশীবাদিতাপূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে হজ্জ অথবা উমরা করার অনুমতি নাই। সুতরাং লিখিত আছে- লিআন্নাহু লাইসাল মুরাদু মিন আয়াতি ইন্নামাল মুশরিকূনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা আন্নাহিয়া আন দুখুলিল মাসজিদিল হারামি; ওয়া ইন্নামাল মুরাদু আন্নাহিউ আঁইয়াহুজ্জাল মুশরিকূনা আও ইয়াতামিরূ কামা কানু ইযা মালুনা ফিল জাহিলিয়‍্যাতি (আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ড. ওয়াহবাতুম যাহীলী, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৩৪-৪৩৫, দারুল ফিকর দামেস্ক)। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَقَالَتِ الۡیَہُوۡدُ عُزَیۡرُ ۣابۡنُ اللّٰہِ وَقَالَتِ النَّصٰرَی الۡمَسِیۡحُ ابۡنُ اللّٰہِ ؕ ذٰلِکَ قَوۡلُہُمۡ بِاَفۡوَاہِہِمۡ ۚ یُضَاہِـُٔوۡنَ قَوۡلَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَبۡلُ ؕ قٰتَلَہُمُ اللّٰہُ ۚ۫ اَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿۳۰﴾

৩০
আর ইহুদীরা বলে, ‘উযায়ের১১৭৬ আল্লাহর পুত্র’ এবং খ্রিষ্টানরা বলে, ‘মসীহ আল্লাহর পুত্র’। এগুলো নিছক তাদের মুখের কথা। তারা তাদের কথার অনুকরণ করে যারা ইতিপূর্বে অস্বীকার করেছিল। আল্লাহ তাদের ধ্বংস করুন। তাদেরকে কীভাবে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে!
১১৭৬। উযায়ের বা ইযরা খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দীতে বাস করতেন। উচ্চমর্যাদাপূর্ণ পুরোহিত সেরাইয়াহর বংশধর উযায়ের নিজেও পুরোহিত স্বভাবের লোক ছিলেন এবং ধর্মযাজক ইযরা নামে পরিচিত ছিলেন। তিনি তাঁর যুগে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং ইহুদী ধর্মের উন্নতি সাধনে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিলেন। ইসরাঈলী নবীগণের মাঝে তিনি বিশেষভাবে সম্মানিত। মদীনার ইহুদীরা এবং হাযরামাউতের এক ইহুদী ফিরকা তাকে খোদার পুত্র বলে বিশ্বাস করত। রাব্বীরা বহু গুরুত্বপূর্ণ বিধিবিধান প্রতিষ্ঠার সাথে তার নাম সংযুক্ত করে। রেনান (Renan) তার রচিত ‘ইহুদী জাতির ইতিহাস’ (History of the people of Israil) পুস্তকের ভূমিকায় মন্তব্য করেছেন যে, ইহুদী জাতির সংবিধান ইযরার আমলেই কোনো এক নির্দিষ্ট সময় থেকে নিশ্চিত আরম্ভ হয়েছিল। রাব্বীদের সাহিত্যে তিনি নিয়মপ্রণালি বা আইনকানুনের যোগ্য মাধ্যমরূপে বিবেচিত হতেন, যদি না পূর্বাহ্ণেই হযরত মূসা (আ.)-এর ওপর শরীয়ত অবতীর্ণ হতো। তিনি নেহেমিয়ার সহযোগিতায় কাজকর্ম সম্পাদন করেছিলেন এবং ১২০ বছর বয়সে ব্যাবিলনিয়াতে মৃত্যুবরণ করেন (জিউ এনসাইকো: ও এনসাইকো বিব.)।