৩৪

سبأ

সূরা সাবা

Saba

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।খদেখুন: ৫৭:৫

اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ وَلَہُ الۡحَمۡدُ فِی الۡاٰخِرَۃِ ؕ وَہُوَ الۡحَکِیۡمُ الۡخَبِیۡرُ ﴿۲﴾

২
সব প্রশংসা সেই আল্লাহর- যিনি আকাশসমূহ ও পৃথিবীতে বিদ্যমান সবকিছুরই অধিকারী।২৩৭৫ আর পরকালেও সমস্ত প্রশংসা হবে তাঁরই। আর তিনি পরম প্রজ্ঞাবান, সম্যক অবগত।২৩৭৬
২৩৭৫। কুরআনের পাঁচটি সূরা যথা- ১ম, ৬ষ্ঠ, ১৮শ, ৩৫শ ও বর্তমান আলোচ্য সূরা, ‘সব প্রশংসা সেই আল্লাহর’ বাক্য দ্বারা সূচিত হয়েছে। এ সূরাগুলোর প্রত্যেকটি প্রত্যক্ষভাবে কিংবা আকার-ইঙ্গিতে, আল্লাহর প্রভুত্ব, সর্বশক্তিমানতা ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছে।
২৩৭৬। ‘পরকালেও সমস্ত প্রশংসা হবে তাঁরই’ বাক্যটি দ্বারা ইসলামের সাময়িক পতনের পর পুনরায় যখন বিজয়মাল্যে ভূষিত হবে সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। সূরা ‘সাজদা’-এর আয়াতের বিষয়বস্তুর প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। এর তাৎপর্য, কোনো নির্দিষ্ট যুগে কী ধরনের শিক্ষা প্রয়োজন তা একমাত্র আল্লাহই জ্ঞাত আছেন। তেমনইভাবে তাঁর প্রেরিত শিক্ষা মানুষের হাতে পড়ে গ্লানিপ্রাপ্ত ও বিকৃত হয়ে গেলে তা কখন আকাশে উঠিয়ে নেওয়া প্রয়োজন তা-ও তিনি ভালোভাবে জানেন। যে-রূপ পৃথিবীর দূষিত পানিকে বাষ্পের আকারে আকাশে উত্তোলন করে ২৩৭৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য পরিশ্রুত করে পুনরায় বৃষ্টির আকারে তিনি তা আবার পৃথিবীতে পাঠিয়ে দেন, শিক্ষার ব্যাপারেও তিনি তদ্রূপই করে থাকেন। ‘যা ভূগর্ভে প্রবেশ করে এবং যা তা থেকে বের হয়’ এই বাক্যাংশের তাৎপর্য এরূপও হতে পারে- মানুষ যা বপন করে তা-ই ফসল হিসাবে কাটে। ভালো কাজ ভালো ফলোৎপাদন করে, আর মন্দ কাজ মন্দ পরিণামের দিকে নিয়ে যায়। এ আয়াতের আরো একটি তাৎপর্য হতে পারে- আল্লাহ বিশেষ বিশেষ ও সাধারণ ঘটনাবলির প্রত্যেকটি সম্বন্ধে জ্ঞাত, কোন জাতির কখন উত্থান হবে আর কখন পতন ঘটবে এ সবকিছুই তাঁর জানা আছে।

یَعۡلَمُ مَا یَلِجُ فِی الۡاَرۡضِ وَمَا یَخۡرُجُ مِنۡہَا وَمَا یَنۡزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعۡرُجُ فِیۡہَا ؕ وَہُوَ الرَّحِیۡمُ الۡغَفُوۡرُ ﴿۳﴾

৩
খ্যা ভূগর্ভে প্রবেশ করে ও যা তা থেকে বের হয় এবং যা আকাশ থেকে অবতীর্ণ হয় ও যা তাতে উঠে যায় (সবই) তিনি জানেন। ২৩৭৬ আর তিনি পরম দয়ালু, অতীব ক্ষমাশীল।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَا تَاۡتِیۡنَا السَّاعَۃُ ؕ قُلۡ بَلٰی وَرَبِّیۡ لَتَاۡتِیَنَّکُمۡ ۙ عٰلِمِ الۡغَیۡبِ ۚ لَا یَعۡزُبُ عَنۡہُ مِثۡقَالُ ذَرَّۃٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الۡاَرۡضِ وَلَاۤ اَصۡغَرُ مِنۡ ذٰلِکَ وَلَاۤ اَکۡبَرُ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ٭ۙ﴿۴﴾

৪
আর অস্বীকারকারীরা বলে, ‘আমাদেরকে (ধ্বংসের) সেই নির্ধারিত ক্ষণ আঘাত হানবে না।’ তুমি বলো, ‘অবশ্যই আঘাত হানবে। অদৃশ্য বিষয়ে জ্ঞাত আমার প্রতিপালক-প্রভুর শপথ! তা নির্ঘাত তোমাদের আঘাত হানবে। গদেখুন: ১০:৬২আকাশসমূহ ও পৃথিবীতে পরমাণু পরিমাণ অথবা তা থেকে ছোটো বা বড়ো কোনোকিছুই তাঁর দৃষ্টির অগোচরে নয়, বরং এসব সুস্পষ্ট বিধানে সংরক্ষিত।২৩৭৭
২৩৭৭। পূর্ববর্তী আয়াতের বিষয়টি এ আয়াতে আরো উন্নত ও বিস্তৃত আকারে ব্যক্ত করা হয়েছে। বিষয়টি হলো, ভালোই হোক আর মন্দই হোক, কোনো কাজই ফলহীন হয় না। তাই অবিশ্বাসীদেরকে সাবধান করা হয়েছে, ইসলামের প্রতি তাদের বিরোধিতা এবং মুসলমানদের প্রতি তাদের অত্যাচারের শাস্তি তাদেরকে ভুগতেই হবে।

لِّیَجۡزِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿۵﴾

৫
(প্রতিশ্রুত মুহূর্ত এজন্য আবশ্যক) কদেখুন: ১০:৫; ৩০:৪৬যেন তিনি তাদেরকে প্রতিদান দিতে পারেন যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। এদেরই জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিযক।’

وَالَّذِیۡنَ سَعَوۡ فِیۡۤ اٰیٰتِنَا مُعٰجِزِیۡنَ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مِّنۡ رِّجۡزٍ اَلِیۡمٌ ﴿۶﴾

৬
খদেখুন: ২২:৫২; ৩৪:৩৯আর যারা আমাদের নিদর্শনাবলির ক্ষেত্রে (আমাদেরকে) ব্যর্থ করার চেষ্টায় ছুটে বেড়ায়, নিজেদের পাপের দরুন এদের জন্য এক মর্মান্তিক শাস্তি নির্ধারিত।

وَیَرَی الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ الَّذِیۡۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ہُوَ الۡحَقَّ ۙ وَیَہۡدِیۡۤ اِلٰی صِرَاطِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ﴿۷﴾

৭
গদেখুন: ১৩:২০; ২২:৫৫; ৩৫:৩২; ৫৬:৯৬আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা দেখতে পাবে, তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা-ই সত্য এবং তা মহাপরাক্রমশালী, পরম প্রশংসাভাজন আল্লাহর পথপানে পরিচালিত করে।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا ہَلۡ نَدُلُّکُمۡ عَلٰی رَجُلٍ یُّنَبِّئُکُمۡ اِذَا مُزِّقۡتُمۡ کُلَّ مُمَزَّقٍ ۙ اِنَّکُمۡ لَفِیۡ خَلۡقٍ جَدِیۡدٍ ۚ﴿۸﴾

৮
আর অস্বীকারকারীরা বলে, ‘আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেবো, যে তোমাদের এ সংবাদ দেয়- যখন তোমাদের সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে, তখন অবশ্যই তোমরা এক নতুন সৃষ্টির প্রক্রিয়ায় (প্রবেশ) করবে?

اَفۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَمۡ بِہٖ جِنَّۃٌ ؕ بَلِ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ فِی الۡعَذَابِ وَالضَّلٰلِ الۡبَعِیۡدِ ﴿۹﴾

৯
সে কি আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপ করছে নাকি তাকে পাগলামিতে পেয়ে বসেছে?’ না, ঘদেখুন: ১৭:১১; ২৭:৫আসলে যারা পরকালে ঈমান আনে না, তারা আযাবে ও ঘোর বিপথগামিতায় নিপতিত।

اَفَلَمۡ یَرَوۡا اِلٰی مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ اِنۡ نَّشَاۡ نَخۡسِفۡ بِہِمُ الۡاَرۡضَ اَوۡ نُسۡقِطۡ عَلَیۡہِمۡ کِسَفًا مِّنَ السَّمَآءِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّکُلِّ عَبۡدٍ مُّنِیۡبٍ ﴿٪۱۰﴾

১০
তারা কি আকাশ ও ঘটমান নিদর্শনাবলির) প্রতি লক্ষ করে নি যা তাদের সামনে রয়েছে এবং যা তাদের পূর্বে অতিবাহিত হয়েছে? কদেখুন: ৬:৬৬; ১৭:৬৯; ৬৭:১৭-১৮আমরা চাইলে মাটিতে তাদের গেড়ে দিতে পারি অথবা আকাশ থেকে কিছু টুকরা তাদের ওপর ফেলে দিতে পারি।২৩৭৮ নিশ্চয় এতে প্রত্যেক বিনয়ী বান্দার জন্য এক বড়ো নিদর্শন রয়েছে।
সূরা সাবা - রুকু ১
২৩৭৮। ‘আমরা চাইলে মাটিতে তাদের গেড়ে দিতে পারি’- বাক্যটি পার্থিব নিদর্শনের জন্য এবং ‘আকাশ থেকে কিছু টুকরা তাদের ওপর ফেলে দিতে পারি’ ঐশী নিদর্শনের জন্য ব্যবহৃত হয়েছে।