৩৪

سبأ

সূরা সাবা

Saba

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

قُلۡ لَّکُمۡ مِّیۡعَادُ یَوۡمٍ لَّا تَسۡتَاۡخِرُوۡنَ عَنۡہُ سَاعَۃً وَّلَا تَسۡتَقۡدِمُوۡنَ ﴿٪۳۱﴾

৩১
তুমি বলো, ঘ’তোমাদের জন্য এক (নির্ধারিত) দিনের২৩৯৬ প্রতিশ্রুতি রয়েছে যা থেকে তোমরা এক মুহূর্তও পেছনে থাকতে পারবে না এবং সামনেও এগোতে পারবে না।’
সূরা সাবা - রুকু ৩
২৩৯৬। ‘এক (নির্ধারিত) দিন’ বলতে বদরের যুদ্ধের দিনকে বুঝাতে পারে। অথবা ৩২:৬ আয়াতে বর্ণিত দিনকে বুঝাতে পারে যা এক হাজার বছরের সমান বলে উল্লিখিত হয়েছে। এই হাজার বছর অতিক্রমের পর ইসলাম সত্য ও বিশ্বধর্মরূপে পরিচিত ও গৃহীত হতে থাকবে এবং ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَنۡ نُّؤۡمِنَ بِہٰذَا الۡقُرۡاٰنِ وَلَا بِالَّذِیۡ بَیۡنَ یَدَیۡہِ ؕ وَلَوۡ تَرٰۤی اِذِ الظّٰلِمُوۡنَ مَوۡقُوۡفُوۡنَ عِنۡدَ رَبِّہِمۡ ۚۖ یَرۡجِعُ بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضِ ۣالۡقَوۡلَ ۚ یَقُوۡلُ الَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا لِلَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡا لَوۡلَاۤ اَنۡتُمۡ لَکُنَّا مُؤۡمِنِیۡنَ ﴿۳۲﴾

৩২
আর অস্বীকারকারীরা বলে, ‘আমরা এ কুরআনের প্রতি কখনো ঈমান আনব না এবং সেসবের (তথা ভবিষ্যদ্বাণীর) প্রতিও (ঈমান الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ ، وَلَوْ আনব) না, যা এর সামনে (অর্থাৎ পূর্ববর্তী কিতাবসমূহে) রয়েছে।’ আর হায়, তুমি যদি দেখতে পেতে! ক্যালিমদের যখন তাদের প্রতিপালক-প্রভুর সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছিল তারা অহংকার প্রদর্শনকারীদের বলবে, ‘তোমরা যদি না থাকতে তাহলে আমরা অবশ্যই মুমিন হতাম।২৩৯৭কদেখুন: ৭:৩৯; ১৪:২২; ২৮:৬৪; ৩৩:৬৮; ৪০:৪৮খদেখুন: ১৪:২২; ২৮:৬৪; ৪০:৪৮গদেখুন: ১৪:২২; ৪০:৪৮ঘদেখুন: ১০:৫৫
২৩৯৭। মানবপ্রবৃত্তি এমনই যে, যখন দোষী ব্যক্তি শাস্তির সম্মুখীন হয় তখন সে নিজের দোষের ও কুকর্মের দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে নিজেকে বাঁচাতে চায়। এ আয়াত ও পরবর্তী আয়াত দুটিতে মানুষের প্রবৃত্তির এই দিকটার প্রতি আলোকপাত করা হয়েছে। ২৩৯৮ ও ২৩৯৮-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالَ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡا لِلَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡۤا اَنَحۡنُ صَدَدۡنٰکُمۡ عَنِ الۡہُدٰی بَعۡدَ اِذۡ جَآءَکُمۡ بَلۡ کُنۡتُمۡ مُّجۡرِمِیۡنَ ﴿۳۳﴾

৩৩
শ্যাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছিল, অহংকার প্রদর্শনকারীরা তাদের বলবে, ‘আমরা কি তোমাদের নিকট হিদায়াত আসার পর তোমাদেরকে তা থেকে বিরত রেখেছিলাম? (না,) বরং তোমরাই অপরাধী ছিলে।’

وَقَالَ الَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا لِلَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡا بَلۡ مَکۡرُ الَّیۡلِ وَالنَّہَارِ اِذۡ تَاۡمُرُوۡنَنَاۤ اَنۡ نَّکۡفُرَ بِاللّٰہِ وَنَجۡعَلَ لَہٗۤ اَنۡدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَۃَ لَمَّا رَاَوُا الۡعَذَابَ ؕ وَجَعَلۡنَا الۡاَغۡلٰلَ فِیۡۤ اَعۡنَاقِ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ ہَلۡ یُجۡزَوۡنَ اِلَّا مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۳۴﴾

৩৪
আর যাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছিল তারা অহংকারীদের বলবে, ‘বরং (তোমাদের) রাতদিনের ষড়যন্ত্রই (আমাদের অপরাধী বানিয়েছে)- যখন তোমরা আমাদের আদেশ দিতে, যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সমকক্ষ দাঁড় করাই।’ আর তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা নিজেদের লজ্জা গোপন২৩৯৮ করবে। আর যারা অস্বীকার করেছিল আমরা তাদের গলায়২৩৯৮-ক বেড়ি পরাবো। তাদেরকে কেবল তাদের কৃতকর্মেরই প্রতিফল দেওয়া হবে।
২৩৯৮। ‘আসাররাহু’ মানে সে এটি লুকিয়েছিল (লেইন)।
২৩৯৮-ক। ‘আনাক’-এর অন্য অর্থ হলো দলনেতা অথবা ধনী লোক (লেইন)।

وَمَاۤ اَرۡسَلۡنَا فِیۡ قَرۡیَۃٍ مِّنۡ نَّذِیۡرٍ اِلَّا قَالَ مُتۡرَفُوۡہَاۤ ۙ اِنَّا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ ﴿۳۵﴾

৩৫
আর আমরা যে জনপদেই কোনো সতর্ককারী পাঠিয়েছি তার কদেখুন: ৬:১২৪; ১৭:১৭বিত্তশালী লোকেরা একথাই বলেছিল, ‘যে বাণীসহ তোমরা প্রেরিত হয়েছ আমরা অবশ্যই তার অস্বীকারকারী।২৩৯৯
২৩৯৯। আল্লাহর নবীরা আসেন নির্যাতিত, নিপতিত, আশাহত মানবতাকে সমাজের সঠিক স্থানে উন্নীত করে কায়েমি স্বার্থবাদীদের হাত থেকে তাদের ন্যায্য প্রাপ্য তাদের জন্য নিশ্চিত করার জন্য। আর এ কারণেই সকল যুগে প্রত্যক্ষ করা গেছে, নতুন ঐশীবাণী আসার সাথে সাথে ধনী, সম্পদশালী, শক্তিধর ও প্রতিপত্তিশালীরা তথা কায়েমি স্বার্থবাদী মহল নবীর বিরুদ্ধে লেগে গেছে।

وَقَالُوۡا نَحۡنُ اَکۡثَرُ اَمۡوَالًا وَّاَوۡلَادًا ۙ وَّمَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ ﴿۳۶﴾

৩৬
আর তারা বলেছিল, ‘(তোমাদের চেয়ে) আমরা ধনসম্পদ এবং সন্তানসন্ততিতে অধিক সমৃদ্ধ আর আমাদের কখনো শাস্তি দেওয়া হবে না।’

قُلۡ اِنَّ رَبِّیۡ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿٪۳۷﴾

৩৭
তুমি বলো, খদেখুন: ১৩:২৭; ২৯:৬৩; ৩৯:৫৩; ৪২:১৩নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু যার জন্য চান রিযক সম্প্রসারিত করেন এবং (যার জন্য চান) সংকুচিতও করেন, কিন্তু অধিকাংশ লোক (তা) জানে না।’
সূরা সাবা - রুকু ৪

وَمَاۤ اَمۡوَالُکُمۡ وَلَاۤ اَوۡلَادُکُمۡ بِالَّتِیۡ تُقَرِّبُکُمۡ عِنۡدَنَا زُلۡفٰۤی اِلَّا مَنۡ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۫ فَاُولٰٓئِکَ لَہُمۡ جَزَآءُ الضِّعۡفِ بِمَا عَمِلُوۡا وَہُمۡ فِی الۡغُرُفٰتِ اٰمِنُوۡنَ ﴿۳۸﴾

৩৮
আর তোমাদের ধনসম্পদ ও তোমাদের সন্তানসন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে মর্যাদায় আমাদের নিকটবর্তী করে দেবে, গদেখুন: ৩:৫৮; ৬:৪৯; ১৮:৮৯; ১৯:৬১তবে সে ব্যতীত যে ঈমান আনে এবং সৎকাজ করে।২৪০০ অতএব এরাই তারা-যাদের কৃতকর্মের দরুন তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে এবং তারা বালাখানায় নিরাপদে থাকবে।ঘদেখুন: ২৫:৭৬; ২২:৫২
২৪০০। ধনসম্পদ, ক্ষমতা ও মর্যাদা ইত্যাদি দুনিয়ার সম্পদ আল্লাহর নৈকট্য লাভের উপায় নয়, বরং এগুলো মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে রাখতে চায়। সঠিক বিশ্বাস এবং সৎকর্মই মানুষের প্রকৃত সম্পদ যা মানুষের জন্য পরিত্রাণ ও আল্লাহর সন্তুষ্টি বহন করে আনে। ২৪০১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَالَّذِیۡنَ یَسۡعَوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا مُعٰجِزِیۡنَ اُولٰٓئِکَ فِی الۡعَذَابِ مُحۡضَرُوۡنَ ﴿۳۹﴾

৩৯
আর যারা আমাদের আয়াতসমূহ ব্যর্থ করার চেষ্টায় ছুটে বেড়াচ্ছে, তাদেরকেই শাস্তির সম্মুখীন করা হবে।২৪০১
২৪০১। সত্য ও আল্লাহর উদ্দেশ্যকে ঠেকানোর জন্য অবিশ্বাসীরা যত প্রচেষ্টা এবং যত ষড়যন্ত্রই করুক না কেন তারা কখনোই সফলতার মুখ দেখবে না, বরং তাদের এ হীন দুষ্কৃতি তাদেরই মাথায় ভেঙে পড়বে।

قُلۡ اِنَّ رَبِّیۡ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ وَیَقۡدِرُ لَہٗ ؕ وَمَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَہُوَ یُخۡلِفُہٗ ۚ وَہُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ﴿۴۰﴾

৪০
তুমি বলো, ‘নিশ্চয় আমার প্রতিপালক- প্রভু নিজ বান্দাদের মাঝে যার জন্য চান জীবনোপকরণ বৃদ্ধি করেন, আবার (কোনো কোনো ক্ষেত্রে তা) তার জন্য সংকুচিতও করেন। আর তোমরা যা-ই খরচ করো, তিনিই এর বিনিময় দিয়ে থাকেন। আর তিনি রিযকদাতাদের মাঝে সর্বোত্তম।’