৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

وَمُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیَّ مِنَ التَّوۡرٰٮۃِ وَلِاُحِلَّ لَکُمۡ بَعۡضَ الَّذِیۡ حُرِّمَ عَلَیۡکُمۡ وَجِئۡتُکُمۡ بِاٰیَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ ۟ فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۵۱﴾

৫১
আর তওরাতের যা আমার সামনে আছে এর সত্যায়নকারীরূপে৪২১ (এসেছি)। আর এজন্য (এসেছি) যেন তোমাদের জন্য যা নিষিদ্ধ৪২১-ক করা হয়েছিল এর কোনো কোনোটি তোমাদের জন্য বৈধ করে দিতে পারি আর তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে আমি এক (বড়ো) নিদর্শনসহ তোমাদের কাছে এসেছি। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।কদেখুন: ৫:৪৭; ৬১:৭খদেখুন: ৫:৭৩,১১৮; ১৯:৩৭; ৪৩:৬৫
৪২১। ঈসা (আ.) তওরাতের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এসেছিলেন। তিনি নতুন কোনো শরীয়ত (তথা বিধান) নিয়ে আসেন নি, বরং মূসা (আ.)-এর শরীয়ত বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তিনি স্বয়ং তাঁর এ সীমাবদ্ধতা সম্পর্কে অবগত ছিলেন (মথি ৫:১৭-১৮)।
৪২১-ক। একথায় মূসা (আ.)-এর শরীয়তের কোনো পরিবর্তন সাধনের প্রতি ইঙ্গিত নাই। ইহুদীরা মনগড়াভাবে যে-সব বস্তু নিজেদের জন্য হারাম (নিষিদ্ধ) বলে ঘোষণা করেছিল, সেসব বস্তুকে শরীয়ত মোতাবেক তিনি হালাল ঘোষণা করেছিলেন (৪:১৬১; ৪৩:৬৪)। এ দুটি আয়াতে জানা যায়, বিভিন্ন ইহুদী ফিরকার (বা দলের) মধ্যে ব্যবহারিক বস্তুর বৈধতা-অবৈধতা নিয়ে মতভেদ প্রবল ছিল এবং তাদের অন্যায় আচরণ ও সীমালঙ্ঘনের কারণে তারা আল্লাহর দানের কোনো কোনো অংশ থেকে নিজেদেরকে বঞ্চিত করেছিল। ঈসা (আ.) বিচারক ও মীমাংসাকারীরূপে আগমন করে তাদেরকে ভুলভ্রান্তিগুলো বুঝিয়ে দিলেন, কোন পথ সঠিক আর কোন পথ সঠিক নয় তা-ও বুঝিয়ে দিলেন এবং বললেন, তাঁকেই মীমাংসাকারীরূপে মেনে নিলে তারা যে-সব স্বর্গীয় অনুগ্রহ হতে বঞ্চিত হয়েছে সেগুলো তারা পুনরায় পাবে (কাসীর, ফাতহ এবং মুহীত)।

اِنَّ اللّٰہَ رَبِّیۡ وَرَبُّکُمۡ فَاعۡبُدُوۡہُ ؕ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ ﴿۵۲﴾

৫২
নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু। সুতরাং তাঁরই ইবাদত করো। এটাই সরল সুদৃঢ় পথ’

فَلَمَّاۤ اَحَسَّ عِیۡسٰی مِنۡہُمُ الۡکُفۡرَ قَالَ مَنۡ اَنۡصَارِیۡۤ اِلَی اللّٰہِ ؕ قَالَ الۡحَوَارِیُّوۡنَ نَحۡنُ اَنۡصَارُ اللّٰہِ ۚ اٰمَنَّا بِاللّٰہِ ۚ وَاشۡہَدۡ بِاَنَّا مُسۡلِمُوۡنَ ﴿۵۳﴾

৫৩
এরপর ঈসা যখন তাদের মাঝে কুফরী (তথা অস্বীকারের প্রবণতা) লক্ষ করল তখন সে বলল, গদেখুন: ৫:১১২; ৬১:১৫‘আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী?’ হাওয়ারীরা৪২২ বলল, ‘আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর তুমি সাক্ষী থাকো, আমরা আত্মসমর্পণকারী।
৪২২। ‘হাওয়ারিয়্যূন’ শব্দটি ‘হাওয়ারী’ শব্দের বহুবচন, অর্থ: (১) ধোপা, (২) যে ব্যক্তি পরীক্ষিতভাবে পাপ বা ত্রুটিমুক্ত, (৩) পূতপবিত্র চরিত্রের অধিকারী ব্যক্তি, (৪) যে ব্যক্তি সৎভাবে ও বিশ্বস্তরূপে কাজ করে এবং অনুরূপ উপদেশ দেয়, (৫) বিশ্বস্ত বন্ধু ও সাহায্যকারী, (৬) নবীর সাহায্যকারী বিশিষ্ট বন্ধু (লেইন, মুফরাদাত)। ৪৭:২৮: গ. ৪:১৫৯; ৭:১৭৭; ১৯:৫৮; ঘ. ৫:৪৯: ৬:১৬৫: ৩১:১৬; ৩৯:৮।

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاکۡتُبۡنَا مَعَ الشّٰہِدِیۡنَ ﴿۵۴﴾

৫৪
হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি যা অবতীর্ণ করেছ, আমরা তাতে ঈমান এনেছি এবং এ রসূলের অনুসরণ করেছি। অতএব তুমি আমাদেরকে সাক্ষীদের মাঝে পরিগণ্য করো।’

وَمَکَرُوۡا وَمَکَرَ اللّٰہُ ؕ وَاللّٰہُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ ﴿٪۵۵﴾

৫৫
কদেখুন: ৮:৩১; ২৭:৫১আর তারা (অর্থাৎ ঈসার শত্রুরা) ষড়যন্ত্র করল এবং আল্লাহও পরিকল্পনা করলেন, বস্তুত আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী৪২৩।খদেখুন: ৩:১৯৪; ৪:১৬; ৭:১২৭; ৮:৫১; ১০:৪৭,১০৫; ১২:১০২; ১৩:৪১; ১৬:২৯,৩৩; ২২:৬; ৩৯:৪৩; ৪০:৬৮,৭৮
সূরা আলে ইমরান - রুকু ৫
৪২৩। ইহুদীরা ষড়যন্ত্র করল, ঈসা (আ.)-কে ক্রুশে দিয়ে তাঁর ‘অভিশপ্ত-মৃত্যু’ ঘটাবে (দ্বিতীয় বিবরণ, ২১:২৩), কিন্তু আল্লাহ পরিকল্পনা নিলেন ঈসা (আ.)-কে ক্রুশীয় মৃত্যু থেকে বাঁচাবেন। ইহুদীদের উদ্দেশ্য ব্যর্থ হলো এবং আল্লাহর পরিকল্পনা কার্যকর হলো, কেননা ঈসা (আ.) ক্রুশে মারা যান নি, মৃতবৎ সংজ্ঞাহীন হলেও জীবিত অবস্থাতেই তাঁকে ক্রুশ থেকে নামানো হয় এবং ঘটনাস্থল থেকে বহুদূরে অনেক অনেক বছর পর অতিবৃদ্ধ অবস্থায় তিনি কাশ্মীরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

اِذۡ قَالَ اللّٰہُ یٰعِیۡسٰۤی اِنِّیۡ مُتَوَفِّیۡکَ وَرَافِعُکَ اِلَیَّ وَمُطَہِّرُکَ مِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا وَجَاعِلُ الَّذِیۡنَ اتَّبَعُوۡکَ فَوۡقَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ۚ ثُمَّ اِلَیَّ مَرۡجِعُکُمۡ فَاَحۡکُمُ بَیۡنَکُمۡ فِیۡمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿۵۶﴾

৫৬
আর (স্মরণ করো!) যখন আল্লাহ বললেন, ‘হে ঈসা! নিশ্চয় আমিই তোমার মৃত্যুদাতা৪২৪ ও গদেখুন: আমার দিকে তোমায় উত্তোলনকারী৪২৪-ক এবং যারা অস্বীকার করেছে তাদের (অপবাদ) থেকে তোমায় পবিত্রকারী আর যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে কিয়ামত দিবস পর্যন্ত অস্বীকারকারীদের ওপর প্রাধান্যদানকারী।৪২৪-খ ঘদেখুন: অতঃপর আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন অবধারিত। তারপর আমি তোমাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করব যে-সব বিষয়ে তোমরা মতভেদ করতে।
৪২৪। ‘মুতাওয়াফফি’ শব্দটি ‘তাওয়াফফা’ শব্দ থেকে উৎপন্ন। আরবীতে বলা হয়- ‘তাওয়াফফাল্লাহু যাইদান’ অর্থাৎ আল্লাহ যায়েদের আত্মাকে উঠিয়ে নিলেন, যার অর্থ আল্লাহ যায়েদকে মৃত্যু দিলেন। যেখানে ‘আল্লাহ’ কর্তৃবাচক হন এবং ‘মানুষ’ কর্মবাচক আর ক্রিয়া হয় ‘তাওয়াফফা’ সেখানে ‘তাওয়াফফা’- অর্থ আত্মাকে নিয়ে যাওয়া বা মৃত্যুদান করা ছাড়া অন্য কোনো অর্থ কখনো হয় না। ইবনে আব্বাস ‘মুতাওয়াফফিকা’-এর অনুবাদ করেছেন ‘মুমিতুকা’, অর্থাৎ আমি তোমাকে মানুষের দ্বারা নিহত হওয়া থেকে রক্ষা করব, তোমার জন্য নির্ধারিত পূর্ণ বয়ঃক্রম পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখব এবং তোমাকে নিহত হবার পরিবর্তে স্বাভাবিকভাবে মৃত্যু দেবো (কাশশাফ)। বস্তুত আরবী ভাষাবিদরা ঐকমত্য পোষণ করেন যে, উপরোক্তভাবে যখন ‘তাওয়াফফা’ ক্রিয়াটি ব্যবহৃত হয় তখন এর অন্যরূপ অর্থ কখনো হতে পারে না। সমস্ত আরবী সাহিত্যে এ শব্দের অন্য অর্থে ব্যবহারের একটি দৃষ্টান্তও পাওয়া যাবে না। অনন্য সাধারণ জ্ঞানের অধিকারী স্বনামধন্য তফসীরকার ইবনে আব্বাস, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম ইবনে হাযম, ইমাম ইবনে কাইয়্যিম, কাতাদা, ওয়াহহাব এবং অন্যান্যরাও এ বিষয়ে একমত (বুখারী, তফসীর অধ্যায়; বুখারী, বাদাউল খালক অধ্যায়; বিহার, আল-মুহাল্লা, মাআদ, পৃ. ১৯, মনসুর ২য়, কাসীর)। এ শব্দটি ৪২৪-ক ও ৪২৪-খ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য কুরআনের বিভিন্ন স্থানে ২৫ বার ব্যবহৃত হয়েছে, তেইশটি স্থলেই ব্যবহৃত হয়েছে মৃত্যুর সময় আত্মাকে নিয়ে যাওয়া অর্থে। কেবল দুটি স্থলে ঘুমের মধ্যে আত্মাকে নিয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এবং দুটি স্থলে ‘ঘুম’ ও ‘রাত্রি’ শব্দ ব্যবহার দ্বারা ‘তাওয়াফফা’-কে বিশেষিত করা হয়েছে (৬:৬১, ৩৯:৪৩)। এ সত্যকে চাপা দেবার কোনো সুযোগ নাই যে, ঈসা (আ.) মৃত্যুবরণ করেছেন। রসূল করীম (সা.) স্বয়ং বলেছেন, ‘মূসা ও ঈসা যদি এখনো জীবিত থাকতেন তাহলে তাঁরা আমার অনুসরণ ও অনুগমন করতে বাধ্য হতেন’ (কাসীর)। এমনকি তিনি বলেছেন, ঈসা (আ.)-এর বয়স ছিল ১২০ বছর (কানযুল উম্মাল)। কুরআনের ৩০টি আয়াত ঈসা (আ.)-এর আকাশে গমন ও সেখানে সশরীরে জীবিত অবস্থায় অবস্থান করার অলীক ধারণাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে।
৪২৪-ক। ‘রাফউন’ অর্থ কারো মর্যাদা ও পদবি উন্নীত করা, সম্মান বৃদ্ধি করা। যখন ‘রাফউন’ (সসম্মানে উত্তোলন) আল্লাহর দিকে হয় তখন তা আধ্যাত্মিক উন্নতি ছাড়া অন্য কিছু হতে পারে না, কেননা আল্লাহ কোনো সসীম স্থানে সীমাবদ্ধ নন, কোনো বস্তুবিশেষও নন। অতএব শারীরিকভাবে তাঁর দিকে ঊর্ধ্বারোহণ কোনোমতেই সম্ভব নয়। এ শব্দটি মর্যাদাবৃদ্ধি অর্থে কুরআনের ২৪:৩৭, ৩৫:১১ আয়াতদ্বয়েও ব্যবহৃত হয়েছে। ঈসা (আ.)-এর মর্যাদার উচ্চারোহণ এ প্রেক্ষিতে বলা হয়েছে যে, ইহুদীরা মিথ্যা দাবি করেছিল, তারা ঈসাকে ক্রুশে হত্যা করে অভিশপ্ত বলে প্রমাণ করেছে। কুরআন বলে, আল্লাহর নবী ঈসা (আ.) ক্ষণিকের জন্যও অভিশপ্ত হতে পারেন না, বরং মর্যাদায় উচ্চ থেকে আরো উচ্চে উন্নীত হন।
৪২৪-খ। ‘জাআলা’ অর্থ সে প্রস্তুত করল, সে নিযুক্ত করল, সে ঘোষণা করল, সে সম্মানিত করল (২:১৪৪); সে ধরল ইত্যাদি (লেইন)।

فَاَمَّا الَّذِیۡنَ کَفَرُوۡا فَاُعَذِّبُہُمۡ عَذَابًا شَدِیۡدًا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۫ وَمَا لَہُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۵۷﴾

৫৭
অতঃপর যারা অস্বীকার করেছে, আমি ইহকালে এবং পরকালেও তাদেরকে কঠোর শাস্তি দেবো। আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না।’কদেখুন: ৪:১৭৪; ৩৫:৩১; ৩৯:১১,৭০

وَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیۡہِمۡ اُجُوۡرَہُمۡ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ ﴿۵۸﴾

৫৮
আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তিনি তাদেরকে তাদের (কৃতকর্মের) পুরস্কার পুরোপুরি দান করবেন। বস্তুত আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না।

ذٰلِکَ نَتۡلُوۡہُ عَلَیۡکَ مِنَ الۡاٰیٰتِ وَالذِّکۡرِ الۡحَکِیۡمِ ﴿۵۹﴾

৫৯
এটিই তা- যা আমরা আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ শিক্ষা হতে তোমার সামনে পাঠ করি।

اِنَّ مَثَلَ عِیۡسٰی عِنۡدَ اللّٰہِ کَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَہٗ مِنۡ تُرَابٍ ثُمَّ قَالَ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿۶۰﴾

৬০
নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের৪২৫ দৃষ্টান্তের অনুরূপ, তিনি তাকে মাটি৪২৫-ক থেকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তাকে বললেন, ‘হও’, আর সে হতে আরম্ভ করল (এবং হয়ে গেল)।
৪২৫। ‘আদম’ সাধারণভাবে মানুষ বা আদম-সন্তানকে বুঝায়। অতএব ঈসা (আ.)-কে অন্যান্য মরণশীল আদম-সন্তানের মতোই মাটি থেকে সৃষ্ট বলে ঘোষণা করা হলো (৪০:৬৮)। অতএব তাঁর ঈশ্বরত্বের কিছুই নাই। তবে ৪২৫-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ‘আদম’ বলতে আমরা যদি এখানে আদিপিতা আদম (আ.) মনে করি তাহলেও ঈসা (আ.)-এর সাথে আদম (আ.)-এর সেই সাদৃশ্যের প্রতিই আমাদের দৃষ্টি আকৃষ্ট হবে যে, পিতার মাধ্যম ছাড়া উভয়ের জন্ম হয়েছিল। এ ক্ষেত্রে ঈসা (আ.)-এর মাতা থাকার কারণে সাদৃশ্য ব্যাহত হয় নি, কেননা তুলনা একেবারে সর্বপ্রকারের পূর্ণ সাদৃশ্যের ওপর নির্ভর করে না।
৪২৫-ক। অন্যত্র কাদামাটি থেকে মানুষ সৃষ্ট হয়েছে বলে বর্ণিত হয়েছে (৬:৩)। মাটি (তুরাব) ও কাদামাটি (তীন) দুটি ভিন্ন শব্দ ব্যবহারের তাৎপর্য হলো, যখন ‘মাটি’ শব্দটি ব্যবহার করা হয় তখন (স্বর্গীয় পানি) ‘ওহী’ বুঝায় না এবং যখন ‘কাদামাটি’ শব্দটি ব্যবহৃত হয় তখন ঐশীবাণীর (স্বর্গীয় পানির) প্রতিও ইঙ্গিত করে।