৩০

الروم

সূরা আর-রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

الٓـمّٓ ۚ﴿۲﴾

২
খদেখুন: ২৯:২‘আনাল্লাহু আলামু’ অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ।২২৬৯
২২৬৯। ১৬ টীকা দ্রষ্টব্য।

غُلِبَتِ الرُّوۡمُ ۙ﴿۳﴾

৩
রোমানদের পরাজিত করা হয়েছে-

فِیۡۤ اَدۡنَی الۡاَرۡضِ وَہُمۡ مِّنۡۢ بَعۡدِ غَلَبِہِمۡ سَیَغۡلِبُوۡنَ ۙ﴿۴﴾

৪
নিকটবর্তী দেশে।২২৬৯-ক আর তারা তাদের পরাজয়ের পর অবশ্যই আবার বিজয়ী হবে,
২২৬৯-ক। প্যালেস্টাইন (ফিলিস্তিন)।

فِیۡ بِضۡعِ سِنِیۡنَ ۬ؕ لِلّٰہِ الۡاَمۡرُ مِنۡ قَبۡلُ وَمِنۡۢ بَعۡدُ ؕ وَیَوۡمَئِذٍ یَّفۡرَحُ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۵﴾

৫
তিন থেকে নয় বছরের২২৭০ মধ্যে। গদেখুন: ৩:১৫৫; ১৩:৩২আগেও এবং পরেও আদেশ আল্লাহরই (কার্যকর) হয়ে থাকে। আর সেদিন মুমিনরা (নিজেদের বিজয়ে) খুবই আনন্দিত হবে।২২৭১
২২৭০। ‘বিযউন’ শব্দটি আরবী ভাষায় বেশ কয়েকটি সংখ্যাকে বুঝিয়ে থাকে, যেমন- পাঁচ, সাত, দশ ইত্যাদি। তবে সাধারণত বুঝায় তিন থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে।
২২৭১। এ আয়াত ও পূর্ববর্তী দুটি আয়াতের প্রকৃত মর্ম ও তাৎপর্য বুঝতে হলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের অব্যবহিত পূর্বে আরব দেশ ও আশপাশের দুটি বৃহৎ সাম্রাজ্যের তথা পারস্য সাম্রাজ্য ও রোম সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এ দুটি বিশাল সাম্রাজ্য পরস্পর যুদ্ধরত ছিল। ৬০২ খ্রিষ্টাব্দে রোম সম্রাটের বন্ধু ও হিতৈষী মোরিস পারস্যসম্রাট দ্বিতীয় খসরু ফোকাসের হাতে মারা গেলে যুদ্ধের সূচনা হয়। সূচনা পর্বে পারস্য সম্রাটের জয়জয়কার শুরু হয়ে গেল। প্রায় বিশ বছর ধরে পারস্য বাহিনী রোমান সাম্রাজ্যকে তছনছ করতে লাগল। এমনটি পূর্বে আর কখনো ঘটে নি। পারস্য সেনারা সিরিয়া ও এশিয়া মাইনর লুণ্ঠিত ও পদদলিত করল এবং ৬০৮ খ্রিষ্টাব্দে চ্যালসেডন পর্যন্ত অগ্রসর হয়ে গেল। ৬১৩ খ্রিষ্টাব্দে তারা দামেস্ক দখল করে নিল। এমনকি দামেস্ক এলাকার আশপাশের দেশগুলোতে সে সময় পর্যন্ত যে ভূমিতে পারস্য সন্তান কখনো পা রাখতেও সাহস পায় নি, সেসব রোমীয় দেশগুলোও পারসিকদের পদানত হলো। তারপর ৬১৪ খ্রিষ্টাব্দে জেরুযালেমও পারস্য সম্রাটের করতলগত হলো। সমগ্র খ্রিষ্টানবিশ্ব ভীতবিহ্বল ও হতভম্ব হয়ে এই খবর শুনল যে, পারসিকরা খ্রিষ্টের ক্রুশকাষ্ঠসহ পেট্রিয়ার্ককে (সর্বোচ্চ খ্রিষ্টান ধর্মযাজক) ধরে নিয়ে গেছে। খ্রিষ্টধর্ম অপমানিত ও ভূলুণ্ঠিত হলো। জেরুযালেম দখল করেও পারস্য বাহিনী থামল না। তারা মিশর জয় করল, এশিয়া মাইনর পুনর্বার লুণ্ঠন করল এবং তারপর কনস্টান্টিনোপলের সিংহদ্বারে এসে হানা দিল। রোমানরা আত্মকলহে বিভক্ত থাকার ফলে শত্রুকে প্রতিহত করার উদ্যোগ নিতে সক্ষম ছিল না। সম্রাট হেরাক্লিয়াসের অসহায়তা ও অপমান এতই হীনতম পর্যায়ে পৌঁছালো যে, সম্রাট (খসরু) তাকে তার সিংহাসনের পায়ের সাথে বাঁধা অবস্থায়

بِنَصۡرِ اللّٰہِ ؕ یَنۡصُرُ مَنۡ یَّشَآءُ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ۙ﴿۶﴾

৬
(যা) আল্লাহর সাহায্যে (হবে)। তিনি যাকে চান সাহায্য করেন। আর তিনি মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।

وَعۡدَ اللّٰہِ ؕ لَا یُخۡلِفُ اللّٰہُ وَعۡدَہٗ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۷﴾

৭
(এটি) আল্লাহর প্রতিশ্রুতি২২৭২ (এবং) কদেখুন: ৩:১৯৫; ৩৯:২১আল্লাহ তাঁর প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না।
২২৭২। এ প্রতিশ্রুতি ৮:৪৩ আয়াতে রয়েছে।

یَعۡلَمُوۡنَ ظَاہِرًا مِّنَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚۖ وَہُمۡ عَنِ الۡاٰخِرَۃِ ہُمۡ غٰفِلُوۡنَ ﴿۸﴾

৮
তারা পার্থিব জীবনের বাহ্যিক দিকটাই জানে।২২৭৩ আর তারা পরকাল সম্পর্কে উদাসীন।
২২৭৩। অবিশ্বাসীদের জ্ঞান ঘটনাগুলোর বাহ্যিক ও জাগতিক কারণসমূহের মধ্যে সীমিত, কিন্তু পারস্য বাহিনীর পরাজয় এবং কুরাইশ বাহিনীর পরাজয় বাহ্যিক কারণের মধ্যে সীমাবদ্ধ নয়। এ পরাজয়গুলোর পেছনে নিগূঢ় ও গভীরতর কারণ রয়েছে, যা জাগতিক বা প্রাকৃতিক নয় বরং আধ্যাত্মিক।

اَوَلَمۡ یَتَفَکَّرُوۡا فِیۡۤ اَنۡفُسِہِمۡ ۟ مَا خَلَقَ اللّٰہُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ النَّاسِ بِلِقَآیِٔ رَبِّہِمۡ لَکٰفِرُوۡنَ ﴿۹﴾

৯
খদেখুন: ৭:১৮৬তারা কি মনে মনে ভেবে দেখে নি, আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে আল্লাহ তা যথাযথভাবে আর এক নির্ধারিত মেয়াদের জন্য সৃষ্টি করেছেন?২২৭৪ গদেখুন: ১০:৪৬; ২৯:২৪; ৩২:১১অথচ মানুষের অধিকাংশই নিজেদের প্রতিপালক-প্রভুর সাথে সাক্ষাতে অবশ্যই অবিশ্বাসী।
২২৭৪। অবিশ্বাসীরা যদি ভেবে দেখত মানুষকে কত অফুরন্ত শক্তি, কত উদ্ভাবনী গুণাবলি ও কত মহিমায় ভূষিত ও মহিমান্বিত করা হয়েছে এবং সেই সঙ্গে যদি এ-ও ভেবে দেখত, মানুষের এই পার্থিব জীবন কত-না ক্ষণস্থায়ী, তাহলে তারা নিশ্চয় এ সিদ্ধান্তে উপনীত হতো, কেবল ইহলৌকিক জীবনেই মানুষের সবকিছু নিঃশেষে পর্যবসিত হবার নয়, বরং মরণের পরপরও বিস্তৃততর, পূর্ণতর ও মহত্তর জীবন রয়েছে, যেখানে আধ্যাত্মিক উন্নতির অগণিত স্তর মানুষকে অতিক্রম করতে হবে। চিন্তাভাবনা করে তারা এ-ও উপলব্ধি করতে পারত ইহজীবন হচ্ছে মৃত্যু-পরবর্তী সেই মহত্তর জীবনেরই প্রস্তুতিক্ষেত্র বিশেষ। ২২৭৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَوَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَانُوۡۤا اَشَدَّ مِنۡہُمۡ قُوَّۃً وَّاَثَارُوا الۡاَرۡضَ وَعَمَرُوۡہَاۤ اَکۡثَرَ مِمَّا عَمَرُوۡہَا وَجَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ ؕ فَمَا کَانَ اللّٰہُ لِیَظۡلِمَہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ؕ﴿۱۰﴾

১০
এরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না, এদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কী হয়েছিল? তারা শক্তিতে এদের চেয়ে অধিক দৃঢ় ছিল এবং তারা (ব্যাপকভাবে) ভূমি কর্ষণ করেছিল। এছাড়া এরা যতটা এতে বসতি স্থাপন করেছে তারা এর চেয়েও বেশি বসতি স্থাপন করেছিল। আর তাদের কাছেও তাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলিসহ এসেছিল। ঘদেখুন: ১২:১১০; ২২:৪৭; ৩৫:৪৫; ৪৭:১১; ৪:৪১; ১০:৪৫আর তাদের প্রতি অন্যায় করা আল্লাহর পক্ষে সম্ভবপর ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় আচরণ করছিল।