৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

وَمِنۡہُمُ الَّذِیۡنَ یُؤۡذُوۡنَ النَّبِیَّ وَیَقُوۡلُوۡنَ ہُوَ اُذُنٌ ؕ قُلۡ اُذُنُ خَیۡرٍ لَّکُمۡ یُؤۡمِنُ بِاللّٰہِ وَیُؤۡمِنُ لِلۡمُؤۡمِنِیۡنَ وَرَحۡمَۃٌ لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ ؕ وَالَّذِیۡنَ یُؤۡذُوۡنَ رَسُوۡلَ اللّٰہِ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۶۱﴾

৬১
আর তাদের মাঝে এমনও (লোক) আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে, ‘সে সবার কথায় কান দেয়।১১৯৪ তুমি বলো, ‘তার (সবার প্রতি) কর্ণপাত করা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহর প্রতি ঈমান আনে এবং মুমিনদের (কথায়) বিশ্বাস করে এবং কদেখুন: ২:৪৫তোমাদের মাঝে যারা ঈমান এনেছে তাদের জন্য সে এক রহমত।’ আর যারা আল্লাহর রসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।
১১৯৪। ‘উযুনুন’ (অর্থাৎ কান)-এর মর্ম এমন ব্যক্তি যিনি শ্রবণ করেন এবং যা কিছু তাকে বলা হয় তিনি তা বিশ্বাস করেন। নানা অবজ্ঞাপূর্ণ এবং ঘৃণাসূচক মন্তব্য যা রসূল করীম (সা.)-এর অপবাদ রটনাকারীরা তাঁর সম্বন্ধে করেছিল, সেসবের মাঝে একটি ছিল সকল সংবাদ বিবরণী বা রিপোর্ট যা কিছু তাঁকে বলা হতো তিনি শুনতেন এবং তৎক্ষণাৎই সত্য বলে বিশ্বাস করতেন, তিনি যেন যান্ত্রিক শ্রবণেন্দ্রিয়ে পরিণত হয়েছিলেন।

یَحۡلِفُوۡنَ بِاللّٰہِ لَکُمۡ لِیُرۡضُوۡکُمۡ ۚ وَاللّٰہُ وَرَسُوۡلُہٗۤ اَحَقُّ اَنۡ یُّرۡضُوۡہُ اِنۡ کَانُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۶۲﴾

৬২
তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে আল্লাহর কসম খায়। অথচ তারা মুমিন হয়ে থাকলে আল্লাহ ও তাঁর রসূলকে সন্তুষ্ট করাই তাদের জন্য অধিক সমীচীন।

اَلَمۡ یَعۡلَمُوۡۤا اَنَّہٗ مَنۡ یُّحَادِدِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَاَنَّ لَہٗ نَارَ جَہَنَّمَ خَالِدًا فِیۡہَا ؕ ذٰلِکَ الۡخِزۡیُ الۡعَظِیۡمُ ﴿۶۳﴾

৬৩
এরা কি জানে না, খদেখুন: ৯:৯৬যে-ই আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে তার জন্য জাহান্নামের আগুন (নির্ধারিত) রয়েছে যেখানে সে দীর্ঘকাল থাকবে। এটি চরম এক লাঞ্ছনা।গদেখুন: ৫৮:৬,২১

یَحۡذَرُ الۡمُنٰفِقُوۡنَ اَنۡ تُنَزَّلَ عَلَیۡہِمۡ سُوۡرَۃٌ تُنَبِّئُہُمۡ بِمَا فِیۡ قُلُوۡبِہِمۡ ؕ قُلِ اسۡتَہۡزِءُوۡا ۚ اِنَّ اللّٰہَ مُخۡرِجٌ مَّا تَحۡذَرُوۡنَ ﴿۶۴﴾

৬৪
মুনাফিকরা ভয় পায়১১৯০, তাদের বিরুদ্ধে না কোনো সূরা অবতীর্ণ করে দেওয়া হয়, যা তাদেরকে (অর্থাৎ মুসলমানদেরকে) তাদের হৃদয়ে যা আছে তা জানিয়ে দেবে। তুমি বলো, ‘তোমরা ঠাট্টাবিদ্রূপ করতে থাকো। তোমরা যে বিষয়ের ভয় করো নিশ্চয় আল্লাহ তা প্রকাশ করেই ছাড়বেন।’১১৯৫
১১৯৫। মুনাফিকরা প্রকৃতপক্ষে এরূপ কোনো ভয় মনে স্থান দিত না, কারণ তারা রসূল করীম (সা.)-এর ঐশীবাণী প্রাপ্তিতে বিশ্বাস করত না। এ আয়াত কেবল তাদের ব্যাঙ্গ ও বিদ্রূপাত্মক প্রকৃতির উল্লেখ মাত্র।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ لَیَقُوۡلُنَّ اِنَّمَا کُنَّا نَخُوۡضُ وَنَلۡعَبُ ؕ قُلۡ اَبِاللّٰہِ وَاٰیٰتِہٖ وَرَسُوۡلِہٖ کُنۡتُمۡ تَسۡتَہۡزِءُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তুমি তাদের জিজ্ঞেস করলে খদেখুন: ৫৬:৮তারা অবশ্যই বলবে, ‘আমরা যে কেবল খোশগল্প ও হাসিতামাশায় মত্ত ছিলাম।’ তুমি বলো, ‘তোমরা কি আল্লাহ ও তাঁর নিদর্শনাবলি এবং তাঁর রসূলের সাথে ঠাট্টাবিদ্রুপ করছিলে?’

لَا تَعۡتَذِرُوۡا قَدۡ کَفَرۡتُمۡ بَعۡدَ اِیۡمَانِکُمۡ ؕ اِنۡ نَّعۡفُ عَنۡ طَآئِفَۃٍ مِّنۡکُمۡ نُعَذِّبۡ طَآئِفَۃًۢ بِاَنَّہُمۡ کَانُوۡا مُجۡرِمِیۡنَ ﴿٪۶۶﴾

৬৬
গদেখুন: ৫৯:২০তোমরা কোনো (খোঁড়া) অজুহাত দিও না। নিশ্চয় তোমরা ঈমান আনার পর কাফির হয়ে গেছ। আমরা যদি তোমাদের এক দলকে মার্জনা করি, তাহলে অন্য একটি দলকে শাস্তিও দিতে পারি। এর কারণ হলো, তারা নিশ্চিত অপরাধী।ঘদেখুন: ৪:১৪৬
সূরা আত-তাওবা - রুকু ৮

اَلۡمُنٰفِقُوۡنَ وَالۡمُنٰفِقٰتُ بَعۡضُہُمۡ مِّنۡۢ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمُنۡکَرِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمَعۡرُوۡفِ وَیَقۡبِضُوۡنَ اَیۡدِیَہُمۡ ؕ نَسُوا اللّٰہَ فَنَسِیَہُمۡ ؕ اِنَّ الۡمُنٰفِقِیۡنَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۶۷﴾

৬৭
মুনাফিক১১৯৬ পুরুষ ও মুনাফিক নারীরা পরস্পর সামঞ্জস্য রাখে। তারা মন্দ কাজের নির্দেশ দেয় এবং সৎকাজে বাধা দেয় আর (আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে) নিজেদের হাত গুটিয়ে রাখে। গদেখুন: ১০:৪৫; ২৯:৪১; ৩০:১০তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদের ভুলে গেছেন১১৯৭। নিশ্চয় মুনাফিকরাই দুষ্কর্মপরায়ণ।ঘদেখুন: ৩:১০৫,১১১; ৭:১৫৮; ৯:১১২; ৩১:১৮; ২:৪চদেখুন: ২:৪৪ছদেখুন: ৮:২
১১৯৬। ‘মুনাফিক’ শব্দটি নাফাক শব্দ থেকে উৎপন্ন যার অর্থ ছিদ্র বা সরু গলিপথ যা মাটির ভিতর দিয়ে অপর প্রান্তে কোনো স্থানে বের হয় এবং আন-নিফাক শব্দের অর্থ এক দরজার মাধ্যমে ঈমানের গণ্ডিতে প্রবেশ করা এবং তা ত্যাগ করে অপর দরজা দিয়ে বের হয়ে যাওয়া (আকরাব)।
১১৯৭। ‘নিসইয়ান’ সাধারণ অর্থে ভুলে যাওয়া, প্রকৃতভাবে কোনো ব্যক্তি বা কোনোকিছুর স্মৃতিশক্তি লোপ পাবার কারণে বা উদাসীনতার জন্য অথবা ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া বুঝায়। নিসইয়ান শব্দ যখন আল্লাহ তা’লার সম্পর্কে ব্যবহৃত হয় তখন এর মর্ম কোনো ব্যক্তির প্রতি শাস্তি প্রদানের দ্বারা বা ভালোবাসা ও স্নেহের প্রকাশ বন্ধ করার দ্বারা সে ব্যক্তির সঙ্গে আল্লাহর সম্পর্কচ্ছেদ করাকে বুঝায় (মুফরাদাত)।

وَعَدَ اللّٰہُ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡکُفَّارَ نَارَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ ہِیَ حَسۡبُہُمۡ ۚ وَلَعَنَہُمُ اللّٰہُ ۚ وَلَہُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ ﴿ۙ۶۸﴾

৬৮
মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফিরদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা দীর্ঘকাল থাকবে। তাদের জন্য এটিই যথেষ্ট। আর আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে এক স্থায়ী শাস্তি।

کَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ کَانُوۡۤا اَشَدَّ مِنۡکُمۡ قُوَّۃً وَّاَکۡثَرَ اَمۡوَالًا وَّاَوۡلَادًا ؕ فَاسۡتَمۡتَعُوۡا بِخَلَاقِہِمۡ فَاسۡتَمۡتَعۡتُمۡ بِخَلَاقِکُمۡ کَمَا اسۡتَمۡتَعَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ بِخَلَاقِہِمۡ وَخُضۡتُمۡ کَالَّذِیۡ خَاضُوۡا ؕ اُولٰٓئِکَ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۶۹﴾

৬৯
তাদের মতো যারা তোমাদের পূর্বে ছিল, তারা শক্তিতে ছিল তোমাদের চেয়ে অধিক প্রবল আর ধনে ও জনে ছিল অধিক প্রাচুর্যশালী। অতএব তারা তাদের অংশের সুখ ভোগ করেছে আর তোমরাও সেভাবেই তোমাদের অংশের সুখ ভোগ করেছ যেভাবে তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশের সুখ ভোগ করেছে। আর তোমরা বৃথা কথাবার্তায় সেভাবে মত্ত হয়েছ যেভাবে তারা বৃথা কথাবার্তায় মত্ত ছিল। কদেখুন: ১৮:১০৬তাদেরই কৃতকর্ম ইহলোকে এবং পরলোকে ব্যর্থ হয়েছে। প্রকৃতপক্ষে এরাই ক্ষতিগ্রস্ত।

اَلَمۡ یَاۡتِہِمۡ نَبَاُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ قَوۡمِ نُوۡحٍ وَّعَادٍ وَّثَمُوۡدَ ۬ۙ وَقَوۡمِ اِبۡرٰہِیۡمَ وَاَصۡحٰبِ مَدۡیَنَ وَالۡمُؤۡتَفِکٰتِ ؕ اَتَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ ۚ فَمَا کَانَ اللّٰہُ لِیَظۡلِمَہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۷۰﴾

৭০
খদেখুন: ১৪:১০; ৫০:১৩-১৫তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের (অর্থাৎ) নূহ, আদ, সামূদ এবং ইবরাহীমের জাতির অধিকন্তু মিদিয়ানবাসী ও বিধ্বস্ত নগরীর১১৯৮ অধিবাসীদের সংবাদ পৌঁছে নি? তাদের কাছে তাদের রসূলরা স্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিল। গদেখুন: ৬৬:১০অতএব আল্লাহ এমন নন যে, তাদের প্রতি অন্যায় করতেন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অবিচার করত।
১১৯৮। বিধ্বস্ত নগরী বলতে চরম অধপতিত নগরী ‘সদোম’ এবং ‘ঘমোরার’ বুঝায় (আদিপুস্তক ১৯:২৪-২৫)। স্থানটিকে এখন ‘মৃত সাগর’ বলে মনে করা হয় (সদোম অধ্যায় জিউ. এনসাইক.)। কুরআন বলে, এ স্থানটি স্থায়ী রাস্তার পাশে অথবা এর নিকটে অবস্থিত (১৫:৭৫-৭৭)।