৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡاَنۡفَالِ ؕ قُلِ الۡاَنۡفَالُ لِلّٰہِ وَالرَّسُوۡلِ ۚ فَاتَّقُوا اللّٰہَ وَاَصۡلِحُوۡا ذَاتَ بَیۡنِکُمۡ ۪ وَاَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗۤ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲﴾

২
তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ (বা গনিমত)১০৯২ সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলো, ‘যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তাঁর রসূলের। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের নিজেদের মাঝে আপোশ-মীমাংসা করে নাও। কদেখুন: ১:১আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো।’
১০৯২। আনফাল দ্বারা সেসব গনিমতের সম্পদ (তথা যুদ্ধলব্ধ সম্পদ) এবং অন্যান্য সুবিধা বুঝায় যা মুসলমানরা আল্লাহ তা’লার দানরূপে বিনা পরিশ্রমে অর্জন করে (মুফরাদাত)। এ আয়াত অনুরূপ অর্জিত ‘মালে গনিমত’ বণ্টনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এর জন্য ৮:৪২ আয়াত দেখুন। বর্তমান আয়াত কেবল বদরের বিজয়ের পর যে-সকল যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল সেই সম্পর্কিত।

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اِذَا ذُکِرَ اللّٰہُ وَجِلَتۡ قُلُوۡبُہُمۡ وَاِذَا تُلِیَتۡ عَلَیۡہِمۡ اٰیٰتُہٗ زَادَتۡہُمۡ اِیۡمَانًا وَّعَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ۚ﴿ۖ۳﴾

৩
মুমিন কেবল তারাই (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে ঘ এবং তাঁর আয়াতসমূহ যখন তাদের সামনে পড়ে শোনানো হয় তা তাদেরকে ঈমানে সমৃদ্ধ করে, আর তারা তাদের প্রতিপালক-প্রভুর ওপরই ভরসা করে।

الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ؕ﴿۴﴾

৪
(একইভাবে প্রকৃত মুমিন তারা-) খদেখুন: ৩:৩৩; ৪:৬০; ৮:৪৭; ৯:৭১; ২৪:৫৫যারা নামায কায়েম করে এবং ছদেখুন: ৮:৭৫আমরা তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে।গদেখুন: ২২:৩৬ঘদেখুন: ৯:১২৪ঙদেখুন: ৫:৫৬; ৯:৭১; ২৭:৪; ৩১:৫; ৭৩:২১চদেখুন: ২:৪

اُولٰٓئِکَ ہُمُ الۡمُؤۡمِنُوۡنَ حَقًّا ؕ لَہُمۡ دَرَجٰتٌ عِنۡدَ رَبِّہِمۡ وَمَغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ۚ﴿۵﴾

৫
এরাই প্রকৃত মুমিন। এদের প্রতিপালক- প্রভুর কাছে এদের জন্য রয়েছে মর্যাদা ও ক্ষমা আর সম্মানজনক জীবিকা।

کَمَاۤ اَخۡرَجَکَ رَبُّکَ مِنۡۢ بَیۡتِکَ بِالۡحَقِّ ۪ وَاِنَّ فَرِیۡقًا مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ لَکٰرِہُوۡنَ ۙ﴿۶﴾

৬
(তাদের ঈমান তেমনই যথার্থ) যে-রূপ১০৯৩ যথার্থ১০৯৪ কারণে তোমার প্রতিপালক-প্রভু তোমাকে নিজ বাড়ি থেকে বের করে এনেছিলেন অথচ মুমিনদের এক শ্রেণি একে ভীষণ অপছন্দ১০৯৫ করেছিল।
১০৯৩। সাধারণত ‘মতো বা সদৃশ’ অর্থে ব্যবহৃত ‘কামা’ শব্দ কোনো কোনো সময়ে ‘এজন্য’, ‘যেমন’ বা ‘অদ্রূপ’ বা ‘অনন্তর’ বা ‘যেহেতু’ ভাব প্রকাশার্থে ব্যবহৃত হয়ে থাকে (মুহীত)। ‘মতো’-এর সাধারণ অর্থে যদি একে নেওয়া হয় তাহলে এ আয়াতের অর্থ হতে পারত, আল্লাহ তা’লা তাঁর বান্দা বা দাসদেরকে বিজয় ও মালে গনিমত দান করেছিলেন এবং সম্মানজনক সঞ্চিত খাদ্যসম্ভার প্রদান করেছিলেন যে-রূপে তিনি তখন করেছিলেন যখন তোমাকে তিনি তোমার গৃহ থেকে বের করে নিয়ে এসেছিলেন ইত্যাদি’।
১০৯৪। ‘বিল-হাক’ অর্থ যথার্থ কিংবা সৎ বা সাধু উদ্দেশ্য। এ আয়াত বদরের যুদ্ধ সম্পর্কিত।
১০৯৫। মুসলমানরা মদীনা থেকে বাইরের দিকে যখন এগিয়ে চলল তখন তারা জানত না, তাদেরকে মক্কার সুসজ্জিত ও সুনিপুণ সৈন্যবাহিনীর মোকাবিলা করতে হবে। সেজন্য তারা যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে নি। অতএব পথে তারা যখন জানতে পারল মক্কা বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে তখন তারা উৎকণ্ঠিত হয়ে নবী করীম (সা.)-কে জিজ্ঞেস করে ঘটনার প্রকৃত অবস্থা তিনি পূর্বে কেন বলেন নি যেন তারা শত্রুর মোকাবিলা করার জন্য পূর্ণ প্রস্তুতিগ্রহণ করে আসতে পারতেন। এ দুশ্চিন্তা তাদের নিজেদের জন্য ছিল না, বরং মহানবী (সা.)-এর নিরাপত্তার জন্য ছিল। তাদের অপ্রস্তুতির কারণে নবী করীম (সা.) প্রকাশ্য বিপদের মুখে পড়বেন এটা তাদের নিকট অসহনীয় ছিল। এ আয়াতে ‘তোমার ঘর থেকে তোমাকে বের করেছিলেন’ স্পষ্ট ইঙ্গিত করছে যে, আল্লাহ তা’লার ইচ্ছানুযায়ী মহানবী (সা.) মুমিনদেরকে মক্কাবাহিনীর সাথে সাক্ষাত যুদ্ধে লিপ্ত হবার সংবাদ পূর্বাহ্ণে দেন নি, কেননা আল্লাহ তা’লা তাদেরকে কখনো অরক্ষিত রাখবেন না। মুসলমানরা যুদ্ধের জন্য ভীত ছিল না। তারা অনিচ্ছুক ছিল, কারণ মানুষের রক্ত ঝরাতে তারা পছন্দ করত না এবং এর বিশেষ কারণ ছিল যে, রসূল করীম (সা.) ব্যক্তিগতভাবে বিপদের সম্মুখীন হয়েছিলেন।

یُجَادِلُوۡنَکَ فِی الۡحَقِّ بَعۡدَ مَا تَبَیَّنَ کَاَنَّمَا یُسَاقُوۡنَ اِلَی الۡمَوۡتِ وَہُمۡ یَنۡظُرُوۡنَ ؕ﴿۷﴾

৭
সত্য সুস্পষ্ট হবার পরেও তারা১০৯৬ (অর্থাৎ কাফিররা) সত্য সম্বন্ধে তোমার সাথে (এমনভাবে) বিতর্ক করে যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা (তা) চেয়ে চেয়ে দেখছে।
১০৯৬। কোনো কোনো তফসীরকারকের ভ্রান্ত ধারণা হলো, এ আয়াতে মুসলমানদের কথা বলা হয়েছে, কিন্তু তা ঠিক নয়। এ আয়াত অস্বীকারকারীদের প্রতি ইঙ্গিত করছে। ইতিহাসে আদৌ এমন কোনো প্রমাণ নাই, নবী করীম (সা.)-এর সাহাবীগণ শত্রুদের সাথে যুদ্ধ করার ব্যাপার নিয়ে তাঁর সঙ্গে কোনো প্রকার বাগ্বিতণ্ডার সৃষ্টি করেছিল। পক্ষান্তরে বর্ণিত আছে, বদরের যুদ্ধের পূর্বে মহানবী (সা.) যখন তাদের নিকট পরামর্শ চাইলেন তখন তারা সকলে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছিলেন, এমনকি তিনি যেখানেই নিয়ে যাবেন সেখানেই তারা তাঁর (সা.) সাথে যেতে এবং যুদ্ধ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন (হিশাম)। কাফিররাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে স্বীকার করেছিল যে, যুদ্ধক্ষেত্রে মুসলমানদেরকে মৃত্যুর অন্বেষণকারী বলে মনে হচ্ছিল (তাবারী)। এ আয়াতের তাৎপর্য এটিই, ইসলামের শত্রুরা সত্যকে তেমনই ঘৃণা করত যেমন লোকে মৃত্যুকে ঘৃণা করে। অতএব মৃত্যু দিয়েই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল।

وَاِذۡ یَعِدُکُمُ اللّٰہُ اِحۡدَی الطَّآئِفَتَیۡنِ اَنَّہَا لَکُمۡ وَتَوَدُّوۡنَ اَنَّ غَیۡرَ ذَاتِ الشَّوۡکَۃِ تَکُوۡنُ لَکُمۡ وَیُرِیۡدُ اللّٰہُ اَنۡ یُّحِقَّ الۡحَقَّ بِکَلِمٰتِہٖ وَیَقۡطَعَ دَابِرَ الۡکٰفِرِیۡنَ ۙ﴿۸﴾

৮
আর (স্মরণ করো!) যখন আল্লাহ তোমাদেরকে দুদলের১০৯৭ একটির বিষয়ে এ মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিশ্চয় তা তোমাদের জন্য অবধারিত। অপরদিকে তোমরা চাচ্ছিলে নিরস্ত্র১০৯৮ দলটি যেন তোমাদের জন্য নির্ধারিত হয়, কিন্তু আল্লাহ স্বীয় বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে ও কাফিরদের মূল কর্তন করতে চাচ্ছিলেন,কদেখুন: ৮:৪৩
১০৯৭। দুদল অর্থাৎ (১) মক্কার নিপুণ সুসজ্জিত সৈন্যবাহিনী যারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল এবং (২) মক্কার বাণিজ্য সওদাগরি দল যারা উত্তরাঞ্চল থেকে মক্কাভিমুখে ফিরে যাচ্ছিল এবং তারা মোটামুটি অস্ত্রসজ্জিত ছিল।
১০৯৮। মুসলমানরা স্বাভাবিক কারণেই সাধারণ বা হালকা অস্ত্রধারী মরুযাত্রী সওদাগরি দলের মোকাবিলা করতে চেয়েছিল, কিন্তু সুসজ্জিত শক্তিশালী মক্কাবাহিনীর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে তাঁদের অবতীর্ণ হওয়াই আল্লাহ তা’লার অভিপ্রায় ছিল। আল্লাহ তা’লার এরূপ করার উদ্দেশ্য ছিল তাঁর ওয়াদা অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করা এবং কাফিরদেরকে সমূলে উৎপাটিত করা। আরো দেখুন ৩:১৪ এবং ৮:৪২-৪৫ আয়াত।

لِیُحِقَّ الۡحَقَّ وَیُبۡطِلَ الۡبَاطِلَ وَلَوۡ کَرِہَ الۡمُجۡرِمُوۡنَ ۚ﴿۹﴾

৯
খদেখুন: ১০:৮৩যেন তিনি সত্য প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যার অসারতা প্রমাণ করেন, আর অপরাধীরা তা যতই অপছন্দ করুক না কেন।

اِذۡ تَسۡتَغِیۡثُوۡنَ رَبَّکُمۡ فَاسۡتَجَابَ لَکُمۡ اَنِّیۡ مُمِدُّکُمۡ بِاَلۡفٍ مِّنَ الۡمَلٰٓئِکَۃِ مُرۡدِفِیۡنَ ﴿۱۰﴾

১০
(স্মরণ করো!) গদেখুন: ৩:১২৪তোমরা যখন তোমাদের প্রতিপালক-প্রভুর কাছে সকাতরে সাহায্য চাচ্ছিলে তখন তিনি তোমাদের ডাকে (এ বলে) সাড়া দিলেন যে, ‘আমি অবশ্যই তোমাদেরকে পর্যায়ক্রমে আগত এক হাজার১০৯৯ ফেরেশতা দিয়ে সাহায্য করব।১০৯৯-কঘদেখুন: ৩:১২৭
১০৯৯। ৯৩৪ নম্বর টীকা দ্রষ্টব্য।
১০৯৯-ক। একে অন্যের অনুসরণকারী।