৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ عُدۡوَانًا وَّظُلۡمًا فَسَوۡفَ نُصۡلِیۡہِ نَارًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا ﴿۳۱﴾

৩১
আর যে সীমালঙ্ঘনপূর্বক ও অন্যায়ভাবে এ কাজ করবে, আমরা অচিরেই তাকে এক আগুনে নিক্ষেপ করব। আর এটি আল্লাহর পক্ষে অতি সহজ।

اِنۡ تَجۡتَنِبُوۡا کَبَآئِرَ مَا تُنۡہَوۡنَ عَنۡہُ نُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَنُدۡخِلۡکُمۡ مُّدۡخَلًا کَرِیۡمًا ﴿۳۲﴾

৩২
খদেখুন: ৪২:৩৮; ৫৩:৩৩তোমরা যদি সেসব গুরুতর পাপ৫৯৪ থেকে বিরত থাকো, যা করতে তোমাদের নিষেধ করা হয়, তাহলে আমরা তোমাদের পাপ মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো।
৫৯৪। কুরআন শরীফে বড়ো পাপ, ছোটো পাপ বা গুরুতর পাপ ও লঘু পাপ বলে শ্রেণিবিভাগ নাই। এটি একটি আপেক্ষিক ব্যাপার। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ যে-কোনো কাজই পাপ এবং সর্বপ্রকার পাপ যা কোনো ব্যক্তির মজ্জাগত হয়ে দাঁড়ায় তা ত্যাগ করা সেই ব্যক্তির জন্য কষ্টসাধ্য। এ আয়াতের বক্তব্যটি এরূপ বলে মনে হয়। যে ব্যক্তি সেই পাপসমূহ বর্জন করে, যেগুলো বর্জন করা তার জন্য কষ্টসাধ্য, সেক্ষেত্রে তার জন্য অন্যান্য পাপ থেকে মুক্তি লাভ সহজতর হয়ে যায়। আলেমদের মধ্যে অনেকে মনে করেন, ‘কাবাইর’ (গুরুতর পাপ)-এর অর্থ হলো কোনো পাপের চরমমাত্রার কাজ। এ চরমমাত্রার কাজটা না করলে, আনুষঙ্গিক ও পূর্বপ্রস্তুতির কাজের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়।

وَلَا تَتَمَنَّوۡا مَا فَضَّلَ اللّٰہُ بِہٖ بَعۡضَکُمۡ عَلٰی بَعۡضٍ ؕ لِلرِّجَالِ نَصِیۡبٌ مِّمَّا اکۡتَسَبُوۡا ؕ وَلِلنِّسَآءِ نَصِیۡبٌ مِّمَّا اکۡتَسَبۡنَ ؕ وَسۡئَلُوا اللّٰہَ مِنۡ فَضۡلِہٖ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا ﴿۳۳﴾

৩৩
আর আল্লাহ তোমাদের একাংশকে অপরাংশের তুলনায় যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, তোমরা এর প্রতি লোভ কোরো না। পুরুষদের জন্য তাতে অংশ রয়েছে, যা তারা উপার্জন করেছে আর নারীদের জন্য তাতে অংশ রয়েছে, যা তারা উপার্জন করেছে।৫৯৫ আর তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ যাচনা করো। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সম্যক অবগত।
৫৯৫। কর্মের ফলাফলের দিক থেকে এ আয়াত স্ত্রী-পুরুষকে সমতার ওপর প্রতিষ্ঠিত করেছে।

وَلِکُلٍّ جَعَلۡنَا مَوَالِیَ مِمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ ؕ وَالَّذِیۡنَ عَقَدَتۡ اَیۡمَانُکُمۡ فَاٰتُوۡہُمۡ نَصِیۡبَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدًا ﴿٪۳۴﴾

৩৪
খদেখুন: ৪:৮আর পিতামাতা ও নিকটাত্মীয়ের পরিত্যক্ত৫৯৬ সম্পত্তিতে প্রত্যেকের জন্য আমরা উত্তরাধিকারী৫৯৭ নির্ধারণ করেছি। এছাড়া তাদেরকেও তাদের অংশ দিও যাদের সাথে তোমরা দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হয়েছ। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পর্যবেক্ষক।
সূরা আন-নিসা - রুকু ৫
৫৯৬। মূল অনুবাদে যা লিখিত হয়েছে তা ছাড়াও শব্দগুলোর অর্থ নিম্নরূপও হতে পারে: প্রত্যেক ব্যক্তির পরিত্যক্ত সম্পদের জন্য আমরা উত্তরাধিকারী রেখেছি- পিতামাতা, আত্মীয়স্বজন এবং শপথযুক্ত চুক্তিনামার অধিকারীরা। অতএব তাদের প্রাপ্য অংশ তাদেরকে দান করো। শব্দগুলোকে আরো একভাবে অনুবাদ করা যায়, যেমন- যা পিতা ও আত্মীয়রা ছেড়ে গেছে এর সবকিছুই উত্তরাধিকারী নিযুক্ত করেছি ইত্যাদি।
৫৯৭। ‘মাওয়ালী’ শব্দটি ‘মাওলা’-এর বহুবচন, যার (অন্যান্য অর্থ ছাড়াও) একটি অর্থ হলো উত্তরাধিকারী।

اَلرِّجَالُ قَوّٰمُوۡنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰہُ بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ وَّبِمَاۤ اَنۡفَقُوۡا مِنۡ اَمۡوَالِہِمۡ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ ؕ وَالّٰتِیۡ تَخَافُوۡنَ نُشُوۡزَہُنَّ فَعِظُوۡہُنَّ وَاہۡجُرُوۡہُنَّ فِی الۡمَضَاجِعِ وَاضۡرِبُوۡہُنَّ ۚ فَاِنۡ اَطَعۡنَکُمۡ فَلَا تَبۡغُوۡا عَلَیۡہِنَّ سَبِیۡلًا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیًّا کَبِیۡرًا ﴿۳۵﴾

৩৫
কদেখুন: ২:২২৯; ৪:৩৫পুরুষরা নারীদের অভিভাবক-৫৯৮* গদেখুন: ২:২২৯আল্লাহর পক্ষ থেকে (প্রকৃতিগতভাবে) একাংশকে অপরাংশের তুলনায় প্রদত্ত শ্রেষ্ঠত্বের ভিত্তিতে আর নিজেদের ধনসম্পদ (তাদের জন্য) ব্যয় করার নিরিখেও। কাজেই পুণ্যবতী নারীরা (হয়ে থাকে) অনুগতা এবং (স্বামীর) অগোচরেও সেসব বিষয়ের সুরক্ষাকারিণী হয়ে থাকে, যে-সবের সুরক্ষা করতে আল্লাহ তাগিদ দিয়েছেন। আর সেসব নারী- যাদের পক্ষ থেকে তোমরা বিদ্রোহপূর্ণ আচরণের৫৯৯ আশঙ্কা করো, (প্রথমে) তাদেরকে হিতোপদেশ দাও, এরপর (কাজ না হলে) বিছানায় তাদের পৃথক করে দাও৬০০ এবং (অগত্যায়) তাদেরকে দৈহিক শাস্তি দাও।৬০১ তবে তারা যদি তোমাদের কথা মেনে চলে, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিও না। নিশ্চয় আল্লাহ উচ্চমর্যাদাশীল, অতি মহান।*ঘদেখুন: ২:২৩৮; ৪:৩৩
৫৯৮। ‘কাউয়ামুন’ শব্দটি ‘কামা’ থেকে উৎপন্ন। ‘কামা আলাল মারআতি’ অর্থ সে স্ত্রীলোকটির ভরণপোষণের বা রক্ষার দায়িত্ব নিল। অতএব ‘কাউয়ামুন’ অর্থ ভরণপোষণকারী, রক্ষণাবেক্ষণকারী ও ব্যবস্থাপক (লিসান)। পুরুষকে দুটি কারণে পরিবারের কর্তা বানানো হয়েছে বলে এ আয়াতে বলা হয়েছে, (ক) পুরুষের মানসিক ও শারীরিক শক্তির আধিক্য এবং (খ) রুজিরোজগার ও পরিবার পালনের সার্বিক দায়িত্ব বহন। এটাই স্বাভাবিক, যে ব্যক্তি রোজগার করে এবং পরিবারের প্রতিপালনে ও রক্ষণাবেক্ষণে নিজের উপার্জন ও শারীরিক-মানসিক শক্তি নিয়োজিত করে সে-ই পরিবারের সার্বিক তত্ত্বাবধায়ক হয়ে থাকে।
৫৯৯। ‘নাশাযাতুল মারআতু আলা যাওজিহা’ অর্থ স্ত্রী তার স্বামীর বিরুদ্ধাচরণ করল, স্বামীকে প্রতিহত করল, পরিত্যাগ করল (লেইন এবং তাজ)।
৬০০। এ বাক্যটির অর্থ এরূপও হতে পারে: (ক) স্ত্রীসহবাস থেকে বিরত থাকা, (খ) পৃথক বিছানায় শয়ন করা, (গ) কথাবার্তা না বলা। তবে এরূপ ব্যবস্থা সাময়িক ধরনের মাত্র, অনির্দিষ্টকালের জন্য নয়, কেননা স্ত্রীকে দোদুল্যমান অবস্থায় রাখা নিষেধ (৪:১৩০)। কুরআন অনুযায়ী সর্বাধিক চার মাস পর্যন্ত উপরোক্ত (ক), (খ) ও ৬০১, ৬০২ ও ৬০৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য (গ)-এর ব্যবস্থাপনা চলতে পারে (২:২২৭)। স্বামী যদি সত্যিই বিষয়টিকে অত্যন্ত গুরুতর মনে করে তাহলে ৪:১৬ অনুযায়ী তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬০১। মহানবী (সা.) বলেছেন, কোনো মুসলমান কদাচিৎ যদি তার স্ত্রীকে অগত্যা প্রহার করতে বাধ্যই হয় তাহলে এমনভাবে প্রহার করবে যেন স্ত্রীর গায়ে কোনো দাগ না পড়ে (তিরমিযী ও মুসলিম), কিন্তু যে স্বামী তার স্ত্রীকে প্রহার করে, সে ভালো মানুষ নয় (কাসীর)।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَیۡنِہِمَا فَابۡعَثُوۡا حَکَمًا مِّنۡ اَہۡلِہٖ وَحَکَمًا مِّنۡ اَہۡلِہَا ۚ اِنۡ یُّرِیۡدَاۤ اِصۡلَاحًا یُّوَفِّقِ اللّٰہُ بَیۡنَہُمَا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا خَبِیۡرًا ﴿۳۶﴾

৩৬
কদেখুন: ৪:১২৯আর তোমরা যদি তাদের উভয়ের (অর্থাৎ স্বামী-স্ত্রীর) মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো,৬০২ তাহলে তার (অর্থাৎ স্বামীর) পরিবার থেকে একজন প্রজ্ঞাপূর্ণ মীমাংসাকারী ও তার (অর্থাৎ স্ত্রীর) পরিবার থেকে একজন প্রজ্ঞাপূর্ণ মীমাংসাকারী৬০৩ নিযুক্ত করো। তারা উভয়ে (অর্থাৎ মীমাংসাকারী) সন্ধি করাতে চাইলে, আল্লাহ এতদুভয়ের (তথা স্বামী-স্ত্রীর) মাঝে (মনের) মিল করে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত।*
৬০২। ‘তোমরা যদি তাদের উভয়ের (অর্থাৎ স্বামী-স্ত্রীর) মাঝে বিচ্ছেদের আশঙ্কা করো’- এ বাক্যাংশে ‘তোমরা’ সর্বনামটি দ্বারা মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ বা গোষ্ঠী অথবা সাধারণ সমাজকে বুঝানো হয়েছে।
৬০৩। সালিশদেরকে বিবদমান স্বামী-স্ত্রীর আত্মীয়স্বজনের মধ্য থেকে নেওয়া ভালো, কেননা তারা স্বামী-স্ত্রীর মতপার্থক্য সম্বন্ধে সবিশেষ ওয়াকিবহাল থাকার কথা। তাছাড়া স্বামী ও স্ত্রী উভয়েই তাদের কাছে সহজে ও নিঃসংকোচে নিজেদের বিভেদের কারণ বলতে পারবেন। ৬০৪ ও ৬০৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
* ‘আর-রিজালু কাউয়ামুন’-এর একটি বাহ্যিক অর্থ হলো, পুরুষ নারীর চেয়ে অধিক শক্তিশালী হয়ে থাকে এবং তারা এদেরকে সরল পথে প্রতিষ্ঠিত রাখে। পুরুষ যদি ‘কাউয়ামুন’ না হতো তবে নারীদের বিচ্যুত হবার অধিক সম্ভাবনা থাকত। শব্দটির দ্বিতীয় অর্থ হলো, সেই পুরুষ ‘কাউয়াম’, যে নিজ স্ত্রীর ব্যয়ভার বহন করে। যে নিষ্কর্মা স্বামী, স্ত্রীর আয় দিয়ে জীবনযাপন করে, সে ‘কাউয়াম’ হয় না। আয়াতের শেষাংশে বলা হয়েছে, তুমি যদি ‘কাউয়াম’ হও এবং এরপরও তোমার স্ত্রী চরম বিদ্রোহাত্মক মনোভাব পোষণ করে তাহলে এমতাবস্থায় তাকে সাথে সাথেই দৈহিক শাস্তি দেবার অনুমতি নাই, বরং প্রথমে তাকে উপদেশ দাও। সে যদি উপদেশ না মানে তবে কিছুকালের জন্য তার সাথে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করো (যদিও এ শাস্তি স্ত্রীর চেয়ে স্বামীই বেশি পেয়ে থাকে)। এতৎসত্ত্বেও তার বিদ্রোহাত্মক মনোভাব দূর না হলে স্বামীর তার গায়ে হাত তোলার অনুমতি রয়েছে, কিন্তু এ সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আঘাতটি যেন তার মুখমণ্ডলে না করা হয় এবং এমন না হয় যেন তার শরীরে দাগ পড়ে যায়।’ এ আয়াতের সূত্র ধরে অনেক লোক তাদের স্ত্রীদেরকে অন্যায়ভাবে মারধর করে। তাদের যুক্তি হলো, স্ত্রীকে মারধর করার অনুমতি স্বামীর রয়েছে। অথচ উপরোক্ত শর্ত পালন করলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে, এর প্রয়োগের প্রয়োজনই পড়বে না। মারধর যদি বৈধ হতো তাহলে রসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে স্ত্রীদের দৈহিক শাস্তি দেবার অন্তত একটি দৃষ্টান্তও দৃষ্টিগোচর হতো, যদিও তাঁর (সা.) কোনো কোনো স্ত্রী কোনো কোনো সময় তাঁর অসন্তুষ্টির কারণও হয়েছেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاعۡبُدُوا اللّٰہَ وَلَا تُشۡرِکُوۡا بِہٖ شَیۡئًا وَّبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا وَّبِذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَالۡجَارِ ذِی الۡقُرۡبٰی وَالۡجَارِ الۡجُنُبِ وَالصَّاحِبِ بِالۡجَنۡۢبِ وَابۡنِ السَّبِیۡلِ ۙ وَمَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ مَنۡ کَانَ مُخۡتَالًا فَخُوۡرَا ﴿ۙ۳۷﴾

৩৭
আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে অন্য কিছুকে শরীক কোরো না। আর পিতামাতার সাথে সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয়, এতিম, অভাবী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয়৬০৪ প্রতিবেশী, সঙ্গীসহচর, পথচারী, এমনকি তোমাদের অধিকারভুক্তদের৬০৫ সাথেও (সদয় ব্যবহার করো)। নিশ্চয় আল্লাহ অহংকারী (ও) দাম্ভিককে পছন্দ করেন না।কদেখুন: ৬:১৫২; ৭:৩৪; ১৭:২৪,২৫; ২৩:৬০খদেখুন: ৩:১৮১; ১৭:৩০; ২৫:৬৮গদেখুন: ২:২৬৫ঘদেখুন: ৪৩:৩৭,৩৯
৬০৪। পূর্ববর্তী আয়াতগুলোতে স্ত্রীর প্রতি দয়ালু ও সহানুভূতিশীল থাকার উপদেশ দানের পর কুরআন একজন মুসলমানকে তার দয়াদাক্ষিণ্যের পরিধিকে সব মানুষের মাঝে বিস্তৃতিদানের ও প্রসারিত করার তাগিদ দেয়, নিকটতম আত্মীয় হতে দূরতম অজানা ব্যক্তিও যেন তার দয়াদাক্ষিণ্য থেকে বঞ্চিত না হয়।
৬০৫। দাস, দাসী-বাঁদি, চাকর-চাকরানি ও নিম্নপদস্থ অধীনস্থ কর্মচারী।

ۣالَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ وَیَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبُخۡلِ وَیَکۡتُمُوۡنَ مَاۤ اٰتٰہُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا ﴿ۚ۳۸﴾

৩৮
(অর্থাৎ) শ্যারা (নিজেরা) কার্পণ্য করে এবং লোকদেরও কার্পণ্যের নির্দেশ দেয় আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে। প্রকৃতপক্ষে কাফিরদের জন্য আমরা লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

وَالَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَلَا بِالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ وَمَنۡ یَّکُنِ الشَّیۡطٰنُ لَہٗ قَرِیۡنًا فَسَآءَ قَرِیۡنًا ﴿۳۹﴾

৩৯
আর যারা লোক-দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধনসম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে না (তাদের পরিণতি হবে মন্দ)। আর শয়তান যার সঙ্গী হয় (তার মনে রাখা উচিত) সঙ্গী হিসাবে সে খুবই মন্দ।

وَمَاذَا عَلَیۡہِمۡ لَوۡ اٰمَنُوۡا بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَاَنۡفَقُوۡا مِمَّا رَزَقَہُمُ اللّٰہُ ؕ وَکَانَ اللّٰہُ بِہِمۡ عَلِیۡمًا ﴿۴۰﴾

৪০
আর তারা যদি আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনত এবং আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা থেকে খরচ করত, তাহলে তাদের কী (ক্ষতি) হতো? আর আল্লাহ তাদের সম্বন্ধে সবিশেষ অবগত।কদেখুন: ১০:৪৫; ১৮:৫০; ২৮:৮৫