২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

وَقَالَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَیۡلَکُمۡ ثَوَابُ اللّٰہِ خَیۡرٌ لِّمَنۡ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ وَلَا یُلَقّٰہَاۤ اِلَّا الصّٰبِرُوۡنَ ﴿۸۱﴾

৮১
আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলল, ‘তোমাদের জন্য আক্ষেপ! যে ঈমান এনেছে ও সৎকাজ করেছে তার জন্য আল্লাহর (দেওয়া) পুরস্কারই অতি উত্তম। আর এ (পুরস্কার) কেবল ধৈর্যশীলদেরই দেওয়া হয়।’

فَخَسَفۡنَا بِہٖ وَبِدَارِہِ الۡاَرۡضَ ۟ فَمَا کَانَ لَہٗ مِنۡ فِئَۃٍ یَّنۡصُرُوۡنَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ ٭ وَمَا کَانَ مِنَ الۡمُنۡتَصِرِیۡنَ ﴿۸۲﴾

৮২
কদেখুন: ২৯:৪১অতএব আমরা তাকে ও তার ঘরবাড়িকে ভূগর্ভে বিলীন করে দিয়েছি। আল্লাহর বিরুদ্ধে তাকে সাহায্য করার কোনো দল তার ছিল না আর সে তাদেরও অন্তর্ভুক্ত ছিল না যারা (আল্লাহর সিদ্ধান্ত) ব্যর্থ করতে পারত।খদেখুন: ১৩:২৭; ২৯:৬৩; ৩৪:৩৭

وَاَصۡبَحَ الَّذِیۡنَ تَمَنَّوۡا مَکَانَہٗ بِالۡاَمۡسِ یَقُوۡلُوۡنَ وَیۡکَاَنَّ اللّٰہَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ وَیَقۡدِرُ ۚ لَوۡلَاۤ اَنۡ مَّنَّ اللّٰہُ عَلَیۡنَا لَخَسَفَ بِنَا ؕ وَیۡکَاَنَّہٗ لَا یُفۡلِحُ الۡکٰفِرُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
আর যারা গতকাল পর্যন্ত তার (অর্থাৎ কারূনের) স্থান লাভ করার আকাঙ্ক্ষা করেছিল, তারাও বলতে লাগল, ‘হায়! নিশ্চয় আল্লাহই নিজ বান্দাদের মাঝে যার জন্য চান রিযক অবারিত করে দেন, আবার যার জন্য চান তা সংকীর্ণ করে দেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে নিশ্চয় তিনি আমাদেরকে ভূগর্ভে পুঁতে ফেলতেন। সর্বনাশ! কাফিররা কখনো সফল হয় না।’
সূরা আল-কাসাস - রুকু ৮

تِلۡکَ الدَّارُ الۡاٰخِرَۃُ نَجۡعَلُہَا لِلَّذِیۡنَ لَا یُرِیۡدُوۡنَ عُلُوًّا فِی الۡاَرۡضِ وَلَا فَسَادًا ؕ وَالۡعَاقِبَۃُ لِلۡمُتَّقِیۡنَ ﴿۸۴﴾

৮৪
গদেখুন: ৭:১৭০; ১৬:৩১এই হলো পারলৌকিক নিবাস- যা আমরা তাদের জন্য নির্ধারণ করে থাকি যারা পৃথিবীতে অবৈধ উত্থান বা নৈরাজ্য কোনোটিই কামনা করে না। আর উত্তম পরিণতি মুত্তাকীদের জন্যই নির্ধারিত।

مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَہٗ خَیۡرٌ مِّنۡہَا ۚ وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَلَا یُجۡزَی الَّذِیۡنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۸۵﴾

৮৫
যে-ই কোনো পুণ্য নিয়ে আসবে, সেক্ষেত্রে তার জন্য এর চেয়ে উত্তম (প্রতিদান) থাকবে। আর যে পাপ নিয়ে উপস্থিত হবে, সেক্ষেত্রে যারা পাপ করেছে তাদের কৃতকর্মের সমপরিমাণ প্রতিফলই কেবল (তাদের) দেওয়া হবে।২২৩৪
২২৩৪। ক্ষতিপূরণের ঐশীবিধান এরূপে কাজ করে যে কার্যত সৎকাজের পুরস্কার বহুগুণে বেশি হয় এবং মন্দকর্মের শাস্তি দোষী ব্যক্তির প্রাপ্য শাস্তি অপেক্ষা কম হয় অথবা খুব বেশি হলে তার সমপরিমাণ হয়।

اِنَّ الَّذِیۡ فَرَضَ عَلَیۡکَ الۡقُرۡاٰنَ لَرَآدُّکَ اِلٰی مَعَادٍ ؕ قُلۡ رَّبِّیۡۤ اَعۡلَمُ مَنۡ جَآءَ بِالۡہُدٰی وَمَنۡ ہُوَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۸۶﴾

৮৬
নিশ্চয় তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি তোমার জন্য কুরআনকে অত্যাবশ্যক করেছেন, তিনি (অবশ্যই) তোমাকে প্রত্যাবর্তনস্থলে ফিরিয়ে আনবেন।২২৩৫ তুমি বলো, খদেখুন: ১৭:৮৫‘আমার প্রতিপালক-প্রভু তাকে ভালোভাবে জানেন, যে হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত এবং তাকেও (জানেন) যে প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত।’গদেখুন: ১৭:৮৮
২২৩৫। কোনো কোনো পণ্ডিত ব্যক্তির মতে, এ আয়াত অবতীর্ণ হয়েছিল নবী করীম (সা.)-এর মক্কা থেকে মদীনা যাবার পথে। এতে এক মহাভবিষ্যদ্বাণী নিহিত ছিল, একদিন তাঁকে মক্কা ছেড়ে যেতে হবে এবং পরে তিনি বিজয়ীর বেশে এতে প্রত্যাবর্তন করবেন। আয়াতটি এই সূরার উপযুক্ত পরিশিষ্ট। এ সূরা মহানবী (সা.)-এর সদৃশ মূসা (আ.)-এর জীবনেতিহাসের কিছুটা বৃত্তান্ত দিয়েছে। মূসা (আ.) মিশর থেকে হিজরত করেছিলেন এবং মিদিয়ানে দশ বছর বসবাস করেছিলেন- সে বছরগুলো ছিল তাঁর সামনে অপেক্ষমাণ মহান কর্মের জন্য প্রস্তুতি পর্ব। তারপর তিনি ঐশীবাণী নিয়ে মিশর ফিরে গেলেন এবং ফেরাউনের দাসত্ব বন্ধন থেকে ইসরাঈলীদেরকে মুক্ত করতে কৃতকার্য হলেন। অনুরূপভাবে নবী করীম (সা.) মক্কা থেকে হিজরত করেছিলেন এবং তাঁর জীবনের অতি মূল্যবান দশটি বছর মদীনায় অতিবাহিত করেছিলেন। সে সময়কাল ছিল তাঁর বিশ্বাসের কেন্দ্র এবং আশ্রয়স্থল মক্কা বিজয়ের মহান লক্ষ্যে প্রস্তুতির সময়। তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে গেলেন। তাঁর জীবনের ব্রত সম্পূর্ণভাবে সফল হলো।

وَمَا کُنۡتَ تَرۡجُوۡۤا اَنۡ یُّلۡقٰۤی اِلَیۡکَ الۡکِتٰبُ اِلَّا رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ ظَہِیۡرًا لِّلۡکٰفِرِیۡنَ ﴿۫۸۷﴾

৮৭
আর তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হবে, এমন কোনো আশা-আকাঙ্ক্ষা তুমি করতে না, কদেখুন: ৪:১২৫; ৬:১৬১; ১৭:৮; ৪১:৪৭; ৯৯:৮-৯কিন্তু (এ দান) তোমার প্রতিপালক-প্রভু পক্ষ থেকে কৃপাবিশেষ। অতএব তুমি কখনো কাফিরদের সাহায্যকারী হয়ো না।

وَلَا یَصُدُّنَّکَ عَنۡ اٰیٰتِ اللّٰہِ بَعۡدَ اِذۡ اُنۡزِلَتۡ اِلَیۡکَ وَادۡعُ اِلٰی رَبِّکَ وَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿ۚ۸۸﴾

৮৮
আর তারা যেন কখনো আল্লাহর আয়াতসমূহ তোমার প্রতি অবতীর্ণ হবার পর তার (অনুসরণ) থেকে তোমাকে বিরত রাখতে না পারে। আর তুমি তোমার প্রতিপালক-প্রভুর দিকে (মানবজাতিকে) ডাকতে থাকো এবং তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

وَلَا تَدۡعُ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ۘ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۟ کُلُّ شَیۡءٍ ہَالِکٌ اِلَّا وَجۡہَہٗ ؕ لَہُ الۡحُکۡمُ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿٪۸۹﴾

৮৯
আর তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডেকো না। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তাঁর সত্তা২২৩৬ ছাড়া সবকিছুই নশ্বর। আধিপত্য তাঁরই এবং তাঁরই দিকে তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে।কদেখুন: ১০:১০৭; ১৭:৪০; ২৬:২১৪
সূরা আল-কাসাস - রুকু ৯
২২৩৬। ‘ওয়াজহুন’ অর্থ সত্তা, স্বয়ং, চেহারা, দলনেতা, কোনো উদ্দেশ্যে কারো লেগে থাকা, কারো কোনো স্থানে যাওয়া বা মনোযোগ দেওয়া, খুশি, অনুগ্রহ, নিমিত্ত ইত্যাদি (লেইন)।