২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

وَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَمَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَزِیۡنَتُہَا ۚ وَمَا عِنۡدَ اللّٰہِ خَیۡرٌ وَّاَبۡقٰی ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿٪۶۱﴾

৬১
আর যা-ই তোমাদের দেওয়া হয়ে থাকে তা কেবল পার্থিব জীবনের সাময়িক ভোগবিলাস এবং তার (তথা পৃথিবীর) শোভা-সৌন্দর্য। আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও অধিক স্থায়ী। অতএব তোমরা কি বিবেকবুদ্ধি খাটাবে না?কদেখুন: ৩:১৫; ৯:৩৮; ১০:৭১; ১৬:১১৮; ৪০:৪০
সূরা আল-কাসাস - রুকু ৬

اَفَمَنۡ وَّعَدۡنٰہُ وَعۡدًا حَسَنًا فَہُوَ لَاقِیۡہِ کَمَنۡ مَّتَّعۡنٰہُ مَتَاعَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ثُمَّ ہُوَ یَوۡمَ الۡقِیٰمَۃِ مِنَ الۡمُحۡضَرِیۡنَ ﴿۶۲﴾

৬২
(বলো দেখি,) যাকে আমরা উত্তম (পুরস্কারের) প্রতিশ্রুতি দিয়েছি এবং খদেখুন: ২০:১৩২; ২৬:২০৬-২০৮সে তা লাভও করে, সে কি তার মতো হতে পারে- যাকে আমরা পার্থিব জীবনের সাময়িক ধনসম্পদ দিয়েছি, এরপর আবার কিয়ামত দিবসে সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে (জবাবদিহির জন্য) উপস্থিত করা হবে?

وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ فَیَقُوۡلُ اَیۡنَ شُرَکَآءِیَ الَّذِیۡنَ کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আর (স্মরণ করো!) যে-দিন তিনি (অর্থাৎ আল্লাহ) তাদেরকে ডাকবেন এবং বলবেন, গদেখুন: ২৮:৭৫; ৪১:৪৮.’কোথায় আমার সেসব শরীক যাদেরকে তোমরা (আমার শরীক) মনে করতে?’

قَالَ الَّذِیۡنَ حَقَّ عَلَیۡہِمُ الۡقَوۡلُ رَبَّنَا ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ اَغۡوَیۡنَا ۚ اَغۡوَیۡنٰہُمۡ کَمَا غَوَیۡنَا ۚ تَبَرَّاۡنَاۤ اِلَیۡکَ ۫ مَا کَانُوۡۤا اِیَّانَا یَعۡبُدُوۡنَ ﴿۶۴﴾

৬৪
যাদের বিরুদ্ধে (শাস্তির) আদেশ জারি হবে তারা বলবে, ঘদেখুন: ৭:৩৯-৪০; ১৪:২২; ৩৩:৬৮‘হে আমাদের প্রতিপালক-প্রভু! এরাই সেসব লোক- যাদেরকে আমরা বিপথগামী করেছিলাম। আমরা তাদেরকে ঠিক সেভাবে বিপথগামী করেছিলাম যেভাবে আমরা (নিজেরা) বিপথগামী হয়েছিলাম। (এখন) আমরা (তাদের সাথে) সম্পর্ক ছিন্ন করে তোমার দিকে ফিরে আসছি। তারা কখনো আমাদের উপাসনা করত না।’

وَقِیۡلَ ادۡعُوۡا شُرَکَآءَکُمۡ فَدَعَوۡہُمۡ فَلَمۡ یَسۡتَجِیۡبُوۡا لَہُمۡ وَرَاَوُا الۡعَذَابَ ۚ لَوۡ اَنَّہُمۡ کَانُوۡا یَہۡتَدُوۡنَ ﴿۶۵﴾

৬৫
আর তাদের বলা হবে, ‘তোমাদের (কল্পিত) শরীকদের ডাকো।’ এরপর তারা তাদের (অর্থাৎ শরীকদের) ডাকবে, কিন্তু তারা তাদের কোনো উত্তর দেবে না এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে। হায়, তারা যদি হিদায়াত পেয়ে যেত!

وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ فَیَقُوۡلُ مَاذَاۤ اَجَبۡتُمُ الۡمُرۡسَلِیۡنَ ﴿۶۶﴾

৬৬
আর (স্মরণ করো! সে-দিনকে) যে-দিন তিনি তাদের ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, কদেখুন: ৫:১১০; ৭:৭.’তোমরা রসূলদের কী উত্তর দিয়েছিলে?’

فَعَمِیَتۡ عَلَیۡہِمُ الۡاَنۡۢبَآءُ یَوۡمَئِذٍ فَہُمۡ لَا یَتَسَآءَلُوۡنَ ﴿۶۷﴾

৬৭
অতএব সে-দিন তাদের কাছে সব বিষয়২২২৭ অস্পষ্ট হয়ে যাবে।২২২৮ আর তারা একে অপরকেও কোনো রকম প্রশ্ন করবে না।
২২২৭। ‘আমবা’ (অর্থাৎ সব বিষয় বা সংবাদ) শব্দটি বহুবচন, একবচনে ‘নাবা’ যার অর্থ গুরুত্বপূর্ণ সংবাদ, যুক্তিপ্রমাণ, বাণী, ওজর (লেইন এবং কুল্লিইয়াত)। শেষ বিচারের দিন অবিশ্বাসীরা কিংকর্তব্যবিমূঢ় ও হতাশ হবে এবং আত্মপক্ষ সমর্থনে সম্পূর্ণ ব্যর্থ হবে। সমস্ত ওজর-আপত্তির যুক্তিহীনতা স্পষ্টরূপে প্রকাশিত হবার দরুন আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে একে অন্যের সাথে পরামর্শ করার সুযোগ দেওয়া হবে না।
২২২৮। ‘আমিয়া আলাইহিল আমরু’ অর্থাৎ বিষয়টি তার নিকট প্রচ্ছন্ন বা বিশৃঙ্খল হয়ে গেল (লেইন)।

فَاَمَّا مَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسٰۤی اَنۡ یَّکُوۡنَ مِنَ الۡمُفۡلِحِیۡنَ ﴿۶۸﴾

৬৮
খদেখুন: ২০:৮৩; ২৫:৭২অতএব যে তওবা করবে, ঈমান আনবে এবং সৎকাজ করবে, সে সফল লোকদের অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যায়।২২২৯
২২২৯। ইসলাম ধর্মমতে অনুশোচনার দ্বার সর্বদা উন্মুক্ত রয়েছে। পাপী ব্যক্তি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তওবা ও অনুতাপ করতে পারে। সে কখনো মুক্তির অতীত নয়, যদি না সেই ব্যক্তি বার বার সত্যের অস্বীকৃতির মাধ্যমে স্বেচ্ছাকৃতভাবে অনুশোচনার দ্বার নিজের জন্য নিজেই বন্ধ করে দেয়।

وَرَبُّکَ یَخۡلُقُ مَا یَشَآءُ وَیَخۡتَارُ ؕ مَا کَانَ لَہُمُ الۡخِیَرَۃُ ؕ سُبۡحٰنَ اللّٰہِ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۶۹﴾

৬৯
আর তোমার প্রতিপালক-প্রভু যা চান সৃষ্টি করেন এবং (যাকে চান) মনোনীত করেন। আর (এ বিষয়ে) তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পরম পবিত্র এবং যাকে তারা শরীক সাব্যস্ত করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।

وَرَبُّکَ یَعۡلَمُ مَا تُکِنُّ صُدُوۡرُہُمۡ وَمَا یُعۡلِنُوۡنَ ﴿۷۰﴾

৭০
গদেখুন: ২:৭৮; ১১:৬; ১৬:২৪; ৩৬:৭৭আর তোমার প্রতিপালক-প্রভু তা জানেন, যা তাদের বক্ষ গোপন করে এবং যা তারা প্রকাশ করে।