৫০

ق

সূরা কাফ

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৩ রুকূ

یَوۡمَ نَقُوۡلُ لِجَہَنَّمَ ہَلِ امۡتَلَاۡتِ وَتَقُوۡلُ ہَلۡ مِنۡ مَّزِیۡدٍ ﴿۳۱﴾

৩১
(স্মরণ করো!) যে-দিন আমরা জাহান্নামকে জিজ্ঞেস করব, ‘তোমার কি পেট ভরেছে?’ আর সে উত্তরে বলবে,২৮১১ ‘আরো আছে নাকি?২৮১২
২৮১১। এ আয়াতের কথোপকথন একটা রূপক বর্ণনা মাত্র, প্রকৃত কথোপকথন নয় বরং একটা অবস্থার বিবরণ মাত্র। দোযখকে ব্যক্তি কল্পনা করা হয়েছে এবং এর অবস্থা বর্ণনার জন্য এর মুখে ভাষা দেওয়া হয়েছে। না দোযখের কথা বলার শক্তি আছে, না তা কথা বলবে। এভাবে ‘কালা’ (সে বলল) শব্দ একই অর্থে ৪১:১২ আয়াতে ব্যবহৃত হয়েছে। সেখানে আকাশ ও পৃথিবী বলছে, আমরা স্বেচ্ছায় এসেছি। অর্থাৎ আকাশ ও পৃথিবী আল্লাহর আদেশ ও নিয়মকানুন স্বেচ্ছায় মেনে চলবে বলে সম্মতি জানালো। এ সম্মতি জ্ঞাপন আকাশ ও পৃথিবীর অবস্থার বর্ণনা মাত্র, এতে প্রকৃত কোনো কথোপকথন হয় নি। আরবী ভাষার একটি বৈশিষ্ট্য ও সৌন্দর্য হলো, এটি প্রাণহীন-ভাষাহীন বস্তুর মুখেও ভাষা তুলে দেয় এবং কথা বলায়। টীকা ৫৭ এবং আয়াত ১৮:৭৮ দেখুন।।
২৮১২। এ বাক্যটি এদিকেই ইঙ্গিত করে যে, মানুষের পাপ করার প্রভূত ক্ষমতা আছে, আর একই সাথে রয়েছে দুনিয়াকে সম্ভোগ করার অদম্য বাসনা যা তাকে দোযখের দিকে টেনে নেয়।

وَاُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ غَیۡرَ بَعِیۡدٍ ﴿۳۲﴾

৩২
আর (সে-দিন) জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করে দেওয়া হবে, যার ফলে কোনো দূরত্ব থাকবে না।২৮১৩কদেখুন: ২৬:৯১; ৮১:১৪খদেখুন: ১৪:২৪; ১৫:৪৭; ৩৬:৫৯
২৮১৩। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, মানুষের পাপরাশি দূরীকরণের জন্য এবং আধ্যাত্মিকভাবে পূতপবিত্র করার জন্য একের পর এক অসংখ্য লোককে দোযখে নিক্ষেপ করা হবে। এ আয়াতে বলা হচ্ছে, খোদাভীরু-ধর্মপরায়ণ লোকদের জন্য বেহেশতকে তাদের সন্নিকটে উপস্থিত করা হবে।

ہٰذَا مَا تُوۡعَدُوۡنَ لِکُلِّ اَوَّابٍ حَفِیۡظٍ ﴿ۚ۳۳﴾

৩৩
(আর বলা হবে,) ‘এটি তা-ই, যার প্রতিশ্রুতি তোমাদের প্রত্যেক এমন ব্যক্তিকে প্রদান করা হয়েছে, যে সদা বিনত (ও) ধর্মশিক্ষা সংরক্ষণে তৎপর;

مَنۡ خَشِیَ الرَّحۡمٰنَ بِالۡغَیۡبِ وَجَآءَ بِقَلۡبٍ مُّنِیۡبِ ﴿ۙ۳۴﴾

৩৪
(অর্থাৎ তার সাথে-) যে রহমান আল্লাহকে সংগোপনে ভয় করত এবং (তাঁর সমীপে) বিনত চিত্তে উপস্থিত হতো।

ۣادۡخُلُوۡہَا بِسَلٰمٍ ؕ ذٰلِکَ یَوۡمُ الۡخُلُوۡدِ ﴿۳۵﴾

৩৫
* তোমরা নিরাপদে এতে (অর্থাৎ জান্নাতে) প্রবেশ করো। এটিই সেই চিরস্থায়ী দিন।২৮১৪
২৮১৪। দোযখের শাস্তি যত ভয়ংকরই হোক না কেন, কুরআন অনুযায়ী তা একটি অস্থায়ী প্রায়শ্চিত্ত-কারাগার। চিরস্থায়ী আবাস হলো বেহেশত, যার নিয়ামতসমূহ অসংখ্য ও চিরস্থায়ী (১১:১০৯)।

لَہُمۡ مَّا یَشَآءُوۡنَ فِیۡہَا وَلَدَیۡنَا مَزِیۡدٌ ﴿۳۶﴾

৩৬
সেখানে তাদের জন্য তা-ই থাকবে যা তারা চাইবে এবং গদেখুন: ১০:২৭আমাদের কাছে আরো (অনেক কিছু দেবার মতো) আছে।২৮১৫
২৮১৫। ধার্মিকরা তাদের মনস্তুষ্টির জন্য বেহেশতে যা-ই চাইবে তা-ই পাবে। শুধু তাই নয়, মানুষের ইচ্ছা যত বেশিই হোক না কেন, অনন্তের তুলনায় তা সীমাবদ্ধ। তাই তাদের ইচ্ছাসীমার বাইরে যত নিয়ামত আছে তাদেরকে দেওয়া হবে।

وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ہُمۡ اَشَدُّ مِنۡہُمۡ بَطۡشًا فَنَقَّبُوۡا فِی الۡبِلَادِ ؕ ہَلۡ مِنۡ مَّحِیۡصٍ ﴿۳۷﴾

৩৭
আর আমরা তাদের পূর্বে কত প্রজন্মকেই ধ্বংস করে দিয়েছি, যারা শক্তিমত্তায় এদের চেয়ে অধিক প্রবল ছিল! এরপর (যখন শাস্তি এলো) তারা (রক্ষা পাবার জন্য) দেশে (সর্বত্র) সুড়ঙ্গ বানালো,২৮১৫-ক (কিন্তু তাদের) শেষ রক্ষা হয়েছিল কি?
২৮১৫-ক। এর আক্ষরিক অর্থ হলো, নিজদেরকে রক্ষা করার জন্য মাটিতে পরিখা কাটল। আজ বোমার আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য মাটির নীচে যে ট্রেঞ্চ তৈরি করা হয়, আয়াতটিতে সেদিকে ইঙ্গিত থাকতে পারে।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَذِکۡرٰی لِمَنۡ کَانَ لَہٗ قَلۡبٌ اَوۡ اَلۡقَی السَّمۡعَ وَہُوَ شَہِیۡدٌ ﴿۳۸﴾

৩৮
নিশ্চয় এতে তার জন্য অনেক বড়ো উপদেশ রয়েছে, যার (সচেতন) হৃদয়২৮১৬ আছে অথবা যে নিবিষ্ট চিত্তে শোনে এবং সে (গভীরভাবে) পর্যবেক্ষণ করে।
২৮১৬। ‘কালব’ অর্থ হৃদয়, আত্মা, বিবেক, মন, কোনো বস্তুর শ্রেষ্ঠাংশ। ‘মা লাহু কালবুন’ অর্থ তার বিবেকবুদ্ধি নাই (লেইন)।

وَلَقَدۡ خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ٭ۖ وَّمَا مَسَّنَا مِنۡ لُّغُوۡبٍ ﴿۳۹﴾

৩৯
আর নিশ্চয় আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে এ সবই কদেখুন: ১৯:৭৫; ৪৭:১৪ছয় পর্যায়কালে সৃষ্টি করেছি।২৮১৭ গদেখুন: ৫০:১৬আর কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করে নি।২৮১৮,*খদেখুন: ৭:৫৫; ১০:৪; ১১:৮; ২৫:৬০
২৮১৭। দেখুন ৯৮৪ টীকা এবং ৪১:১০-১৩ আয়াতসমূহ।
২৮১৮। কুরআন শরীফের একটি বৈশিষ্ট্য হলো, বাইবেলে মহান নবীগণের ওপর যত রকম পাপ ও চারিত্রিক কলঙ্ক আরোপ করা হয়েছে কুরআন তা অপনোদন করে তাঁদেরকে পবিত্র ও মহাপুণ্যাত্মা সাব্যস্ত করেছে। তাছাড়া আল্লাহ তা’লার মাহাত্ম্য ও পবিত্রতার পরিপন্থি কোনো কথা কুরআন বরদাশত করে না। বাইবেলে আল্লাহ জাল্লা শানুহু সম্বন্ধে বলা হয়েছে “সৃষ্টিকর্তা সৃষ্টির সমস্ত কাজকর্ম সম্পন্ন করে সপ্তম দিনে সকল কাজ হতে বিশ্রাম নিলেন” (আদিপুস্তক ২:২) পক্ষান্তরে কুরআন বলে, “কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করে নি”।
* ছয় পর্যায়কালে সৃষ্টি করেছি। ২৮১৭ গ.আর কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করে নি। ২৮১৮

فَاصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ قَبۡلَ طُلُوۡعِ الشَّمۡسِ وَقَبۡلَ الۡغُرُوۡبِ ﴿ۚ۴۰﴾

৪০
অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো। আর তুমি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বেও তোমার প্রতিপালক-প্রভুর প্রশংসাসহ (তাঁর) পবিত্রতা ঘোষণা করো।