৮৩

المطففين

সূরা আল-মুতাফফিফীন

Al-Mutaffifin

মক্কী ৩৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৭ আয়াত এবং ১ রুকূ

وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ﴿ۙ۱۱﴾

১১
সে-দিন (সত্য) প্রত্যাখ্যানকারীদের জন্য ধ্বংস অনিবার্য,

الَّذِیۡنَ یُکَذِّبُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ ﴿ؕ۱۲﴾

১২
যারা বিচার দিবসকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে।

وَمَا یُکَذِّبُ بِہٖۤ اِلَّا کُلُّ مُعۡتَدٍ اَثِیۡمٍ ﴿ۙ۱۳﴾

১৩
আর প্রত্যেক সীমালঙ্ঘনকারী চরম পাপিষ্ঠ ছাড়া কেউই একে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে না।

اِذَا تُتۡلٰی عَلَیۡہِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿ؕ۱۴﴾

১৪
তার কাছে যখন আমাদের আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, ‘(এ যে) পূর্ববর্তীদের কল্পকাহিনি।’

کَلَّا بَلۡ ٜ رَانَ عَلٰی قُلُوۡبِہِمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۱۵﴾

১৫
কখনো না, বরং তারা যা অর্জন করেছিল তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে।

کَلَّاۤ اِنَّہُمۡ عَنۡ رَّبِّہِمۡ یَوۡمَئِذٍ لَّمَحۡجُوۡبُوۡنَ ﴿ؕ۱۶﴾

১৬
কদেখুন: ৮:৩২; ১৬:২৫; ৬৮:১৬সাবধান! সে-দিন তাদের প্রতিপালক- প্রভুর (দর্শন৩২৯১ লাভ করার সৌভাগ্য) থেকে তাদেরকে অবশ্যই আড়াল করে রাখা হবে।খদেখুন: ৩:৭৮
৩২৯১। মুমিনদের ভাগ্যে আল্লাহ তা’লার দর্শন লাভ দুটি পর্যায়ে ঘটে থাকে। আল্লাহ তা’লার গুণাবলির প্রতি তাদের আস্থা যখন পূর্ণমাত্রায় ও দৃঢ়তার সাথে স্থাপিত হয় সে পর্যায়ে প্রথমবারের মতো তারা আল্লাহকে দেখে। এ দর্শনের দ্বিতীয় স্তর তখন উপস্থিত হয় যখন আল্লাহ তা’লা নিজ অস্তিত্বের জ্ঞান দ্বারা তাঁর বান্দাকে সন্দেহমুক্ত করেন। পাপিষ্ঠরা তাদের পাপের কারণে শেষ বিচারের দিনেও আল্লাহ তা’লার দর্শন লাভ থেকে বঞ্চিত থাকবে, ইহকালে তো এ মহাসৌভাগ্য থেকে বঞ্চিত থাকবেই।

ثُمَّ اِنَّہُمۡ لَصَالُوا الۡجَحِیۡمِ ﴿ؕ۱۷﴾

১৭
গদেখুন: ২৩:১০৪; ৮২:১৬-এরপর তারা নিশ্চয় জাহান্নামে প্রবেশ করবে।ঘদেখুন: ৫২:১৫

ثُمَّ یُقَالُ ہٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ﴿ؕ۱۸﴾

১৮
এরপর তাদের বলা হবে, ‘এ হলো সেটি (তথা সে পরিণাম)- ঘ্যা তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে।’

کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡاَبۡرَارِ لَفِیۡ عِلِّیِّیۡنَ ﴿ؕ۱۹﴾

১৯
সাবধান! নিশ্চয় পুণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়‍্যীনে৩২৯২ সংরক্ষিত।কদেখুন: ৪৫:৩১; ৮২:১৪খদেখুন: ১৫:৪৮; ১৮:৩২; ৩৬:৫৭; ৭৬:১৪
৩২৯২। ‘ইল্লিয়‍্যীন’ শব্দটি অনেকের মতে ‘আলা’ থেকে এসেছে। ‘আলা’ অর্থ ‘এটি উচ্চ ছিল’ বা ‘উচ্চ হয়েছিল’। অতএব ‘ইল্লিয়‍্যীন’ অর্থ: অতি উচ্চমর্যাদার স্থান যা ধার্মিক মুমিনরা লাভ করবেন। ‘মুফরাদাত’ অনুযায়ী ‘ইল্লিয়্যূন’ অর্থ সেসব নির্বাচিত বিশিষ্ট মুমিন- যারা আধ্যাত্মিক দিক থেকে অন্যান্য মুমিন থেকে ঊর্ধ্বে প্রাধান্য পাবে। শব্দটি পবিত্র কুরআনের সে অংশকেও বুঝায় যাতে মুমিনদের জন্য অবধারিত উন্নতি ও অগ্রগতি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী রয়েছে। হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, শব্দটির অর্থ বেহেশত (কাসীর)। আর ইমাম রাগেব বলেন, এর অর্থ বেহেশতবাসী।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا عِلِّیُّوۡنَ ﴿ؕ۲۰﴾

২০
আর তোমাকে কীসে বুঝাবে, ‘ইল্লিয়্যূন’ কী?৩২৯৩
৩২৯৩। ‘সিজ্জীন’ শব্দটি একবচন এবং ‘ইল্লিয়‍্যীন’ শব্দটি বহুবচন। এতে মনে হয় দুষ্কর্মকারীদের শাস্তি একই স্থানে, একই অবস্থায় চলতে থাকবে। অপরদিকে ধর্মপরায়ণ সৎকর্মশীলদের আধ্যাত্মিক উন্নতি অব্যাহত গতিতে চলতে থাকবে; তারা একরূপ থেকে অন্যরূপে, এক মর্যাদা থেকে উচ্চতর মর্যাদায় উন্নীত হতে থাকবে।