৮২

الانفطار

সূরা আল-ইনফিতার

Al-Infitar

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০ আয়াত এবং ১ রুকূ

وَاِنَّ عَلَیۡکُمۡ لَحٰفِظِیۡنَ ﴿ۙ۱۱﴾

১১
যেক্ষেত্রে তোমাদের জন্য নিশ্চয় তত্ত্বাবধায়করা নিযুক্ত রয়েছে,

کِرَامًا کَاتِبِیۡنَ ﴿ۙ۱۲﴾

১২
কদেখুন: ৮৭:৩; ৯১:৮সম্মানিত লেখকগণ।৩২৮৭খদেখুন: ৬:৬২গদেখুন: ৪৩:৮১,৫০; ১৯:৪৫; ৮৩:২৩; ৮৩:৮; ২৩:১০৪
৩২৮৭। মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তিসহ সৃষ্টি করা হয়েছে। তাই তার নিজস্ব মতামত ও কার্যাবলির জন্য সে নিজেই দায়ী হবে। আর তার মতামত ও কার্যাবলি ‘সম্মানিত লেখকগণ’ কর্তৃক নির্ভুলভাবে সংরক্ষণ করা হচ্ছে।

یَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ ﴿۱۳﴾

১৩
তোমরা যা-ই করো, তারা তা জানে।

اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ ﴿ۚ۱۴﴾

১৪
নিশ্চয় পুণ্যবানরা স্বাচ্ছন্দ্যে থাকবে,

وَاِنَّ الۡفُجَّارَ لَفِیۡ جَحِیۡمٍ ﴿ۚۖ۱۵﴾

১৫
এবং পাপাচারীরা অবশ্যই জাহান্নামে থাকবে।

یَّصۡلَوۡنَہَا یَوۡمَ الدِّیۡنِ ﴿۱۶﴾

১৬
তারা বিচার দিবসে (পূর্ণাঙ্গীনভাবে) এতে প্রবেশ করবে।

وَمَا ہُمۡ عَنۡہَا بِغَآئِبِیۡنَ ﴿ؕ۱۷﴾

১৭
আর তারা তা থেকে কখনো পালাতে পারবে না।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا یَوۡمُ الدِّیۡنِ ﴿ۙ۱۸﴾

১৮
আর তোমাকে কীসে অবহিত করবে, বিচার দিবস কী?

ثُمَّ مَاۤ اَدۡرٰٮکَ مَا یَوۡمُ الدِّیۡنِ ﴿ؕ۱۹﴾

১৯
আবারো (বলছি,) তোমাকে কীসে অবহিত করবে, বিচার দিবস কী?

یَوۡمَ لَا تَمۡلِکُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَیۡئًا ؕ وَالۡاَمۡرُ یَوۡمَئِذٍ لِّلّٰہِ ﴿٪۲۰﴾

২০
কদেখুন: ২:১২৪; ৩১:৩৪সে-দিন কোনো ব্যক্তি অন্য কারো কোনো উপকার করার আদৌ ক্ষমতা রাখবে না। খদেখুন: ১৮:৪৫,৪০আর সে-দিন সব কর্তৃত্ব হবে একমাত্র। আল্লাহরই।
সূরা আল-ইনফিতার - রুকু ১