৩১

لقمان

সূরা লুকমান

Luqman

মক্কী ৩৫ আয়াত ৪ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৫ আয়াত এবং ৪ রুকূ

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ وَاَنَّ مَا یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہِ الۡبَاطِلُ ۙ وَاَنَّ اللّٰہَ ہُوَ الۡعَلِیُّ الۡکَبِیۡرُ ﴿٪۳۱﴾

৩১
এর কারণ হলো, নিশ্চয় আল্লাহই সেই মহান অস্তিত্ব- যিনি চিরসত্য ও চিরস্থায়ী এবং তাঁকে বাদ দিয়ে তারা যাদেরকেই ডাকে তা মিথ্যা। আর নিশ্চয় আল্লাহই হলেন মহান মর্যাদার অধিকারী (ও) অতীব উচ্চ।
সূরা লুকমান - রুকু ৩

اَلَمۡ تَرَ اَنَّ الۡفُلۡکَ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِنِعۡمَتِ اللّٰہِ لِیُرِیَکُمۡ مِّنۡ اٰیٰتِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّکُلِّ صَبَّارٍ شَکُوۡرٍ ﴿۳۲﴾

৩২
তুমি কি ভেবে দেখো নি, গদেখুন: ১৭:৬৭; ৩০:৪৭; ৪৫:১৩আল্লাহর নিয়ামত বহন করে সাগরে নৌযান চলে,২৩১৭ যেন তিনি তাঁর নিদর্শনাবলির কিছু তোমাদের দেখাতে পারেন? নিশ্চয় এতে প্রত্যেক পরম ধৈর্যশীল (ও) পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শনাবলি রয়েছে।ঘদেখুন: ১০:২৩; ১৭:৬৮; ২৯:৬৬; ১০:২৪; ১৭:৬৮
২৩১৭। বড়ো বড়ো নৌযানগুলোর সমুদ্রগমন আল্লাহরই আশীর্বাদ বিশেষ। মানবজাতির কল্যাণ ও উন্নতির ক্ষেত্রে এর অবদান অনেক বেশি। যে জাতির সমুদ্রগামী শক্তি যত বেশি, সে জাতিই বিশ্বের মাঝে তত বেশি ধনী ও তত বেশি শক্তিশালী। নিয়ামত শব্দ দিয়ে পণ্যসমূহকে বুঝানো হয়েছে। ২৩১৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذَا غَشِیَہُمۡ مَّوۡجٌ کَالظُّلَلِ دَعَوُا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۚ فَلَمَّا نَجّٰہُمۡ اِلَی الۡبَرِّ فَمِنۡہُمۡ مُّقۡتَصِدٌ ؕ وَمَا یَجۡحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا کُلُّ خَتَّارٍ کَفُوۡرٍ ﴿۳۳﴾

৩৩
আর ঢেউ যখন ছায়ার ন্যায় তাদের ঢেকে ফেলে তখন তারা আল্লাহর প্রতি অকৃত্রিম ও ঐকান্তিক বিশ্বাস নিয়ে তাঁকে ডাকে। অতঃপর তিনি যখন তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন তখন তাদের কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী হয়ে থাকে।২৩১৮ আর চরম ধোঁকাবাজ (ও) অতি অকৃতজ্ঞ ব্যক্তিই আমাদের নিদর্শনাবলি অস্বীকার করে।
২৩১৮। এ আয়াতে মুশরিকদের (বহুঈশ্বরবাদীদের) সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। তারা অতি ক্ষণভঙ্গুর বিশ্বাসের অধিকারী হয় এবং কুসংস্কারের বশবর্তী থাকে। সামান্য ভাগ্য বিপর্যয়েই তারা ভীত ও মুহ্যমান হয়ে পড়ে, কেননা শোনা কথা, মনগড়া বিশ্বাস ও কুসংস্কার হলো তাদের বিশ্বাসের উপাদান।

یٰۤاَیُّہَا النَّاسُ اتَّقُوۡا رَبَّکُمۡ وَاخۡشَوۡا یَوۡمًا لَّا یَجۡزِیۡ وَالِدٌ عَنۡ وَّلَدِہٖ ۫ وَلَا مَوۡلُوۡدٌ ہُوَ جَازٍ عَنۡ وَّالِدِہٖ شَیۡئًا ؕ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۳۴﴾

৩৪
হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর তাকওয়া অবলম্বন করো আর কদেখুন: ২:১২৪; ৮২:২০সে-দিনকে ভয় করো যে-দিন কোনো পিতা তার পুত্রের কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোনো কাজে আসবে না। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদের কখনো প্রতারিত না করে। আর ধোঁকাবাজও (তথা শয়তানও) যেন আল্লাহ সম্বন্ধে তোমাদের আদৌ প্রতারিত করতে না পারে।

اِنَّ اللّٰہَ عِنۡدَہٗ عِلۡمُ السَّاعَۃِ ۚ وَیُنَزِّلُ الۡغَیۡثَ ۚ وَیَعۡلَمُ مَا فِی الۡاَرۡحَامِ ؕ وَمَا تَدۡرِیۡ نَفۡسٌ مَّاذَا تَکۡسِبُ غَدًا ؕ وَمَا تَدۡرِیۡ نَفۡسٌۢ بِاَیِّ اَرۡضٍ تَمُوۡتُ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌ خَبِیۡرٌ ﴿٪۳۵﴾

৩৫
কিয়ামতের জ্ঞান নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে। খদেখুন: ৩০:২৫; ৪২:২৯তিনি বৃষ্টি অবতীর্ণ করেন। আর গর্ভাশয়ে যা আছে তা তিনি জানেন। আর কেউ জানে না, আগামীকাল সে কী উপার্জন করবে এবং এটাও কেউ জানে না, কোন স্থানে সে মারা ]৪]। যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত।২৩১৯
সূরা লুকমান - রুকু ৪
২৩১৯। ইসলামের বিজয়ের মূল বিষয়টিতে ফিরে সূরাটি শেষ হয়েছে। এই প্রসঙ্গে এখানে কয়েকটি প্রয়োজনীয় কথার উল্লেখ করা হয়েছে: (১) ইসলামের বিজয় ও অবিশ্বাসের চূড়ান্ত পরাজয় কখন হবে, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে, (২) মানুষের অবস্থাসমূহের কোন পর্যায়ে বাণী প্রেরণ আবশ্যক তা-ও একমাত্র আল্লাহই জানেন। সঠিক সময় বুঝেই তিনি কুরআন অবতীর্ণ করেছেন। (৩) একমাত্র আল্লাহই জানেন, অনাগত ভবিষ্যৎ বংশধররা ইসলাম গ্রহণ করবে, নাকি অবিশ্বাসের মধ্যেই পড়ে থাকবে অর্থাৎ যে-সব অবিশ্বাসী নেতারা এ মুহূর্তে ইসলামের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম চালাচ্ছে তাদের পুত্র-পৌত্ররা ইসলাম গ্রহণপূর্বক এর সংরক্ষণ ও বর্ধনের জন্য স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দেবে কি-না এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে এবং (৪) অবিশ্বাসীরা মোটেই অবগত নয় যে, ইসলামের বিরুদ্ধে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। অবিশ্বাসীদের নেতৃবৃন্দ যারা মহানবী (সা.) ও তাঁর সাথি মুসলমানদেরকে নিজ নিজ জন্মভূমি ও গৃহ থেকে বলপূর্বক তাড়িয়ে দিয়েছে তারা নিজেরাই দেশান্তরে মৃত্যুবরণ করবে।