৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡخَمۡرُ وَالۡمَیۡسِرُ وَالۡاَنۡصَابُ وَالۡاَزۡلَامُ رِجۡسٌ مِّنۡ عَمَلِ الشَّیۡطٰنِ فَاجۡتَنِبُوۡہُ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۹۱﴾

৯১
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ২:১৬৯; ৮:৭০; ১৬:১১৫নিশ্চয় মাদকদ্রব্য ও জুয়া এবং প্রতিমা (পূজা) আর ঘদেখুন: ৫:৪ভাগ্যনির্ধারণী তির হলো নোংরা শয়তানি কার্যকলাপ। অতএব তোমরা এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলো, যেন তোমরা সফল হতে পারো।খদেখুন: ২:২২৬গদেখুন: ২:২২০; ৫:৯২

اِنَّمَا یُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّوۡقِعَ بَیۡنَکُمُ الۡعَدَاوَۃَ وَالۡبَغۡضَآءَ فِی الۡخَمۡرِ وَالۡمَیۡسِرِ وَیَصُدَّکُمۡ عَنۡ ذِکۡرِ اللّٰہِ وَعَنِ الصَّلٰوۃِ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّنۡتَہُوۡنَ ﴿۹۲﴾

৯২
মাদকদ্রব্য ও জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে কেবল শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদের বিরত রাখতে চায়।৭৯০-ক অতএব তোমরা কি (এসব থেকে) বিরত হবে?
৭৯০-ক। পূর্ববর্তী আয়াতে চারটি ঘৃণিত বিষয়ের উল্লেখ করা হয়েছে। এগুলোর চারটিই একভাবে না হয় অন্যভাবে জঘন্য। এ আয়াতে এদের দুটির পুনরুল্লেখ করা হয়েছে যথা- মদ ও জুয়া। এ দুটোর বিরুদ্ধে অতিরিক্ত যুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, আর্থসামাজিক ও ধর্মীয় নীতির ওপর এ যুক্তিগুলো প্রতিষ্ঠিত। ‘শত্রুতা, বিদ্বেষ, আল্লাহকে স্মরণ করা ও নামায থেকে বিরত রাখা’ এ শব্দগুলো উপরোক্ত যুক্তিসমূহের যথার্থতা প্রকাশ করে।

وَاَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَاحۡذَرُوۡا ۚ فَاِنۡ تَوَلَّیۡتُمۡ فَاعۡلَمُوۡۤا اَنَّمَا عَلٰی رَسُوۡلِنَا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۹۳﴾

৯৩
সুতরাং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এ রসূলের আনুগত্য করো আর (পাপ সম্পর্কে) সাবধান থেকো। অতএব তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো, আমাদের রসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া।কদেখুন: ৩:১৩৩; ৪:৭০; ৬৪:১৩খদেখুন: ৫:১০০; ১৬:৮৩; ৩৬:১৮; ৬৪:১৩গদেখুন: ৫৭:২৬

لَیۡسَ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیۡمَا طَعِمُوۡۤا اِذَا مَا اتَّقَوۡا وَّاٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوۡا وَّاٰمَنُوۡا ثُمَّ اتَّقَوۡا وَّاَحۡسَنُوۡا ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿٪۹۴﴾

৯৪
যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা যা আহার করে এতে তাদের কোনো পাপ হবে না, তবে শর্ত হলো তারা যেন তাকওয়া অবলম্বন করে এবং ঈমান আনে ও সৎকাজ করে। অতঃপর তারা যেন (আরো অধিক) তাকওয়া অবলম্বন করে এবং (আরো অধিক) ঈমান আনে। পুনরায় তারা যেন তাকওয়া অবলম্বন করে ও অনুগ্রহ করে।৭৯১ আর আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।
সূরা আল-মায়েদা - রুকু ১২
৭৯১। এ আয়াত থেকে দুটি আবশ্যকীয় নীতি সাব্যস্ত হয়: (১) এ জগতের উপকরণ যেহেতু মানুষের উপকার ও ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে, সেহেতু সাধারণ নিয়মে এগুলো পরিষ্কার ও পরিচ্ছন্ন। নিষিদ্ধ জিনিসগুলো কেবল ব্যতিক্রম মাত্র, (২) পবিত্র ও বিশুদ্ধ খাদ্যবস্তু যেমন মানুষের নৈতিক গুণাবলির ওপর সুপ্রভাব ছড়ায় তেমনই অপবিত্র ও অপরিচ্ছন্ন খাদ্যবস্তু মন্দ প্রভাব বিস্তার করে। আয়াতটিতে আধ্যাত্মিক উন্নতির তিনটি স্তরও বর্ণিত হয়েছে: প্রথম স্তরে মুমিন আল্লাহ তা’লাকে ভয় করে, বিশ্বাস করে ও সৎকাজ করে। দ্বিতীয় পর্যায়ে মুমিন ভয় করে ও বিশ্বাস করে, তবে এ স্তরে তার বিশ্বাস এত দৃঢ় হয় যে, সৎকাজ তার ঈমানের অঙ্গ হয়ে যায়। তৃতীয় স্তরে তারা আল্লাহকে এমনভাবে ভয় করে এবং মানুষের উপকার করে যেন তারা আল্লাহকে দেখছে। ৭৯২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَیَبۡلُوَنَّکُمُ اللّٰہُ بِشَیۡءٍ مِّنَ الصَّیۡدِ تَنَالُہٗۤ اَیۡدِیۡکُمۡ وَرِمَاحُکُمۡ لِیَعۡلَمَ اللّٰہُ مَنۡ یَّخَافُہٗ بِالۡغَیۡبِ ۚ فَمَنِ اعۡتَدٰی بَعۡدَ ذٰلِکَ فَلَہٗ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۹۵﴾

৯৫
হে যারা ঈমান এনেছ! আল্লাহ অবশ্যই এমন কিছু শিকারযোগ্য প্রাণির মাধ্যমে তোমাদের পরীক্ষা করবেন যেগুলো তোমাদের হাত ও বর্শা নাগাল পাবে, যেন আল্লাহ সেসব লোককে (স্বতন্ত্রভাবে) প্রকাশ করে দেন, যারা তাঁকে (লোকচক্ষুর) আড়ালে ভয় করে,৭৯২ কিন্তু এরপরও যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।
৭৯২। সাধারণত জঙ্গলে একা শিকার করা হয়। এ সময়ে আল্লাহর বিধান যদি কেউ লঙ্ঘন করে তখন আল্লাহ ছাড়া অন্য কেউ তা দেখতে পায় না। তাই খোদাভীতির ব্যাপারে শিকারকে প্রকৃষ্ট উদাহরণরূপে গ্রহণ করা হয়েছে। পরবর্তী আয়াতে যে-সব নির্দেশনামা দেওয়া হয়েছে তার সূচনারূপেও এর অবতারণা যুক্তিযুক্ত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡتُلُوا الصَّیۡدَ وَاَنۡتُمۡ حُرُمٌ ؕ وَمَنۡ قَتَلَہٗ مِنۡکُمۡ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثۡلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحۡکُمُ بِہٖ ذَوَا عَدۡلٍ مِّنۡکُمۡ ہَدۡیًۢا بٰلِغَ الۡکَعۡبَۃِ اَوۡ کَفَّارَۃٌ طَعَامُ مَسٰکِیۡنَ اَوۡ عَدۡلُ ذٰلِکَ صِیَامًا لِّیَذُوۡقَ وَبَالَ اَمۡرِہٖ ؕ عَفَا اللّٰہُ عَمَّا سَلَفَ ؕ وَمَنۡ عَادَ فَیَنۡتَقِمُ اللّٰہُ مِنۡہُ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ ذُو انۡتِقَامٍ ﴿۹۶﴾

৯৬
হে যারা ঈমান এনেছ! তোমরা ইহরাম বাঁধা অবস্থায় শিকার বধ কোরো না। আর তোমাদের মাঝে যে জেনেশুনে তা বধ করে, সে যা বধ করেছে শাস্তিস্বরূপ এর অনুরূপ একটি কুরবানীর পশু কাবায় পৌঁছাতে হবে, যার সিদ্ধান্ত দেবে তোমাদের দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি। অথবা ‘কাফফারা’ হবে কয়েকজন দরিদ্রকে খাবার খাওয়ানো অথবা এর সমপরিমাণ রোযা (রাখা), যেন সে তার কৃতকর্মের কুফল ভোগ করে। কদেখুন: ৫:২,৯৭অতীতে যা হয়েছে আল্লাহ তা মার্জনা করেছেন, কিন্তু যে পুনরাবৃত্তি করবে আল্লাহ তাকে অপরাধের শাস্তি দেবেন। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।

اُحِلَّ لَکُمۡ صَیۡدُ الۡبَحۡرِ وَطَعَامُہٗ مَتَاعًا لَّکُمۡ وَلِلسَّیَّارَۃِ ۚ وَحُرِّمَ عَلَیۡکُمۡ صَیۡدُ الۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۹۷﴾

৯৭
তোমাদের জন্য জলজ (প্রাণী) শিকার৭৯৩ ও এর (অর্থাৎ সামুদ্রিক) খাদ্য হালাল করা হয়েছে; এটি তোমাদের ও মুসাফিরদের কল্যাণের জন্য। খদেখুন: ২:২৭৬; ৪:২৪আর যতক্ষণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকো স্থলের শিকার তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং তোমরা সেই আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাঁর সমীপে তোমাদের একত্র করা হবে।
৭৯৩। ‘বাহরুন’ শব্দটি দ্বারা নদী, ঝরনা, হ্রদ, বিল, খাল, জলাশয়, পুকুর ইত্যাদি সবকিছুকেই বুঝায়। দেখুন ৭:১৩৯।

جَعَلَ اللّٰہُ الۡکَعۡبَۃَ الۡبَیۡتَ الۡحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّہۡرَ الۡحَرَامَ وَالۡہَدۡیَ وَالۡقَلَآئِدَ ؕ ذٰلِکَ لِتَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ وَاَنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۹۸﴾

৯৮
আল্লাহ মানবজাতির জন্য স্থায়ী উন্নতির মাধ্যম৭৯৪ করেছেন গদেখুন: ৫:২,৯৬সম্মানিত ঘর কাবাকে আর সম্মানিত মাসকে এবং কুরবানীর পশু ও ঘদেখুন: ২:১২৬; ৩:৯৭,৯৮কুরবানীর মালা পরিহিত প্রাণিগুলোকেও। এটি এজন্য- যেন তোমরা জানতে পারো, আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা ভালোভাবেই অবগত। আর নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী।
৭৯৪। মুসলমানদের উন্নতি ও অগ্রগতির চিহ্নস্বরূপ কাবার হজ্জকে আল্লাহ নির্ধারিত করেছেন। যতদিন পর্যন্ত তারা হজ্জব্রত পালন করে চলবে ততদিন আল্লাহ তা’লার অনুগ্রহ তাদের ওপর বর্ষিত হবে। হজ্জ মানুষের জীবিকা অর্জনেরও একটি প্রকৃষ্ট উপায়। লাখ লাখ মুসলমান প্রতি বছর কাবায় হজ্জ করতে আসে। এটা মক্কাবাসীদের জীবিকা অর্জনের একটি বড়ো সম্বল, কিন্তু এ প্রতিশ্রুতি কেবল মক্কাবাসীদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বমানবের কল্যাণও এ প্রতিশ্রুতির আওতায় রাখা হয়েছে। ‘কিয়াম’ দ্বারা এ-ও বুঝায় যে, এ শিক্ষা (নির্দেশ) চিরস্থায়ী, কখনো রহিত হবার নয়।

اِعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ وَاَنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿ؕ۹۹﴾

৯৯
কদেখুন: ৫:৩জেনে রাখো, আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আর এটিও নিশ্চিত (জেনে রাখো), আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।খদেখুন: ১৫:৫০,৫১গদেখুন: ১৬:৮৩; ৩৬:১৮; ৬৪:১৩

مَا عَلَی الرَّسُوۡلِ اِلَّا الۡبَلٰغُ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تُبۡدُوۡنَ وَمَا تَکۡتُمُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
“ভালোভাবে বাণী পৌঁছানোই রসূলের দায়িত্ব। ঘদেখুন: ২:৭৮; ৬:৪; ১১:৬; ১৬:২০; ২:২৬৮আর তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো আল্লাহ তা জানেন।”চদেখুন: ২:১০৯