৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

اَوَلَمۡ یَہۡدِ لِلَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡاَرۡضَ مِنۡۢ بَعۡدِ اَہۡلِہَاۤ اَنۡ لَّوۡ نَشَآءُ اَصَبۡنٰہُمۡ بِذُنُوۡبِہِمۡ ۚ وَنَطۡبَعُ عَلٰی قُلُوۡبِہِمۡ فَہُمۡ لَا یَسۡمَعُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
কদেখুন: ২০:১২৯; ৩২:২৭দেশের (মূল) বাসিন্দাদের পর যারা এর উত্তরাধিকারী হয়েছে তাদের জন্য এটা কি যথেষ্ট শিক্ষণীয় নয় যে, আমরা চাইলে তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে এবং খদেখুন: ১০:৭৫; ১৬:১০৯; ৪৫:২৪তাদের হৃদয়গুলোকে এমনভাবে মোহর মেরে দিতে পারি, যার ফলে কোনোকিছু তাদের কর্ণগোচর হবে না।

تِلۡکَ الۡقُرٰی نَقُصُّ عَلَیۡکَ مِنۡ اَنۡۢبَآئِہَا ۚ وَلَقَدۡ جَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ ۚ فَمَا کَانُوۡا لِیُؤۡمِنُوۡا بِمَا کَذَّبُوۡا مِنۡ قَبۡلُ ؕ کَذٰلِکَ یَطۡبَعُ اللّٰہُ عَلٰی قُلُوۡبِ الۡکٰفِرِیۡنَ ﴿۱۰۲﴾

১০২
এগুলো সেসব জনপদের বৃত্তান্ত যার কিয়দংশ আমরা তোমার কাছে বর্ণনা করছি১০১৭ এবং গদেখুন: ৩:১৮৫; ৫:৩৩তাদের কাছে তাদের রসূলরা অবশ্যই সুস্পষ্ট নিদর্শনাবলিসহ এসেছিল; কিন্তু তারা (তাদের প্রতি) ঈমান আনল না, কেননা তারা এর আগেও (রসূলদেরকে) মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ এভাবেই কাফিরদের হৃদয়ে মোহর মেরে দেন।১০১৮
১০১৭। কুরআন করীম অতীত জাতিগুলোর শুধু সংশ্লিষ্ট অংশসমূহ ছাড়া সমগ্র ইতিহাস বর্ণনা করে নি। এতৎসত্ত্বেও ইতিহাসের কোনো পুস্তক ‘আদ’ ও ‘সামূদ’ জাতি সম্বন্ধে কুরআনের চেয়ে বেশি নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে না। ইতিহাসের ছাত্ররা স্বীকার করেছে যে, প্রাচীন জাতিগুলো সম্পর্কে কুরআন শরীফ যে-সকল তথ্য প্রকাশ করেছে তা একমাত্র বিশ্বাসযোগ্য ও প্রমাণসিদ্ধ এবং এর বিপরীতে যে-সব প্রাচীন জাতি সম্পর্কে নানা কেচ্ছাকাহিনি প্রচলিত রয়েছে সেগুলো সবই পৌরাণিক উপকথা।
১০১৮। অবিশ্বাসীরা যখন আল্লাহপ্রদত্ত বিচারবুদ্ধি ও যুক্তির শক্তিকে কাজে লাগাতে অস্বীকার করে তখন তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়।

وَمَا وَجَدۡنَا لِاَکۡثَرِہِمۡ مِّنۡ عَہۡدٍ ۚ وَاِنۡ وَّجَدۡنَاۤ اَکۡثَرَہُمۡ لَفٰسِقِیۡنَ ﴿۱۰۳﴾

১০৩
আর আমরা তাদের অধিকাংশকে কোনো অঙ্গীকার রক্ষাকারী পাই নি, পক্ষান্তরে তাদের অধিকাংশকে আমরা নিশ্চিত দুষ্কর্মপরায়ণ পেয়েছি।

ثُمَّ بَعَثۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ مُّوۡسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ فَظَلَمُوۡا بِہَا ۚ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُفۡسِدِیۡنَ ﴿۱۰۴﴾

১০৪
পুনরায় আমরা মূসাকে তাদের পরে১০১৯ আমাদের নিদর্শনাবলিসহ ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তারা এগুলোর প্রতি অন্যায়১০২০ আচরণ করল। অতএব লক্ষ করো, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি কী হয়েছিল!
১০১৯। ‘তাদের পরে’ শব্দ দুটি জনসাধারণ্যে প্রচলিত যে ধারণা, হযরত শুয়াইব (আ.) হযরত মূসা (আ.)-এর সমসাময়িক এবং তাঁর শ্বশুর ছিলেন, তা খণ্ডন করেছে।
১০২০। ‘যুলম’ অর্থ অন্যায় আচরণ করা, কোনো বস্তুর ভুল ব্যবহার করা বা তৎপ্রতি অন্যায় করা বা তাকে সঠিক স্থানে না রাখা (লেইন)। এ উক্তির মর্মার্থ হলো, ফেরাউন ও তার পারিষদরা ঐশী নিদর্শনগুলোর প্রতি উপহাস ও ব্যঙ্গ করেছিল।

وَقَالَ مُوۡسٰی یٰفِرۡعَوۡنُ اِنِّیۡ رَسُوۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۰۵﴾ۙ

১০৫
আর মূসা বলল, ‘হে ফেরাউন! নিশ্চয় আমি বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (প্রেরিত) এক রসূল।

حَقِیۡقٌ عَلٰۤی اَنۡ لَّاۤ اَقُوۡلَ عَلَی اللّٰہِ اِلَّا الۡحَقَّ ؕ قَدۡ جِئۡتُکُمۡ بِبَیِّنَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ فَاَرۡسِلۡ مَعِیَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿۱۰۶﴾ؕ

১০৬
আমার জন্য আবশ্যক১০২১ হলো, আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া যেন কিছুই না বলি। নিশ্চয় আমি তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট নিদর্শনসহ তোমাদের কাছে এসেছি। কদেখুন: ১৭:১০২; ২৮:৩৭; ৪৩:৪৭সুতরাং তুমি বনী ইসরাঈলকে আমার সাথে পাঠিয়ে দাও।১০২২
১০২১। ‘হাকীক’ শব্দের অর্থ উপযোগী, বিন্যস্ত, সঙ্গ, মিলন বা সমাবেশ, ন্যায়সংগত, উপযুক্ত, মানানসই (লেইন)।
১০২২। হযরত মূসা (আ.) যখন ফেরাউনের নিকট গেলেন তখন তার নিকটে মূসা (আ.)-এর মিশন প্রচারের উদ্দেশ্য ততবেশি ছিল না যতবেশি ছিল ইসরাঈলীদেরকে তাঁর অনুগমন করতে দেবার জন্য তার নিকট আবেদন করা, যদিও সাধারণভাবে তাঁকে তিনি তবলীগও করেছিলেন। প্রকৃতপক্ষে মূসা (আ.)-এর বার্তা বা বাণীর লক্ষ্য ছিল ইসরাঈলীরা, কিন্তু যতদিন পর্যন্ত তারা মিশরের স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিলেমিশে ছিল ততদিন পর্যন্ত হযরত মূসা (আ.)-কে উভয় শ্রেণির অধিবাসীদের মাঝেই প্রচার করতে হতো। বনী ইসরাইলরা যখন সে দেশ ত্যাগ করল অর্থাৎ মিশর থেকে হিজরত করল তখন থেকে মিশরীয়দের সঙ্গে মূসা (আ.)-এর আর কোনো সম্পর্ক রইল না এবং তিনি নিজ জাতি ও আত্মীয়স্বজনের প্রতি অর্থাৎ যাদের প্রতি তিনি প্রেরিত হয়েছিলেন তাদের প্রতি তাঁর মনোযোগ কেন্দ্রীভূত করলেন। ১০২৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالَ اِنۡ کُنۡتَ جِئۡتَ بِاٰیَۃٍ فَاۡتِ بِہَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
সে বলল, ঘদেখুন: ২৬:৩২; ২০:২১; ২৬:৩৩; ২৭:১১; ২৮:৩২‘তুমি যদি একটি নিদর্শনও এনে থাকো তাহলে তা উপস্থাপন করো; যদি তুমি সত্যবাদী হয়ে থাকো।’

فَاَلۡقٰی عَصَاہُ فَاِذَا ہِیَ ثُعۡبَانٌ مُّبِیۡنٌ ﴿۱۰۸﴾ۚۖ

১০৮
খদেখুন: ২০:৪৮; ২৬:১৭; ৪৩:৪৭তখন সে (অর্থাৎ মূসা) তার লাঠি নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা এক সুস্পষ্ট অজগররূপে পরিদৃষ্ট হলো।১০২৩গদেখুন: ২০:৪৮; ২৬:১৮
১০২৩। পবিত্র কুরআন করীম মূসা (আ.)-এর লাঠিকে সাপে পরিবর্তিত করার বর্ণনা করতে গিয়ে তিনটি ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার করেছে, যথা: ২০:২১ আয়াতে ‘হাইআতুন’, ২৭:১১ ও ২৮:৩২ আয়াতদ্বয়ে ‘জান্ন’ এবং ২৬:৩৩ ও তফসীরাধীন আয়াতসমূহে ‘সুবান’। প্রথমোক্ত শব্দ সবরকমের সাপের জন্য সাধারণভাবে ব্যবহৃত হয়, দ্বিতীয় শব্দটি ছোটো সাপ বুঝায়। তৃতীয় ‘সুবান’ শব্দে মোটা ও দীর্ঘ (অজগর) সাপ বুঝায়। এরূপে কুরআনের পৃথক পৃথক স্থানে ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্যপূর্ণ এবং প্রত্যক্ষরূপে বিশেষ বা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হয়। সাপের দ্রুতগতি বুঝানোর জন্য ‘জান্ন’, শব্দ ব্যবহৃত হয়েছে এবং এর বিরাটকায় হবার দৃষ্টিকোণ থেকে ‘সুবান’ ব্যবহৃত হয়েছে। যেখানে লাঠির কেবল সাপের রূপ নেবার ঘটনাটি উল্লেখ হয়েছে সেখানে ‘হাইআতুন’ ব্যবহৃত হয়েছে, কিন্তু হযরত মূসা (আ.)-এর একা উপস্থিতিতে কেবল যখন লাঠি সাপে পরিণত হবার কথা বলা হয়েছে সেখানে ‘জান্ন’ শব্দ এসেছে যার অর্থ ছোটো সাপ, কিন্তু যেখানে ফেরাউন, জাদুকর এবং জনসাধারণের সম্মুখে লাঠি সাপে রূপ নেবার বিস্ময়কর ব্যাপার দেখানো হয়েছে সেখানে ‘সুবান’ শব্দ ব্যবহার করা হয়েছে। ভিন্ন ভিন্ন উপলক্ষ্যে এ সকল পৃথক শব্দের মর্মার্থ বিভিন্ন। ‘হাইআতুন’ শব্দের মর্মার্থ হলো, কার্যত ইসরাঈলীরা একটি মৃত জাতিতে পরিণত হয়েছিল, (‘আসা’ শব্দের দ্বারা সম্প্রদায় বুঝায়) যারা হযরত মূসা (আ.)-এর মাধ্যমে এক তেজোদীপ্ত নতুন জীবন লাভ করবে (একই মূল ‘হাইয়া’ শব্দের ব্যাখ্যা)। ‘জান্ন’ (ছোটো, দ্রুতগতিসম্পন্ন সাপ) শব্দের মর্মার্থ হলো, নগণ্য এবং অধঃপতিত এক সম্প্রদায় থেকে তারা (ইসরাঈলীরা) অতি দ্রুত উন্নতি করবে এবং ফেরাউন ও তার জাতির জন্য এক ‘সুবান’ (বিরাট ও বিশালায়তন সাপ) অর্থাৎ অজগরে পরিণত হবে, অর্থাৎ তারা (ইসরাঈলীরা) তাদের (ফেরাউনের) ধ্বংসের উপায় ও কারণ হবে। এখানে উল্লেখ্য, অন্যান্য বিস্ময়কর বিষয়ের মতোই আল্লাহ তা’লার নবী কর্তৃক প্রদর্শিত এ অলৌকিক ঘটনা বা মুজিযা প্রাকৃতিক নিয়মবিরুদ্ধ নয়। কোনো ব্যাপার যদি বাস্তবে ঘটেছে বলে প্রমাণিত হয় তাহলে তাকে সত্য বলে অবশ্যই গ্রহণ করতে হবে, যদিও প্রাকৃতিক নিয়ম সম্বন্ধে আমাদের জ্ঞান অনুযায়ী তা আমাদের নিকট বোধগম্য নয়। প্রকৃতির নিয়ম সম্পর্কে আমাদের জ্ঞান যত বেশি মনে করি না কেন তা অত্যন্ত সীমাবদ্ধ। অতএব আমাদের সীমাবদ্ধ এবং অপূর্ণ জ্ঞানের ভিত্তিতে বাস্তবে সংঘটিত কোনো ঘটনাকে আমরা কোনোক্রমেই অস্বীকার করতে পারি না। এছাড়া হযরত মূসা (আ.) কর্তৃক প্রদর্শিত অলৌকিক ঘটনা বা মুজিযা জনসাধারণের প্রচলিত ধারণানুযায়ী ঘটে নি। আল্লাহ তা’লার নবীগণের বিস্ময়কর নিদর্শন প্রকাশ ভেলকিবাজির কৌশল বা ম্যাজিক নয়। এরূপ নিদর্শন প্রকাশের উদ্দেশ্য হলো, এক মহান নৈতিক বা আধ্যাত্মিক অবস্থার সৃষ্টি করা যার ফলে আল্লাহ তা’লার প্রতি নিশ্চিত বিশ্বাস সৃষ্টি হয়, ধর্মানুরাগের চেতনা এবং আল্লাহভীতি তাদের অন্তরে জন্ম নেয়। লাঠি যদি প্রকৃতই সাপের আকার ধারণ করে থাকত তাহলে তা একজন নবীর অলৌকিক নিদর্শন অপেক্ষা জাদুকরের ম্যাজিক বা ভেলকিবাজিই মনে হতো। এ বিস্ময়কর ঘটনা সম্পর্কে বাইবেল যা-ই বলুক, কুরআন করীম এ ধারণা বা মতের সমর্থন করে না যে, লাঠি বাস্তবে সত্য সত্যই জীবন্ত সাপের আকার ধারণ করেছিল। এরূপ কোনো ব্যাপার ঘটেছিল বলেও প্রতীয়মান হয় না। লাঠিটি দেখতে কেবল দ্রুতগতিসম্পন্ন সাপের মতোই মনে হয়েছিল। অলৌকিক ঘটনা একপ্রকার কাশফ (দিব্যদর্শন) যার মধ্যে দর্শকের দৃষ্টিকে আল্লাহ হয়ত বিশেষ নিয়ন্ত্রণ দ্বারা এমন করেছিলেন। এ কাশফে ফেরাউন, তার পারিষদরা এবং জাদুকররা হযরত মূসা (আ.)-এর সাথে সহদর্শকের স্থান পেয়েছিল। লাঠি লাঠিই রয়েছিল, মূসা (আ.) এবং অন্যান্যদের নিকট তা কেবল সাপের মতো দেখাচ্ছিল। এটা সর্বজনীন বিস্ময়কর এক আধ্যাত্মিক ব্যাপার যে, কাশফে মানুষ যখন জড়দেহের ঊর্ধ্বে উন্নীত হয় এবং ক্ষণকালের জন্য আধ্যাত্মিক আকাশে পরিভ্রমণ করে বেড়ায় তখন সে এমন ব্যাপার ঘটতে দেখে যা তার জ্ঞানের সীমার বাইরে এবং তা জড়চোখে সম্পূর্ণ অদৃশ্য। হযরত মূসা (আ.)-এর লাঠি সাপরূপে দেখতে পাবার ঘটনা এরূপ এক অলৌকিক আধ্যাত্মিক অভিজ্ঞতা। একইভাবে এরূপ বিস্ময়কর আধ্যাত্মিক ঘটনা ঘটেছিল মহানবী (সা.)-এর সময়ে যখন চাঁদকে দ্বিখণ্ডিত দেখা গিয়েছিল, তা কেবল নবী করীম (সা.) দেখেন নি বরং তাঁর অনুসারীদের মধ্যেও ১০২৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য কয়েকজন এবং বিরুদ্ধবাদীরাও তা পেয়েছিলেন (বুখারী, কিতাবুত তফসীর)। রসূল করীম (সা.)-এর হাদীসে বর্ণিত আছে যে, একদিন তাঁর সাহাবীগণ (রা.) যারা তাঁর সঙ্গে বসা ছিলেন সে সময়ে তাঁরা জিবরাঈল (আ.)-কে দেখতে পেয়েছিলেন যাকে নবী করীম (সা.) প্রায়ই কাশফে দেখতে পেতেন (বুখারী, কিতাবুল ঈমান)। একইভাবে বদরের যুদ্ধে কাফিরদের মধ্যেও অনেকে ফেরেশতা দেখতে পেয়েছিল (জরীর, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৭)। এরূপ এক কাশফী ঘটনা ঘটেছিল যখন মুসলিম সেনাবাহিনী খ্যাতনামা সেনাপতি সারিয়া (রা.)-এর নেতৃত্বে ইরাকে শত্রুসেনার বিরুদ্ধে যুদ্ধ করছিল। সে সময় দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.) মদীনায় শুক্রবারে জুমুআর খুতবা দিচ্ছিলেন। তখন তিনি দিব্যদর্শনে অর্থাৎ কাশফে দেখতে পেলেন, মুসলমান সৈন্যরা বিপুল সংখ্যাগরিষ্ঠ শত্রুসেনার নিকট কাবু হয়ে যাচ্ছিল এবং এক সর্বনাশা পরাজয় আসন্ন। তখন আকস্মিকভাবে হযরত উমর (রা.) খুতবা দেওয়া বন্ধ রেখে মেহরাবের ওপর হতে উচ্চৈঃস্বরে বলে উঠলেন: ওহে সারিয়া! পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও অর্থাৎ নিকটবর্তী পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। শত শত মাইল দূরে যুদ্ধ ক্ষেত্রের কানফাটা শব্দের মধ্যেও সেনাপতি সারিয়া হযরত উমর (রা.)-এর আওয়াজ শুনতে পেয়েছিলেন এবং খলীফার নির্দেশ পালন করেছিলেন এবং মুসলমান সৈন্যরা নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিলেন (খামিস, ২য় খণ্ড, পৃ. ৩৭০)। হযরত মূসা (আ.)-এর অলৌকিক নিদর্শন এক বিশেষ গুরুত্ব বহন করত। একে এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। আল্লাহ তা’লা হযরত মূসা (আ.)-কে তাঁর হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করতে বললেন। তা তখন তাঁর নিকট সাপের মতো মনে হয়েছিল এবং যখন আল্লাহ তা’লার আদেশে তিনি তা হাতে তুলে নিলেন তখন তা এক টুকরো কাঠ ছাড়া অন্য কিছুই রইল না। এখন কাশফের বা স্বপ্নের ভাষায় সাপ হলো শত্রুর প্রতীক, লাঠি হলো সম্প্রদায় বা গোষ্ঠী বা দলের প্রতীক (তাতীরুল আনআম)। এরূপে উক্ত কাশফের সাহায্যে আল্লাহ তা’লা মূসা (আ.)-কে জানিয়েছিলেন, তিনি যদি তাঁর সম্প্রদায়ের লোকদেরকে ছেড়ে দেন বা ত্যাগ করেন তাহলে তারা সাপের ন্যায় অধঃপতিত হয়ে যাবে, কিন্তু তিনি যদি তাদেরকে তাঁর তত্ত্বাবধানে প্রতিপালন করেন তাহলে তারা সৎ ও খোদাভীরু লোকের এক শক্তিশালী এবং সুশৃঙ্খল জাতিতে পরিণত হবে।

وَّنَزَعَ یَدَہٗ فَاِذَا ہِیَ بَیۡضَآءُ لِلنّٰظِرِیۡنَ ﴿۱۰۹﴾٪

১০৯
কদেখুন: ২৬:৩৪; ২৭:১৩; ২৮:৩৩আর সে তার হাত বের করল, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে ধবধবে সাদা প্রতিভাত হলো।১০২৪
সূরা আল-আরাফ - রুকু ১৩
১০২৪। উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তিদের আত্মিক উন্নতির প্রকৃতি বা স্তর (মাকাম) অনুযায়ী তাদের দেহ থেকে বিভিন্ন বর্ণের নয়নাভিরাম রশ্মিরেখা বিকীর্ণ হয়ে থাকে এটা সুবিদিত। আল্লাহ তা’লার নবীগণের দেহ থেকে বিচ্ছুরিত আলোকরেখা বা জ্যোতি উজ্জ্বল সাদা বর্ণের। একইভাবে হযরত মূসা (আ.)-এর হাত যে রশ্মি বা জ্যোতি বিকীর্ণ করেছিল তা অবশ্যই সেই বর্ণের (অর্থাৎ উজ্জ্বল সাদা) হয়ে থাকবে এবং যখন তা দৃশ্যমান করা হলো তখন স্বভাবত অবলোকনকারীদের চোখে তাঁর হাত দুটো সম্পূর্ণ সাদা বর্ণের দেখাচ্ছিল। অন্যান্য নবীগণের সময়েও এরূপ আধ্যাত্মিক অভিজ্ঞতাসম্পন্ন বুযূর্গ ছিলেন বলে জানা যায়। আল্লাহ তা’লা হযরত মূসা (আ.)-কে বলেছিলেন: তোমার হাত তোমার নিজ বগলে প্রবেশ করাও, তা সাদা নির্মল হয়ে বের হবে (২৮:৩৩)। প্রতীকী ভাষায় মূসা (আ.)-এর প্রতি এটা এ স্পষ্ট ইঙ্গিত বহন করেছিল যে, তিনি যদি তাঁর অনুগামীদেরকে তাঁর সাথে সম্পৃক্ত করে রাখেন এবং তাঁর তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত রাখেন তবে তারা নিজেরাই কেবল আলোকিত হবে না, অধিকন্তু অন্যদের জন্যও তাঁরা আলো বিকিরণ করবে। নচেৎ তারা শুধু অন্ধকারাচ্ছন্নই হবে না, বরং নৈতিকভাবে ব্যাধিগ্রস্তও হবে। অতএব সে বিস্ময়কর ঘটনাটি জাদুকরের জাদুমন্ত্র ছিল না, বরং গভীর আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ এক নিদর্শন ছিল।

قَالَ الۡمَلَاُ مِنۡ قَوۡمِ فِرۡعَوۡنَ اِنَّ ہٰذَا لَسٰحِرٌ عَلِیۡمٌ ﴿۱۱۰﴾ۙ

১১০
কদেখুন: ২০:৬৪; ২৬:৩৫ফেরাউনের জাতির নেতারা বলল, ‘নিশ্চয় এ এক দক্ষ জাদুকর।১০২৫
১০২৫। ‘সাহিরুন’ কেবল ভেলকিবাজকেই বুঝায় না। এর আরো অর্থ হয় মায়াবী, বুদ্ধিমান, এমন কৌশলের অধিকারী ব্যক্তি যে কি-না কোনো বিষয়কে এর প্রকৃত অবস্থার বিপরীত দেখাতে পারে, প্রতারক, ভ্রান্ত পথে চালনাকারী অথবা ভুলানোর জন্য বিষয়ান্তরে মনোযোগ আকর্ষণকারী ইত্যাদি (লেইন)। ১২৮ নম্বর আয়াতও দেখুন।