২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

وَاِذۡ نَادٰی رَبُّکَ مُوۡسٰۤی اَنِ ائۡتِ الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۱﴾

১১
গদেখুন: ২০:২৫; ৭৯:১৭-১৮আর (স্মরণ করো!) তোমার প্রতিপালক-প্রভু যখন মূসাকে এ মর্মে ডেকে বললেন, ‘তুমি অত্যাচারী জাতির কাছে যাও।

قَوۡمَ فِرۡعَوۡنَ ؕ اَلَا یَتَّقُوۡنَ ﴿۱۲﴾

১২
(অর্থাৎ) ফেরাউনের জাতির কাছে (এবং তাদের বলো,) তারা কি তাকওয়া অবলম্বন করবে না?’

قَالَ رَبِّ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یُّکَذِّبُوۡنِ ﴿ؕ۱۳﴾

১৩
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! ঘদেখুন: ২০:৪৬; ২৮:৩৫; ২০:২৮নিশ্চয় আমি আশঙ্কা করছি, তারা আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করবে।চদেখুন: ২৬:১৪

وَیَضِیۡقُ صَدۡرِیۡ وَلَا یَنۡطَلِقُ لِسَانِیۡ فَاَرۡسِلۡ اِلٰی ہٰرُوۡنَ ﴿۱۴﴾

১৪
আর আমার অন্তর সংকুচিত হয় এবং আমার (মুখের) কথাও জড়িয়ে যায়। তাই তুমি হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও।২০৯৮
২০৯৮। হযরত মূসা (আ.) বোধ হয় মনে করেছিলেন, এক গুরুদায়িত্ব তাঁর ওপর অর্পিত হয়েছিল, তিনি তা বহন করার জন্য সম্পূর্ণ সক্ষম নন। নবুওয়তের দায়িত্ব নিঃসন্দেহে অত্যন্ত কঠোর গুরুভার। প্রথম ওহী অবতীর্ণ হবার মুহূর্তে মহানবী (সা.)-ও আতঙ্কগ্রস্ত হয়েছিলেন।

وَلَہُمۡ عَلَیَّ ذَنۡۢبٌ فَاَخَافُ اَنۡ یَّقۡتُلُوۡنِ ﴿ۚ۱۵﴾

১৫
কদেখুন: ২৮:৩৪আর কোনো এক অপরাধে (অভিযোগ হবার দরুন) তারা আমাকে খুঁজছে।২০৯৯ তাই আমি আশঙ্কা করছি, তারা আমাকে হত্যা করতে পারে।’
২০৯৯। এই শব্দ প্রতীয়মান করে, ফেরাউনের লোকেরা একজন মিশরীয়কে হত্যার অভিযোগে হযরত মূসা (আ.)-কে অভিযুক্ত করেছিল। এই ঘটনা যাত্রাপুস্তকের ২:১১-১৫ এর মধ্যে বর্ণিত আছে এবং কুরআনেও ২৮:১৬-২১ আয়াতে উল্লিখিত হয়েছে, যেখানে বর্ণিত আছে যে এটা পরিকল্পিত বা স্বেচ্ছাকৃত হত্যা ছিল না। মূসা (আ.) একজন ইসরাঈলীকে রক্ষা করেছিলেন যাকে একজন মিশরীয় মারছিল এবং এই এলোপাতাড়ি হাতাহাতির মধ্যে শেষোক্ত ব্যক্তি ঘটনাক্রমে নিহত হয়েছিল।

قَالَ کَلَّا ۚ فَاذۡہَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَکُمۡ مُّسۡتَمِعُوۡنَ ﴿۱۶﴾

১৬
খদেখুন: ২৮:৩৬তিনি বললেন, কদেখুন: ২৮:২২কখনো না! অতএব তোমরা উভয়ে আমাদের নিদর্শনাবলিসহ যাও। নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, (আর আমরা দোয়া) শ্রবণকারী।

فَاۡتِیَا فِرۡعَوۡنَ فَقُوۡلَاۤ اِنَّا رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۱۷﴾

১৭
অতএব তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও এবং বলো, ‘নিশ্চয় আমরা বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এ মর্মে (বার্তাবাহকরূপে) প্রেরিত-২১০০
২১০০। এ আয়াতের রসূল শব্দ একবচন, অথচ কর্তা ‘ইন্না’ বহুবচন এবং ক্রিয়া ‘কুলা’ দ্বিবচনে রয়েছে। আরবী ভাষায় কখনো কখনো দ্বিবচনে অথবা বহুবচনে কর্তার জন্য একবচন ব্যবহার সিদ্ধ (বায়ান)। আরো দেখুন ২৬:৭৮।

اَنۡ اَرۡسِلۡ مَعَنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۱۸﴾

১৮
যেন তুমি বনী ইসরাঈলকে (মুক্ত করে) আমাদের সাথে পাঠিয়ে দাও’।”

قَالَ اَلَمۡ نُرَبِّکَ فِیۡنَا وَلِیۡدًا وَّلَبِثۡتَ فِیۡنَا مِنۡ عُمُرِکَ سِنِیۡنَ ﴿ۙ۱۹﴾

১৯
সে (অর্থাৎ ফেরাউন) বলল, ‘আমরা কি তোমাকে সন্তানের ন্যায় লালনপালন করি নি? আর তুমি তোমার জীবনের বেশ ক’টি বছর আমাদের মাঝে কাটিয়েছ।

وَفَعَلۡتَ فَعۡلَتَکَ الَّتِیۡ فَعَلۡتَ وَاَنۡتَ مِنَ الۡکٰفِرِیۡنَ ﴿۲۰﴾

২০
আর তুমি যে কাজ করেছ, তা তো তুমি করেছই এবং তুমি বড়োই অকৃতজ্ঞ।২১০১
২১০১। মনে হয় হযরত মূসা (আ.) কর্তৃক একজন মিশরীয় নিহত হবার ঘটনার প্রতি এ আয়াত ইঙ্গিত করেছে। ফেরাউন নিজেকে ও তার জাতি মিশরীয়দেরকে ইসরাঈলীদের প্রতি ‘মুহসিন’ তথা মহাঅনুগ্রহকারী বলে মনে করত এবং একজন মিশরীয়কে হত্যার দরুন হযরত মূসা (আ.)-কে অকৃতজ্ঞরূপে অভিযুক্ত করেছিল।