৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَاُلۡقِیَ السَّحَرَۃُ سٰجِدِیۡنَ ﴿۱۲۱﴾ۚۖ

১২১
আর কদেখুন: ২০:৭১; ২৬:৪৭জাদুকররা সিজদাবনত১০৩১ হতে বাধ্য হলো।খদেখুন: ২০:৭১; ২৬:৪৮
১০৩১। ঐন্দ্রজালিকদের বিহ্বলতা এতই চরমরূপে ছিল যে, তা স্পষ্ট প্রতীয়মান হয়েছিল। অদৃশ্য শক্তি তাদের পায়ের তলার মাটি সরিয়ে নিয়ে গেল। তারা যেন মাটির ওপর আল্লাহ তা’লার উদ্দেশ্যে বিনয়ের সাথে প্রার্থনার জন্য সিজদায় পড়ে গেল। ১০৩২ ও ১০৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۲﴾ۙ

১২২
তারা বলল, ‘আমরা বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান আনলাম,

رَبِّ مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
গদেখুন: ২০:৭১; ২৬:৪৯যিনি মূসা ও হারূনের প্রতিপালক- প্রভু।’

قَالَ فِرۡعَوۡنُ اٰمَنۡتُمۡ بِہٖ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَکُمۡ ۚ اِنَّ ہٰذَا لَمَکۡرٌ مَّکَرۡتُمُوۡہُ فِی الۡمَدِیۡنَۃِ لِتُخۡرِجُوۡا مِنۡہَاۤ اَہۡلَہَا ۚ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
ঘদেখুন: ২০:৭২; ২৬:৫০; ২০:৭২,২৬ফেরাউন বলল, ‘আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় এ এক চক্রান্ত যা তোমরা এ শহরে (বসেই) করেছ, যেন এর অধিবাসীদের১০৩২ তোমরা এখান থেকে বের করে দিতে পারো।
১০৩২। ‘এর অধিবাসীদের’ শব্দদ্বয় এখানে ফেরাউনের নিজ গোত্রকে বুঝাচ্ছে, যারা প্রকৃতপক্ষে মিশরের অধিবাসী ছিল না। তারা এখানকার অধিবাসীদের দেশ জবরদখল করেছিল।

لَاُقَطِّعَنَّ اَیۡدِیَکُمۡ وَاَرۡجُلَکُمۡ مِّنۡ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۲۵﴾

১২৫
আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক থেকে (অর্থাৎ এক দিকের হাত এবং অন্য দিকের পা) কেটে ফেলব। এরপর তোমাদের সবাইকে অবশ্যই ক্রুশবিদ্ধ করে হত্যা করব।১০৩৩
১০৩৩। ‘ক্রুশবিদ্ধ করে হত্যা করব’ অর্থ ক্রুশে যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। এক্ষেত্রে হাত ও পা কাটার কথা যুক্ত করে নির্যাতনকে অধিক দৃষ্টান্তমূলক এবং মৃত্যুকে অধিকতর যন্ত্রণাদায়করূপে প্রকাশ করেছে। হযরত মূসা (আ.)-এর যুগেও যে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেবার নিয়ম প্রচলিত ছিল প্রসঙ্গক্রমে এ আয়াত তা প্রতিপন্ন করে।

قَالُوۡۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنۡقَلِبُوۡنَ ﴿۱۲۶﴾ۚ

১২৬
কদেখুন: ২০:৭৩; ২৬:৫১তারা বলল, ‘(তাতে কি!) আমরা নিশ্চয় আমাদের প্রতিপালক-প্রভুর কাছেই প্রত্যাবর্তনকারী।

وَمَا تَنۡقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنۡ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَا ؕ رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّتَوَفَّنَا مُسۡلِمِیۡنَ ﴿۱۲۷﴾٪

১২৭
খদেখুন: ২০:৭৪আর আমাদের কাছে আমাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলি এসে যাবার পর আমরা সেগুলোর প্রতি ঈমান এনেছি বলেই কি তুমি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছো? হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের ধৈর্য [১৮) দান করো এবং আত্মসমর্পণকারী অবস্থায় আমাদের মৃত্যু দাও।’গদেখুন: ২:৫০; ৭:১৪২; ১৪:৭; ২৮:৫ঘদেখুন: ২:৪৬,১৫৪
সূরা আল-আরাফ - রুকু ১৪

وَقَالَ الۡمَلَاُ مِنۡ قَوۡمِ فِرۡعَوۡنَ اَتَذَرُ مُوۡسٰی وَقَوۡمَہٗ لِیُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ وَیَذَرَکَ وَاٰلِہَتَکَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبۡنَآءَہُمۡ وَنَسۡتَحۡیٖ نِسَآءَہُمۡ ۚ وَاِنَّا فَوۡقَہُمۡ قٰہِرُوۡنَ ﴿۱۲۸﴾

১২৮
আর ফেরাউনের জাতির প্রধানরা বলল, ‘তুমি কি মূসা ও তার জাতিকে (লাগামহীন) ছেড়ে দেবে, যেন তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়১০৩৪ এবং তোমাকে বর্জন করে আর তোমার উপাসকদের পরিত্যাগ করে?১০৩৫ সে বলল, “’নিশ্চয় আমরা নৃশংসভাবে তাদের পুত্রদের হত্যা করব১০৬ এবং তাদের নারীদের জীবিত রাখব; আর নিশ্চয় আমরা তাদের ওপর প্রবল শক্তিধর।’১০৩৬
১০৩৪। হযরত মূসা (আ.) এবং তাঁর ভাইকে (৭:১১২) অবকাশ দেবার জন্য সর্দাররা নিজেরাই ফেরাউনকে পরামর্শ দিয়েছিল, কিন্তু পরে সেই প্রধানরাই মূসা ও হারূন (আ.)-কে সময় দেওয়ায় তাকে দোষারোপ করেছিল। এরূপে যারা নৈতিক অধঃপতনের শিকারে পরিণত হয় তারা মর্যাদাহীন এবং অপমানকর অবস্থার সম্মুখীন হয়ে থাকে।
১০৩৫। ফেরাউনের জাতির লোকেরা ফেরাউনকেই খোদারূপে পূজা করত (২৮:৩৯) এবং সে পালাক্রমে অন্যান্য ১০৩৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রতিমাপূজা করত। এ কারণে সর্দাররা ফেরাউন এবং তার প্রতিমাগুলোকে প্রকাশ্যে অস্বীকার ও বর্জনের দোষে হযরত মূসা ও হারূন (আ.)-কে অভিযুক্ত করেছিল।
১০৩৬। ‘নুকাত্তিল’ (অর্থাৎ নির্মমভাবে বধ করব) শব্দ তীব্রতা বা প্রচণ্ডতা প্রকাশার্থে ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে ক্রমে ক্রমে, একটু একটু করে নিষ্ঠুরভাবে হত্যা করা বুঝায়।

قَالَ مُوۡسٰی لِقَوۡمِہِ اسۡتَعِیۡنُوۡا بِاللّٰہِ وَاصۡبِرُوۡا ۚ اِنَّ الۡاَرۡضَ لِلّٰہِ ۟ۙ یُوۡرِثُہَا مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَالۡعَاقِبَۃُ لِلۡمُتَّقِیۡنَ ﴿۱۲۹﴾

১২৯
মূসা তার জাতিকে বলল, ‘তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধরো। নিশ্চয় এ দেশ আল্লাহরই। তিনি তাঁর বান্দাদের মাঝ থেকে যাকে চান এর উত্তরাধিকারী করেন; আর উত্তম পরিণাম মুত্তাকীদেরই হয়ে থাকে।’

قَالُوۡۤا اُوۡذِیۡنَا مِنۡ قَبۡلِ اَنۡ تَاۡتِیَنَا وَمِنۡۢ بَعۡدِ مَا جِئۡتَنَا ؕ قَالَ عَسٰی رَبُّکُمۡ اَنۡ یُّہۡلِکَ عَدُوَّکُمۡ وَیَسۡتَخۡلِفَکُمۡ فِی الۡاَرۡضِ فَیَنۡظُرَ کَیۡفَ تَعۡمَلُوۡنَ ﴿۱۳۰﴾٪

১৩০
তারা বলল, ‘আমাদের নিকট তোমার আগমনের পূর্বেও আমরা নির্যাতিত হয়েছি এবং আমাদের নিকট তোমার আগমনের পরেও।’ সে বলল, কদেখুন: ১০:১৪‘অচিরেই তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করবেন আর (এ) দেশে তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন; অতঃপর তিনি দেখবেন, তোমরা কী করো।১০৩৭
সূরা আল-আরাফ - রুকু ১৫
১০৩৭। ফেরাউনের পতনের পর ইসরাঈল জাতিকে মিশরের উত্তরাধিকারী করা হবে, আয়াতের এরূপ অর্থ অপরিহার্য নয়। সরাসরি অর্থ কেবল এরূপ দাঁড়ায় যে, ফেরাউনের শক্তি শেষ হয়ে যাবে এবং তার রাজ্য অন্য লোকেরা দখল করবে। আমরা জানি, ফেরাউনের ধ্বংসের পর এবং তার রাজত্বের অবসানে ইহুদীদের মিত্র আরেক গোত্র মিশর দখল করেছিল। এ আয়াতে উল্লিখিত দেশ শব্দটি মিশরকে বুঝায় না; বরং পবিত্র ভূমি বুঝায়, যার প্রতিশ্রুতি পূর্বাহ্ণে ইসরাঈল জাতিকে দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেই ভূমির অর্থাৎ ফিলিস্তিনের উত্তরাধিকারীও হয়েছিল।