৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَلَقَدۡ اَخَذۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ بِالسِّنِیۡنَ وَنَقۡصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۱۳۱﴾

১৩১
আর নিশ্চয় আমরা দুর্ভিক্ষ১০৩৮ ও ফল-ফসলের (উৎপাদনে) ঘাটতির মাধ্যমে ফেরাউনের অনুসারীদের পাকড়াও করেছি, যেন তারা উপদেশ গ্রহণ করে।
১০৩৮। ‘সানাহ’ একবচন, বহুবচনে ‘সিনীন’ অর্থ সূর্যের চতুর্দিকে পৃথিবীর সাধারণ আবর্তন। এটি ‘আম’-এর সমার্থবোধক। তবে প্রত্যেক ‘সানাহ’-ই ‘আম’ কিন্তু প্রত্যেক ‘আম’ ‘সানাহ’ নয়। ‘সানাহ’, ‘আম’ (যা আরবী বারো মাসের সমষ্টিরূপে প্রয়োগ হয়ে থাকে) হতে দীর্ঘতর কিন্তু ‘সানাহ’ চন্দ্রের দ্বাদশ আবর্তনের জন্যও প্রযোজ্য। ইমাম রাগেব-এর মতে, ‘সানাহ’ শব্দের ব্যবহারে এমন বছর বুঝায়, যে সময়ে দুর্যোগ বা প্রতিবন্ধক অথবা খরা ও দুর্ভিক্ষাবস্থা দেখা দেয় এবং ‘আম’ ব্যবহার দ্বারা এরূপ বছরকে বুঝায়, যা উপায় উপকরণে প্রাচুর্য আনয়ন করে এবং লতাপাতাসমূহ ও গবাদি খাদ্যের তৃণাদিতে প্রতুলতা নিয়ে আসে। ‘সানাহ’ শব্দের অর্থ খরা বা উষরও হয়। এককথায় এ আয়াত জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বর্ণনা করেছে।

فَاِذَا جَآءَتۡہُمُ الۡحَسَنَۃُ قَالُوۡا لَنَا ہٰذِہٖ ۚ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌ یَّطَّیَّرُوۡا بِمُوۡسٰی وَمَنۡ مَّعَہٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓئِرُہُمۡ عِنۡدَ اللّٰہِ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۳۲﴾

১৩২
কিন্তু তাদের যখন কল্যাণ হতো তারা বলত, ‘এ তো আমাদেরই জন্য।’ খদেখুন: ১৭:১০২আর তাদের যখন কোনো অকল্যাণ হতো তখন তারা এ (দুর্দিনকে) মূসা ও তার সঙ্গীদের অলক্ষুণে আখ্যা দিত। সাবধান! তাদের কুলক্ষণ১০৩৯ আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।গদেখুন: ২৭:৪৮; ৩৬:১৯
১০৩৯। ‘তাইর’ শব্দের অর্থ শুভ বা অশুভ কিছুর পূর্বাভাস, মঙ্গল অথবা অমঙ্গলের পূর্বলক্ষণ, দুর্ভাগ্য বা দূরদৃষ্ট (লেইন)।

وَقَالُوۡا مَہۡمَا تَاۡتِنَا بِہٖ مِنۡ اٰیَۃٍ لِّتَسۡحَرَنَا بِہَا ۙ فَمَا نَحۡنُ لَکَ بِمُؤۡمِنِیۡنَ ﴿۱۳۳﴾

১৩৩
আর তারা বলল, ‘তুমি আমাদের জাদুগ্রস্ত করার জন্য যে নিদর্শনই চাও নিয়ে আসো, আমরা কিন্তু তোমার প্রতি কখনো ঈমান আনার পাত্র নই।’

فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمُ الطُّوۡفَانَ وَالۡجَرَادَ وَالۡقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۟ فَاسۡتَکۡبَرُوۡا وَکَانُوۡا قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۱۳۴﴾

১৩৪
কদেখুন: ১০:৭৯অতএব আমরা তাদের বিরুদ্ধে তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্তক্ষরণ (জনিত ব্যাধি) প্রেরণ করলাম, যা ছিল পৃথক পৃথক নিদর্শন।১০৪০ তা সত্ত্বেও তারা অহংকার প্রদর্শন করল, আর তারা ছিল অপরাধী জাতি।খদেখুন: ১৭:১০২; ৪৩:৪৯
১০৪০। বাইবেল লাঠি এবং সাদা হাত ছাড়া দশটি নিদর্শনের কথা উল্লেখ করেছে (যাত্রাপুস্তক ৭:১১)। নিদর্শন সম্পর্কে বাইবেলের বর্ণনা অত্যধিক অতিরঞ্জিত।

وَلَمَّا وَقَعَ عَلَیۡہِمُ الرِّجۡزُ قَالُوۡا یٰمُوۡسَی ادۡعُ لَنَا رَبَّکَ بِمَا عَہِدَ عِنۡدَکَ ۚ لَئِنۡ کَشَفۡتَ عَنَّا الرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَکَ وَلَنُرۡسِلَنَّ مَعَکَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿۱۳۵﴾ۚ

১৩৫
গদেখুন: ৪৩:৫০আর তাদের ওপর যখনই শাস্তি নেমে আসত তারা বলত, ‘হে মূসা! তুমি আমাদের জন্য তোমার প্রতিপালক-প্রভুর নিকট সেই অঙ্গীকারের দোহাই দিয়ে দোয়া করো- যা তিনি তোমার সাথে করেছেন। তুমি যদি আমাদের ওপর থেকে এ শাস্তি অপসারণ করো তাহলে আমরা নিশ্চয় তোমার প্রতি ঈমান আনব এবং বনী ইসরাঈলকে অবশ্যই তোমার সাথে পাঠিয়ে দেবো।’

فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُمُ الرِّجۡزَ اِلٰۤی اَجَلٍ ہُمۡ بٰلِغُوۡہُ اِذَا ہُمۡ یَنۡکُثُوۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
ঘদেখুন: ৪৩:৫১; ৪৩:৫৬অতঃপর আমরা যখন তাদের ওপর থেকে এক নির্ধারিত মেয়াদকাল১০৪১ পর্যন্ত শাস্তি অপসারিত করলাম, যা তাদের জন্য অবধারিত ছিল, তারা তৎক্ষণাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করতে লাগল।
১০৪১। ‘আজাল’ শব্দের অর্থ ‘নির্দিষ্ট কাল’ এবং নির্দিষ্ট সময়সীমা (২:২৩২)। অনুতাপ করার জন্য এবং মূসা (আ.)-এর দাবি মেনে নিতে ফেরাউনকে সুযোগ দেবার জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দূরীভূত করা হয়েছিল।

فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَاَغۡرَقۡنٰہُمۡ فِی الۡیَمِّ بِاَنَّہُمۡ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا عَنۡہَا غٰفِلِیۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
অতএব আমরা তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আর তাদেরকে সাগরে নিমজ্জিত করলাম, কারণ তারা আমাদের নিদর্শনাবলি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল এবং সেগুলোর প্রতি ছিল উদাসীন।

وَاَوۡرَثۡنَا الۡقَوۡمَ الَّذِیۡنَ کَانُوۡا یُسۡتَضۡعَفُوۡنَ مَشَارِقَ الۡاَرۡضِ وَمَغَارِبَہَا الَّتِیۡ بٰرَکۡنَا فِیۡہَا ؕ وَتَمَّتۡ کَلِمَتُ رَبِّکَ الۡحُسۡنٰی عَلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۬ۙ بِمَا صَبَرُوۡا ؕ وَدَمَّرۡنَا مَا کَانَ یَصۡنَعُ فِرۡعَوۡنُ وَقَوۡمُہٗ وَمَا کَانُوۡا یَعۡرِشُوۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
আর আমরা সে জাতিকে (সেই) ভূখণ্ডের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী১০৪২ বানিয়ে দিলাম যাদেরকে দুর্বল মনে করা হয়েছিল, যাকে আমরা আশিসমণ্ডিত১০৪৩ করেছিলাম। আর বনী ইসরাঈলের অনুকূলে তাদের ধৈর্য ধরার কারণে তোমার প্রতিপালক-প্রভুর সব কল্যাণময় বাণী পূর্ণ হলো। আর ফেরাউন ও তার জাতি যা কিছু করত এবং যে-সব উঁচু অট্টালিকা নির্মাণ করত, আমরা সেসব ধ্বংস করে দিলাম।
১০৪২। ‘ভূখণ্ডের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী’ এই উক্তির মর্মার্থ আরবী ভাষার বান্ধারা অনুযায়ী সমস্ত দেশকে বুঝায়।
১০৪৩। পবিত্র ভূমি যা হযরত ইবরাহীম ও ইয়াকূব (আ.)-এর বংশধরদের জন্য প্রতিশ্রুত ছিল (৫:২২)। এ ভূমিকে বরকতমণ্ডিত বলে ঘোষণা করা হয়েছিল, কারণ এটাই সেই ভূমি যেখানে ইহুদী জাতির প্রতিষ্ঠা লাভ ও সমৃদ্ধ হওয়া এবং এক বিরাট জাতিতে পরিণত হবার ভবিষ্যদ্বাণী ছিল।

وَجٰوَزۡنَا بِبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡبَحۡرَ فَاَتَوۡا عَلٰی قَوۡمٍ یَّعۡکُفُوۡنَ عَلٰۤی اَصۡنَامٍ لَّہُمۡ ۚ قَالُوۡا یٰمُوۡسَی اجۡعَلۡ لَّنَاۤ اِلٰـہًا کَمَا لَہُمۡ اٰلِـہَۃٌ ؕ قَالَ اِنَّکُمۡ قَوۡمٌ تَجۡہَلُوۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
আর আমরা বনী ইসরাঈলকে সাগর পার করিয়ে দিলাম, তখন তারা এমন এক জাতির কাছে এলো যারা তাদের প্রতিমাগুলোর সামনে ধ্যানমগ্ন অবস্থায় বসা ছিল। তারা বলল, ‘হে মুসা! তাদের যেমন অনেক উপাস্য রয়েছে আমাদের জন্যও তেমনই একটি উপাস্য বানিয়ে দাও।’ সে বলল, ‘নিশ্চয় তোমরা এক বড়ো অজ্ঞ জাতি।’

اِنَّ ہٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا ہُمۡ فِیۡہِ وَبٰطِلٌ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۰﴾

১৪০
‘নিশ্চয় এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা অবশ্যই ধ্বংস হবে এবং তারা যে-সব কার্যকলাপ করছে তা বৃথা যাবে।’