৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

اَفَاَنۡتَ تُسۡمِعُ الصُّمَّ اَوۡ تَہۡدِی الۡعُمۡیَ وَمَنۡ کَانَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۴۱﴾

৪১
খদেখুন: ১০:৪৩; ২৭:৮১অতএব তুমি কি বধিরদের শোনাতে পারো অথবা অন্ধদের পথ দেখাতে পারো এবং তাকেও কি (পথ দেখাতে পারো), যে সুস্পষ্ট ভ্রান্তিতে নিপতিত?২৬৮০
২৬৮০। অবিশ্বাসীরা যখন সুচিন্তিতভাবে ও স্বজ্ঞানে সত্যের প্রতি তাদের চোখ ও কানকে বন্ধ করে রাখে তখন তারা পাপের পঙ্কিলতায় গভীর থেকে গভীরে ডুবে যেতে থাকে এবং পরিশেষে একেবারে তলিয়ে যায়।

فَاِمَّا نَذۡہَبَنَّ بِکَ فَاِنَّا مِنۡہُمۡ مُّنۡتَقِمُوۡنَ ﴿ۙ۴۲﴾

৪২
গদেখুন: ১৩:৪১; ৪০:৭৮আর আমরা তোমাকে নিয়ে গেলেও (অর্থাৎ মৃত্যু দিলেও) আমরা তাদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ নেব।

اَوۡ نُرِیَنَّکَ الَّذِیۡ وَعَدۡنٰہُمۡ فَاِنَّا عَلَیۡہِمۡ مُّقۡتَدِرُوۡنَ ﴿۴۳﴾

৪৩
অথবা যে বিষয়ে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি তা অবশ্যই আমরা তোমাকে দেখিয়ে দেবো। অতএব নিশ্চয় আমরা তাদের ওপর পূর্ণ ক্ষমতাবান।

فَاسۡتَمۡسِکۡ بِالَّذِیۡۤ اُوۡحِیَ اِلَیۡکَ ۚ اِنَّکَ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۴﴾

৪৪
ঘদেখুন: ১০:৪৭; ১৩:৪১; ৪০:৭৮; ১১:১১৩অতএব তোমার প্রতি যা-ই ওহী করা হয় তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। নিশ্চয় তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত।চদেখুন: ২১:১১; ৩৮:২ছদেখুন: ২১:২৬

وَاِنَّہٗ لَذِکۡرٌ لَّکَ وَلِقَوۡمِکَ ۚ وَسَوۡفَ تُسۡـَٔلُوۡنَ ﴿۴۵﴾

৪৫
আর তোমার ও তোমার জাতির জন্য নিশ্চয় এ (কুরআন) এক মহান স্মারকবাণী২৬৮১। আর তোমাদেরকে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন করা হবে।
২৬৮১। ‘যিকর’ শব্দের আরো একটি অর্থ উচ্চমর্যাদা (লেইন)। এখানে বলা হয়েছে, কুরআনের বদৌলতে হযরত রসূল করীম (সা.) এবং তাঁর অনুসারীরা মহাসম্মান ও মর্যাদা লাভ করবেন।

وَسۡـَٔلۡ مَنۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رُّسُلِنَاۤ اَجَعَلۡنَا مِنۡ دُوۡنِ الرَّحۡمٰنِ اٰلِـہَۃً یُّعۡبَدُوۡنَ ﴿٪۴۶﴾

৪৬
আর তাদের জিজ্ঞেস করো যাদেরকে আমরা তোমার পূর্বে আমাদের রসূলদের মধ্য হতে পাঠিয়েছিলাম, ‘রহমান আল্লাহ ছাড়া আমরা কি অন্য কোনো উপাস্য বানিয়েছিলাম- যাদের ইবাদত করা হতো?’*
সূরা আয-যুখরুফ - রুকু ৪
* এ আয়াতে বলা হয়েছে- পূর্ববর্তী নবীদের জাতিকে যেন তাদের মাঝে বিদ্যমান ঐশী গ্রন্থের বরাতে এ বিষয়টি জিজ্ঞেস করা হয়। [তফসীরে সগীর, আলোচ্য আয়াতের তফসীর দ্রষ্টব্য]

وَلَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ فَقَالَ اِنِّیۡ رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۴۷﴾

৪৭
আর নিশ্চয় আমরা মূসাকে আমাদের নিদর্শনসহ ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম। এরপর সে বলেছিল, ‘নিশ্চয় আমি বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর একজন রসূল।’

فَلَمَّا جَآءَہُمۡ بِاٰیٰتِنَاۤ اِذَا ہُمۡ مِّنۡہَا یَضۡحَکُوۡنَ ﴿۴۸﴾

৪৮
এরপর আমাদের নিদর্শনাবলিসহ সে যখন তাদের কাছে এলো, তারা তৎক্ষণাৎ সেগুলো নিয়ে হাসিবিদ্রুপ করতে লাগল।

وَمَا نُرِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ اِلَّا ہِیَ اَکۡبَرُ مِنۡ اُخۡتِہَا ۫ وَاَخَذۡنٰہُمۡ بِالۡعَذَابِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর আমরা তাদেরকে যে নিদর্শনই দেখাতাম তা এর পূর্বের অনুরূপ নিদর্শনের চেয়ে বড়ো হতো এবং আমরা তাদেরকে শাস্তিতে জর্জরিত করেছিলাম, যেন তারা (সৎ পথে) প্রত্যাবর্তন করে।

وَقَالُوۡا یٰۤاَیُّہَ السّٰحِرُ ادۡعُ لَنَا رَبَّکَ بِمَا عَہِدَ عِنۡدَکَ ۚ اِنَّنَا لَمُہۡتَدُوۡنَ ﴿۵۰﴾

৫০
আর (তা সত্ত্বেও) তারা বলত, ‘হে জাদুকর! খদেখুন: ৪৩:২৬তোমার প্রতিপালক-প্রভুর কাছে তুমি আমাদের জন্য (সেসব অঙ্গীকারের দোহাই দিয়ে) প্রার্থনা করো, যে অঙ্গীকার তিনি তোমার সাথে করেছেন। (শাস্তি টলে গেলে) নিশ্চয় আমরা হিদায়াতপ্রাপ্ত হবো।’