৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

اِتَّخَذُوۡۤا اَحۡبَارَہُمۡ وَرُہۡبَانَہُمۡ اَرۡبَابًا مِّنۡ دُوۡنِ اللّٰہِ وَالۡمَسِیۡحَ ابۡنَ مَرۡیَمَ ۚ وَمَاۤ اُمِرُوۡۤا اِلَّا لِیَعۡبُدُوۡۤا اِلٰـہًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ سُبۡحٰنَہٗ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۳۱﴾

৩১
তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের শাস্ত্রীয় পণ্ডিত ও সন্ন্যাসীদের১১৭৭ এবং মরিয়মের পুত্র মসীহকে ‘আরবাব’ (তথা অভাব মোচনকারী খোদা) বানিয়ে রেখেছে। অথচ তাদেরকে কেবল এক-অদ্বিতীয় উপাস্যেরই ইবাদত করার আদেশ দেওয়া হয়েছিল। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। তারা যা শরীক করছে তিনি তা থেকে পবিত্র।
১১৭৭। ‘আহবার’ বলতে ইহুদী আলেম বা পণ্ডিত ব্যক্তিকে বুঝায় এবং ‘রুহবান’ দ্বারা খ্রিষ্টান সন্ন্যাসী বা পুরোহিত বুঝানো হয়। ১১৭৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یُرِیۡدُوۡنَ اَنۡ یُّطۡفِـُٔوۡا نُوۡرَ اللّٰہِ بِاَفۡوَاہِہِمۡ وَیَاۡبَی اللّٰہُ اِلَّاۤ اَنۡ یُّتِمَّ نُوۡرَہٗ وَلَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ ﴿۳۲﴾

৩২
কদেখুন: ২:১১৭; ৫:১৮; ১০:৬৯তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নির্বাপিত করতে চায় আর আল্লাহ (অন্য সবকিছুর বিপরীতে) স্বীয় জ্যোতি পূর্ণ না করে ক্ষান্ত হবার নন। আর অস্বীকারকারীরা তা যতই অপছন্দ করুক না কেন।১১৭৮খদেখুন: ১২:৪১; ১৭:২৪; ৯৮:৬গদেখুন: ৬১:৯
১১৭৮। আরবের খ্রিষ্টান অধিবাসীরা সিরিয়াতে বসবাসকারী তাদের শক্তিশালী স্বধর্মীয় ভাইদেরকে উত্তেজিত করেছিল এবং তাদের সহযোগিতায় আরবভূমিতে আল্লাহ তা’লা কর্তৃক উদ্দীপ্ত ইসলামের জ্যোতিকে নিভিয়ে দিতে চেয়েছিল। পারস্য জাতিকে হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে উত্তেজিত করার মাধ্যমে ইহুদীরাও ঠিক একই চেষ্টা করেছিল।

ہُوَ الَّذِیۡۤ اَرۡسَلَ رَسُوۡلَہٗ بِالۡہُدٰی وَدِیۡنِ الۡحَقِّ لِیُظۡہِرَہٗ عَلَی الدِّیۡنِ کُلِّہٖ ۙ وَلَوۡ کَرِہَ الۡمُشۡرِکُوۡنَ ﴿۳۳﴾

৩৩
কদেখুন: ৪৮:২৯; ৬১:১০তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি তাঁর রসূলকে হিদায়াত ও সত্য ধর্মসহ পাঠিয়েছেন যেন একে সব ধর্মের ওপর জয়যুক্ত করেন আর মুশরিকরা তা যতই অপছন্দ করুক না কেন।১১৭৯
১১৭৯। পবিত্র কুরআনের তফসীরকারীরা সকলেই একমত পোষণ করেন যে, রসূল করীম (সা.)-এর হাদীস মতে, ইসলাম ধর্মের চূড়ান্ত বিজয় প্রতিশ্রুত মসীহ (আ.)-এর যুগে ঘটবে (ইবনে জরীর)- যখন বিভিন্ন ধর্ম আত্মপ্রকাশ করবে এবং প্রত্যেকেই স্ব স্ব শিক্ষা প্রচারে পূর্ণোদ্যমে চরম প্রচেষ্টা চালাবে। ইসলাম ধর্মের আদেশ ও নীতির মহত্ত্ব বা পরমোৎকর্ষ ইতোমধ্যেই ক্রমশ স্বীকৃতি লাভ করে চলছে এবং সেদিন বেশি দূরে নয় যখন ইসলাম অন্যান্য সকল ধর্মবিশ্বাসের ওপর বিজয় লাভ করবে আর সেসব ধর্মের অনুসারীরা দলে দলে ইসলামের শান্তির ছায়াতলে সমবেত হবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّ کَثِیۡرًا مِّنَ الۡاَحۡبَارِ وَالرُّہۡبَانِ لَیَاۡکُلُوۡنَ اَمۡوَالَ النَّاسِ بِالۡبَاطِلِ وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ وَالَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَالۡفِضَّۃَ وَلَا یُنۡفِقُوۡنَہَا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۙ فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿ۙ۳۴﴾

৩৪
হে যারা ঈমান এনেছ! নিশ্চয় শাস্ত্রীয় পণ্ডিত ও সন্ন্যাসীদের অনেকেই মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করে এবং খদেখুন: ৪:১৬২আল্লাহর পথ থেকে (মানুষকে) নিবৃত্ত রাখে। আর যারা সোনা ও রুপা মজুদ করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও;গদেখুন: ৪:১৬১

یَّوۡمَ یُحۡمٰی عَلَیۡہَا فِیۡ نَارِ جَہَنَّمَ فَتُکۡوٰی بِہَا جِبَاہُہُمۡ وَجُنُوۡبُہُمۡ وَظُہُوۡرُہُمۡ ؕ ہٰذَا مَا کَنَزۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ فَذُوۡقُوۡا مَا کُنۡتُمۡ تَکۡنِزُوۡنَ ﴿۳۵﴾

৩৫
যে-দিন জাহান্নামের আগুনে তা (অর্থাৎ সোনা-রুপাকে) উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল ও তাদের পার্শ্বদেশ আর তাদের পিঠে দাগানো হবে।১১৮০ (তখন তাদের বলা হবে,) ‘এটি তা- যা তোমরা নিজেদের জন্য মজুদ করতে; অতএব তোমরা যা মজুদ করতে তার স্বাদ ভোগ করো।’
১১৮০। এ বর্ণনা আলংকারিক বা রূপক। কোনো ধনী ব্যক্তি যখন কৃপণতা বা অহংকারের কারণে নিঃস্ব বা দরিদ্র লোককে সাহায্য দিতে অস্বীকার করে তখন তার কপাল সংকুচিত হয়ে ভ্রূকুটী পরিদৃষ্ট হয়। এরপর সে পাশ ফিরে শেষ পর্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে সাহায্যপ্রার্থীকে পৃষ্ঠপ্রদর্শন করে। যথাযথভাবেই উল্লিখিত হয়েছে যে, কপাল, পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে (অর্থাৎ কলঙ্ক চিহ্নিত করা হবে)।

اِنَّ عِدَّۃَ الشُّہُوۡرِ عِنۡدَ اللّٰہِ اثۡنَا عَشَرَ شَہۡرًا فِیۡ کِتٰبِ اللّٰہِ یَوۡمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ مِنۡہَاۤ اَرۡبَعَۃٌ حُرُمٌ ؕ ذٰلِکَ الدِّیۡنُ الۡقَیِّمُ ۬ۙ فَلَا تَظۡلِمُوۡا فِیۡہِنَّ اَنۡفُسَکُمۡ وَقَاتِلُوا الۡمُشۡرِکِیۡنَ کَآفَّۃً کَمَا یُقَاتِلُوۡنَکُمۡ کَآفَّۃً ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَعَ الۡمُتَّقِیۡنَ ﴿۳۶﴾

৩৬
যে-দিন আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, সে-দিন থেকে আল্লাহর বিধানে তাঁর নিকট মাসের১১৮১ সংখ্যা বারো। এগুলোর মাঝে চারটি (হলো) সম্মানিত।১১৮২ এটাই স্থায়ী ধর্ম। অতএব তোমরা এগুলোতে (তথা এ মাসগুলোতে) নিজেদের প্রতি অবিচার কোরো না। আর তোমরা (অন্য মাসগুলোতে) মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিত হয়ে সেভাবে যুদ্ধ করো, যেভাবে তারা সম্মিলিত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর জেনে রাখো, আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।
১১৮১। চান্দ্রবছর এবং সৌরবছর উভয়ই ১২ মাসে নির্ধারিত।
১১৮২। জিলকদ, জিলহজ্জ, মুহাররম ও রজব চারটি সম্মানিত মাস।

اِنَّمَا النَّسِیۡٓءُ زِیَادَۃٌ فِی الۡکُفۡرِ یُضَلُّ بِہِ الَّذِیۡنَ کَفَرُوۡا یُحِلُّوۡنَہٗ عَامًا وَّیُحَرِّمُوۡنَہٗ عَامًا لِّیُوَاطِـُٔوۡا عِدَّۃَ مَا حَرَّمَ اللّٰہُ فَیُحِلُّوۡا مَا حَرَّمَ اللّٰہُ ؕ زُیِّنَ لَہُمۡ سُوۡٓءُ اَعۡمَالِہِمۡ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿٪۳۷﴾

৩৭
নিশ্চয় (সম্মানিত মাসগুলো) আগেপিছে করা কুফরীতে একটি সংযোজন মাত্র।১১৮৩ এর মাধ্যমে যারা কুফরী করেছে তাদেরকে পথভ্রষ্ট করা হয়। তারা একে এক বছর বৈধ আখ্যা দেয় আবার আরেক বছর নিষিদ্ধ আখ্যা দেয়, সেই গণনা পূর্ণ রাখার জন্য যা আল্লাহ অলঙ্ঘনীয় আখ্যা দিয়েছেন; এভাবে আল্লাহ যা হারাম করেছেন তারা তাকে বৈধ আখ্যা দেয়। কদেখুন: ৬:৪৪; ১৩:৩৪; ১৬:৬৪; ২৭:২৫; ২৯:৩৯; ৩৫:৯তাদের কর্মের কদর্যতা তাদের কাছে শোভনীয় করে দেখানো হয়েছে। আর আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না।
সূরা আত-তাওবা - রুকু ৫
১১৮৩। আরবদের দীর্ঘ দিনের প্রথার প্রতি এ আয়াত ইঙ্গিত করছে। পর পর তিনটি মাস (জিলকদ, জিলহজ্জ এবং মুহাররম) লুণ্ঠনমূলক অভিযান থেকে নিজদেরকে বিরত রাখার জন্য তাদের নিকট কখনো কখনো অতি দীর্ঘ সময় বলে মনে হতো। এ কারণে সম্মানিত মাসগুলোর মাঝে নিষেধাজ্ঞা হতে নিজদেরকে মুক্ত করার জন্যই তারা কোনো কোনো সময় এক সম্মানিত মাসকে সাধারণ মাসে এবং এক সাধারণ মাসকে সম্মানিত মাসে পরিবর্তিত করে নিত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا مَا لَکُمۡ اِذَا قِیۡلَ لَکُمُ انۡفِرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اثَّاقَلۡتُمۡ اِلَی الۡاَرۡضِ ؕ اَرَضِیۡتُمۡ بِالۡحَیٰوۃِ الدُّنۡیَا مِنَ الۡاٰخِرَۃِ ۚ فَمَا مَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا فِی الۡاٰخِرَۃِ اِلَّا قَلِیۡلٌ ﴿۳۸﴾

৩৮
হে যারা ঈমান এনেছ! তোমাদের হয়েছে কী, যখন তোমাদের বলা হয় যে, আল্লাহর পথে (জিহাদের জন্য) বের হও তখন তোমরা দুনিয়ার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ো?১১৮৪ খদেখুন: ১৩:২৭তোমরা কি পারলৌকিক জীবনের পরিবর্তে পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট? সেক্ষেত্রে (মনে রেখো,) পার্থিব জীবনের সুখস্বাচ্ছন্দ্য পরকালের বিপরীতে নিতান্তই তুচ্ছ।
১১৮৪। কথাটি তাবুক অভিযান সম্পর্কে। তাবুক শহর দামেস্ক এবং মদীনার প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত। নবী করীম (সা.)-কে সংবাদ দেওয়া হয়েছিল যে, রোমান নামে খ্যাত পূর্ব-রোম সাম্রাজ্যের গ্রিকরা সিরিয়ার সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। প্রায় ৩০,০০০ লোকের এক সেনাবাহিনীসহ মহানবী (সা.) নবম হিজরি সনে সিরিয়া অভিমুখে মদীনা ত্যাগ করলেন। মুসলমান সৈন্যদেরকে দীর্ঘ ও বন্ধুর পথ অতিক্রম করতে অনেক দুঃখকষ্ট সইতে হয়েছিল। একে ‘জাইশুল উসরা’ অর্থাৎ দুঃখক্লিষ্ট সেনাবাহিনী নামে অভিহিত করা হয়।

اِلَّا تَنۡفِرُوۡا یُعَذِّبۡکُمۡ عَذَابًا اَلِیۡمًا ۬ۙ وَّیَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَیۡرَکُمۡ وَلَا تَضُرُّوۡہُ شَیۡئًا ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۳۹﴾

৩৯
তোমরা (জিহাদের জন্য দলবদ্ধভাবে) বের না হলে তিনি তোমাদের এক যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে নিয়ে আসবেন আর তোমরা তাঁর কোনো ক্ষতিই করতে পারবে না। বস্তুত আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।

اِلَّا تَنۡصُرُوۡہُ فَقَدۡ نَصَرَہُ اللّٰہُ اِذۡ اَخۡرَجَہُ الَّذِیۡنَ کَفَرُوۡا ثَانِیَ اثۡنَیۡنِ اِذۡ ہُمَا فِی الۡغَارِ اِذۡ یَقُوۡلُ لِصَاحِبِہٖ لَا تَحۡزَنۡ اِنَّ اللّٰہَ مَعَنَا ۚ فَاَنۡزَلَ اللّٰہُ سَکِیۡنَتَہٗ عَلَیۡہِ وَاَیَّدَہٗ بِجُنُوۡدٍ لَّمۡ تَرَوۡہَا وَجَعَلَ کَلِمَۃَ الَّذِیۡنَ کَفَرُوا السُّفۡلٰی ؕ وَکَلِمَۃُ اللّٰہِ ہِیَ الۡعُلۡیَا ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۴۰﴾

৪০
তোমরা তাকে (অর্থাৎ এ রসূলকে) সাহায্য না করলেও (স্মরণ রেখো!) আল্লাহ তাকে (পূর্বেও) সাহায্য করেছেন যখন কাফিররা তাকে (স্বদেশ থেকে) বহিষ্কার করেছিল। (যখন) সে ছিল দুইজনের একজন, যখন তারা উভয়েই ছিল গুহায়, (আর) যখন সে তার সঙ্গীকে বলছিল, ‘দুশ্চিন্তা কোরো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন।’ কদেখুন: ৩:১৫অতএব আল্লাহ তার ওপর নিজ প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাকে এমন সব বাহিনী দিয়ে সাহায্য করলেন যাদেরকে তোমরা কখনো দেখো নি।১১৮৫ অপরদিকে যারা অস্বীকার করেছিল তিনি তাদের কথা তুচ্ছ প্রতিপন্ন করলেন, আর আল্লাহর কথাই প্রাধান্য লাভ করে থাকে। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।১১৮৬খদেখুন: ৯:২৬; ৪৮:২৭
১১৮৫। ‘তার ওপর নিজ প্রশান্তি’ বাক্যাংশে তার সর্বনামটি হযরত আবু বকর (রা.)-কে বুঝায়, কেননা হযরত নবী করীম (সা.) ছিলেন সার্বক্ষণিকভাবে প্রশান্ত ও অবিচল এবং ‘তাকে এমন সব বাহিনী দিয়ে’ এ বাক্যাংশের সর্বনাম মুহাম্মদ (সা.)-কে বুঝায়। সর্বনাম ব্যবহারের এরূপ তারতম্য আরবী ভাষায় দেখা যায় এবং একে ‘ইনতিশারুয যামায়ের’ বলা হয় (দেখুন ৪৮:১০)।
১১৮৬। এ উক্তি হযরত মুহাম্মদ (সা.)-এর হিজরত সম্পর্কে। এটা সে সময়ের কথা যখন হযরত আবু বকর (রা.)- কে সঙ্গে নিয়ে নবী করীম (সা.) মক্কা থেকে মদীনায় যাবার পথে সওর পর্বত গুহায় আশ্রয় নিয়েছিলেন। এ আয়াত হযরত আবু বকর (রা.)-এর আধ্যাত্মিক উচ্চমর্যাদার ওপর ‘দুইজনের একজন’ এ উক্তি দ্বারা আলোকপাত করছে, যাদের সাথে আল্লাহ ছিলেন এবং আল্লাহ তা’লা যাদের ভয় দূর করেছিলেন।