৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

فَبِظُلۡمٍ مِّنَ الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا عَلَیۡہِمۡ طَیِّبٰتٍ اُحِلَّتۡ لَہُمۡ وَبِصَدِّہِمۡ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ کَثِیۡرًا ﴿۱۶۱﴾ۙ

১৬১
সুতরাং যারা ইহুদী তাদের অন্যায়ের কারণে এবং আল্লাহর পথ থেকে তাদের (বহু লোককে) ক্রমাগত বাধা দেবার কারণে আমরা তাদের জন্য সেসব পবিত্র বস্তু হারাম করেছি, যা তাদের জন্য (ইতিপূর্বে) হালাল করা হয়েছিল।৭০২কদেখুন: ৬:১৪৭
৭০২। এ আয়াত এমন কোনো ইহজাগতিক বস্তুর কথা বলছে না, যা ভোগ করা ইহুদীদের জন্য পূর্বে অনুমোদিত ছিল এবং পরে নিষিদ্ধ করা হয়েছে, কেননা মূসা (আ.)-এর পর তাদের মাঝে কোনো শরীয়তবাহী নবী আসেন নি, যিনি তওরাতের অনুমোদিত বস্তু তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে পারতেন। এটা একথা বলছে যে, তারা আধ্যাত্মিক ও ঐশী অনুগ্রহরাজি থেকে বঞ্চিত হয়ে পড়েছে। ঈসা (আ.) ইহুদীদের এ আধ্যাত্মিকভাবে বঞ্চিত হবার কথা স্মরণ করিয়ে বলেছিলেন, আমি এজন্য এসেছি যেন আমি তোমাদের জন্য হালাল করি এমন কিছু বস্তুকে যা পূর্বে তোমাদের জন্য হারাম করা হয়েছিল (৩:৫১) অর্থাৎ তোমাদের অপকর্মের দোষে যে-সব ঐশী অনুগ্রহরাজি থেকে তোমরা বঞ্চিত হয়েছ, সেগুলোর কিছু কিছু তোমাদের মাঝে পুনঃপ্রতিষ্ঠিত করতে আমি এসেছি।

وَّاَخۡذِہِمُ الرِّبٰوا وَقَدۡ نُہُوۡا عَنۡہُ وَاَکۡلِہِمۡ اَمۡوَالَ النَّاسِ بِالۡبَاطِلِ ؕ وَاَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ مِنۡہُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿۱۶۲﴾

১৬২
কদেখুন: ২:২৭৬,২৭৭; ৩:১৩১; ৩০:৪০আর তাদের সুদ গ্রহণের কারণে, অথচ তাদেরকে তা হতে বারণ করা হয়েছিল এবং খদেখুন: ৯:৩৪তাদের অবৈধভাবে লোকদের ধনসম্পদ গ্রাস করার কারণেও (আমরা তাদের এ শাস্তি দিয়েছি)। আর তাদের মাঝে অস্বীকারকারীদের জন্য আমরা এক যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি।৭০৩
৭০৩। ইহুদীদেরকে নিষেধ করা হয়েছিল তারা যেন অর্থ লগ্নি করে অন্য ইহুদীদের কাছ থেকে সুদ গ্রহণ না করে। তবে অইহুদীর কাছ থেকে সুদ গ্রহণ করার অনুমতি ছিল (যাত্রাপুস্তক ২২:২৫, লেবীয়পুস্তক ২৫:৩৬-৩৭; দ্বিতীয় বিবরণ ২৩:১৯-২০)। পক্ষান্তরে তারা এ আইন ভঙ্গ করে ইহুদীদের কাছ থেকেও সুদ গ্রহণ করতে থাকে (নেহেমীয় ৫:৭)। পরে তারা নেহেমীয়াকে প্রতিশ্রুতি দিল, তারা এ পাপাচার পরিত্যাগ করবে (নেহেমীয় ৫:১২), কিন্তু আবার তারা প্রতিজ্ঞা ভঙ্গ করল। তাই যিহিষ্কেলের ভবিষ্যদ্বাণী (যিহিস্কেল ১৮:১৩) অনুযায়ী ইহুদীরা জাতিসত্তা হারিয়ে ফেলল এবং বিশ্বের বিভিন্ন স্থানে শত্রুদের হাতে লাঞ্ছিত ও অত্যাচারিত হবার ফলে বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে পড়ল। ৭০৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لٰکِنِ الرّٰسِخُوۡنَ فِی الۡعِلۡمِ مِنۡہُمۡ وَالۡمُؤۡمِنُوۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ وَالۡمُقِیۡمِیۡنَ الصَّلٰوۃَ وَالۡمُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَالۡمُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ اُولٰٓئِکَ سَنُؤۡتِیۡہِمۡ اَجۡرًا عَظِیۡمًا ﴿۱۶۳﴾٪

১৬৩
গদেখুন: ৩:৮কিন্তু তাদের (অর্থাৎ ইহুদীদের) মধ্য হতে জ্ঞানে পরিপক্করা৭০৪ ও মুমিনরা- তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এতে এবং যা তোমার পূর্বে অবতীর্ণ করা হয়েছে তাতেও ঈমান রাখে। আর নামায প্রতিষ্ঠাকারী, যাকাত আদায়কারী এবং, আল্লাহতে ও শেষ দিবসে বিশ্বাসীরাই তারা- যাদেরকে আমরা এক মহাপুরস্কার দান করব।৭০৫ঘদেখুন: ২:৫,১৩৭; ৩:২০০; ৪:১৩৭; ৫:৬০
সূরা আন-নিসা - রুকু ২২
৭০৪। এটা সেসব জ্ঞানীগুণী ইহুদীদেরকে বুঝিয়েছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ‘মুমিনরা’ শব্দটিও এজন্যই যোগ করা হয়েছে, যেন সেসকল ইহুদীকেই এ আয়াতের লক্ষ্য বলে মনে করা হয় যারা মুসলমান হয়ে গেছে।
৭০৫। আরবী ব্যাকরণ অনুযায়ী ‘মুকিমূনা’-এর স্থলে ‘মুকিমীনা’ ব্যবহার করা রীতিসিদ্ধ। বিশেষ জোর দেবার উদ্দেশ্যে এরূপ করা হয় (কাশশাফ, ১ম খণ্ড, পৃ. ৩৩৬)।

اِنَّاۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ کَمَاۤ اَوۡحَیۡنَاۤ اِلٰی نُوۡحٍ وَّالنَّبِیّٖنَ مِنۡۢ بَعۡدِہٖ ۚ وَاَوۡحَیۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہِیۡمَ وَاِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ وَالۡاَسۡبَاطِ وَعِیۡسٰی وَاَیُّوۡبَ وَیُوۡنُسَ وَہٰرُوۡنَ وَسُلَیۡمٰنَ ۚ وَاٰتَیۡنَا دَاوٗدَ زَبُوۡرًا ﴿۱۶۴﴾ۚ

১৬৪
নিশ্চয় আমরা তোমার প্রতি সেভাবে ওহী করেছি যেভাবে আমরা নূহ ও তার পরবর্তী নবীনের প্রতি ওহী করেছিলাম। আর আমরা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও (তার) বংশধরদের প্রতি; আর ঈসা, আইয়ূব, ইউনুস, হারূন ও সুলায়মানের প্রতিও ওহী করেছিলাম; কদেখুন: ২:১৩৭; ৩:৮৫; ৬:৮৫-৮৮অধিকন্তু দাউদকে আমরা যনূর দিয়েছিলাম।৭০৬খদেখুন: ১৭:৫৬
৭০৬। এ আয়াতে এবং পরবর্তী আয়াতে কয়েকজন নবীর নাম উল্লেখ করার উদ্দেশ্য হলো ইসলামের নবী (সা.)- এর আগমনও তাদেরই মতো হয়েছে। দাউদ (আ.)-এর প্রতি অবতীর্ণ প্রজ্ঞাপূর্ণ ‘যবৃর’ এবং পরবর্তী আয়াতে মূসা (আ.)-এর প্রতি অবতীর্ণ শরীয়তবাহী কিতাবের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কেননা মহানবী (সা.)-এর প্রতি অবতীর্ণ ‘কুরআন’ প্রজ্ঞা এবং শরীয়ত এ উভয়গুণেই পরিপূর্ণ।

وَرُسُلًا قَدۡ قَصَصۡنٰہُمۡ عَلَیۡکَ مِنۡ قَبۡلُ وَرُسُلًا لَّمۡ نَقۡصُصۡہُمۡ عَلَیۡکَ ؕ وَکَلَّمَ اللّٰہُ مُوۡسٰی تَکۡلِیۡمًا ﴿۱۶۵﴾ۚ

১৬৫
গদেখুন: ৪০:৭৯আর (এমন) অনেক রসূল আছে যাদের বৃত্তান্ত তোমার কাছে আমরা পূর্বেই বর্ণনা করেছি এবং (এমন) অনেক রসূল আছে যাদের বৃত্তান্ত তোমার কাছে আমরা বর্ণনা করি নি।৭০৭ আর আল্লাহ মূসার সাথে প্রচুর (পরিমাণে) বাক্যালাপ* করেছেন। ক.৭০৭-ক*,৭০৭-ক
৭০৭। কুরআন মাত্র ২৪ বা ২৫ কিংবা ২৮জন (ভিন্ন ভিন্ন হিসাব অনুযায়ী) নবীর নাম উল্লেখ করেছে অথচ নবী করীম (সা.)-এর এক হাদীস অনুযায়ী ১ লক্ষ ২৪ হাজার পয়গম্বর পৃথিবীতে এসেছেন (মুসনাদ, ৫ম খণ্ড, পৃ. ২৬৬)। কুরআনের অন্যত্র বলা হয়েছে, এমন কোনো জাতি নাই, যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয় নি (৩৫:২৫)।
৭০৭-ক। অনুবাদে যা লেখা হয়েছে তা ছাড়াও এ বাক্যটির অন্য এক অর্থ হলো: মূসার সাথে আল্লাহ বিশেষভাবে বা সরাসরি কথা বলেছিলেন
* আরবী ব্যাকরণ অনুযায়ী একটি শব্দের ধাতু যখন পুনরাবৃত্ত হয়, যেভাবে ‘তাকলীমান’ শব্দের মাধ্যমে এ আয়াতে করা হয়েছে তখন তা তীব্রতা অথবা পুনরাবৃত্তি অথবা উচ্চমান বুঝাতে কিংবা দ্ব্যর্থতা দূর করার উদ্দেশ্যে করা হয়। ৭০৭-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য এসব বৈশিষ্ট্যই একই সাথে প্রযোজ্য হতে পারে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

رُسُلًا مُّبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ لِئَلَّا یَکُوۡنَ لِلنَّاسِ عَلَی اللّٰہِ حُجَّۃٌۢ بَعۡدَ الرُّسُلِ ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۱۶۶﴾

১৬৬
সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে৭০৮ অনেক রসূল (প্রেরণ করেছি), যেন এ রসূলদের (আসার) পর মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে কোনো ওজর-আপত্তি না থাকে।৭০৯ আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৭০৮। সুসংবাদদাতা ও সতর্ককারী শব্দ দুটি নবীগণের দুটি অপরিহার্য কর্তব্য ব্যক্ত করেছে। তাঁদের অনুসারীদেরকে আল্লাহর নির্দেশে তাঁরা এ সুসংবাদ দান করেন যে, তারা ইহজগতেও উন্নতি লাভ করবে এবং পরকালেও চিরস্থায়ী সুখশান্তিতে থাকবে। যারা নবীগণকে প্রত্যাখ্যান করে, নবীগণ তাদেরকে সতর্ক করে দেন যে, প্রত্যাখানকারীরা এমন দুঃখযন্ত্রণা ও বিপদাপদের সম্মুখীন হতে যাচ্ছে যা থেকে তারা কোনোমতেই রেহাই পাবে না।
৭০৯। আল্লাহ মানুষের কাছে এজন্য নবী পাঠান, যেন শাস্তি পাবার সময় সে এ আপত্তি উত্থাপন করতে না পারে যে, তার দোষত্রুটি ও পাপকর্ম দেখিয়ে দেবার জন্য এবং এগুলো থেকে বিরত না হলে গুরুতর শাস্তি পেতে হবে বলে সতর্ক করার জন্য কেউই তার কাছে আসে নি (২০:১৩৫)

لٰکِنِ اللّٰہُ یَشۡہَدُ بِمَاۤ اَنۡزَلَ اِلَیۡکَ اَنۡزَلَہٗ بِعِلۡمِہٖ ۚ وَالۡمَلٰٓئِکَۃُ یَشۡہَدُوۡنَ ؕ وَکَفٰی بِاللّٰہِ شَہِیۡدًا ﴿۱۶۷﴾ؕ

১৬৭
খদেখুন: ৩:১৯; ১১:১৫কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তিনি তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন তা তাঁর (সুনিশ্চিত) জ্ঞানের৭১০ ভিত্তিতেই অবতীর্ণ করেছেন এবং ফেরেশতারাও (একই) সাক্ষ্য দেয়। বস্তুত সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।গদেখুন: ৪:১৩৮ঘদেখুন: ৪:১৩৮; ৩৩:৩১; ৬৪:৮
৭১০। কুরআনে আল্লাহ তা’লা আধ্যাত্মিক জ্ঞান ও চিরসত্যের এমন এক অফুরন্ত ভাণ্ডার রেখে দিয়েছেন যা নিজেই সাক্ষ্য বহন করে যে, এ কুরআন নিশ্চয় আল্লাহর বাণী। কুরআনের বহুমুখী জ্ঞানগরিমা ও আশ্চর্য গুণাবলি তর্কাতীতভাবে চিন্তাশীলদের কাছে প্রমাণ করে, এটা ঐশী- লৌকিক নয়।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ قَدۡ ضَلُّوۡا ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۱۶۸﴾

১৬৮
কদেখুন: ২:২১৪; ৬:৪৯; ১৭:১০৬; ১৮:৫৭যারা অস্বীকার করেছে এবং (মানুষকে) আল্লাহর পথ থেকে বিরত রেখেছে, তারা অবশ্যই চরম ভ্রষ্টতায় হারিয়ে গেছে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَظَلَمُوۡا لَمۡ یَکُنِ اللّٰہُ لِیَغۡفِرَ لَہُمۡ وَلَا لِیَہۡدِیَہُمۡ طَرِیۡقًا ﴿۱۶۹﴾ۙ

১৬৯
নিশ্চয় যারা অস্বীকার করেছে এবং সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন- এমনটি হতে পারে না। আর তিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন- এমনটিও সম্ভব নয়।

اِلَّا طَرِیۡقَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا ﴿۱۷۰﴾

১৭০
একমাত্র জাহান্নামের পথ ছাড়া- সেখানে তারা দীর্ঘকাল থাকবে। আর এরূপ করা আল্লাহর পক্ষে সহজ।