৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَلَمَّا رَجَعَ مُوۡسٰۤی اِلٰی قَوۡمِہٖ غَضۡبَانَ اَسِفًا ۙ قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُوۡنِیۡ مِنۡۢ بَعۡدِیۡ ۚ اَعَجِلۡتُمۡ اَمۡرَ رَبِّکُمۡ ۚ وَاَلۡقَی الۡاَلۡوَاحَ وَاَخَذَ بِرَاۡسِ اَخِیۡہِ یَجُرُّہٗۤ اِلَیۡہِ ؕ قَالَ ابۡنَ اُمَّ اِنَّ الۡقَوۡمَ اسۡتَضۡعَفُوۡنِیۡ وَکَادُوۡا یَقۡتُلُوۡنَنِیۡ ۫ۖ فَلَا تُشۡمِتۡ بِیَ الۡاَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِیۡ مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۱۵۱﴾

১৫১
খদেখুন: ২০:৯০আর মূসা যখন অত্যন্ত ক্রোধান্বিত ও দুঃখভারাক্রান্ত অবস্থায় তার জাতির কাছে ফিরে এলো তখন সে বলল, ‘আমার অনুপস্থিতিতে তোমরা আমার বড়োই মন্দ প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি তোমাদের প্রতিপালক-প্রভুর আদেশের ব্যাপারে তাড়াহুড়া করেছ?’ আর সে ফলকগুলো (নীচে) রেখে দিল এবং তার ভাইয়ের মাথা ধরে তাকে নিজের দিকে টানতে লাগল।১০৫৫ সে (মূসাকে) বলল, ‘হে আমার সহোদর ভাই!১০৫৬ নিশ্চয় জাতি আমাকে নিরুপায় করে তুলেছিল এবং আমাকে হত্যা করার দ্বারপ্রান্তে ছিল; সুতরাং তুমি আমাকে শত্রুদের কাছে হাসির পাত্র বানিও না এবং আমাকে সীমালঙ্ঘনকারী লোকদের মাঝে গণ্য কোরো না।’গদেখুন: ২০:৮৭ঘদেখুন: ২০:৯৫
১০৫৫। হযরত মূসা (আ.) তাঁর ভাই হারুন (আ.)-কে মাথা ধরে টেনেছিলেন সেভাবে নয়, যেভাবে বাইবেলে এ সম্বন্ধে উল্লেখ রয়েছে (যাত্রাপুস্তক ১৩২:২৪) যে, তিনি গোশাবকের পূজা করা সমর্থন করেছিলেন বরং এজন্য যে, তিনি তাঁর জাতির লোকদেরকে উক্ত পূজা থেকে সফলতার সঙ্গে বিরত রাখতে ব্যর্থ হয়েছিলেন। মূসা (আ.)-এর ক্রুদ্ধ হওয়া ন্যায্য ছিল, কোনো ধর্মীয় নিয়ম বা বিধান পরিপন্থি অপরাধ হারুন (আ.) কর্তৃক হয়েছিল বলে নয় বরং হযরত মূসা (আ.)-এর অনুপস্থিতিতে যথাযথরূপে কর্তব্য সম্পাদনে অপারগতার কারণে। তাঁর ক্রোধ ন্যায়সংগত ছিল, কারণ এক জঘন্য অপবিত্রকরণ ক্রিয়াটি সংঘটিত হয়েছিল এবং মূসা (আ.)-এর জীবনের সম্পূর্ণ কর্মসূচি ঝুঁকির সম্মুখীন হয়েছিল।
১০৫৬। হযরত হারুন (আ.) মূসা (আ.)-এর ভ্রাতৃবাৎসল্য ও কোমল অনুভূতিতে মর্মস্পর্শী আবেদন করেছিলেন।

قَالَ رَبِّ اغۡفِرۡ لِیۡ وَلِاَخِیۡ وَاَدۡخِلۡنَا فِیۡ رَحۡمَتِکَ ۫ۖ وَاَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ ﴿۱۵۲﴾٪

১৫২
সে (মূসা) বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে ও আমার কৃপার গণ্ডিভুক্ত করো, কেননা তুমি দয়ালুদের মাঝে সর্বশ্রেষ্ঠ।’
সূরা আল-আরাফ - রুকু ১৮

اِنَّ الَّذِیۡنَ اتَّخَذُوا الۡعِجۡلَ سَیَنَالُہُمۡ غَضَبٌ مِّنۡ رَّبِّہِمۡ وَذِلَّۃٌ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُفۡتَرِیۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
কদেখুন: ২:৫২,৯৩; ৪:১৫৪; ৭:১৪৯; ২০:৮৯নিশ্চয় যারা বাছুরকে১০৫৭ (উপাস্যরূপে( অবলম্বন করেছে তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তাদের ওপর অবশ্যই ক্রোধ নেমে আসবে আর ইহকালে নেমে আসবে চরম লাঞ্ছনা। বস্তুত মিথ্যা রটনাকারীদের এভাবেই আমরা প্রতিফল দিয়ে থাকি।
১০৫৭। বাছুরের পূজা করার মতো দুষ্কর্মে হারুন (আ.)-এর সহযোগিতার দোষারোপজনিত বাইবেলের বিবরণ নিশ্চয় বিভ্রান্তিকর (এনসাইকো, বিব. ১ম-কল: ২)।

وَالَّذِیۡنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوۡا مِنۡۢ بَعۡدِہَا وَاٰمَنُوۡۤا ۫ اِنَّ رَبَّکَ مِنۡۢ بَعۡدِہَا لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۵۴﴾

১৫৪
খদেখুন: ৫:৪০; ১৬:১২০আর যারা মন্দ কাজ করেছে, তারপর তওবা করেছে এবং ঈমান এনেছে, নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু এরপরও অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

وَلَمَّا سَکَتَ عَنۡ مُّوۡسَی الۡغَضَبُ اَخَذَ الۡاَلۡوَاحَ ۚۖ وَفِیۡ نُسۡخَتِہَا ہُدًی وَّرَحۡمَۃٌ لِّلَّذِیۡنَ ہُمۡ لِرَبِّہِمۡ یَرۡہَبُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
আর মূসার রাগ যখন প্রশমিত হলো, সে ফলকগুলো হাতে নিল। আর যারা তাদের প্রতিপালক-প্রভুকে ভয় করে গদেখুন: ৫:৪৫; ৬:৯২তাদের জন্য এর (তথা ফলকের) লিপিতে হিদায়াত ও রহমত ছিল।

وَاخۡتَارَ مُوۡسٰی قَوۡمَہٗ سَبۡعِیۡنَ رَجُلًا لِّمِیۡقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ اَہۡلَکۡتَہُمۡ مِّنۡ قَبۡلُ وَاِیَّایَ ؕ اَتُہۡلِکُنَا بِمَا فَعَلَ السُّفَہَآءُ مِنَّا ۚ اِنۡ ہِیَ اِلَّا فِتۡنَتُکَ ؕ تُضِلُّ بِہَا مَنۡ تَشَآءُ وَتَہۡدِیۡ مَنۡ تَشَآءُ ؕ اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ ﴿۱۵۶﴾

১৫৬
আর মূসা (নির্ধারিত সময়ে) আমাদেরকে নির্ধারিত স্থানে নিয়ে যাবার জন্য তার জাতির সত্তরজন লোককে বেছে নিল। এরপর ভূমিকম্প যখন তাদের আঘাত হানল১০৫৭-ক সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! কদেখুন: ১৩:২৮তুমি চাইলে এদেরকে আমাদের মধ্যকার নির্বোধরা যা করেছে এর জন্য তুমি কি আমাদের ধ্বংস করে দেবে? এ-যে তোমার পক্ষ থেকে কেবল এক পরীক্ষা। এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট সাব্যস্ত করো এবং যাকে চাও পথ দেখাও। তুমি আমাদের অভিভাবক। অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি কৃপা করো, কেননা তুমিই সর্বোত্তম ক্ষমাকারী।
১০৫৭-ক। ভূকম্পন এক প্রাকৃতিক ব্যাপার। হযরত মূসা (আ.) ভয় করেছিলেন যে, তাঁর জাতির পাপাচারের কারণে এটা ঐশী শাস্তি ছিল।

وَاکۡتُبۡ لَنَا فِیۡ ہٰذِہِ الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ اِنَّا ہُدۡنَاۤ اِلَیۡکَ ؕ قَالَ عَذَابِیۡۤ اُصِیۡبُ بِہٖ مَنۡ اَشَآءُ ۚ وَرَحۡمَتِیۡ وَسِعَتۡ کُلَّ شَیۡءٍ ؕ فَسَاَکۡتُبُہَا لِلَّذِیۡنَ یَتَّقُوۡنَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَالَّذِیۡنَ ہُمۡ بِاٰیٰتِنَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۵۷﴾ۚ

১৫৭
খদেখুন: ২:২০২আর তুমি আমাদের জন্য এ পৃথিবীতে কল্যাণ নির্ধারিত করো এবং পরকালেও। নিশ্চয় আমরা (তওবা করে) তোমার দিকে প্রত্যাবর্তন করেছি।’ তিনি বললেন, ‘আমি যাকে চাই আমার শাস্তিতে জর্জরিত করি এবং ঘদেখুন: ৪০:৮; ২৯:৪৯; ৪২:৫৩; ৬২:৩আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে। অতএব আমি তা অবশ্যই তাদের জন্য আবশ্যক করে দেবো যারা তাকওয়া অবলম্বন করে ও যাকাত দেয় এবং যারা আমাদের আয়াতসমূহের প্রতি ঈমান আনে।চদেখুন: ৪৮:৩০

اَلَّذِیۡنَ یَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِیَّ الۡاُمِّیَّ الَّذِیۡ یَجِدُوۡنَہٗ مَکۡتُوۡبًا عِنۡدَہُمۡ فِی التَّوۡرٰٮۃِ وَالۡاِنۡجِیۡلِ ۫ یَاۡمُرُہُمۡ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہٰہُمۡ عَنِ الۡمُنۡکَرِ وَیُحِلُّ لَہُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیۡہِمُ الۡخَبٰٓئِثَ وَیَضَعُ عَنۡہُمۡ اِصۡرَہُمۡ وَالۡاَغۡلٰلَ الَّتِیۡ کَانَتۡ عَلَیۡہِمۡ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِہٖ وَعَزَّرُوۡہُ وَنَصَرُوۡہُ وَاتَّبَعُوا النُّوۡرَ الَّذِیۡۤ اُنۡزِلَ مَعَہٗۤ ۙ اُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۵۸﴾٪

১৫৮
‘যারা এ রসূল- উম্মী নবীর১০৫৮ অনুসরণ করে, যার উল্লেখ তারা তাদের কাছে বিদ্যমান তওরাত ও ইনজীলে লিপিবদ্ধ দেখতে পায়।১০৫৯ কদেখুন: ২:২৮৫; ৫:৪১সে তাদের সৎকাজের আদেশ দেয় এবং মন্দ কাজ করতে তাদের বারণ করে, আর তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তুকে হালাল আখ্যায়িত করে ও সকল অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম আখ্যা দেয় আর তাদের ওপর চেপে থাকা বোঝা এবং তাদের গলার বেড়ি অপসারণ করে। অতএব যারা তার প্রতি ঈমান আনে এবং তাকে সম্মান দেয় ও তাকে সাহায্য করে আর যে নূর তার সাথে অবতীর্ণ করা হয়েছে এর অনুসরণ করে, তারাই সফল হবে।’গদেখুন: ৩:১০৫
সূরা আল-আরাফ - রুকু ১৯
১০৫৮। ‘উম্মী’ অর্থ মাতার অংশস্বরূপ বা অঙ্গীভূত হওয়া বা অধিকারভুক্ত হওয়া অর্থাৎ মায়ের বুকের শিশু যেমন নির্দোষ, নিষ্পাপ। এমন ব্যক্তি যে ঐশী গ্রন্থপ্রাপ্ত জাতির সদস্য নয়, বিশেষভাবে একজন আরববাসী। এমন ব্যক্তি যে লিখতে বা পড়তে জানে না, যারা উম্মুল কুরা অর্থাৎ জনপদ-জননী মক্কার অধিবাসী হিসাবে পরিচিত। ‘উম্মী’ শব্দ যদি নিরক্ষর (অর্থাৎ যে লেখাপড়া জানে না) অর্থে গ্রহণ করা হয় তাহলে এ আয়াতের মর্মার্থ দাঁড়ায়, যদিও মহানবী (সা.) কোনোপ্রকারের লেখাপড়াই করেন নি এবং নিরক্ষর ছিলেন, তথাপি আল্লাহ তা’লা তাঁকে অনুগ্রহপূবর্ক এমন জ্ঞান প্রদান করেছিলেন যা দিয়ে মহানবী (সা.) অত্যন্ত উন্নত জ্ঞানী, সভ্য ও শিক্ষিত লোকদেরকেও পথনির্দেশ ও আলোর সন্ধান দিতে পারতেন। কিছু কিছু খ্রিষ্টান লেখক নবী করীম (সা.)-এর নিরক্ষর হবার বাস্তব ঘটনাকে সন্দেহ করার ভান করেছেন। রেভারেন্ড হোয়েরী তার কুরআন মজীদ-এর তফসীরে মন্তব্য করেছেন: “এটি কি সম্ভব ছিল যে, আলীর সাথে অভিন্ন পরিবারে লালিতপালিত হয়ে আলী পড়তে ও লিখতে জানতেন কিন্তু তিনি অনুরূপ শিক্ষা গ্রহণ করেন নি? বছরের পর বছর ধরে একটি গুরুত্বপূর্ণ সওদাগরি ব্যাবসা দক্ষতার সাথে তিনি কি অক্ষরজ্ঞান ছাড়াই পরিচালনা করেছিলেন? তিনি যে লিখতে ও পড়তে জানতেন সেটি তাঁর শেষ বছরগুলিতে প্রমাণিত। হাদীসের গ্রন্থে বর্ণিত হয়েছে যে, তিনি তাঁর সাহাবীদের এবং অন্যতম সচিব মুয়াবিয়াকে বলেছিলেন: ‘বা’-কে সরলভাবে টানো এবং ‘সীন’-কে স্পষ্টরূপে বিভক্ত করো ইত্যাদি এবং তাঁর বিদায়মুহূর্তে তিনি লেখার সরঞ্জামাদি চেয়েছিলেন। কাতেব বা শ্রুতিলেখকদেরকে ব্যবহার তাঁর লিখতে জানার বিরুদ্ধে কোনো শক্তিশালী যুক্তি নয়, কারণ অনুরূপভাবে কাতেবের ব্যবহার সে যুগে সাধারণ ছিল, এমনকি জ্ঞানী পণ্ডিতদের মধ্যেও প্রচলিত ছিল।” আসলে এটা একটা দুর্বল যুক্তির অবতারণা যে, নবী করীম (সা.) যেহেতু আলী (রা.)-এর সাথে একই পরিবারে লালিতপালিত হয়েছিলেন সেহেতু তিনি পড়তে ও লিখতে জানতেন বা সে কারণে তাঁরও লেখাপড়া জানা সম্ভব ছিল। এটি কেবল রেভারেন্ড হোয়েরীর পক্ষে মহানবী (সা.)-এর জীবনের প্রাথমিক ঘটনা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। হযরত আলী (রা.) এবং নবী করীম (সা.) তাঁদের বয়সের অনেক বছর ব্যবধান হবার কারণে একত্রে লালিতপালিত হতে পারেন না। আলী (রা.)-এর চেয়ে মহানবী (সা.) উনত্রিশ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন। হযরত নবী করীম (সা.) এবং হযরত আলী (রা.)-এর একসঙ্গে শিক্ষাপ্রাপ্ত হবার যুক্তিতে হস্তক্ষেপ না করলে তাঁদের দুইজনের বয়সের বিরাট পার্থক্য দ্বারা স্পষ্ট ও নিশ্চিতরূপে নাকচ হয়ে যায়, হযরত আলী-ই বরং হযরত নবী আকরাম (সা.)-এর গৃহে এবং তাঁরই নিজের লালনে ও তত্ত্বাবধানে প্রতিপালিত ও শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন (হিশাম)। মহানবী (সা.) তাঁর চাচা আবু তালেবের গৃহে এমন সময়ে প্রতিপালিত হয়েছিলেন যখন তিনি অত্যন্ত স্বল্প আয়ের লোক ছিলেন। আবু তালেব শিক্ষাদীক্ষার মূল্য উপলব্ধি করতেন না এবং তাঁর সময়ে তাঁদের অধিকারভুক্ত সম্পত্তি খুব একটা সোপার্জিত সম্পদরূপে বিবেচিত হতো না। অতএব মহানবী (সা.) আবু তালেবের গৃহে নিরক্ষরই রয়ে গেলেন, কিন্তু হযরত মুহাম্মদ (সা.)-এর গৃহে হযরত আলী প্রতিপালিত হয়েছিলেন। খ্যাতনামা ধনী মহিলা খাদিজা (রা.)-এর সাথে তাঁর (সা.) বিয়ে হবার কারণে প্রচুর সম্পদ তাঁর হস্তে ন্যস্ত হয়েছিল। তিনিও বুঝেছিলেন সুশিক্ষা কত অমূল্য বস্তু! সুতরাং তাঁর প্রযত্নে ও মহান প্রভাবাধীনে আলী সে যুগের বিবেচনা মতে স্বাভাবিকরূপে সুশিক্ষিত যুবকে পরিণত হলেন। রেভারেন্ড হোয়েরী সাহেবের দ্বিতীয় আপত্তি, ‘হযরত মুহাম্মদ (সা.) যদি নিরক্ষর হতেন অর্থাৎ লিখতে এবং পড়তে না জানতেন তাহলে তিনি প্রকৃতপক্ষে এরূপ খ্যাতিসম্পন্ন ও সফল ব্যবসায়ী হতে পারতেন না’। তার এ ধারণার জন্ম হয়েছে নবী করীম (সা.)-এর যুগের উন্নত কৃতকার্য ব্যবসায়ী সম্পর্কে ভ্রান্ত ধারণার কারণে। হোয়েরী সাহেব এরূপ আপত্তি উত্থাপন করতেন না যদি তিনি জানতেন যে, এ বিংশ শতাব্দীতেও এশিয়ায় এমন অনেক উচ্চস্তরের অত্যন্ত সফল ব্যবসায়ী রয়েছেন যারা প্রাথমিক শিক্ষাও পান নি। মহানবী (সা.)-এর সময়ে মক্কাতে বিদ্যাশিক্ষা খুব একটা সুনজরে দেখা হতো না। অল্পসংখ্যক লোকই লিখতে ও পড়তে জানত, কিন্তু অনেক লোকই জাঁকালো ও সমৃদ্ধ ব্যাবসা সফল ও সার্থকভাবে পরিচালনা করত। আরবে সে যুগে ভালো ব্যবসায়ী হবার জন্য বিদ্যাশিক্ষা অপরিহার্য শর্ত বা যোগ্যতারূপে বিবেচিত হতো না। এছাড়া হযরত খাদিজা (রা.) নবী করীম (সা.)-কে ‘মাইসারাহ’ নামের এক ক্রীতদাস দিয়েছিলেন, যে প্রতিটি সওদাগরি সফরে তাঁর সঙ্গে থাকত আর সে পড়ালেখাও জানত। এ বাস্তব ঘটনা হোয়েরী সাহেবের মন্তব্যের ভিত্তিকে ধূলিসাৎ করে দেয়। নবী করীম (সা.) মুয়াবিয়াকে ‘বা’ এবং ‘সীন’ সঠিকভাবে লিখতে আদেশ দিয়েছিলেন বলে বর্ণিত হাদীসটি খুব একটা নির্ভরযোগ্য নয়। আব্বাসীয়দের শাসন আমলে উমাইয়াদেরকে হেয় ও খাটো করার জন্য অনেক বর্ণনা ১০৫৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য এ নবী (সা.) নিরক্ষর ছিলেন, অন্তত আল্লাহ তা’লার প্রেরিত নবীরূপে দাবি অবধি (২৯:৪৯)। যাহোক, জীবনের শেষ দিকে তিনি কয়েকটি শব্দের পাঠোদ্ধার করতে শিখেছিলেন মাত্র।
১০৫৯। নবী করীম (সা.)-এর সম্পর্কে বাইবেলের কতিপয় ভবিষ্যদ্বাণী দেখুন- মথি ২৩:৩৯; যোহন ১৪:১৬, ২৬, ১৬:৭-১৪; দ্বিতীয় বিবরণ ১৮:১৮, ৩৩:২; যিশাইয় ২১:১৩-১৭, ৬২:২; সলোমন-এর পরমগীত ১:৫-৬; হাবাকুক-৩:৭।

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ اِنِّیۡ رَسُوۡلُ اللّٰہِ اِلَیۡکُمۡ جَمِیۡعَا ۣالَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ یُحۡیٖ وَیُمِیۡتُ ۪ فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہِ النَّبِیِّ الۡاُمِّیِّ الَّذِیۡ یُؤۡمِنُ بِاللّٰہِ وَکَلِمٰتِہٖ وَاتَّبِعُوۡہُ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
তুমি বলো, কদেখুন: ২১:১০৮; ২৫:২; ৩৪:২৯‘হে মানবমণ্ডলী! নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রসূল;১০৬০ যাঁর নিয়ন্ত্রণে আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, খদেখুন: ২:২৫৯; ২৩:৮১; ৪৪:৯; ৫৭:৩তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। অতএব তোমরা ঈমান আনো আল্লাহ এবং তাঁর রসূল- উম্মী নবীর প্রতি, যে আল্লাহ ও তাঁর বাণীসমূহে ঈমান রাখে। আর তোমরা তাকে অনুসরণ করো, যেন হিদায়াত লাভ করো।’
১০৬০। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্বে আবির্ভূত আল্লাহ তা’লার সকল নবী জাতীয় নবী ছিলেন। তাঁদের শিক্ষা যে জাতির নিকট তাঁরা প্রেরিত হয়েছিলেন সে জাতির উদ্দেশ্যে ছিল এবং সেই বিশেষ কালের জন্য যে সময়ে তাঁদের আবির্ভাব হয়েছিল। পক্ষান্তরে পবিত্র মহানবী (সা.) প্রেরিত হয়েছিলেন সমগ্র মানবজাতির জন্য, সর্বকালের জন্য। মানবেতিহাসে তাঁর আবির্ভাব এক অনুপম ঘটনা। এর উদ্দেশ্য সকল পৃথক পৃথক জাতি ও বিভিন্ন মানবগোষ্ঠীকে একই ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করা, যেখানে জাতি, ধর্ম ও বর্ণজনিত সকল ভেদাভেদ বিলীন হয়ে যাবে।

وَمِنۡ قَوۡمِ مُوۡسٰۤی اُمَّۃٌ یَّہۡدُوۡنَ بِالۡحَقِّ وَبِہٖ یَعۡدِلُوۡنَ ﴿۱۶۰﴾

১৬০
গদেখুন: ৭:১৮২আর মূসার জাতিতে (এমন) কিছু লোক ছিল যারা সত্যের ভিত্তিতে পথ দেখাতো এবং এর মাধ্যমে ন্যায়বিচার করত।১০৬১ঘদেখুন: ৫:১৩; ২:৬১চদেখুন: ২:৫৮; ২০:৮১
১০৬১। হযরত মূসা (আ.)-এর উম্মতের মাঝে সবাই অসাধু ছিল না। তাদের এক দল শুধু নিজেরাই ভালো ছিল না, অধিকন্তু অন্যদেরকেও সত্যের পথে পরিচালিত করত এবং ন্যায় কাজ করত। পবিত্র গ্রন্থ কুরআন কখনো কোনো জাতিকে নির্বিচারে ঢালাওভাবে নিন্দা করে না।