৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

فَطَوَّعَتۡ لَہٗ نَفۡسُہٗ قَتۡلَ اَخِیۡہِ فَقَتَلَہٗ فَاَصۡبَحَ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۳۱﴾

৩১
অতএব তার কুপ্রবৃত্তি তাকে তার ভাইয়ের হত্যায় প্ররোচিত করল। অতঃপর সে তাকে হত্যা করল; পরিণামে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

فَبَعَثَ اللّٰہُ غُرَابًا یَّبۡحَثُ فِی الۡاَرۡضِ لِیُرِیَہٗ کَیۡفَ یُوَارِیۡ سَوۡءَۃَ اَخِیۡہِ ؕ قَالَ یٰوَیۡلَتٰۤی اَعَجَزۡتُ اَنۡ اَکُوۡنَ مِثۡلَ ہٰذَا الۡغُرَابِ فَاُوَارِیَ سَوۡءَۃَ اَخِیۡ ۚ فَاَصۡبَحَ مِنَ النّٰدِمِیۡنَ ﴿ۚۛۙ۳۲﴾

৩২
তখন আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়তে লাগল,৭৩৯ যেন তিনি (অর্থাৎ আল্লাহ) তাকে দেখাতে পারেন, কীভাবে সে তার ভাইয়ের লাশ ঢাকবে। সে বলল, ‘হায়, আমি কি এ কাকের মতোও হতে পারলাম না যে, আমার ভাইয়ের লাশ ঢেকে দেবো!’ অতএব সে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হলো।
৭৩৯। দাঁড়কাকের ঘটনা সত্যি ঘটেছিল কি-না অথবা এটি একটি উপদেশপূর্ণ গল্প কি-না এ নিয়ে তফসীরকারদের মাঝে মতভেদ আছে। এটা একেবারে অসম্ভবও নয় যে, এরূপ বাস্তবিকই ঘটেছিল। পাখিদের আচরণ ও অভ্যাস পর্যবেক্ষণের দরুন এ ধরনের বহু তথ্য আবিষ্কৃতও হয়েছে (আদিপুস্তক ৪:১-১৫ এবং ‘দি জেরুযালেম তারগুম’ দেখুন)।

مِنۡ اَجۡلِ ذٰلِکَ ۚۛؔ کَتَبۡنَا عَلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اَنَّہٗ مَنۡ قَتَلَ نَفۡسًۢا بِغَیۡرِ نَفۡسٍ اَوۡ فَسَادٍ فِی الۡاَرۡضِ فَکَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیۡعًا ؕ وَمَنۡ اَحۡیَاہَا فَکَاَنَّمَاۤ اَحۡیَا النَّاسَ جَمِیۡعًا ؕ وَلَقَدۡ جَآءَتۡہُمۡ رُسُلُنَا بِالۡبَیِّنٰتِ ۫ ثُمَّ اِنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ بَعۡدَ ذٰلِکَ فِی الۡاَرۡضِ لَمُسۡرِفُوۡنَ ﴿۳۳﴾

৩৩
এ কারণে আমরা বনী ইসরাঈলের জন্য বিধিবদ্ধ করেছিলাম, নরহত্যা অথবা দেশে নৈরাজ্য সৃষ্টির কারণ ছাড়া কোনো ব্যক্তিকে যে হত্যা করে সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করে; পক্ষান্তরে যে তার জীবন রক্ষা কারণ নবুওয়ত তাদের বংশ থেকে সরে গিয়ে ইসমাঈলের বংশে হযরত নবী করীম (সা.)-এর ব্যক্তিসত্তায় স্থান লাভ করেছে। করল সে যেন গোটা মানবজাতিকেই জীবন দান করল।৭৪০ আর আমাদের রসূলরা অবশ্যই তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলিসহ এসেছিল; এরপরও নিশ্চয় তাদের অনেকেই দেশে বাড়াবাড়ি করে চলেছে।
৭৪০। এ আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে, আদম (আ.)-এর দুপুত্রের ঘটনার মতো একটি ঘটনা ভবিষ্যতেও ঘটার উপক্রম হবে। তবে পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার চেয়ে বহুগুণ তাৎপর্যপূর্ণ হবে। ইসরাঈলীদের ভ্রাতৃবংশে একজন নবী আসার কথা তাদের ধর্মগ্রন্থে আছে। এ সত্যটি ইসরাঈলীদের সহ্য হবার কথা নয়। তারা ঈর্ষাবশত তাঁর রক্ত ঝরাবে, যেমন- কাবীল তার ভ্রাতা হাবীলের রক্ত ঝরিয়েছিল, কিন্তু নবী তো সাধারণ মানুষ নন। বিশ্বসংস্কারের জন্য তাঁর আগমন নির্ধারিত ছিল যার মাধ্যমে ভবিষ্যতের বিশ্বমানবের জন্য চিরস্থায়ী বিধিবিধান আসা অবধারিত ছিল এবং যার ওপর মানবের ভবিষ্যৎ ভাগ্য জড়িত থাকার কথাও লিপিবদ্ধ ছিল। কাজেই তাঁকে হত্যা করার অর্থ দাঁড়াতো বিশ্বের সকল মানুষকে হত্যা করা এবং তাঁকে হেফাজত করার অর্থ দাঁড়াতো বিশ্বের সমগ্র মানবজাতিকে হেফাজত করা।

اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیۡنَ یُحَارِبُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَیَسۡعَوۡنَ فِی الۡاَرۡضِ فَسَادًا اَنۡ یُّقَتَّلُوۡۤا اَوۡ یُصَلَّبُوۡۤا اَوۡ تُقَطَّعَ اَیۡدِیۡہِمۡ وَاَرۡجُلُہُمۡ مِّنۡ خِلَافٍ اَوۡ یُنۡفَوۡا مِنَ الۡاَرۡضِ ؕ ذٰلِکَ لَہُمۡ خِزۡیٌ فِی الدُّنۡیَا وَلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ۙ۳۴﴾

৩৪
কদেখুন: ৭:১০২; ৯:৭০; ১৪:১০; ৪০:২৩স্যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালায়, নিশ্চয় তাদের সমুচিত শাস্তি হলো, নৃশংসভাবে তাদেরকে হত্যা করা বা ক্রুশে দিয়ে মারা অথবা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলা কিংবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা।৭৪১ এ হলো ইহকালে তাদের জন্য লাঞ্ছনা আর পরকালে তো রয়েছে তাদের জন্য এক মহাশাস্তি।
৭৪১। রাষ্ট্রের বা সমাজের সামগ্রিক স্বার্থের প্রয়োজনে বিপজ্জনক সর্বনাশা দুষ্কৃতকারীকে কঠোরতম শাস্তি প্রদানে ইসলাম ইতস্তত করে না। স্বপ্নবিলাসীদের ভ্রান্ত আবেগ-উচ্ছ্বাস ইত্যাদির তোয়াক্কা না করে যুক্তি ও বিচারের মাপকাঠি অনুসরণ করে ইসলাম রাষ্ট্রের বা জনগণের বিরুদ্ধে অপরাধকারীর শাস্তি নির্ধারণ করে। এখানে চার প্রকার শাস্তির উল্লেখ হয়েছে। কোন স্থলে কোন শাস্তি প্রযোজ্য হবে, তা অবস্থা বিচারবিশ্লেষণে স্থির হবে। শাস্তির ঘোষণা ও বাস্তবায়ন সরকারের দায়িত্ব, কোনো ব্যক্তিবিশেষের দায়িত্ব নয়। ইমাম আবু হানীফা (রহ.)-এর মতে, ‘নির্বাসিত করা’-এর তাৎপর্য হলো কারাদণ্ড। ৭৪২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡ قَبۡلِ اَنۡ تَقۡدِرُوۡا عَلَیۡہِمۡ ۚ فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿٪۳۵﴾

৩৫
কেবল তারা ব্যতীত খদেখুন: ৯:১০৭যারা তাদের ওপর তোমাদের আধিপত্য লাভ করার পূর্বেই তওবা করে। অতএব জেনে রাখো! নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।৭৪২গদেখুন: ৪:১৮
সূরা আল-মায়েদা - রুকু ৫
৭৪২। এ আয়াত ও পূর্ববর্তী আয়াতে সাধারণ চোর-ডাকাতের কথা বলা হয় নি, বরং সশস্ত্র রাষ্ট্রদ্রোহী, যুদ্ধবিগ্রহ ও সন্ত্রাস সৃষ্টিকারী যারা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা চালায় তাদের উল্লেখ রয়েছে। ‘যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে’ (৫:৩৪) বাক্যাংশটি উপরোক্ত অর্থ সমর্থন করে। এ অর্থই যে ঠিক তা একথা থেকেও প্রতিভাত- অপরাধীরা অনুশোচনা করলে তাদেরকে ক্ষমাও করা যেতে পারে। যারা ব্যক্তির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে জঘন্য ও হিংসাত্মক অপরাধ করে, স্বাভাবিকভাবেই রাষ্ট্র তাদেরকে ক্ষমা করতে পারে না, তারা অনুশোচনা করলেও না। আইনসম্মত শাস্তি তাকে পেতেই হবে। অনুশোচনা আল্লাহর ক্ষমা আকর্ষণ করলেও রাষ্ট্রের ক্ষমতা বিধিবদ্ধ ও সীমাবদ্ধ। অবশ্য রাজনৈতিক অপরাধীদেরকে অনুশোচনা ও ভবিষ্যতে কোনো ধরনের রাষ্ট্রবিরোধী অপরাধ না করার অঙ্গীকার সাপেক্ষে ক্ষমা করা যেতে পারে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَابۡتَغُوۡۤا اِلَیۡہِ الۡوَسِیۡلَۃَ وَجَاہِدُوۡا فِیۡ سَبِیۡلِہٖ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۳۶﴾

৩৬
হে যারা ঈমান এনেছ! আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তাঁর নৈকট্য লাভের উপায়৭৪৩ অন্বেষণ করো আর তাঁর পথে সংগ্রাম করো, যেন তোমরা সফল হতে পারো।
৭৪৩। ‘ওয়াসীলা’-এর অর্থ কোনোকিছুতে পৌঁছানোর উপায়, বাদশার কাছে মর্যাদাসম্পন্ন পদ, উপাধি, একাত্মতা, নৈকট্য, সংযোগ বা বন্ধন (লেইন)। শব্দটির অর্থ ‘আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী’ নয়। কারণ আরবী ভাষা ব্যবহারিক দিক থেকে এ অর্থ মোটেই সমর্থন করে না। তাছাড়া ‘মধ্যস্থতাকারী আল্লাহ ও মানুষের মধ্যে’ এ ধারণাটাই কুরআনের শিক্ষার বিপরীতে এবং রসূলুল্লাহ (সা.)-এর হাদীসেরও পরিপন্থি। আযান দেবার পর সাধারণত যে দোয়া পাঠ করা হয় এতে আছে ‘হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-কে ওয়াসীলা দান করো’। এর অর্থ আল্লাহ তা’লা যেন নবী করীম (সা.)-কে ক্রমাগতভাবে বেশি বেশি নৈকট্য দান করতে থাকেন। এর অর্থ কখনো এরূপ হতে পারে না যে, আল্লাহ যেন তাঁর ও মুহাম্মদ (সা.)-এর মধ্যে একজন মধ্যস্থতাকারী দান করেন। ৭৪৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ اَنَّ لَہُمۡ مَّا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا وَّمِثۡلَہٗ مَعَہٗ لِیَفۡتَدُوۡا بِہٖ مِنۡ عَذَابِ یَوۡمِ الۡقِیٰمَۃِ مَا تُقُبِّلَ مِنۡہُمۡ ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۳۷﴾

৩৭
কদেখুন: ১৭:৫৮নিশ্চয় যারা কুফরী করেছে, পৃথিবীতে যা-ই আছে এর সবটাই যদি তাদের হতো এবং এতৎসঙ্গে এর সমপরিমাণ আরো (ধনসম্পদ) থাকত আর তারা যদি তা কিয়ামত দিবসের শাস্তি থেকে পরিত্রাণের জন্য বিনিময় হিসাবে দিতেও চাইত, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হতো না। বস্তুত তাদের জন্য এক যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত।খদেখুন: ৯:৪১; ২২:৭৯গদেখুন: ১৩:১৯; ৩৯:৪৮

یُرِیۡدُوۡنَ اَنۡ یَّخۡرُجُوۡا مِنَ النَّارِ وَمَا ہُمۡ بِخٰرِجِیۡنَ مِنۡہَا ۫ وَلَہُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ ﴿۳۸﴾

৩৮
তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তা থেকে কখনো বের হতে পারবে না। আর তাদের জন্য রয়েছে এক দীর্ঘস্থায়ী শাস্তি।

وَالسَّارِقُ وَالسَّارِقَۃُ فَاقۡطَعُوۡۤا اَیۡدِیَہُمَا جَزَآءًۢ بِمَا کَسَبَا نَکَالًا مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۳۹﴾

৩৯
আর পুরুষ চোর ও নারী চোর, উভয়ের ক্ষেত্রে তোমরা তাদের কৃতকর্মের শাস্তিরূপে তাদের হাত কেটে দাও। (এটি) আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি।৭৪৪ আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৭৪৪। এ আয়াতে ‘পুরুষ চোর’ একথাটি ‘নারী চোর’ কথাটির পূর্বে বলা হয়েছে। কারণ পুরুষরাই সাধারণত চুরি করে বেশি। নারী চোর সংখ্যায় কম। আবার ২৪:৩ আয়াতে ব্যভিচারিণীর উল্লেখ হয়েছে ‘ব্যভিচারী’ শব্দের পূর্বে। কারণ স্ত্রীলোকের ক্ষেত্রে অবৈধ সংগমের প্রমাণ মেলে সহজে, কিন্তু পুরুষের ক্ষেত্রে প্রমাণ তত সহজে মেলে না। তাছাড়া অধিক পর্দা করার আদেশ দেওয়া হয়েছে স্ত্রীলোককে। স্ত্রীলোক যথাযথ পর্দা না করার কারণেও অনেক সময় এ জঘন্য অপরাধ সংঘটিত হয়। এজন্যও সম্ভবত ব্যভিচারিণীর উল্লেখ ব্যভিচারীর আগে করা হয়েছে। এতে প্রমাণিত হয়, কুরআনের কথা অতিশয় প্রজ্ঞার সাথে সুশৃঙ্খলভাবে সাজানো। এমনকি শব্দচয়নে বুদ্ধিমত্তা, শৃঙ্খলা এবং বিন্যাস রয়েছে। চুরি করার যে শাস্তি নির্ধারণ করা হয়েছে তা খুবই কঠোর বলে মনে হয়। তবে মানুষের অভিজ্ঞতা প্রমাণ করে, অপরাধ দমন করতে হলে শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া প্রয়োজন। সহস্র ব্যক্তিকে কুপথ থেকে বাঁচানোর জন্য একজনের প্রতি কঠোর হওয়া ভালো, কিন্তু একজনকে প্রশ্রয় দিয়ে হাজার জনকে নষ্ট করা কোনোমতেই ঠিক নয়। যে ডাক্তার পচনশীল অঙ্গকে কেটে ফেলে দেন তিনিই ভালো ডাক্তার, কেননা তিনি বাকি শরীরটাকে বাঁচালেন। ইসলামের গৌরবোজ্জ্বল দিনে চোরের হাত কাটার ঘটনা খুব একটা ঘটে নি বললেই চলে। কারণ এ দৃষ্টান্তমূলক শাস্তি ছিল কার্যকর প্রতিরোধক। আরব দেশে, যেখানে এ শাস্তিদান এখনো বলবৎ আছে সেখানে চুরির ঘটনা কদাচিৎ ঘটে থাকে। এ শাস্তির প্রকৃতরূপ বুঝার জন্য ‘কাতউ’ ও ‘ইয়াদ’ (কর্তন ও হাত) শব্দ দুটির আক্ষরিক ও রূপক অর্থ জানা দরকার। আরবীতে ‘কাতাআহু বিল হুজ্জাতি’ অর্থ ‘সে যুক্তি দ্বারা তাকে নীরব করে দিল’ (লেইন)। ‘ইয়াদ’-এর অন্যান্য অর্থ ছাড়াও একটি অর্থে কর্মক্ষমতা বুঝায়। যেমন- ‘কাতআ ইয়াদাহু’ রূপক অর্থে বুঝায়, তার কাজ করার ক্ষমতা রহিত করা হলো বা তাকে কাজ করা থেকে বিরত বা সংযত করা হলো (১২:৩২ দেখুন)। শব্দ দুটির এ তাৎপর্য অনুযায়ী এ আয়াতে ‘ফাকতাউ আইদিয়াহুমা’- অর্থ এরূপ হতে পারে, তাদের চুরি করার ক্ষমতা হরণ করো অর্থাৎ এমন ব্যবস্থা গ্রহণ করো যেন তারা চুরি করতে না পারে। আক্ষরিক অর্থ নিলে এ আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে তা সর্বোচ্চ শাস্তি। আর এ শাস্তি সেই পাকা চোরের ক্ষেত্রেই প্রযোজ্য, চুরি করা যার স্বভাবে পরিণত হয়েছে। আর নিম্নতর শাস্তি হলো, এমনসব উপায় অবলম্বন করা যেন অপরাধী ব্যক্তি চুরি করা থেকে বিরত ও নিবৃত্ত থাকে। শাস্তিদানের সময় কার্যকারণ ও অবস্থা-ব্যবস্থা ইত্যাদি বিষয়াদিও বিবেচনা করতে হবে। ‘আস-সারিক’ শব্দের মাঝে ‘আতিশয্যের ভাব’ বিদ্যমান থাকায় সাধারণ চোর নয় বরং ‘স্বভাব-চোর’ বা ‘পাকা চোর’-কেই বুঝাচ্ছে। কী পরিমাণ অর্থ বা সম্পত্তি চুরি করলে এ শাস্তি প্রযোজ্য হবে এ নিয়েও জ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন, তিন দিরহাম বা সিকি দীনার চুরি করলে এ শাস্তি দেওয়া যেতে পারে। কেউ কেউ বলেন, গাছ থেকে ফল পাড়লে, কিন্তু ভ্রমণরত অবস্থায় চুরি করলে এ শাস্তি দেওয়া যাবে না (আবু দাউদ)। ইমাম আবু হানীফা ১০ দিরহাম, ইমাম মালিক ও ইমাম শাফী ৩ দিরহাম চুরি করা এ শাস্তির জন্য ন্যূনতম সম্পদের পরিমাণ নির্ধারণ করেছেন। ধর্ম বিশারদদের মতানৈক্য এটাই প্রমাণ করে যে, শাস্তিদানের ব্যাপারে এর প্রকৃতি, ধরন ও পরিমাণাদি নির্ণয়ে বিচারক বহুলাংশে স্বীয় বুদ্ধিবিবেচনা খাটাতে পারেন। ৭৪৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَمَنۡ تَابَ مِنۡۢ بَعۡدِ ظُلۡمِہٖ وَاَصۡلَحَ فَاِنَّ اللّٰہَ یَتُوۡبُ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴۰﴾

৪০
কিন্তু যে তার অন্যায়ের পর তওবা করে এবং সংশোধন করে নেয়, সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই কৃপাভরে তার তওবা গ্রহণ করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বার বার কৃপাকারী।