২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

فَاِذَا قَضَیۡتُمۡ مَّنَاسِکَکُمۡ فَاذۡکُرُوا اللّٰہَ کَذِکۡرِکُمۡ اٰبَآءَکُمۡ اَوۡ اَشَدَّ ذِکۡرًا ؕ فَمِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا وَمَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ ﴿۲۰۱﴾

২০১
এরপর তোমরা যখন তোমাদের (হজ্জের) কদেখুন: ২:১২৯আচার-অনুষ্ঠান সুসম্পন্ন করে নাও তখন তোমরা তোমাদের পিতা-পিতামহকে স্মরণ করার ন্যায় আল্লাহকে স্মরণ করো বরং এর চেয়েও অধিক স্মরণ করো। তবে খদেখুন: ২:১৫৩মানুষের মাঝে এমনও আছে যে বলে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদেরকে (যা দেবার তা) পৃথিবীতেই দিয়ে দাও;’ সেক্ষেত্রে তার জন্য পরকালে কোনো অংশ থাকবে না।গদেখুন: ৪:১৩৫; ৪২:২১ঘদেখুন: ৪২:২১; ২:১৫৩

وَمِنۡہُمۡ مَّنۡ یَّقُوۡلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ ﴿۲۰۲﴾

২০২
পক্ষান্তরে তাদের মাঝে এমনও আছে যে বলে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদেরকে ইহকালেও কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ (দান করো);২৩৯ আর আগুনের আযাব থেকে আমাদের রক্ষা করো।’
২৩৯। এ আয়াতে এমন লোকদের কথা বলা হয়েছে, যারা কেবল ইহলৌকিক কল্যাণ, সুখস্বাচ্ছন্দ্য ও ধনদৌলতে নিজেদের ধ্যানধারণা ও সাধনা-প্রার্থনাকে নিয়োজিত রাখে না, বরং ইহলৌকিক কল্যাণের সাথে সাথে পারলৌকিক মঙ্গলকে পাবার জন্য আল্লাহর কাছে প্রাণপণে নিবেদন করতে থাকে। ‘হাসানা’-এর অর্থ কৃতকার্যতা (তাজ)। এ দোয়াটি অতি ব্যাপক। সকল মঙ্গলই এ দোয়ার আওতায় এসে যায়। রসূল করীম (সা.) এ দোয়াটি প্রায়ই পড়তেন (মুসলিম)।

اُولٰٓئِکَ لَہُمۡ نَصِیۡبٌ مِّمَّا کَسَبُوۡا ؕ وَاللّٰہُ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۲۰۳﴾

২০৩
এরাই তারা- যাদের জন্য তাদের কৃতকর্মের কারণে এক বড়ো প্রতিদান রয়েছে, আর আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।

وَاذۡکُرُوا اللّٰہَ فِیۡۤ اَیَّامٍ مَّعۡدُوۡدٰتٍ ؕ فَمَنۡ تَعَجَّلَ فِیۡ یَوۡمَیۡنِ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ۚ وَمَنۡ تَاَخَّرَ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ۙ لِمَنِ اتَّقٰی ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّکُمۡ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۲۰۴﴾

২০৪
আর তোমরা এ হাতেগোনা কয়েকটি দিনে২৪০ আল্লাহকে (অনেক বেশি) স্মরণ করো, কিন্তু যে দুদিনে দ্রুত কাজ সেরে ফেলে সেক্ষেত্রে তার কোনো পাপ হবে না। আর যে (পেছনে) রয়ে যায়, তারও কোনো পাপ হবে না। (এ প্রতিশ্রুতি) সে ব্যক্তির জন্য, যে তাকওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া২৪১ অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় তাঁরই সমীপে তোমাদের সমবেত করা হবে।২৪২
২৪০। এ দিনগুলো হচ্ছে যিলহাজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ। এ তিন দিন হাজীদেরকে মীনায় থেকে সাধ্যমতো আল্লাহ তা’লার তসবীহ বা গুণকীর্তন ও ইবাদতে রত থাকতে হয়। এ দিনগুলোকে ‘আইয়্যামুত তাশরীক’ বলা হয় অর্থাৎ এমনসব দিন যেগুলোর রাতে চাঁদ উজ্জ্বল ও সুন্দরভাবে আলো ছড়ায়।
২৪১। হজ্জের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো ‘তাকওয়া’ (খোদাভীরুতা ও ধর্মপরায়ণতা) অর্জন করা। হজ্জের নির্দেশ জারি করতে গিয়ে কুরআন প্রথমেই এই ‘তাকওয়া’ অর্জনের কথা বলে হজ্জের বিষয়টি শুরু করেছে (২:১৯৮)। অতএব বাহ্যিকভাবে কতগুলো কাজকর্ম ও ব্রত পালন অর্থহীন হয়ে যাবে, যদি এতে ধর্মপরায়ণতা, আত্মবিলীনতা ও আবেগাপ্লুত ভাব না থাকে। আসলে মানুষের সব কাজকর্মেই পুণ্য ও ধর্মভাব জাগরূক থাকা চাই।
২৪২। হজ্জব্রত পালনের দিনগুলোতে যে-সব বস্তু ও যে-সব স্থান আবশ্যকীয় ভূমিকা পালন করে কুরআনে সেগুলোকে ‘শাআয়িরুল্লাহ’ (আল্লাহ-নির্দেশক চিহ্নাবলি) নামে অভিহিত করা হয়েছে (২:১৫৯; ৫:৩; ২২:৩৩)। এর তাৎপর্য হলো, এসব এমন প্রতীকবিশেষ যা হজ্জযাত্রীদের মনের গভীরে স্থায়ী রেখাপাত করে। লক্ষ লক্ষ লোক যখন কাবাগৃহ প্রদক্ষিণ করে এবং সকল মুসলমান যেখানেই থাকুক না কেন, যখন এ একই কাবার দিকে মুখ করে নামায আদায় করে তখন তাদের মনে আল্লাহর একত্ব, মহিমা গভীরভাবে ভাস্বর হয়ে ওঠে। এটা মানবজাতির ঐক্যেরও প্রতীক। ‘সাফা’ ও ‘মারওয়া’ টিলাদ্বয়ের মধ্যে দৌড়ানো অবস্থায় হজ্জযাত্রীকে তরুলতাশূন্য, জনমানবহীন মরুভূমিতে হাজেরা ও ইসমাঈলের চরম নিঃসঙ্গতা ও অসহায়ত্বের সময় তাদের প্রতি আল্লাহ তা’লার কৃপা প্রদর্শনের অনন্য সাধারণ কাহিনিকে স্মরণ করিয়ে দেয়। ‘মীনা’ (উমনিয়‍্যা থেকে উৎপন্ন, যার অর্থ উদ্দেশ্য বা লক্ষ্য) হাজীকে স্মরণ করায় তিনি সেখানে আল্লাহ-মিলনের উদ্দেশ্যে গিয়েছেন। ‘মাশআরুল হারাম’ (সম্মানিত চিহ্ন) ইঙ্গিত দান করে, শুভলগ্ন সন্নিকটে। ‘আরাফাত’ মনে করায়, তিনি সিদ্ধির দুয়ারে সমুপস্থিত। ‘ইহরাম’ কিয়ামত দিবসের কথা মনে করায়। তখন মৃতদেহ আবৃতকারী কাফনের কাপড়ের মতো মাত্র দুই টুকরো সেলাইবিহীন কাপড় (উপরাংশকে ও নিম্নাংশকে) তাকে আবৃত রাখে। তার মস্তক থাকে অনাবৃত। ইহরামের এ অবস্থা তাকে মনে করায় তিনি যেন মরে গিয়ে পুনর্জীবিত হয়েছেন। আরাফাতের ময়দানে লাখো মানুষের সমাগম হাশরের ময়দানের কথা মানসপটে জাগিয়ে তোলে। সকলেরই মনে হয় তারা যেন হঠাৎ মৃত অবস্থা থেকে সাদা বস্ত্রখণ্ডে আবৃত হয়ে প্রভুর সামনে সম্মিলিত হয়েছেন। কুরবানীর পশুগুলো ইবরাহীম (আ.) কর্তৃক পুত্র ইসমাঈলকে জবাই করার সেই ঐতিহাসিক অনন্য ঘটনার কথা হৃদয়ে পুনর্জাগরিত করে, প্রতীকী ভাষায় যার তাৎপর্য হলো মানুষ যেন সর্বদা নিজেকে, নিজের ধনসম্পদকে, এমনকি নিজের সন্তানসন্ততিকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত থাকে।

وَمِنَ النَّاسِ مَنۡ یُّعۡجِبُکَ قَوۡلُہٗ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَیُشۡہِدُ اللّٰہَ عَلٰی مَا فِیۡ قَلۡبِہٖ ۙ وَہُوَ اَلَدُّ الۡخِصَامِ ﴿۲۰۵﴾

২০৫
আর এমনও মানুষ আছে, পার্থিব জীবন সম্বন্ধে যার কথাবার্তা২৪৩ তোমাকে মুগ্ধ করবে এবং তার মনে যা আছে সে ব্যাপারে সে আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে সবচেয়ে বেশি ঝগড়াটে হয়ে থাকে।কদেখুন: ৬৩:৫
২৪৩। অনেক লোক আছে, যারা সুন্দর কথা ও কৃত্রিম ভালোবাসা দ্বারা শ্রোতাদেরকে একেবারে ভুলিয়ে ফেলে। মনে হয় তারা কত মানবদরদি! কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কারো পরোয়া করে না। এমনকি নিজের সামান্য স্বার্থের জন্য, তা ন্যায়ই হোক বা অন্যায়ই হোক, অন্যদের সঙ্গে ঝগড়া বাধায়। যে স্বার্থত্যাগ ছাড়া মানুষ উন্নতির সোপান অতিক্রম করতে পারে না, সেই স্বার্থত্যাগের কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না।

وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الۡاَرۡضِ لِیُفۡسِدَ فِیۡہَا وَیُہۡلِکَ الۡحَرۡثَ وَالنَّسۡلَ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الۡفَسَادَ ﴿۲۰۶﴾

২০৬
আর সে যখন শাসনক্ষমতা লাভ করে তখন নৈরাজ্য সৃষ্টি করা এবং খেতখামার২৪৪ ও মানব প্রজন্মকে ধ্বংস করার উদ্দেশ্যে দেশময় ছুটে বেড়ায়, অথচ আল্লাহ নৈরাজ্য পছন্দ করেন না।
২৪৪। ‘হারস’ অর্থ: (১) শস্য বোনার জন্য কর্ষণযোগ্য ভূমিখণ্ড বা শস্য বোনা হয়েছে এমন জমি, (২) জমির শস্য, মাঠেরই হোক বা বাগানের হোক, (৩) লাভ, অর্জন বা উপার্জন, (৪) পুরস্কার বা প্রতিদান, (৫) জাগতিক মালামাল, (৬) স্ত্রী বা স্ত্রীগণ, স্ত্রীকে শস্যক্ষেত্র এজন্য বলা হয় যে, স্ত্রী থেকে শস্যরূপ সন্তান উৎপাদিত হয় (লেইন)।

وَاِذَا قِیۡلَ لَہُ اتَّقِ اللّٰہَ اَخَذَتۡہُ الۡعِزَّۃُ بِالۡاِثۡمِ فَحَسۡبُہٗ جَہَنَّمُ ؕ وَلَبِئۡسَ الۡمِہَادُ ﴿۲۰۷﴾

২০৭
আর তাকে যখন বলা হয়, ‘আল্লাহর তাকওয়া অবলম্বন করো,’ তখন (মিথ্যা) আত্মসম্মানবোধ তাকে পাপে প্ররোচিত করে।২৪৫ সুতরাং তার জন্য জাহান্নামই২৪৬ যথেষ্ট; আর নিশ্চয় তা অতি মন্দ ঠাঁই।২৪৭
২৪৫। তার সকল প্রচেষ্টা এটাই হয়ে থাকে যে, সে অন্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও নিজের স্বার্থ রক্ষা করবে।
২৪৬। ভাষাবিজ্ঞানীরা সকলেই একমত, ‘জাহান্নাম’ শব্দটির ‘মূল’ আরবী ভাষাতে নাই। তবে শব্দটি ‘জাহুমা’ ধাতু থেকে উৎপন্ন হলেও হতে পারে। ‘জাহুমা’ অর্থ, সে ভীতিপূর্ণভাবে বিরক্ত হলো, সে সংকুচিত হয়ে গেল অথবা বিশ্রী মুখাবয়ব ধারণ করল। যদি তা-ই হয় তাহলে ‘নূন’ অক্ষরটি সংযোজন বিবেচিত হবে (মুহীত)। এ বিশ্লেষণে ‘জাহান্নাম’ একটি শাস্তির স্থানকে বুঝায় যা এত অন্ধকার ও পানিবিহীন যে, এর অধিবাসীদের চেহারা বিকট ও সংকুচিত রূপধারণ করে।
২৪৭। পাপীর মারাত্মক ব্যাধি হলো তার অহংকার ও মিথ্যা সম্মানবোধ। আত্মম্ভরিতাই তাকে পাপকাজে বেশি করে প্ররোচিত করে থাকে। পরিশেষে পাপ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরূপ ব্যক্তি নিজেই নিজের জন্য জাহান্নাম তৈরি করে।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّشۡرِیۡ نَفۡسَہُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ ؕ وَاللّٰہُ رَءُوۡفٌۢ بِالۡعِبَادِ ﴿۲۰۸﴾

২০৮
আর মানুষের মাঝে এমনও আছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ প্রাণ বিকিয়ে দেয়;২৪৮ বস্তুত কদেখুন: ৩:৩১; ৯:১১৭; ৫৭:১০আল্লাহ (এরূপ) বান্দাদের প্রতি পরম মমতাশীল।
২৪৮। পূর্ববর্তী আয়াতগুলোতে বর্ণিত ব্যক্তিদের পাশাপাশি পৃথিবীতে এমন এক শ্রেণির লোকও আছে যারা কেবল আল্লাহ তা’লার সন্তুষ্টি লাভের জন্য তাদের মনপ্রাণ দিয়ে নিজেদের সর্বশক্তি নিয়োগ করেন। ২৪৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً ۪ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۹﴾

২০৯
হে যারা ঈমান এনেছ! তোমরা সবাই (বা তোমরা সম্পূর্ণরূপে) আনুগত্যের গণ্ডিতে প্রবেশ করো২৪৯ এবং খদেখুন: ২:১৬৯শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না; নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।
২৪৯। ‘কাফফাতান’ অর্থ: (১) সকলে মিলে, (২) সম্পূর্ণভাবে বা সর্বতোভাবে, (৩) শত্রু দমন করে এবং (৪) পাপ ও বিপথগামিতা থেকে নিজেকে ও অন্যদেরকে বারণ করে (মুফরাদাত)।

فَاِنۡ زَلَلۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡکُمُ الۡبَیِّنٰتُ فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۱۰﴾

২১০
অতএব তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি আসার পরও যদি তোমরা পদস্খলিত হও তাহলে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।