৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

وَاِنۡ یَّتَفَرَّقَا یُغۡنِ اللّٰہُ کُلًّا مِّنۡ سَعَتِہٖ ؕ وَکَانَ اللّٰہُ وَاسِعًا حَکِیۡمًا ﴿۱۳۱﴾

১৩১
আর তারা উভয়ে পৃথক হয়ে গেলে, আল্লাহ প্রত্যেককে নিজ প্রাচুর্য দানের মাধ্যমে স্বনির্ভর করে দেবেন।৬৮১ আর আল্লাহ হলেন প্রাচুর্যদাতা, পরম প্রজ্ঞাময়।
৬৮১। স্বামীর পক্ষ থেকে পূর্ণ প্রচেষ্টা এবং স্ত্রীর পক্ষ থেকে পূর্ণ প্রচেষ্টা চালানোর পরও তারা যদি কোনোভাবেই শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করতে সক্ষম না হয় এবং তাদের তালাক (বিবাহবিচ্ছেদ) ঘটে যায় তাহলে আল্লাহ বলছেন, তিনিই তাদের জন্য উত্তম পাত্র ও পাত্রী জুটিয়ে দেবেন। তবে ইসলামের মতে, আল্লাহর কাছে সকল (বৈধ) কাজের মাঝে সর্বাপেক্ষা ঘৃণ্য কাজ হলো তালাক (আবু দাউদ, তালাক অধ্যায়)।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَلَقَدۡ وَصَّیۡنَا الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ وَاِیَّاکُمۡ اَنِ اتَّقُوا اللّٰہَ ؕ وَاِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَکَانَ اللّٰہُ غَنِیًّا حَمِیۡدًا ﴿۱۳۲﴾

১৩২
গদেখুন: ৪:১২৭আর আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। ঘদেখুন: ৪২:১৪আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আমরা অবশ্যই তাদেরকে এবং স্বয়ং তোমাদেরকেও এ তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা যদি অস্বীকার করো তাহলে (স্মরণ রেখো!) আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে নিশ্চয় সব আল্লাহরই। বস্তুত আল্লাহ মহাঐশ্বর্যশালী, পরম প্রশংসাময়।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۱۳۳﴾

১৩৩
আর আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। বস্তুত কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট।কদেখুন: ৪:১২৭

اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ اَیُّہَا النَّاسُ وَیَاۡتِ بِاٰخَرِیۡنَ ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی ذٰلِکَ قَدِیۡرًا ﴿۱۳۴﴾

১৩৪
হে মানবজাতি! তিনি যদি চান তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন এবং অন্যদের নিয়ে আসতে পারেন। আর আল্লাহ এ কাজে সম্পূর্ণ ক্ষমতাবান।

مَنۡ کَانَ یُرِیۡدُ ثَوَابَ الدُّنۡیَا فَعِنۡدَ اللّٰہِ ثَوَابُ الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ؕ وَکَانَ اللّٰہُ سَمِیۡعًۢا بَصِیۡرًا ﴿۱۳۵﴾٪

১৩৫
খদেখুন: ২:২০১,২০২; ৪২:২১যে ইহকালের পুরস্কার চায় (সে জেনে রাখুক), আল্লাহর কাছে ইহকালের এবং পরকালের (উভয়েরই) পুরস্কার রয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
সূরা আন-নিসা - রুকু ১৯

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُوۡنُوۡا قَوّٰمِیۡنَ بِالۡقِسۡطِ شُہَدَآءَ لِلّٰہِ وَلَوۡ عَلٰۤی اَنۡفُسِکُمۡ اَوِ الۡوَالِدَیۡنِ وَالۡاَقۡرَبِیۡنَ ۚ اِنۡ یَّکُنۡ غَنِیًّا اَوۡ فَقِیۡرًا فَاللّٰہُ اَوۡلٰی بِہِمَا ۟ فَلَا تَتَّبِعُوا الۡہَوٰۤی اَنۡ تَعۡدِلُوۡا ۚ وَاِنۡ تَلۡوٗۤا اَوۡ تُعۡرِضُوۡا فَاِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۱۳۶﴾

১৩৬
হে যারা ঈমান এনেছ! গদেখুন: ৫:৯তোমরা আল্লাহর (সন্তুষ্টি লাভের) উদ্দেশ্যে সাক্ষী হিসাবে ন্যায়ের স্বপক্ষে দৃঢ় অবস্থান নাও, আর তা যদি তোমাদের নিজেদের বা পিতামাতার অথবা স্বজনদের বিরুদ্ধেও যায়।৬৮২ (যার সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয়েছে) সে ধনী হোক অথবা দরিদ্র, আল্লাহ তাদের উভয়ের সর্বোত্তম অভিভাবক। অতএব তোমরা ন্যায়বিচার করার স্বার্থে কুপ্রবৃত্তির অনুসরণ কোরো না।৬৮২-ক আর তোমরা যদি প্যাঁচানো কথা বলো অথবা (সত্যকে) এড়িয়ে যাও তাহলে (মনে রেখো,) তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ নিশ্চয় সম্যক অবগত।
৬৮২। আরবীতে ‘তোমাদের নিজেদের বিরুদ্ধে’ বলতে বুঝায় তোমাদের নিজেদের লোকজন, আত্মীয়স্বজনের বিরুদ্ধে। তা সত্ত্বেও নির্দেশটির ওপর সবিশেষ জোর দেবার জন্য পিতামাতা, আত্মীয়স্বজন শব্দগুলোও যোগ করা হয়েছে।
৬৮২-ক। এ শব্দগুলোর অর্থ এ-ও হতে পারে, তোমরা যেন পদস্খলিত না হও। ৬৮৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اٰمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَالۡکِتٰبِ الَّذِیۡ نَزَّلَ عَلٰی رَسُوۡلِہٖ وَالۡکِتٰبِ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنۡ قَبۡلُ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِاللّٰہِ وَمَلٰٓئِکَتِہٖ وَکُتُبِہٖ وَرُسُلِہٖ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ فَقَدۡ ضَلَّ ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۱۳۷﴾

১৩৭
হে যারা ঈমান এনেছ!৬৮৩ তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো এবং এ কিতাবের প্রতি যা তিনি তাঁর রসূলের প্রতি অবতীর্ণ করেছেন এবং সে কিতাবের প্রতিও, যা তিনি এর পূর্বে অবতীর্ণ করেছেন। খদেখুন: ৪:১৫১অতএব যে ব্যক্তি আল্লাহকে, তাঁর ফেরেশতাদেরকে, তাঁর কিতাবসমূহকে, তাঁর রসূলদের এবং শেষ দিবসকে অস্বীকার করে, গদেখুন: ৪:১১৭সে নিশ্চয় চরম ভ্রষ্টতায় নিপতিত।ঘদেখুন: ৩:৯১; ৬৩:৪; ৯:৩চদেখুন: ৩:২৯,১১৯; ৪:১৪৫ছদেখুন: ১০:৬৬; ৩৫:১১
৬৮৩। হে লোকেরা! তোমরা যারা নিজেদেরকে মুমিন বলো, তোমরা নিজেদের আচারাচরণ ও কর্ম দ্বারা তোমাদের ঈমানের সরলতা ও দৃঢ়তা প্রমাণ করো।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا ثُمَّ کَفَرُوۡا ثُمَّ اٰمَنُوۡا ثُمَّ کَفَرُوۡا ثُمَّ ازۡدَادُوۡا کُفۡرًا لَّمۡ یَکُنِ اللّٰہُ لِیَغۡفِرَ لَہُمۡ وَلَا لِیَہۡدِیَہُمۡ سَبِیۡلًا ﴿۱۳۸﴾ؕ

১৩৮
নিশ্চয় যারা ঈমান আনে, এরপর অস্বীকার করে, পুনরায় ঈমান আনে, আবার অস্বীকার করে, এরপর অবিশ্বাসে আরো বেড়ে যায়,৬৮৪ আল্লাহ এমন নন যে, তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদেরকে (সঠিক) পথে পরিচালিত করবেন।কদেখুন: ২:৫,১৩৭; ৪:১৬৩; ৫:৬০
৬৮৪। মুরতাদ বা ধর্মত্যাগীদের জন্য ইসলাম মৃত্যুদণ্ডের বিধান রেখেছে- আয়াতটি এ ভিত্তিহীন অপবাদকে দ্ব্যর্থহীনভাবে খণ্ডন করছে।

بَشِّرِ الۡمُنٰفِقِیۡنَ بِاَنَّ لَہُمۡ عَذَابًا اَلِیۡمَا ﴿۱۳۹﴾ۙ

১৩৯
মুনাফিকদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

ۣالَّذِیۡنَ یَتَّخِذُوۡنَ الۡکٰفِرِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ ؕ اَیَبۡتَغُوۡنَ عِنۡدَہُمُ الۡعِزَّۃَ فَاِنَّ الۡعِزَّۃَ لِلّٰہِ جَمِیۡعًا ﴿۱۴۰﴾ؕ

১৪০
চ্যারা মুমিনদের বাদ দিয়ে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের কাছে সম্মান চায়? তাহলে (তারা জেনে রাখুক,) সব সম্মান নিশ্চয় আল্লাহরই হাতে।