৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

وَمَنۡ یَّعۡمَلۡ سُوۡٓءًا اَوۡ یَظۡلِمۡ نَفۡسَہٗ ثُمَّ یَسۡتَغۡفِرِ اللّٰہَ یَجِدِ اللّٰہَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۱۱﴾

১১১
আর যে-ই কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি অবিচার করে বসে, কদেখুন: ৪:৬৫এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল, বার বার কৃপাকারী (হিসাবে) পাবে।

وَمَنۡ یَّکۡسِبۡ اِثۡمًا فَاِنَّمَا یَکۡسِبُہٗ عَلٰی نَفۡسِہٖ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۱۲﴾

১১২
খদেখুন: ২:২৮৭; ৯৯:৯আর যে ব্যক্তি কোনো পাপ করে, সে তা কেবল নিজের বিরুদ্ধেই করে। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।

وَمَنۡ یَّکۡسِبۡ خَطِیۡٓٮـَٔۃً اَوۡ اِثۡمًا ثُمَّ یَرۡمِ بِہٖ بَرِیۡٓــًٔا فَقَدِ احۡتَمَلَ بُہۡتَانًا وَّاِثۡمًا مُّبِیۡنًا ﴿۱۱۳﴾٪

১১৩
আর যে ব্যক্তি কোনো ভুল বা পাপ৬৬৭ করে, গদেখুন: ২৪:২৪; ৩৩:৫৯আবার সে তা কোনো নিরপরাধ ব্যক্তির ওপর চাপায়, নিশ্চয় সে প্রকাশ্য অপবাদ ও পাপের বোঝা বহন করল। তৃতীয়াংশঘদেখুন: ১৭:৭৪; ৪২:৫২; ৯৬:৬
সূরা আন-নিসা - রুকু ১৬
৬৬৭। ‘খাতিয়া’ (দোষ) এবং ‘ইসম’ (পাপ) দুটি শব্দ এ আয়াতে পাশাপাশি ব্যবহৃত হয়েছে। এদের মাঝে পার্থক্য হলো ‘খাতিয়া’ ইচ্ছাকৃতও হতে পারে, অনিচ্ছাকৃতও হতে পারে এবং তা দোষী ব্যক্তির নিজের মাঝেই সীমাবদ্ধ। দ্বিতীয় শব্দ ‘ইসম’ ইচ্ছাকৃত পাপকে বুঝায় এবং এর পরিধি অন্যান্যকে বেষ্টন করে। তদুপরি প্রথম শব্দটি আল্লাহর প্রতি কর্তব্যে অবহেলা বুঝায়, কিন্তু দ্বিতীয় শব্দটি আল্লাহ ও মানুষের প্রতি অপরাধ করাকে বুঝায়। এ কারণেই দ্বিতীয়টির শাস্তি প্রথমটির শাস্তি থেকে গুরুতর। ২:৮২ এবং ২:১৭৪ দেখুন। অপরাধ কিংবা পাপ করা দ্বিগুণ ৬৬৮ ও ৬৬৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য শাস্তিযোগ্য হয়- যখন দোষী ব্যক্তি নিজের পাপকে নিরপরাধীর কাঁধে চাপাতে চায়। সেজন্যই কেবল ‘বুহতান’ (মিথ্যা অপবাদ) বলা হয় নি বরং ‘ইসমুম মুবীন’ (সুস্পষ্ট পাপ)-ও বলা হয়েছে।

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکَ وَرَحۡمَتُہٗ لَہَمَّتۡ طَّآئِفَۃٌ مِّنۡہُمۡ اَنۡ یُّضِلُّوۡکَ ؕ وَمَا یُضِلُّوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَضُرُّوۡنَکَ مِنۡ شَیۡءٍ ؕ وَاَنۡزَلَ اللّٰہُ عَلَیۡکَ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَعَلَّمَکَ مَا لَمۡ تَکُنۡ تَعۡلَمُ ؕ وَکَانَ فَضۡلُ اللّٰہِ عَلَیۡکَ عَظِیۡمًا ﴿۱۱۴﴾

১১৪
আর তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ৬৬৮ এবং তাঁর কৃপা না থাকলে তাদের এক দল তোমাকে বিপথগামী৬৬৯ করার দৃঢ়সংকল্প করে ফেলেছিল। আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে বিপথগামী করতে পারে না। আর তারা তোমার আদৌ কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তোমার প্রতি কিতাব ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না, তিনি তা তোমাকে শিখিয়েছেন। আর তোমার প্রতি রয়েছে আল্লাহর মহাঅনুগ্রহ।
৬৬৮। ‘ফাযল’ (অনুগ্রহ) এবং ‘রাহমাত’ (কৃপা) উভয় শব্দই সাধারণ তাৎপর্য রাখে, তথাপি ‘ফাযল’ শব্দটি কখনো কখনো ‘ইহলৌকিক মঙ্গলের জন্য’ এবং ‘রাহমাত’ শব্দটি ‘আধ্যাত্মিক মঙ্গলের জন্য’ ব্যবহৃত হয়ে থাকে (২:৬৫)। অতএব বুঝা যায়, নবী করীম (সা.) ইহজাগতিক ও আধ্যাত্মিক উভয়ক্ষেত্রেই আল্লাহ তা’লার প্রত্যক্ষ হেফাজতে ছিলেন।
৬৬৯। মুনাফিকরা মহানবী (সা.)-কে কষ্ট দেবার জন্য বহু পন্থাই অবলম্বন করেছিল। এমনকি জীবনমরণ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়াদিতেও তারা তাঁকে ভুল পরামর্শ দিয়ে ভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছানোর অপকৌশল অবলম্বন করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র বিফল হয়েছে। কারণ আল্লাহ তা’লা তাঁকে সঠিক পন্থা অবলম্বনের দিকে পরিচালিত করতেন এবং এভাবেই তাঁকে ইসলামের ভবিষ্যৎ মঙ্গল সম্পর্কিত সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌছে দিতেন।

لَا خَیۡرَ فِیۡ کَثِیۡرٍ مِّنۡ نَّجۡوٰٮہُمۡ اِلَّا مَنۡ اَمَرَ بِصَدَقَۃٍ اَوۡ مَعۡرُوۡفٍ اَوۡ اِصۡلَاحٍۭ بَیۡنَ النَّاسِ ؕ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ فَسَوۡفَ نُؤۡتِیۡـہِ اَجۡرًا عَظِیۡمًا ﴿۱۱۵﴾

১১৫
তাদের অধিকাংশ শলাপরামর্শের৬৭০ মাঝে কোনো কল্যাণ নাই, তবে যে ব্যক্তি দানখয়রাত বা সৎকাজ অথবা কদেখুন: ২:২২৫মানুষের মাঝে সংশোধনের নির্দেশ দেয়, তার কথা ভিন্ন। আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য এ কাজ করে, নিশ্চয় আমরা তাকে এক মহাপুরস্কার দেবো।
৬৭০। ‘নাজওয়া’ অর্থ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গোপন আলাপ, অন্যকে গোপন কথা জানানো, গোপন শলাপরামর্শ সম্মেলন অনুষ্ঠান। তবে শব্দটি গোপনীয়তার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটি সকল প্রকার সম্মেলনের জন্যই ব্যবহৃত হতে পারে, যেখানে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়াদি আলোচনার জন্য বিশেষভাবে আমন্ত্রিত ব্যক্তিরা মিলিত হয় (লিসান ও মুহীত)।

وَمَنۡ یُّشَاقِقِ الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُ الۡہُدٰی وَیَتَّبِعۡ غَیۡرَ سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ نُوَلِّہٖ مَا تَوَلّٰی وَنُصۡلِہٖ جَہَنَّمَ ؕ وَسَآءَتۡ مَصِیۡرًا ﴿۱۱۶﴾٪

১১৬
আর যে ব্যক্তি হিদায়াত পূর্ণভাবে প্রকাশিত হবার পরও এ রসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করে, আমরা তাকে সেদিকেই ফিরিয়ে দেবো যেদিকে সে মোড় নিয়েছে এবং আমরা তাকে জাহান্নামে প্রবেশ করাবো; আর তা অত্যন্ত মন্দ ঠিকানা।
সূরা আন-নিসা - রুকু ১৭

اِنَّ اللّٰہَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِہٖ وَیَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ؕ وَمَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدۡ ضَلَّ ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۱۱۷﴾

১১৭
খদেখুন: ৭:৪নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না, কিন্তু যা এর চেয়ে লঘুতর তা যার জন্য চান ক্ষমা করে দেন। গদেখুন: ৪:৪৯আর যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, সে অবশ্যই চরম ভ্রষ্টতায় নিপতিত।ঘদেখুন: ৪:১৩৭

اِنۡ یَّدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ وَاِنۡ یَّدۡعُوۡنَ اِلَّا شَیۡطٰنًا مَّرِیۡدًا ﴿۱۱۸﴾ۙ

১১৮
তারা তাঁকে বাদ দিয়ে কেবল কল্পিত দেবীদেরকেই ডাকে,৬৭১ অথচ (বাস্তবে) তারা বিদ্রোহী শয়তান ছাড়া আর কাউকে ডাকে না।
৬৭১। ‘ইনাস’ শব্দটি দ্বারা জীবিত ও মৃত সকল মিথ্যা উপাস্যকেই বুঝায়। এ আয়াতে কৃত্রিম ও মিথ্যা উপাস্যদের চরম দুর্বলতা ও অসহায়তা ব্যক্ত করা হয়েছে।

لَّعَنَہُ اللّٰہُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنۡ عِبَادِکَ نَصِیۡبًا مَّفۡرُوۡضًا ﴿۱۱۹﴾ۙ

১১৯
আল্লাহ তাকে অভিসম্পাত করেছেন। আর সে বলেছিল, কদেখুন: ১৪:২৩; ১৭:৬৫‘আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অধীনস্থ করব।

وَّلَاُضِلَّنَّہُمۡ وَلَاُمَنِّیَنَّہُمۡ وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُبَتِّکُنَّ اٰذَانَ الۡاَنۡعَامِ وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ ؕ وَمَنۡ یَّتَّخِذِ الشَّیۡطٰنَ وَلِیًّا مِّنۡ دُوۡنِ اللّٰہِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانًا مُّبِیۡنًا ﴿۱۲۰﴾ؕ

১২০
আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব ও অবশ্যই তাদেরকে বৃথা আশ্বাস দেবো এবং আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেবো, যার ফলে তারা গবাদি পশুর কর্ণচ্ছেদ৬৭২ করবে। আর আমি অবশ্যই তাদেরকে আদেশ দেবো, যার ফলে তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন৬৭৩ আনবে।’ আর যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে নিশ্চয় প্রকাশ্য ক্ষতির সম্মুখীন হয়।*
৬৭২। এসব মিথ্যা উপাস্যের প্রতি আনুগত্যের নিদর্শনরূপে আরবরা উৎসর্গিত পশুর কান কেটে দিত, যার ফলে সেগুলোকে অন্যান্য পশু থেকে পৃথকভাবে চেনা যায়। এ অদ্ভুত প্রথা কোনো কোনো দেশে এখনো প্রচলিত আছে।
৬৭৩। আল্লাহর সৃষ্টির পরিবর্তন এভাবে করা হয়: (১) আল্লাহর সৃষ্টিকেই স্রষ্টার স্থলে পূজা করে; (২) আল্লাহ-প্রদত্ত ধর্মকে পরিবর্তিত ও বিকৃত করে; (৩) নবজাত শিশুর শারীরিক বিকৃতি ঘটিয়ে; (৪) আল্লাহ তা’লা যা সৎকাজে লাগানোর জন্য দিয়েছেন, তা অসৎকাজে ব্যবহার করে।
* এ আয়াতে একটি মহান ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এক যুগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কৃত হবে অর্থাৎ বিজ্ঞানীরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার চেষ্টা করবে। বর্তমানে ঠিক এ কাজটিই করা হচ্ছে। এ কাজ যেহেতু শয়তানি প্ররোচনায় হবে তাই তাদেরকে প্রকাশ্য ক্ষতিতে নিপতিত বলে আখ্যায়িত করা হয়েছে। আর এদের শাস্তি জাহান্নাম হবে বলে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন আবিষ্কার সম্বন্ধে কুরআনী ভবিষ্যদ্বাণী থাকা সত্ত্বেও এটাই একমাত্র ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী যার বিষয়ে কড়া সতর্কবাণী রয়েছে। অতএব জেনেটিক ইঞ্জিনিয়ারিং আল্লাহর সৃষ্টির সংরক্ষণের সীমা পর্যন্তই বৈধ। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার উদ্দেশ্যে এ বিদ্যা প্রয়োগ করা হলে অনেক বড়ো ক্ষতির আশঙ্কা রয়েছে। এ যুগে বিজ্ঞানীদেরও এক বড়ো দল জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তনের ঘোর বিরোধী। (হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত টীকা দ্রষ্টব্য)