৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

بَرَآءَۃٌ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖۤ اِلَی الَّذِیۡنَ عٰہَدۡتُّمۡ مِّنَ الۡمُشۡرِکِیۡنَ ؕ﴿۱﴾

১
এটি আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে সেসব মুশরিকের প্রতি দায়মুক্তির১১৫০ ঘোষণা, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ১১৫১ হয়েছ।
১১৫০। ‘বারাআতুন’ অর্থ সমর্থন, ঘোষণা, মওকুফ করা, দোষত্রুটি বা দায়িত্ব প্রভৃতি থেকে নিষ্কৃতি বা ক্ষমাপ্রাপ্তি, কোনো দাবি থেকে রেহাই বা মুক্তি লাভ, সম্পর্কচ্ছেদ করা, রোগমুক্তি লাভ করা ইত্যাদি (তাজ, মুফরাদাত)।
১১৫১। ‘আহাদা’ শব্দ এখানে সন্ধি বা মৈত্রী চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে ব্যবহার করা হয় নি বরং অঙ্গীকারাবদ্ধ বা পবিত্র প্রতিশ্রুতি হিসাবে ব্যবহৃত হয়েছে যা পরস্পরকে বাধ্যবাধকতার বাঁধনে আবদ্ধ করে (লিসান)। এ আয়াতে এক পবিত্র ঘোষণা দেওয়া আছে যে, ইসলাম এবং নবী করীম (সা.) মক্কার পতনের দ্বারা সম্পূর্ণরূপে সত্য বলে প্রমাণিত হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.) যখন মক্কা থেকে বন্ধুহীন অসহায় অবস্থায় বিতাড়িত হয়েছিলেন এবং তাঁর কর্তিত মস্তকের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল ঠিক সে সময়ে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয়েছিল, তিনি বিজয়বেশে মক্কায় প্রত্যাবর্তন করবেন (২৮:৮৬)। এ ভবিষ্যদ্বাণী মক্কার পতনে এবং সমস্ত আরব ভূখণ্ডে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবার মাধ্যমে পূর্ণ হয়েছিল। এরূপে নবী করীম (সা.) সত্যরূপে প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং মক্কাবাসীদের দাবি ছিল যে, বার বার ঘোষণার পূর্ণতারূপে মক্কা তাঁর করতলগত হওয়া উচিত ছিল -এ অভিযোগ থেকে মুক্ত হয়েছিলেন। আরো দেখুন সূরা আনফালের ভূমিকা।

فَسِیۡحُوۡا فِی الۡاَرۡضِ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّاعۡلَمُوۡۤا اَنَّکُمۡ غَیۡرُ مُعۡجِزِی اللّٰہِ ۙ وَاَنَّ اللّٰہَ مُخۡزِی الۡکٰفِرِیۡنَ ﴿۲﴾

২
সুতরাং তোমরা সারা দেশে চার মাস পরিভ্রমণ করো এবং কদেখুন: ৬:১৩৫; ১১:২১জেনে রাখো, তোমরা আদৌ আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, আর এ-ও (জেনে রাখো) যে, আল্লাহ কাফিরদের অবশ্যই লাঞ্ছিত করবেন।১১৫২
১১৫২। মক্কার পতনের সাথে এবং হুনায়নের যুদ্ধে হাওয়াযিনদের পরাজয়ে ইসলামের শাসন ও কর্তৃত্ব সমগ্র হেজাযের ওপর পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছিল। কোনো কোনো উপজাতি মুসলমানদের সঙ্গে সন্ধি স্থাপন করেছিল এবং অস্ত্র পরিত্যাগ করেছিল। এ সন্ধি অবশ্যপালনীয় ছিল, কিন্তু অন্যান্য উপজাতিও ছিল, যারা আনুষ্ঠানিকভাবে বা প্রচলিত প্রথানুযায়ী আত্মসমর্পণ করে নি। তারা তাদের অস্ত্র পরিহার করে নি এবং মুসলমানদের সঙ্গে এরূপ সন্ধিচুক্তিও করে নি যে, তারা শান্তিরক্ষা ও আইনশৃঙ্খলা মেনে চলার নিশ্চয়তা বিধান করবে। তারা মুসলমানদের বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছিল এবং যদিও কার্যত তারা পরাভূত হয়েছিল তথাপি তারা না পরাজয় স্বীকার করেছিল, না তারা মুসলমানদের সঙ্গে বসবাস করতে রাজি ছিল। এসব উপজাতির বিরুদ্ধে অভিযান চার মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। তাদেরকে দেশের সর্বত্র স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেওয়া হয়েছিল যেন তারা ভালোভাবে বুঝতে পারে যে, মুসলমানদেরকে বাধা দিলে ব্যর্থ হতে হবে। সেক্ষেত্রে তারা আত্মসমর্পণ করবে এবং সন্ধি স্থাপন করবে। এসব গোত্রের প্রতিই এ আয়াত ইঙ্গিত করছে।

وَاَذَانٌ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖۤ اِلَی النَّاسِ یَوۡمَ الۡحَجِّ الۡاَکۡبَرِ اَنَّ اللّٰہَ بَرِیۡٓءٌ مِّنَ الۡمُشۡرِکِیۡنَ ۬ۙ وَرَسُوۡلُہٗ ؕ فَاِنۡ تُبۡتُمۡ فَہُوَ خَیۡرٌ لَّکُمۡ ۚ وَاِنۡ تَوَلَّیۡتُمۡ فَاعۡلَمُوۡۤا اَنَّکُمۡ غَیۡرُ مُعۡجِزِی اللّٰہِ ؕ وَبَشِّرِ الَّذِیۡنَ کَفَرُوۡا بِعَذَابٍ اَلِیۡمٍ ۙ﴿۳﴾

৩
আর (মহান হজ্জ তথা) ‘হাজ্জে আকবার১১৫৩এর দিন লোকদের প্রতি আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে সাধারণ ঘোষণা১১৫৩-ক দেওয়া হচ্ছে- আল্লাহ এবং তাঁর রসূল মুশরিকদের বিষয়ে সম্পূর্ণ দায়মুক্ত।১১৫৪ সুতরাং তোমরা যদি তওবা করো তবে তা হবে তোমাদের জন্য উত্তম। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, তোমরা কখনো আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। কদেখুন: ৯:২আর যারা অস্বীকার করেছে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও;
১১৫৩। ‘হাজ্জে আকবার’ অর্থাৎ মহত্তর ও বৃহত্তর হজ্জ। এ হজ্জকে ‘হাজ্জে আকবার’ বলা হয়েছিল, কারণ এটাই সর্বপ্রথম হজ্জ ছিল যা মুসলমানদের নিয়ন্ত্রণে পালন করা হয়েছিল।
১১৫৩-ক। ‘আযান’ অর্থ সতর্কীকরণ, প্রকাশ্য ঘোষণা বা আহ্বান (লেইন)।
১১৫৪। কার্যত পূর্ববর্তী আয়াতে যেখানে ‘বারাআতুন’ শব্দ দ্বারা সত্যতা প্রতিষ্ঠার ঘোষণাকে অর্থাৎ ইসলামের পূর্ণ বিজয়ের অঙ্গীকার বা ভবিষ্যদ্বাণী বাস্তবে পূর্ণ হওয়াকে বুঝায়, সেখানে বর্তমান আয়াতে সেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু হতে দোষমুক্ত হওয়া বুঝায়, অর্থাৎ তার বা এর সঙ্গে আর কিছু করণীয় নাই (লেইন)। এ আয়াত এবং এর পরবর্তী আয়াতের ঘোষণা ৯:১-২ আয়াত দুটির ঘোষণা থেকে ভিন্ন, কারণ বস্তুত ৯:১-২ আয়াতদ্বয়ে এ সত্য প্রমাণিত হয়েছে, পৌত্তলিকদের নিকট মহানবী (সা.) কর্তৃক দেওয়া প্রতিশ্রুতি পূর্ণতা লাভ করেছিল। পক্ষান্তরে বর্তমান আয়াত হচ্ছে তাদের সাথে সকল প্রকার সম্পর্কচ্ছেদ সম্পর্কিত। সম্পর্কচ্ছেদ দ্বারা মনে করা সমীচীন হবে না যে, এ আয়াত মুসলমানদেরকে সকল সন্ধিচুক্তি থেকে অব্যাহতি দিয়েছে বা মুক্ত বলে ঘোষণা করেছে। কারণ পরবর্তী আয়াত সুস্পষ্ট করে দিয়েছে যে, সন্ধিচুক্তি সকল ক্ষেত্রে পালনীয় এবং অলঙ্ঘনীয়। নবম হিজরি সনে তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর নবী করীম (সা.) হযরত আলী (রা.)-কে তাঁর প্রতিনিধিরূপে হজ্জে আকবরের অনুষ্ঠানে মক্কায় প্রেরণ করলেন। সেখানে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন: (১) ‘এ বছরের পর কোনো পৌত্তলিক বায়তুল্লাহ অর্থাৎ কাবা শরীফের নিকটবর্তী হতে পারবে না, (২) আত্মসমর্পণ করে নি এমন পৌত্তলিক গোত্রগুলোর সঙ্গে রসূল করীম (সা.)-এর সম্পাদিত সন্ধি বা চুক্তিপত্রসমূহ বহাল থাকবে এবং তাদের চুক্তির মেয়াদ পর্যন্ত বিশ্বস্ততার সাথে মেনে চলা হবে। আর যাদের সঙ্গে নবী করীম (সা.) সন্ধি বা শান্তিচুক্তিতে আবদ্ধ বা যারা তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করে তারা ছাড়া কোনো পৌত্তলিক হেজাযে থাকতে পারবে না। পৌত্তলিক গোত্রগুলোর বিশ্বাসঘাতী আচরণ দ্বারা এবং পবিত্র চুক্তির অস্বীকার দ্বারা হযরত মুহাম্মদ (সা.)-এর তাবুক অভিযানের জন্য মদীনা থেকে অনুপস্থিত থাকাকালে (৮:৫৭) ব্যাপক আকারে চুক্তি লঙ্ঘন করায় এই আদেশ কেবল সম্পূর্ণ ন্যায়সংগতই ছিল না বরং অন্যান্য রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিবেচনাতেও এ ঘোষণা জরুরি ছিল। হেজায যখন মুসলিম জাতির ধর্মীয় এবং রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়ে গিয়েছিল তখন এর স্বার্থ সংরক্ষণার্থে সময়ের এই চাহিদাই ছিল সকল অসংগত এবং ক্ষতিকর প্রাথমিক কারণসমূহ যা এর অখণ্ডতার প্রতি ১১৫৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য হুমকিস্বরূপ হতে পারে এবং সদ্য প্রতিষ্ঠিত বর্ধিষ্ণু মুসলমান সম্প্রদায়ের জন্য বিপজ্জনক হতে পারে তা থেকে একে মুক্ত করা।

اِلَّا الَّذِیۡنَ عٰہَدۡتُّمۡ مِّنَ الۡمُشۡرِکِیۡنَ ثُمَّ لَمۡ یَنۡقُصُوۡکُمۡ شَیۡئًا وَّلَمۡ یُظَاہِرُوۡا عَلَیۡکُمۡ اَحَدًا فَاَتِمُّوۡۤا اِلَیۡہِمۡ عَہۡدَہُمۡ اِلٰی مُدَّتِہِمۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَّقِیۡنَ ﴿۴﴾

৪
খদেখুন: ৪:১৩৯তবে মুশরিকদের মধ্যে এমন লোক ছাড়া যাদের১১৫৫ সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ। অতঃপর তারা তোমাদের প্রতি নিজেদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করে নি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করে নি। অতএব তোমরা তাদের সাথে নির্ধারিত মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করো। নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন।গদেখুন: ৯:৭
১১৫৫। এসব গোত্র ছিল বনু খুযাআ, বনু মুদলিজ, বনু বকর, বনু দামরাহ এবং বনু সুলাইম গোত্রের কিছু সংখ্যক লোক। প্রসঙ্গক্রমেই এই আয়াত অত্যন্ত চিত্তাকর্ষকভাবে তুলে ধরে যে, ইসলাম চুক্তি এবং সন্ধির শর্তসমূহকে পবিত্র গণ্য করে।

فَاِذَا انۡسَلَخَ الۡاَشۡہُرُ الۡحُرُمُ فَاقۡتُلُوا الۡمُشۡرِکِیۡنَ حَیۡثُ وَجَدۡتُّمُوۡہُمۡ وَخُذُوۡہُمۡ وَاحۡصُرُوۡہُمۡ وَاقۡعُدُوۡا لَہُمۡ کُلَّ مَرۡصَدٍ ۚ فَاِنۡ تَابُوۡا وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاٰتَوُا الزَّکٰوۃَ فَخَلُّوۡا سَبِیۡلَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۵﴾

৫
অতঃপর যখন সম্মানিত মাসগুলো১১৫৫-ক পার হয়ে যায় তোমরা (চুক্তিভঙ্গকারী) মুশরিকদের১১৫৬ যেখানেই পাও (তাদের সাথে) যুদ্ধ করো এবং তাদেরকে গ্রেফতার করো আর তাদেরকে অবরোধ করো, এমনকি তাদের জন্য প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে থাকো। কদেখুন: ৭:১৫৭; ৯:১১তবে তারা যদি তওবা করে ও নামায কায়েম করে এবং যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দেবে।১১৫৭ নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
১১৫৫-ক। সম্মানিত মাসগুলো হলো জিলকদ, জিলহজ্জ, মুহাররম এবং রজব। প্রথম তিনটি হজ্জে আকবরের মাস এবং শেষের মাসটিতে আরবরা সাধারণত উমরা পালন করত (২:১৯৫ ও ২:২১৮) ‘আশহুরুল হুরুম’-এ হারাম অর্থ পবিত্র মাসগুলি নয়, বরং নিষিদ্ধ মাসগুলো এবং তা ওপরে ৯:২ আয়াতে উল্লিখিত চার মাস। উক্ত মাসগুলোতে উল্লিখিত পৌত্তলিকদেরকে দেশের সর্বত্র নির্ভয়ে ভ্রমণ করতে অনুমতি দেওয়া হয়েছিল যেন তারা নিজেরাই দেখে বুঝতে পারে, ইসলাম বিজয়ী হয়েছে কি-না এবং আল্লাহ তা’লার কথা পূর্ণ হয়েছে কি না। আর যে সময়ের মাঝে সকল শত্রুতা বা সংগ্রাম স্থগিত রাখা হয়েছিল, সে সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে প্রকাশ্যে স্বীকৃত ইসলামের এমনসব শত্রুদের বিরুদ্ধে জিহাদ পুনরারম্ভ করা হয়েছিল যারা নিজেদের মধ্যে বিরুদ্ধাচরণ শুরু করেছিল এবং বার বার তাদের প্রতিশ্রুত চুক্তিভঙ্গ করছিল। এই চূড়ান্ত শর্তের যথার্থতা ৯:৮-১৩ আয়াতসমূহে বর্ণিত হয়েছে। যে-সব পৌত্তলিক অবিশ্বস্ততা ও বিশ্বাসঘাতকতার কারণে দোষী ছিল না তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল (৯:৪, ৭)।
১১৫৬। যে-সব পৌত্তলিক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তখন পর্যন্ত নতুন সন্ধির প্রস্তাব করে নি তাদেরকেই বুঝাচ্ছে।
১১৫৭। যাদের হাতে মুসলমানরা নিদারুণ যন্ত্রণাদায়ক ক্ষতির শিকার হয়েছিল, সেই শত্রুদেরকেও ক্ষমা করা হতো যদি তারা অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করত। প্রকৃত ঘটনা হলো, পৌত্তলিকদের মাঝে এমন অনেক লোক ছিল যারা অন্তরের অন্তস্তলে ইসলামের সত্যতা সম্বন্ধে নিশ্চিত হয়েছিল, কিন্তু হয় অহংকারবশত বা নির্যাতনের ভয়ে অথবা এরূপ অন্যান্য কারণে তাদের ঈমানকে প্রকাশ করতে বিরত থাকত। এ আয়াত এ শ্রেণির লোকদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে, তাদের মাঝে যদি কেউ ইসলাম ধর্মের ওপর এমনকি যুদ্ধ চলাকালীন সময়েও ১১৫৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ঈমান আনার কথা প্রকাশ করত তাহলেও তার এ স্বীকৃতি কপটতাপূর্ণ বা জীবন রক্ষার জন্য বলে ধরে নেওয়া হতো না, বরং তাকে মুসলমান বলেই গণ্য করা হতো।

وَاِنۡ اَحَدٌ مِّنَ الۡمُشۡرِکِیۡنَ اسۡتَجَارَکَ فَاَجِرۡہُ حَتّٰی یَسۡمَعَ کَلٰمَ اللّٰہِ ثُمَّ اَبۡلِغۡہُ مَاۡمَنَہٗ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَعۡلَمُوۡنَ ﴿٪۶﴾

৬
আর মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেবে, যেন সে আল্লাহর বাণী শুনতে পায়, এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে।১১৫৮ এর (তথা এ (৬) ছাড় দেবার) কারণ হলো, তারা এমন এক জাতি যাদের জ্ঞান নাই।
সূরা আত-তাওবা - রুকু ১
১১৫৮। এ আয়াত সুস্পষ্টরূপে প্রমাণ করে যে, অস্ত্রের বলে পৌত্তলিকদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করতে যুদ্ধ করা হয় নি, কারণ এ আয়াত অনুযায়ী যুদ্ধাবস্থায়ও পৌত্তলিকদেরকে মুসলিম শিবিরে অথবা কেন্দ্রস্থলে সত্যকে জানার উদ্দেশ্যে আসার অনুমতি দেওয়া হয়েছিল। অতঃপর তাদের নিকট সত্য প্রচার করে ইসলামের শিক্ষা তাদেরকে জানিয়ে দেবার পর তারা যদি ইসলাম গ্রহণ করতে অনীহা প্রকাশ করত তাহলে নিরাপদ স্থানে তাদেরকে পৌছে দেওয়া হতো। এরূপ সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে এর প্রচারের জন্য পরমতঅসহিষ্ণুতা বা বলপ্রয়োগ অথবা বলপ্রয়োগের প্রশ্রয় দানের অভিযোগ আরোপ করা চরম অবিচার ও দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়।

کَیۡفَ یَکُوۡنُ لِلۡمُشۡرِکِیۡنَ عَہۡدٌ عِنۡدَ اللّٰہِ وَعِنۡدَ رَسُوۡلِہٖۤ اِلَّا الَّذِیۡنَ عٰہَدۡتُّمۡ عِنۡدَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ۚ فَمَا اسۡتَقَامُوۡا لَکُمۡ فَاسۡتَقِیۡمُوۡا لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَّقِیۡنَ ﴿۷﴾

৭
আল্লাহ ও তাঁর রসূলের দৃষ্টিতে মুশরিকদের কৃত চুক্তি কীভাবে সঠিক প্রতীয়মান হতে পারে )যেক্ষেত্রে তারা বার বার চুক্তি ভঙ্গ করেছে(? তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তিবদ্ধ হয়েছ- তাদের কথা ভিন্ন। অতএব যতক্ষণ তারা তোমাদের স্বার্থে (চুক্তিতে) প্রতিষ্ঠিত থাকবে তোমরাও তাদের স্বার্থে (চুক্তি) বলবৎ রাখো।১১৫৯ নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন।
১১৫৯। এ আয়াত থেকে বুঝা যায়, যুদ্ধের অনুমতি কেবল সেসব অমুসলমানদের বিরুদ্ধে ছিল যারা বার বার পবিত্র চুক্তি ভঙ্গ করেছিল এবং বিশ্বাসঘাতকতাপূবর্ক মুসলমানদের ওপর আক্রমণ করেছিল। বাকি অন্যান্য লোকদের ব্যাপারে মুসলমানদেরকে আদেশ দেওয়া হয়েছিল তারা যেন তাদের সঙ্গে প্রতিশ্রুতিসমূহ বিশ্বস্ততার সাথে দৃঢ়ভাবে মেনে চলে। ৯:৪ নম্বর আয়াতের মতো বর্তমান আয়াতও প্রতিশ্রুতি এবং সন্ধিচুক্তি পালন করাকে সততা এবং ধার্মিকতার কাজ বলে বর্ণনা করেছে যা আল্লাহ তা’লার পছন্দ। কুরআন করীম অত্যন্ত জোরের সাথে এবং পুনঃপুন মুসলমানদেরকে সন্ধিচুক্তির প্রতি বিশ্বস্ততা রক্ষা করার আদেশ দিয়েছে।

کَیۡفَ وَاِنۡ یَّظۡہَرُوۡا عَلَیۡکُمۡ لَا یَرۡقُبُوۡا فِیۡکُمۡ اِلًّا وَّلَا ذِمَّۃً ؕ یُرۡضُوۡنَکُمۡ بِاَفۡوَاہِہِمۡ وَتَاۡبٰی قُلُوۡبُہُمۡ ۚ وَاَکۡثَرُہُمۡ فٰسِقُوۡنَ ۚ﴿۸﴾

৮
কীভাবে (তাদের সাথে চুক্তি বিশ্বাসযোগ্য) হতে পারে, যেক্ষেত্রে তারা কদেখুন: ৯:৪তোমাদের বিরুদ্ধে বিজয়ী হলে খদেখুন: ৯:১০তোমাদের ব্যাপারে কোনো আত্মীয়তা১১৬০ বা কোনো চুক্তির১১৬১ মর্যাদা রক্ষা করবে না? তারা মুখের কথায় তোমাদের সন্তুষ্ট রাখে, অথচ তাদের অন্তর বিমুখ হয়ে থাকে। আর তাদের অধিকাংশই দুষ্কর্মপরায়ণ।
১১৬০। ‘ইলুন’ অর্থ আত্মীয়তা বা নৈকট্য, রক্তের সম্পর্ক, সদ্বংশজাত, সন্ধি বা অঙ্গীকার, নিরাপত্তার জন্য প্রতিশ্রুতি বা নিশ্চয়তা (লেইন ও মুফরাদাত)।
১১৬১। ‘যিম্মা’ অর্থ প্রতিশ্রুতি, সন্ধি, চুক্তি, অঙ্গীকার, দায়িত্ব বা কর্তব্য, প্রাপ্য বা অধিকার, যার প্রতি কেউ অবহেলা করলে তাকে দোষ দেওয়া হয় (লেইন)। ‘আহলু যিম্মা’ শব্দদ্বয় সেসব অমুসলিম গোষ্ঠীর জন্য ব্যবহৃত হয় যাদের সঙ্গে মুসলিম রাষ্ট্র চুক্তিবদ্ধ এবং যারা রাষ্ট্রকে মাথাপিছু কর দেয়, যার বিনিময়ে রাষ্ট্র তাদের স্বাধীনতা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে (লেইন)। তফসীরাধীন আয়াত অধিকতর সুস্পষ্ট করে দিয়েছে যে, যুদ্ধ ঘোষণার আদেশ কেবল এরূপ অবিশ্বাসীদের প্রতিই প্রযোজ্য যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা শুধু প্রথমেই আরম্ভ করে নি, অধিকন্তু তারা বিশ্বাসঘাতকও ছিল। তারা না আত্মীয়তার মর্যাদা রাখত, না চুক্তির শর্ত ও অঙ্গীকার রক্ষা করত।

اِشۡتَرَوۡا بِاٰیٰتِ اللّٰہِ ثَمَنًا قَلِیۡلًا فَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِہٖ ؕ اِنَّہُمۡ سَآءَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۹﴾

৯
তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করেছে এবং তাঁর পথ থেকে (লোকদের) বাধা দিয়েছে। তারা যা করে তা নিশ্চয় অতি মন্দ।

لَا یَرۡقُبُوۡنَ فِیۡ مُؤۡمِنٍ اِلًّا وَّلَا ذِمَّۃً ؕ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُعۡتَدُوۡنَ ﴿۱۰﴾

১০
কদেখুন: ২:১৭৫; ৩:৭৮,১৮৮; ১৬:৯৬কোনো মুমিনের ক্ষেত্রে তারা আত্মীয়তা বা চুক্তির মোটেও ধার ধারে না।১১৬২ আর তারাই সীমালঙ্ঘনকারী।খদেখুন: ৯:৮গদেখুন: ৭:১৫৪; ৯:৫
১১৬২। বর্তমান এবং পূর্ববর্তী দুই আয়াত যুক্তি দিয়ে সেই সকল পৌত্তলিকের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশের যথার্থতা প্রমাণ করে (৯:৫) (১) যারা ছিল কপট, বিশ্বাসঘাতক এবং নিজেদেরকে মুসলমানদের মিত্র বলে প্রকাশ করত, কিন্তু মুসলমানরা তাদের ওপর বিশ্বাস স্থাপন করা সত্ত্বেও তারা যখনই কোনো ক্ষতির সুযোগ পেত, তখনই প্রতিশ্রুতি ভঙ্গ করত, (২) যারা আত্মীয়তার বন্ধনকেও উপেক্ষা করত এবং শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজেদের অতি নিকট আত্মীয়স্বজনকেও হত্যা করত (৯:৮), (৩) যাদের যুদ্ধের লক্ষ্যই ছিল লোকদেরকে ইসলাম গ্রহণে বাধা দান করা (৯:৯) এবং (৪) যারা মুসলমানদেরকে প্রথমে আক্রমণ করত (৯:১৩)।