২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَمِنۡ حَیۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَحَیۡثُ مَا کُنۡتُمۡ فَوَلُّوۡا وُجُوۡہَکُمۡ شَطۡرَہٗ ۙ لِئَلَّا یَکُوۡنَ لِلنَّاسِ عَلَیۡکُمۡ حُجَّۃٌ ٭ۙ اِلَّا الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ ٭ فَلَا تَخۡشَوۡہُمۡ وَاخۡشَوۡنِیۡ ٭ وَلِاُتِمَّ نِعۡمَتِیۡ عَلَیۡکُمۡ وَلَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۵۱﴾ۙۛ

১৫১
আর তুমি যেখান থেকেই বের হও, মসজিদুল হারামের দিকে নিজের মনোযোগ নিবদ্ধ রাখো।১৭৪ আর তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মনোযোগ এরই দিকে নিবদ্ধ করো, যেন তাদের মাঝে কেবল সীমালঙ্ঘনকারীরা ছাড়া অন্য মানুষের হাতে তোমাদের বিরুদ্ধে কোনো যুক্তি না থাকে।১৭৫ কদেখুন: ২:১৪৫,১৫০সুতরাং তোমরা তাদেরকে ভয় কোরো না, বরং আমাকে ভয় করো। খদেখুন: ৫:৪; ১২:৭আর আমি যেন আমার অনুগ্রহ তোমাদের জন্য পূর্ণ করে দিতে পারি১৭৬ এবং তোমরা যেন হিদায়াত লাভ করতে পারো।গদেখুন: ৫:৪ঘদেখুন: ২:১৩০
১৭৪। কেবল মহানবী (সা.)-কে নয় বরং সকল মুসলমানকেই মক্কা-বিজয়ের কর্তব্য সম্পাদনের কথা সবসময় মনে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
১৭৫। ‘সীমালঙ্ঘনকারীরা ছাড়া অন্য মানুষের হাতে তোমাদের বিরুদ্ধে কোনো যুক্তি না থাকে’- এ বাক্যটির তাৎপর্য হচ্ছে, যদি মুসলমান জাতি মক্কা-বিজয়ে অসমর্থ হয় তাহলে ইসলামের শত্রুরা যুক্তিসংগতভাবেই আপত্তি উত্থাপন করবে, মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইবরাহীম (আ.)-এর প্রার্থনার ফলে আগত সেই নবী নন (২:১৩০)। এমতাবস্থায় প্রতিশ্রুত নবী বলে তাঁর যে দাবি সেই দাবি মিথ্যা প্রতিপন্ন হবে এবং যে কাবাগৃহের দিকে মুখ করে নামায পড়ার জন্য মুসলমানদেরকে আদেশ দেওয়া হয়েছে তা পৌত্তলিক আরবদের অধিকারে থেকে মূর্তি দিয়ে ভরা থাকবে। মূর্তিগুলোর অবস্থান যতদিন কাবাগৃহে থাকবে ততদিন মুসলমান উম্মতকে মূর্তিপূজক বলে অভিযুক্ত করার সুযোগ থেকে যাবে। এ আপত্তির পূর্ণ খণ্ডন কেবল তখনই হবে যখন এ পবিত্র গৃহ, যা একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই নিবেদিত ছিল, তা মূর্তিমুক্ত হবে। এ কারণেই জেরুজালেমের স্থলে কাবাকে ‘কিবলা’ হিসাবে গ্রহণের নির্দেশ দানের পর পরই স্বাভাবিকভাবে মক্কা-বিজয়ের আদেশও অবতীর্ণ হয়েছিল।
১৭৬। এ বাক্যাংশটির অর্থ হলো, মক্কা মুসলমানদের হাতে এসে গেলে মুসলমানদের প্রতি আল্লাহ তা’লার অনুগ্রহ পরিপূর্ণ হয়ে যাবে, কেননা মক্কা-বিজয় মানেই আরব দেশের সর্বত্র মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং হাজার হাজার আরববাসীর ইসলাম গ্রহণ। উপরোক্ত ভবিষ্যদ্বাণী ঠিকভাবে পূর্ণ হয়েছিল, কেননা মক্কা-বিজয়ের সাথে সাথে হাজার হাজার আরব কালবিলম্ব না করে ইসলাম গ্রহণ করেছিল। মক্কা-বিজয়ের পর পরই আরবদের মধ্যে ইসলাম গ্রহণের দিকে ঝুঁকে পড়ার আরেকটি কারণ হলো, আরবরা কোনো অবতীর্ণ গ্রন্থের অনুসারী না হলেও ইবরাহীম (আ.)-এর এ ভবিষ্যদ্বাণী তাদের মাঝে প্রচলিত ছিল যে, কোনো মিথ্যা নবীর অনুসারীরা কখনোই মক্কা-বিজয় ১৭৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করতে পারবে না, বরং মক্কা-বিজয়ের চেষ্টা করলে সমূলে ধ্বংস হয়ে যাবে। মাত্র কিছুদিন পূর্বে এ ভবিষ্যদ্বাণীর সত্যতা তারা প্রত্যক্ষ করেছিল। ইয়ামেনের গভর্নর আবরাহা এক বিরাট ও শক্তিশালী হস্তীবাহিনীসহ কাবা দখলের উদ্দেশ্যে আক্রমণ করতে এলে তারা অলৌকিকভাবে তার ও তার সেনাবাহিনীর শোচনীয় ধ্বংস মাত্র কিছুকাল পূর্বেই দেখেছিল এবং তা তাদের স্মৃতিতে তখনো ভাস্বর ছিল।

کَمَاۤ اَرۡسَلۡنَا فِیۡکُمۡ رَسُوۡلًا مِّنۡکُمۡ یَتۡلُوۡا عَلَیۡکُمۡ اٰیٰتِنَا وَیُزَکِّیۡکُمۡ وَیُعَلِّمُکُمُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَیُعَلِّمُکُمۡ مَّا لَمۡ تَکُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ ﴿۱۵۲﴾ؕۛ

১৫২
যেভাবে আমরা তোমাদের মাঝে তোমাদেরই মধ্য থেকে এক রসূল পাঠিয়েছি, যে তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ পড়ে শোনায় এবং তোমাদের পবিত্র করে আর তোমাদের কিতাব ও প্রজ্ঞা শেখায়,১৭৭ অধিকন্তু যা তোমরা জানতে না তা তোমাদের শিক্ষা কদেখুন: ২:২০৪; ৮:৪৬; ৬২:১১দেয়।
১৭৭। এ আয়াতে রসূল করীম (সা.)-এর কার্যাবলিকে প্রায় সেই ভাষায় বর্ণনা করা হয়েছে, যে ভাষায় ইবরাহীম (আ.) মক্কাবাসীদের মধ্যে নবী প্রেরণের প্রার্থনা করার সময় তাঁর কার্যাবলির উল্লেখ করেছিলেন (২:১৩০)। এর দ্বারা বুঝা যায়, মহানবী (সা.)-এর সত্তায় ইবরাহীম (আ.)-এর প্রার্থনা রূপায়িত ও বাস্তবায়িত হয়েছে।

فَاذۡکُرُوۡنِیۡۤ اَذۡکُرۡکُمۡ وَاشۡکُرُوۡا لِیۡ وَلَا تَکۡفُرُوۡنِ ﴿۱۵۳﴾٪

১৫৩
খদেখুন: ২:৪৬সুতরাং তোমরা আমাকে স্মরণ১৭৮ করো, আমিও তোমাদের স্মরণ করব; আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং আমার অকৃতজ্ঞ হয়ো না।
সূরা আল-বাকারা - রুকু ১৮
১৭৮। আল্লাহকে স্মরণ করার অর্থ আল্লাহ তা’লাকে ভয়ভক্তি, ভালোবাসা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা, তাঁর নির্দেশাবলি পালন করা, তাঁর গুণাবলিকে আত্মস্থ করা, তাঁর মাহাত্ম্য কীর্তন করা এবং তাঁর কাছে প্রার্থনা করা। অপরদিকে আল্লাহ তা’লা কর্তৃক মানুষকে স্মরণ করার অর্থ হলো, মানুষকে তাঁর নৈকট্য দান করা, তার ওপর আশিস বর্ষণ করা এবং তার মঙ্গলময় জীবনযাপনের ব্যবস্থা করা।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ২২:৩৬তোমরা ধৈর্য১৭৯ ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের১৮০ সাথে আছেন।গদেখুন: ৭:১২৬; ২৬:৫১ঘদেখুন: ২২:৩৩
১৭৯। ‘সবর’ অর্থ: (১) একটি বিষয়ে লেগে থাকা, (২) সাহসের সাথে, বিনা অভিযোগে ও বিনা বিরক্তিতে দুঃখ-যন্ত্রণা সহ্য করা, (৩) শরীয়ত বা আল্লাহর বিধানকে ও বিবেকের আহ্বানকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকা, (৪) আল্লাহর বিধান ও বিবেক যা নিষেধ করে তা থেকে বিরত থাকা (মুফরাদাত)।
১৮০। এ আয়াতটি কৃতকার্যতার সুবর্ণ নীতি বর্ণনা করছে। প্রথমত, একজন মুসলমানের উচিত তার প্রচেষ্টায় সে যেন লেগে থাকে এবং তার অধ্যবসায়ে যেন কখনো ভাটা না পড়ে, উদ্দেশ্য সাধনের পথে যেন কখনো মনে নৈরাশ্য সৃষ্টি না হয়, যা কিছু মন্দ ও ক্ষতিকর তা যেন সে বর্জন করে এবং যা ভালো তা যেন সে আঁকড়ে থাকে। দ্বিতীয়ত, সাফল্য অর্জনের জন্য তাকে আল্লাহ তা’লার সমীপে প্রার্থনা করতে হবে, কেননা সকল মঙ্গলের উৎস একমাত্র তিনিই। এ আয়াতে ‘সালাত’ (নামায) শব্দের পূর্বে ‘সবর’ (ধৈর্য ও অধ্যবসায়) শব্দটি এজন্য ব্যবহার করা হয়েছে যে, মানুষ সাধারণত আল্লাহর আইনকানুন মেনে চলতে অবহেলা বা অজ্ঞতা দেখায় এবং তাড়াতাড়ি সুফল পেতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অথচ সফলতা লাভের চাবিকাঠি রয়েছে আল্লাহর নিয়মকানুন মানার মধ্যে। সেখানে ধৈর্যধারণ অত্যাবশ্যক। প্রার্থনা কেবল তখনই ফলপ্রসূ হয় যখন অভীষ্ট বস্তু পাবার যত ধরনের আবশ্যকীয় উপায় আল্লাহ তা’লা সৃষ্টি করেছেন এর সবটাই সঠিকভাবে অবলম্বন করা হয়। ১৮১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّلٰکِنۡ لَّا تَشۡعُرُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
গদেখুন: ৩:১৭০আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত;১৮১ কিন্তু তোমরা (তা) উপলব্ধি করতে পারছ না।
১৮১। ‘আহইয়া’ শব্দ ‘হাঈ’ শব্দের বহুবচন। ‘হাঈ’ শব্দের অনেক অর্থ আছে। তন্মধ্যে দুটি হলো: (১) সে ব্যক্তি যার জীবনযাপন ব্যর্থ হয় না, (২) যার হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। এ আয়াতে এমন একটি গভীর ‘মনস্তাত্ত্বিক সত্য’ তুলে ধরা হয়েছে যা মানবজাতির জীবন ও উন্নতির ক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করতে পারে। যে জাতি তাদের বীর শহীদদের স্মৃতির প্রতি উপযুক্ত মর্যাদা প্রদর্শন করে না এবং তাদের মন থেকে মৃত্যুভয়কে অপসারণ করে মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করে না তাদের উন্নতি হতে পারে না।

وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۶﴾ۙ

১৫৬
কদেখুন: ৩:১৮৭আর আমরা অবশ্যই কিছুটা ভয়ভীতি ও ক্ষুধা আবার কিছুটা ধনসম্পদ ও জীবন এবং ফলফলাদির ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব।১৮২ অতএব তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও,
১৮২। পূর্ববর্তী আয়াতের প্রেক্ষিতে এ আয়াত খুবই যুক্তিযুক্ত। ইসলামের উদ্দেশ্যে নিজেদের জীবন ও ধনসম্পদ কুরবানী করতে মুসলমানদের প্রস্তুত থাকা উচিত। যে দুঃখদুর্দশা, জ্বালাযন্ত্রণা ও বিপদাপদ পরীক্ষারূপে তাদের ওপর নেমে আসুক না কেন, তা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া তাদের দায়িত্ব।

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَاِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۷﴾ؕ

১৫৭
স্যারা তাদের ওপর বিপদ আসলে বলে, ‘নিশ্চয় আমরা আল্লাহরই এবং নিশ্চয় আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।১৮৩
১৮৩। আমাদের যা কিছু আছে আল্লাহ তা’লাই এর প্রকৃত মালিক। এমনকি আমাদের মালিকও তিনিই। সত্যিকার মালিক যদি তাঁর অসীম প্রজ্ঞায় আমাদের নিকট থেকে কিছু নিয়ে যান আমাদের দুঃখ করার বা নালিশ করার কোনো কারণ থাকতে পারে না। কাজেই যে-কোনো দুঃখদুর্দশাই আমাদের ওপর নেমে আসুক না কেন তা যেন আমাদেরকে উদ্যমহীন ও নিরাশ করার পরিবর্তে আমাদেরকে অধিক সচেষ্ট করে সাফল্য অর্জনের দিকে এগিয়ে দেয়। অতএব এ আয়াতটিতে যে নিয়মনীতি দেওয়া হয়েছে তা কেবল মৌখিক মন্ত্রই নয় বরং অতি মূল্যবান, বাস্তব ও জ্ঞানগর্ভ উপদেশ এবং সময়োচিত সতর্কবাণী। ১৮৪ ও ১৮৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ صَلَوٰتٌ مِّنۡ رَّبِّہِمۡ وَرَحۡمَۃٌ ۟ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُہۡتَدُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
এরাই তারা- যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে প্রভৃত কল্যাণ ও কৃপা। আর এরাই তারা- যারা হিদায়াতপ্রাপ্ত।

اِنَّ الصَّفَا وَالۡمَرۡوَۃَ مِنۡ شَعَآئِرِ اللّٰہِ ۚ فَمَنۡ حَجَّ الۡبَیۡتَ اَوِ اعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیۡہِ اَنۡ یَّطَّوَّفَ بِہِمَا ؕ وَمَنۡ تَطَوَّعَ خَیۡرًا ۙ فَاِنَّ اللّٰہَ شَاکِرٌ عَلِیۡمٌ ﴿۱۵۹﴾

১৫৯
নিশ্চয় সাফা ও মারওয়া১৮৪ আল্লাহ-নির্দেশক চিহ্নাবলির অন্যতম। অতএব যে এ গৃহের হজ্জ করে অথবা উমরা করে, তার এ দুটির তাওয়াফ করায় কোনো পাপ নাই। আর যে-ই স্বেচ্ছায় সৎকাজ করে,১৮৫ সেক্ষেত্রে আল্লাহ নিশ্চয় গুণগ্রাহী, সর্বজ্ঞ।
১৮৪। ‘সাফা’ ও ‘মারওয়া’ কাবার অদূরে দুটি পাহাড়ি টিলার নাম। দুটির মধ্যে প্রথমটি কাবার অধিক নিকটবর্তী। এ দুটি পাহাড় একদিকে যেমন হযরত হাজেরার অসীম ধৈর্য ও অপরিসীম আল্লাহ-নির্ভরতার স্মৃতি বহন করে, অন্যদিকে তেমনই তাঁর ও তাঁর পুত্র ইসমাঈলের প্রতি আল্লাহ তা’লার বিশেষ যত্ন ও অভিভাবকত্বের কথা স্মরণ করায়। এ দুটি পাহাড়ে স্বল্পকালীন সময়ের জন্য উপস্থিত হওয়া মানুষের মনকে আল্লাহর ভালোবাসা, বিশ্বস্ততা ও সর্বময় ক্ষমতার অনুভূতিতে ছেয়ে ফেলে। [বিহিমা এখানে ফীহিমা অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এ দুটি পাহাড়ের মাঝে দৌড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তফসীরে সগীর দ্রষ্টব্য।
১৮৫। ‘যে-ই সেচ্ছায় সৎকাজ করে’ বাক্যাংশটি ‘হজ্জ’-এর জন্য ব্যবহৃত হয় নি, যা শর্তসাপেক্ষে সকলের জন্য অবশ্যকরণীয়। অতএব এখানে সৎকাজ বলতে ‘উমরা’-কে বুঝাচ্ছে, যা ‘ফরয’ (অবশ্যকরণীয়) নয় বরং ‘নফল’ (অতিরিক্ত)। তবে বাধ্যতামূলক একবার হজ্জ পালনের পর যদি কেউ আরো হজ্জ পালন করে তবে পরবর্তী হজ্জটি সৎকর্ম বা বাড়তি পুণ্য বলে গণ্য হবে।

اِنَّ الَّذِیۡنَ یَکۡتُمُوۡنَ مَاۤ اَنۡزَلۡنَا مِنَ الۡبَیِّنٰتِ وَالۡہُدٰی مِنۡۢ بَعۡدِ مَا بَیَّنّٰہُ لِلنَّاسِ فِی الۡکِتٰبِ ۙ اُولٰٓئِکَ یَلۡعَنُہُمُ اللّٰہُ وَیَلۡعَنُہُمُ اللّٰعِنُوۡنَ ﴿۱۶۰﴾ۙ

১৬০
নিশ্চয় সুস্পষ্ট নিদর্শনাবলি ও হিদায়াত হতে আমরা যা কিছু অবতীর্ণ করেছি তা এ কিতাবে মানবজাতির জন্য স্পষ্টভাবে আমাদের বর্ণনা করে দেবার পরও যারা তা গোপন করে-১৮৬ কর্তারাই সেসব লোক যাদেরকে আল্লাহ অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও অভিশাপ কদেখুন: ২:১৬২; ৩:৮৮দেয়।
১৮৬। যে-সব ইহুদী জেনেশুনে তাদের ধর্মগ্রন্থে বর্ণিত মহানবী (সা.) সম্পর্কিত ভবিষ্যদ্বাণী গোপন রাখে, এ আয়াতে তাদের কথা বলা হয়েছে।