৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

اِنَّ اللّٰہَ اشۡتَرٰی مِنَ الۡمُؤۡمِنِیۡنَ اَنۡفُسَہُمۡ وَاَمۡوَالَہُمۡ بِاَنَّ لَہُمُ الۡجَنَّۃَ ؕ یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَیَقۡتُلُوۡنَ وَیُقۡتَلُوۡنَ ۟ وَعۡدًا عَلَیۡہِ حَقًّا فِی التَّوۡرٰٮۃِ وَالۡاِنۡجِیۡلِ وَالۡقُرۡاٰنِ ؕ وَمَنۡ اَوۡفٰی بِعَہۡدِہٖ مِنَ اللّٰہِ فَاسۡتَبۡشِرُوۡا بِبَیۡعِکُمُ الَّذِیۡ بَایَعۡتُمۡ بِہٖ ؕ وَذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۱۱﴾

১১১
কদেখুন: ৪:৭৫; ৬১:১১-১২নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের ধনসম্পদ ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। খদেখুন: ৩:১৯৬; ৬১:৫তারা আল্লাহর পথে যুদ্ধ করে হয় (শত্রুকে) হত্যা করে নতুবা তারা নিজেরা নিহত হয়। এটি তওরাত, ইনজীল১২১৯ এবং কুরআনে (বর্ণিত) তার জন্য এক অবশ্যপালনীয় প্রতিশ্রুতি। আর নিজ প্রতিশ্রুতি পালনে আল্লাহর চেয়ে অধিক বিশ্বস্ত আর কে? অতএব তোমরা তাঁর সাথে কৃত ব্যাবসায় আনন্দিত হও। আর এটিই হলো মহাসাফল্য।
১২১৯। তওরাত (দ্বিতীয় বিবরণ ৬:৩-৫ এবং মথি ৯:২১ ও ২৭-২৯ দ্রষ্টব্য)। ১২২০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَلتَّآئِبُوۡنَ الۡعٰبِدُوۡنَ الۡحٰمِدُوۡنَ السَّآئِحُوۡنَ الرّٰکِعُوۡنَ السّٰجِدُوۡنَ الۡاٰمِرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَالنَّاہُوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَالۡحٰفِظُوۡنَ لِحُدُوۡدِ اللّٰہِ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۲﴾

১১২
যারা তওবাকারী, কদেখুন: ৫:৪১,১২১; ৩৯:৪৫; ৫৭:৩ইবাদতকারী, (আল্লাহর) প্রশংসাকারী, (আল্লাহর পথে) সফরকারী, রুকূকারী, সিজদাকারী, সৎকাজের আদেশদাতা ও মন্দ কাজ থেকে বারণকারী এবং আল্লাহ-নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী- এরূপ মুমিনদের তুমি সুসংবাদ দাও।খদেখুন: ৯:১০৬

مَا کَانَ لِلنَّبِیِّ وَالَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡ یَّسۡتَغۡفِرُوۡا لِلۡمُشۡرِکِیۡنَ وَلَوۡ کَانُوۡۤا اُولِیۡ قُرۡبٰی مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمۡ اَنَّہُمۡ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۱۱۳﴾

১১৩
মুশরিকরা জাহান্নামী বলে প্রতীয়মান হবার পর, তারা নিকটাত্মীয় হলেও নবী ও মুমিনদের পক্ষে তাদের জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করা সমীচীন নয়।

وَمَا کَانَ اسۡتِغۡفَارُ اِبۡرٰہِیۡمَ لِاَبِیۡہِ اِلَّا عَنۡ مَّوۡعِدَۃٍ وَّعَدَہَاۤ اِیَّاہُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَہٗۤ اَنَّہٗ عَدُوٌّ لِّلّٰہِ تَبَرَّاَ مِنۡہُ ؕ اِنَّ اِبۡرٰہِیۡمَ لَاَوَّاہٌ حَلِیۡمٌ ﴿۱۱۴﴾

১১৪
আর স্বীয় পিতার জন্য ইবরাহীমের ক্ষমা প্রার্থনা করাটা কেবল সেই প্রতিশ্রুতির কারণে ছিল যা সে তার সাথে করেছিল,১২২০ কিন্তু তার কাছে যখন স্পষ্ট হয়ে গেল যে, সে আল্লাহর শত্রু, (তখন) সে এ থেকে পৃথক হয়ে গেল। গদেখুন: ১৯:৪৮; ২৬:৮৭; ৬০:৫নিশ্চয় ইবরাহীম ছিল বড়োই কোমল হৃদয়ের অধিকারী ও সহিষ্ণু।
১২২০। ১৯:৪৮ দ্রষ্টব্য।

وَمَا کَانَ اللّٰہُ لِیُضِلَّ قَوۡمًۢا بَعۡدَ اِذۡ ہَدٰٮہُمۡ حَتّٰی یُبَیِّنَ لَہُمۡ مَّا یَتَّقُوۡنَ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۱۵﴾

১১৫
আর আল্লাহ এমন নন যে, কোনো জাতিকে হিদায়াত দেবার পর তিনি (পুনরায়) তাদেরকে পথভ্রষ্ট আখ্যায়িত করবেন যতক্ষণ পর্যন্ত তিনি তাদের কাছে সেসব বিষয় সুস্পষ্ট করে না দেন, যা তাদের এড়িয়ে চলা উচিত। নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত।

اِنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۱۱۶﴾

১১৬
নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি জীবিত করেন এবং মৃত্যুও দেন। আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী নাই।

لَقَدۡ تَّابَ اللّٰہُ عَلَی النَّبِیِّ وَالۡمُہٰجِرِیۡنَ وَالۡاَنۡصَارِ الَّذِیۡنَ اتَّبَعُوۡہُ فِیۡ سَاعَۃِ الۡعُسۡرَۃِ مِنۡۢ بَعۡدِ مَا کَادَ یَزِیۡغُ قُلُوۡبُ فَرِیۡقٍ مِّنۡہُمۡ ثُمَّ تَابَ عَلَیۡہِمۡ ؕ اِنَّہٗ بِہِمۡ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۱۱۷﴾ۙ

১১৭
নিশ্চয় আল্লাহ তওবা কবুল করে নবী এবং সেসব মুহাজির ও আনসারদের প্রতি সদয়১২২১ হয়েছেন যারা কঠিন সময়ে১২২২ তাদের এক দলের হৃদয় বক্র হবার উপক্রম হওয়া সত্ত্বেও তার (অর্থাৎ এ নবীর) অনুসরণ করেছে। পুনরায় তাদের তওবা গ্রহণ করে তিনি তাদের প্রতি সদয় হয়েছেন। নিশ্চয় তিনি তাদের প্রতি পরম স্নেহশীল (ও) বার বার কৃপাকারী।
১২২১। ‘তাবা’ শব্দের অর্থ কোনো ব্যক্তির ওপর অনুগ্রহ করা বা তার প্রতি দয়ালু হওয়া, যেমন- হযরত রসূল করীম (সা.) এবং তাঁর বিশ্বস্ত সাহাবায়ে কেরাম (রা.)-এর ক্ষেত্রে এটা পুরস্কৃত করা ছাড়া ক্ষমা করার কোনো বিষয় ছিল না।
১২২২। তাবুকের যুদ্ধযাত্রা যেহেতু মুসলমানদের জন্য এক কঠিন সময় ছিল, সেজন্য তা সঠিকভাবেই ‘গাযওয়াতুল উসরা’ অর্থাৎ দুঃখক্লিষ্ট অভিযান নামে খ্যাত হয়েছিল।

وَّعَلَی الثَّلٰثَۃِ الَّذِیۡنَ خُلِّفُوۡا ؕ حَتّٰۤی اِذَا ضَاقَتۡ عَلَیۡہِمُ الۡاَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَیۡہِمۡ اَنۡفُسُہُمۡ وَظَنُّوۡۤا اَنۡ لَّا مَلۡجَاَ مِنَ اللّٰہِ اِلَّاۤ اِلَیۡہِ ؕ ثُمَّ تَابَ عَلَیۡہِمۡ لِیَتُوۡبُوۡا ؕ اِنَّ اللّٰہَ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۱۸﴾٪

১১৮
আর পেছনে থেকে যাওয়া সেই তিনজনের১২২৩ প্রতিও (তিনি তওবা গ্রহণ করে অনুগ্রহ করেছেন)। এমনকি পৃথিবী যখন এর (সমস্ত) বিশালতা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তাদের কাছে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ল আর তারা উপলব্ধি করল, আল্লাহর (শাস্তি) থেকে রক্ষা পাবার জন্য তাঁরই আশ্রয় ছাড়া আর কোনো গত্যন্তর নাই। তখন তিনি তাদের প্রতি সদয় হলেন যেন তারা তওবা করে। নিশ্চয় আল্লাহই বার বার তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী।
সূরা আত-তাওবা - রুকু ১৪
১২২৩। কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রবিয়া (রা.) (৯:১০৬) নিষ্ঠাবান মুসলমান ছিলেন, কিন্তু তাবুক অভিযানে যোগদান করতে ব্যর্থ হয়েছিলেন এবং এ কারণে রসূলুল্লাহ (সা.) মদীনায় প্রত্যাবর্তনের পর তাদেরকে সম্পূর্ণরূপে সমাজ থেকে বয়কট করার হুকুম দিয়েছিলেন, এমনকি তাদেরকে নিজ নিজ স্ত্রী থেকেও আলাদা করা হয়েছিল। তারা সমাজচ্যুত অবস্থায় প্রায় পঞ্চাশ দিন ছিলেন। আন্তরিকভাবে অনুতপ্ত হবার পর তারা ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন। খোলাখুলিভাবে অকপট চিত্তে তারা অপরাধ স্বীকার করেছিলেন। তারা খুব দুঃখ পেয়েছিলেন এবং বেদনা ও মর্মযন্ত্রণার ফলে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন। বিশাল বিস্তৃত পৃথিবী যেন তাদের জন্য একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছিল (বুখারী, কিতাবুল মাগাযী)।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَکُوۡنُوۡا مَعَ الصّٰدِقِیۡنَ ﴿۱۱۹﴾

১১৯
হে যারা ঈমান এনেছ! গদেখুন: ৩:১০৩; ৫:৩৬; ৩৯:১১; ৫৭:২৯তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাহচর্যে থাকো।

مَا کَانَ لِاَہۡلِ الۡمَدِیۡنَۃِ وَمَنۡ حَوۡلَہُمۡ مِّنَ الۡاَعۡرَابِ اَنۡ یَّتَخَلَّفُوۡا عَنۡ رَّسُوۡلِ اللّٰہِ وَلَا یَرۡغَبُوۡا بِاَنۡفُسِہِمۡ عَنۡ نَّفۡسِہٖ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ لَا یُصِیۡبُہُمۡ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخۡمَصَۃٌ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلَا یَطَـُٔوۡنَ مَوۡطِئًا یَّغِیۡظُ الۡکُفَّارَ وَلَا یَنَالُوۡنَ مِنۡ عَدُوٍّ نَّیۡلًا اِلَّا کُتِبَ لَہُمۡ بِہٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۲۰﴾ۙ

১২০
মদীনাবাসী ও তাদের চতুর্দিকে বসবাসকারী মরুবাসীদের জন্য আল্লাহর রসূলকে (একা) ছেড়ে পেছনে রয়ে যাওয়া এবং নিজেদের জীবনকে তার জীবনের চেয়ে বেশি প্রিয় জ্ঞান করা সংগত ছিল না, (বরং আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা তাদের জন্য আবশ্যক ছিল)। কেননা আল্লাহর পথে যে পিপাসা বা শ্রান্তি কিংবা ক্ষুধাই তাদেরকে ক্লিষ্ট করে এবং কাফিরদের রাগান্বিত করে এমন যে ভূমিই তারা পদদলিত করে আর শত্রুর বিরুদ্ধে যে বিজয়ই তারা লাভ করে এর বিনিময়ে অবশ্যই তাদের জন্য পুণ্য লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ সৎকর্মপরায়ণদের প্রতিদান কখনো বিনষ্ট হতে দেন না।