৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

ذٰلِکَ الۡفَضۡلُ مِنَ اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ عَلِیۡمًا ﴿٪۷۱﴾

৭১
এ হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। আর সর্বজ্ঞ হিসাবে আল্লাহই যথেষ্ট।
সূরা আন-নিসা - রুকু ৯

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا خُذُوۡا حِذۡرَکُمۡ فَانۡفِرُوۡا ثُبَاتٍ اَوِ انۡفِرُوۡا جَمِیۡعًا ﴿۷۲﴾

৭২
হে যারা ঈমান এনেছ! তোমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করো। এরপর হয় তোমরা ছোটো ছোটো দলে১ বের হও অথবা একসঙ্গে বের হও।৬৩০,৬৩১
৬৩০। ‘হিযর’ মানে সতর্কতা, পূর্বসতর্কতা, পাহারা, সদাপ্রস্তুত অবস্থা অথবা ভয়ের অবস্থা (লেইন)। প্রতিরক্ষার জন্য যতসব সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজন, ‘হিযর’ শব্দ দ্বারা এর সবটাকেই বুঝায়, এমনকি আত্মরক্ষার অস্ত্র পরিধান করা বুঝায়।
৬৩১। ‘সুবাত’ অর্থ এক দল লোক, নির্দিষ্ট কোনো দল, এক দল অশ্বারোহী (লেইন)।

وَاِنَّ مِنۡکُمۡ لَمَنۡ لَّیُبَطِّئَنَّ ۚ فَاِنۡ اَصَابَتۡکُمۡ مُّصِیۡبَۃٌ قَالَ قَدۡ اَنۡعَمَ اللّٰہُ عَلَیَّ اِذۡ لَمۡ اَکُنۡ مَّعَہُمۡ شَہِیۡدًا ﴿۷۳﴾

৭৩
আর নিশ্চয় তোমাদের মাঝে এমন লোকও আছে, যে গড়িমসি করবে এবং তোমাদের কোনো বিপদ ঘটলে সে বলবে, ‘নিশ্চয় আমার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, (এ বিপদের সময়) আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না।৬৩২
৬৩২। এ আয়াত মুনাফিকদের কথা ও তাদের দুটি বৈশিষ্ট্যের কথা বলেছে। তারা ইসলামের অভ্যন্তরীণ শত্রু।

وَلَئِنۡ اَصَابَکُمۡ فَضۡلٌ مِّنَ اللّٰہِ لَیَقُوۡلَنَّ کَاَنۡ لَّمۡ تَکُنۡۢ بَیۡنَکُمۡ وَبَیۡنَہٗ مَوَدَّۃٌ یّٰلَیۡتَنِیۡ کُنۡتُ مَعَہُمۡ فَاَفُوۡزَ فَوۡزًا عَظِیۡمًا ﴿۷۴﴾

৭৪
কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অনুগ্রহ হলে সে অবশ্যই বলবে- ‘হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও মহাসাফল্য অর্জন করতাম!’ (ভাবটা এমন) যেন তোমাদের ও তার মাঝে কোনো হৃদ্যতার সম্পর্কই ছিল না।

فَلۡیُقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ الَّذِیۡنَ یَشۡرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا بِالۡاٰخِرَۃِ ؕ وَمَنۡ یُّقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَیُقۡتَلۡ اَوۡ یَغۡلِبۡ فَسَوۡفَ نُؤۡتِیۡہِ اَجۡرًا عَظِیۡمًا ﴿۷۵﴾

৭৫
সুতরাং যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রি করে দেয়, আল্লাহর পথে তাদের যুদ্ধ করা উচিত। আর যে আল্লাহর পথে যুদ্ধ করে- খদেখুন: ৯:৫২সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমরা অবশ্যই তাকে এক মহাপুরস্কারে ভূষিত করব।

وَمَا لَکُمۡ لَا تُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمُسۡتَضۡعَفِیۡنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالۡوِلۡدَانِ الَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡ ہٰذِہِ الۡقَرۡیَۃِ الظَّالِمِ اَہۡلُہَا ۚ وَاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۚۙ وَّاجۡعَلۡ لَّنَا مِنۡ لَّدُنۡکَ نَصِیۡرًا ﴿ؕ۷۶﴾

৭৬
আর তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং কদেখুন: ৯:১১১সেসব দুর্বল৬৩২-ক নরনারী ও শিশুদের জন্য যুদ্ধ করছ না,৬০০ যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি এ জনপদ থেকে আমাদের বের করে নাও যার অধিবাসীরা বড়োই অত্যাচারী! এছাড়া তুমি নিজের পক্ষ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক নিযুক্ত করো আর তোমার নিজের পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারীও নিযুক্ত করো।’৬৩৩
৬৩২-ক। মুসলমানরা যে কখনো যুদ্ধ শুরু করে নি এ আয়াতটি তার একটি জ্বলন্ত প্রমাণ। তারা কেবল আত্মরক্ষার জন্য, ধর্মকে সংরক্ষণ করার জন্য এবং দুর্বল স্বধর্মীদেরকে অত্যাচার থেকে রক্ষার জন্যই যুদ্ধ করেছিল।
৬৩৩। এ বাক্যাংশটির অনুবাদ এরূপও হতে পারে, তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছ না!

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ وَالَّذِیۡنَ کَفَرُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ الطَّاغُوۡتِ فَقَاتِلُوۡۤا اَوۡلِیَآءَ الشَّیۡطٰنِ ۚ اِنَّ کَیۡدَ الشَّیۡطٰنِ کَانَ ضَعِیۡفًا ﴿٪۷۷﴾

৭৭
যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা অস্বীকার করেছে তারা শয়তানের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের চক্রান্ত নিশ্চয় দুর্বল হয়ে থাকে।
সূরা আন-নিসা - রুকু ১০

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ قِیۡلَ لَہُمۡ کُفُّوۡۤا اَیۡدِیَکُمۡ وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ ۚ فَلَمَّا کُتِبَ عَلَیۡہِمُ الۡقِتَالُ اِذَا فَرِیۡقٌ مِّنۡہُمۡ یَخۡشَوۡنَ النَّاسَ کَخَشۡیَۃِ اللّٰہِ اَوۡ اَشَدَّ خَشۡیَۃً ۚ وَقَالُوۡا رَبَّنَا لِمَ کَتَبۡتَ عَلَیۡنَا الۡقِتَالَ ۚ لَوۡلَاۤ اَخَّرۡتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ؕ قُلۡ مَتَاعُ الدُّنۡیَا قَلِیۡلٌ ۚ وَالۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّمَنِ اتَّقٰی ۟ وَلَا تُظۡلَمُوۡنَ فَتِیۡلًا ﴿۷۸﴾

৭৮
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি, যাদেরকে বলা হয়েছিল, ‘তোমরা তোমাদের হাত সংযত করো, নামায কায়েম করো এবং যাকাত দাও।’ গদেখুন: ৪:৯৯অতঃপর তাদের জন্য যখন যুদ্ধ বাধ্যতামূলক করা হলো তখন দেখো, তাদের ভয় করতে লাগল বা এর চেয়েও অধিক। আর তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! করলে? কদেখুন: ১৪:৪৫; ৬৩:১১কেন তুমি আরো কিছু সময়ের জন্য আমাদের অবকাশ দিলে না?৬৩৪ তুমি বলো, খদেখুন: ৯:৩৮; ৫৭:২১‘পার্থিব সুখস্বাচ্ছন্দ্য ক্ষণভঙ্গুর, পক্ষান্তরে যে তাকওয়া অবলম্বন করেছে, পরকাল তার জন্য অধিক উত্তম। গদেখুন: ৪:৫০আর তোমাদের প্রতি খেজুর আঁটির খাত পরিমাণও অন্যায় করা হবে না।’ঘদেখুন: ২:২৪৭; ৪:৬৭ঘদেখুন: ৬২:৯
৬৩৪। এ আয়াতটি সে শ্রেণির লোকদের কথা বলছে, যারা যুদ্ধ করার প্রয়োজনের সময়ে নানা অজুহাতে যুদ্ধ করা থেকে বিরত থাকে, কিন্তু যখন যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকে না তখন যুদ্ধ করার জন্য বড়ো আগ্রহ দেখায়। এতে স্পষ্ট বুঝা যায়, তাদের এ আগ্রহ, হয় কপটতা না হয় সাময়িক উত্তেজনা মাত্র।

اَیۡنَ مَا تَکُوۡنُوۡا یُدۡرِکۡکُّمُ الۡمَوۡتُ وَلَوۡ کُنۡتُمۡ فِیۡ بُرُوۡجٍ مُّشَیَّدَۃٍ ؕ وَاِنۡ تُصِبۡہُمۡ حَسَنَۃٌ یَّقُوۡلُوۡا ہٰذِہٖ مِنۡ عِنۡدِ اللّٰہِ ۚ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌ یَّقُوۡلُوۡا ہٰذِہٖ مِنۡ عِنۡدِکَ ؕ قُلۡ کُلٌّ مِّنۡ عِنۡدِ اللّٰہِ ؕ فَمَالِ ہٰۤؤُلَآءِ الۡقَوۡمِ لَا یَکَادُوۡنَ یَفۡقَہُوۡنَ حَدِیۡثًا ﴿۷۹﴾

৭৯
তোমরা যেখানেই থাকো,এমনকি এক সুরক্ষিত দুর্গে থাকলেও মৃত্যু তোমাদের নাগাল পাবেই। আর তাদের কোনো কল্যাণ লাভ হলে তারা বলে, ‘এটা আল্লাহর পক্ষ থেকে,’ আর তাদের যদি কোনো অনিষ্ট হয় তখন তারা বলে, ‘(হে মুহাম্মদ!) এটা তোমার কারণে ঘটেছে।’ তুমি বলো, ‘সব আল্লাহরই পক্ষ থেকে হয়ে থাকে। ‘৬৬ পরিতাপ! এ জাতির হয়েছে কী, এরা যে মোটেও কথা বুঝতে চায় না?৬৩৫,৬৩৬
৬৩৫। এ বাক্যটি একদিকে প্রাকৃতিক নিয়মের মধ্যে মৃত্যু যে একটি অবশ্যম্ভাবী সত্য- সেদিকে দৃষ্টি আকর্ষণ করছে, অপরদিকে মুনাফিকদেরকে বিশেষভাবে বলে দিচ্ছে, তারা মৃত্যুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যেই যুদ্ধের ঐশী আদেশকে অমান্য করছে।
৬৩৬। ‘সব আল্লাহরই পক্ষ থেকে হয়ে থাকে’ একথার অর্থ হলো, আল্লাহই সবকিছুর সর্বশেষ নিয়ন্তা। বিশ্বের ৬৩৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য যেখানে যখনই মানুষের জীবনে ভালো বা মন্দ ঘটে তা প্রকৃতির সাধারণ নিয়মে ঘটে অথবা আল্লাহর কোনো না কোনো বিশেষ আদেশের অধীনে ঘটে।

مَاۤ اَصَابَکَ مِنۡ حَسَنَۃٍ فَمِنَ اللّٰہِ ۫ وَمَاۤ اَصَابَکَ مِنۡ سَیِّئَۃٍ فَمِنۡ نَّفۡسِکَ ؕ وَاَرۡسَلۡنٰکَ لِلنَّاسِ رَسُوۡلًا ؕ وَکَفٰی بِاللّٰہِ شَہِیۡدًا ﴿۸۰﴾

৮০
তোমার যে কল্যাণ লাভ হয় তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং তোমার যে অকল্যাণ হয় তা তোমার নিজের কারণেই হয়।৬৩৭ আর আমরা তোমাকে মানবজাতির জন্য রসূল করে পাঠিয়েছি। বস্তুত সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।
৬৩৭। আল্লাহ তা’লা মানুষকে স্বাভাবিক শক্তি ও কর্মক্ষমতা দ্বারা ভূষিত করেছেন। এগুলোর সঠিক ব্যবহারের ফলে মানুষ জীবনে কৃতকার্যতা লাভ করতে পারে। আবার এগুলোর অপব্যবহার দ্বারা জীবনে বিপদাপদও ডেকে আনতে পারে। তাই এখানে মানুষের মঙ্গলকে আল্লাহর প্রতি আরোপ করা হয়েছে, কেননা মানুষের জন্য আল্লাহ মঙ্গলই চান। পক্ষান্তরে মানুষের অকল্যাণকে মানুষের নিজের প্রতি আরোপ করা হয়েছে, কেননা আল্লাহ মানুষের জন্য অমঙ্গল চান না।