৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

مَنۡ یُّطِعِ الرَّسُوۡلَ فَقَدۡ اَطَاعَ اللّٰہَ ۚ وَمَنۡ تَوَلّٰی فَمَاۤ اَرۡسَلۡنٰکَ عَلَیۡہِمۡ حَفِیۡظًا ﴿ؕ۸۱﴾

৮১
যে রসূলের আনুগত্য করে সে অবশ্যই আল্লাহর আনুগত্য করে আর যে মুখ ফিরিয়ে নেয়, (সেক্ষেত্রে স্মরণ রেখো!) আমরা তোমাকে তাদের রক্ষক হিসাবে পাঠাই নি।

وَیَقُوۡلُوۡنَ طَاعَۃٌ ۫ فَاِذَا بَرَزُوۡا مِنۡ عِنۡدِکَ بَیَّتَ طَآئِفَۃٌ مِّنۡہُمۡ غَیۡرَ الَّذِیۡ تَقُوۡلُ ؕ وَاللّٰہُ یَکۡتُبُ مَا یُبَیِّتُوۡنَ ۚ فَاَعۡرِضۡ عَنۡہُمۡ وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۸۲﴾

৮২
আর তারা বলে, ‘(আমাদের কাজ হলো) আনুগত্য (করা),’ কিন্তু যখন তারা তোমার কাছ থেকে বেরিয়ে আসে তখন তাদের এক দল তুমি যা বলো এর কদেখুন: ৪:১০৯বিরোধী শলাপরামর্শে রাত কাটায়।৬৩৮ আর তারা রাতে যে-সব শলাপরামর্শ করে আল্লাহ তা লিখে রাখেন। অতএব তুমি তাদের উপেক্ষা করো এবং আল্লাহর ওপর ভরসা করো। বস্তুত কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট।
৬৩৮। এখানে যে গোপন শলাপরামর্শের কথা বলা হয়েছে তা রাতেও হতে পারে বা দিনেও হতে পারে। যেহেতু সাধারণত রাতেই গোপনে ষড়যন্ত্রমূলক শলাপরামর্শ করা হয়, সেহেতু ‘বাইয়্যাতা’ শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে রাতের গোপনীয়তা ও আচ্ছন্ন অবস্থা বুঝানোর জন্য।

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ ؕ وَلَوۡ کَانَ مِنۡ عِنۡدِ غَیۡرِ اللّٰہِ لَوَجَدُوۡا فِیۡہِ اخۡتِلَافًا کَثِیۡرًا ﴿۸۳﴾

৮৩
খদেখুন: ৪৭:২৫তবে কি তারা কুরআনে গভীরভাবে অভিনিবেশ করে না? আর তা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে নিশ্চয় তারা তাতে অনেক অসংগতি খুঁজে পেত।৬৩৯
৬৩৯। ‘ইখতিলাফান কাসীরান’ শব্দ দুটির অর্থ হচ্ছে অনেক স্ববিরোধ। এ আয়াতের অর্থ হলো, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি এ পবিত্র কুরআনের প্রণেতা হতো তাহলে মানুষ এর মাঝে নিশ্চয় অনেক স্ববিরোধী শিক্ষা ও কথা দেখতে পেত। অর্থাৎ আল্লাহর বাণীতে কোনো স্ববিরোধিতা নাই। সূরা আল-মুলকের ৪ নম্বর আয়াতে একই ধরনের একটি দাবি বিশ্বজগৎ সৃষ্টির ক্ষেত্রেও করা হয়েছে। এতে ঘোষণা করা হয়েছে আল্লাহর কাজে কোনো খুঁত বা অসংগতি খুঁজে পাওয়া অসম্ভব। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।] ৬৪০ এখানে নিরাপত্তা বিষয়ক শুভসংবাদের কথা প্রথমে বলার পর ভীতিবিষয়ক সংবাদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ কুরআন এখানে যুদ্ধের বিষয়ে কথা বলছে। যুদ্ধের সময়ে কোনো কোনো অবস্থায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আনন্দসূচক সংবাদসমূহ ছড়ানোও যুদ্ধভীতির সংবাদসমূহ ছড়ানোর চেয়ে অধিক বিপজ্জনক হয়। সাধারণ অবস্থায়ও কোনো সংবাদ শুনেই তা প্রচার করতে থাকা সমাজের জন্য ক্ষতিকর, কেননা সংবাদটি গুজবও হতে পারে এবং শত্রুর উদ্দেশ্যমূলক কারসাজিও হতে পারে। ‘উলিল আমর’ (অর্থাৎ আদেশ দেবার অধিকারী কর্তৃপক্ষ) বলতে মহানবী (সা.)-কে কিংবা তাঁর খলীফারা কিংবা তাঁদের নিয়োজিত আমীরদেরকে বুঝায়

وَاِذَا جَآءَہُمۡ اَمۡرٌ مِّنَ الۡاَمۡنِ اَوِ الۡخَوۡفِ اَذَاعُوۡا بِہٖ ؕ وَلَوۡ رَدُّوۡہُ اِلَی الرَّسُوۡلِ وَاِلٰۤی اُولِی الۡاَمۡرِ مِنۡہُمۡ لَعَلِمَہُ الَّذِیۡنَ یَسۡتَنۡۢبِطُوۡنَہٗ مِنۡہُمۡ ؕ وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ لَاتَّبَعۡتُمُ الشَّیۡطٰنَ اِلَّا قَلِیۡلًا ﴿۸۴﴾

৮৪
আর তাদের কাছে যখন শান্তি বা ভীতির কোনো (গুজবমূলক) বিষয় আসে তখন তারা তা প্রচার করে বেড়ায়। অথচ তারা যদি তা (না রটিয়ে) রসূলের কাছে এবং নিজেদের কর্তৃপক্ষের কাছে উত্থাপন করত তাহলে তাদের মাঝে যারা ব্যাখ্যা-বিশ্লেষণ করে, তারা অবশ্যই এর সত্য উদ্‌ঘাটন করতে পারত। আর তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ এবং তাঁর কৃপা না থাকত তাহলে নিশ্চয় অল্পসংখ্যক (লোক) ছাড়া তোমরা সবাই শয়তানের অনুসরণ করতে।৬৪০
৬৪০। এখানে নিরাপত্তা বিষয়ক শুভসংবাদের কথা প্রথমে বলার পর ভীতিবিষয়ক সংবাদের কথা উল্লেখ করা হয়েছে, কারণ কুরআন এখানে যুদ্ধের বিষয়ে কথা বলছে। যুদ্ধের সময়ে কোনো কোনো অবস্থায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আনন্দসূচক সংবাদসমূহ ছড়ানোও যুদ্ধভীতির সংবাদসমূহ ছড়ানোর চেয়ে অধিক বিপজ্জনক হয়। সাধারণ অবস্থায়ও কোনো সংবাদ শুনেই তা প্রচার করতে থাকা সমাজের জন্য ক্ষতিকর, কেননা সংবাদটি গুজবও হতে পারে এবং শত্রুর উদ্দেশ্যমূলক কারসাজিও হতে পারে। ‘উলিল আমর’ (অর্থাৎ আদেশ দেবার অধিকারী কর্তৃপক্ষ) বলতে মহানবী (সা.)-কে কিংবা তাঁর খলীফারা কিংবা তাঁদের নিয়োজিত আমীরদেরকে বুঝায় ।

فَقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ لَا تُکَلَّفُ اِلَّا نَفۡسَکَ وَحَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ ۚ عَسَی اللّٰہُ اَنۡ یَّکُفَّ بَاۡسَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ وَاللّٰہُ اَشَدُّ بَاۡسًا وَّاَشَدُّ تَنۡکِیۡلًا ﴿۸۵﴾

৮৫
অতএব তুমি আল্লাহর পথে যুদ্ধ করো। তোমার নিজের সত্তা ছাড়া অন্য কারো দায়ভার তোমার ওপর চাপানো হবে না, খদেখুন: ৮:৬৬আর মুমিনদেরকে (যুদ্ধের জন্য) উদ্বুদ্ধ করতে থাকো। হতে পারে, যারা অস্বীকার করেছে আল্লাহ তাদের যুদ্ধ থামিয়ে দেবেন। আর আল্লাহ যুদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে প্রবল এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেও অত্যন্ত কঠোর।৬৪১কদেখুন: ৪:৬০
৬৪১। । ৬৪১ ‘যুদ্ধ করো’ এ আদেশটি কেবল নবী করীম (সা.)-এর ক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রযোজ্য নয়। তা যদি হতো তাহলে পরবর্তী বাক্যাংশটি হতো ‘ইল্লা নাফসুকা’ অর্থাৎ তুমি ছাড়া আর কেউ দায়ী নয়। আর পরবর্তী বাক্যটি হচ্ছে ‘ইল্লা নাফসাকা’ (তোমার নিজের সত্তা ছাড়া অন্য কারো দায়ভার তোমার ওপর চাপানো হবে না)। প্রকৃতপক্ষে এ আয়াত বলছে, প্রত্যেক ব্যক্তি এমনকি নবী করীম (সা.)-ও ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দায়ী। তবে মহানবী (সা.)-এর এ বিষয়ে দায়িত্ব দুটি- একটি দায়িত্ব নিজে যুদ্ধ করা, অন্য দায়িত্বটি তাঁর অনুসারীদেরকে যুদ্ধে উৎসাহিত করা, যদিও তিনি তাদের জন্য দায়ী নন। ৬৪২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً حَسَنَۃً یَّکُنۡ لَّہٗ نَصِیۡبٌ مِّنۡہَا ۚ وَمَنۡ یَّشۡفَعۡ شَفَاعَۃً سَیِّئَۃً یَّکُنۡ لَّہٗ کِفۡلٌ مِّنۡہَا ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقِیۡتًا ﴿۸۶﴾

৮৬
যে উত্তম সুপারিশ করে তার জন্য এর এক অংশ থাকবে, অপরদিকে যে মন্দ সুপারিশ করে তার জন্য এর (মন্দ পরিণতি) থেকে এক অংশ থাকবে। আর আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।৬৪২
৬৪২। এ আয়াতের তাৎপর্য হলো, সুপারিশ করার কাজটি হালকা মনে করা ঠিক নয়। যে ব্যক্তি অন্যের জন্য কোনো সুপারিশ করে সে পুরস্কৃত হবে। অন্যথায় তার সুপারিশের খারাপ ফলাফলের জন্য সে দায়ী হবে। একথাটি এখানে বিশেষভাবে লক্ষ করা প্রয়োজন যে, ‘উত্তম সুপারিশের’ ক্ষেত্রে ‘নাসীব’ (অংশ) শব্দ দ্বারা পুরস্কারের ইঙ্গিত করা হয়েছে এবং ‘মন্দ (কাজের) সুপারিশের’ ফলশ্রুতি ‘কিফল’ (সমান অংশ) শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এতে বুঝানো হয়েছে, মন্দ সুপারিশের শাস্তি সমপরিমাণের হবে, কিন্তু উত্তম সুপারিশের পুরস্কার হবে অনেক বেশি। আল্লাহ তা’লা এর ন্যূনতম পরিমাণ বলেছেন দশগুণ।

وَاِذَا حُیِّیۡتُمۡ بِتَحِیَّۃٍ فَحَیُّوۡا بِاَحۡسَنَ مِنۡہَاۤ اَوۡ رُدُّوۡہَا ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلٰی کُلِّ شَیۡءٍ حَسِیۡبًا ﴿۸۷﴾

৮৭
আর তোমাদেরকে যখন উপহারস্বরূপ সালাম বা শুভেচ্ছা দেওয়া হয় তখন তোমরাও উপহারস্বরূপ এর চেয়ে উত্তম সালাম বা শুভেচ্ছা দেবে অথবা এর অনুরূপই দেবে।৬৪৩ নিশ্চয় আল্লাহ সবকিছুর হিসাব গ্রহণকারী।
৬৪৩। কোনো কোনো ক্ষেত্রে আলোচ্য আয়াতটির শাব্দিক অনুবাদ বিষয়টিকে কেবল মৌখিক শুভেচ্ছা প্রকাশে সীমাবদ্ধ করে দেয়, অথচ এতে যে তাগিদপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে এর গণ্ডি অনেক ব্যাপক। প্রকৃতপক্ষে এদিকে কেবল মৌখিক শুভেচ্ছা বুঝানো হয় নি, বরং সব ধরনের উপহার উপঢৌকনের ক্ষেত্রেও এ শিক্ষা প্রযোজ্য। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَیَجۡمَعَنَّکُمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَا رَیۡبَ فِیۡہِ ؕ وَمَنۡ اَصۡدَقُ مِنَ اللّٰہِ حَدِیۡثًا ﴿٪۸۸﴾

৮৮
আল্লাহ সেই পবিত্র সত্তা- যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত তোমাদের সমবেত করতে থাকবেন তাতে কোনো সন্দেহ নাই। বস্তুত আল্লাহর চেয়ে কথায় অধিক সত্যবাদী আর কে আছে?
সূরা আন-নিসা - রুকু ১১

فَمَا لَکُمۡ فِی الۡمُنٰفِقِیۡنَ فِئَتَیۡنِ وَاللّٰہُ اَرۡکَسَہُمۡ بِمَا کَسَبُوۡا ؕ اَتُرِیۡدُوۡنَ اَنۡ تَہۡدُوۡا مَنۡ اَضَلَّ اللّٰہُ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَلَنۡ تَجِدَ لَہٗ سَبِیۡلًا ﴿۸۹﴾

৮৯
অতএব তোমাদের কী হয়েছে, (তোমরা) মুনাফিকদের৬৪৪ বিষয়ে দুটি দলে বিভক্ত হয়ে আছো? অথচ আল্লাহ তাদের কৃতকর্মের দরুন তাদেরকে বিপর্যস্ত করেছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেছেন তোমরা কি তাকে হিদায়াত দিতে চাও? বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন, তুমি তার জন্য আদৌ কোনো পথ খুঁজে পাবে না।
৬৪৪। মদীনার আশপাশের অধিবাসী মুনাফিকদের (তথা পার্শ্ববর্তী এলাকার বেদুঈনদের) প্রতি কীরূপ ব্যবহার করা উচিত, এ বিষয়ে মুমিনরা মতভেদ করছিল। একাংশ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের প্রতি নম্র ব্যবহার করার সুপারিশ করলেন। তাঁরা মনে করলেন, নম্র ব্যবহার করলে ধীরে ধীরে তারা সংশোধিত হয়ে যাবে। অন্যরা তাদেরকে ইসলামের জন্য এক গুরুতর বিপদ মনে করে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেন। আল্লাহর শত্রু এ বেদুঈনদের কথা নিয়ে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি হওয়া কোনোমতেই উচিত নয়। এখানে মুসলমানদেরকে এ উপদেশই দেওয়া হচ্ছে।

وَدُّوۡا لَوۡ تَکۡفُرُوۡنَ کَمَا کَفَرُوۡا فَتَکُوۡنُوۡنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوۡا مِنۡہُمۡ اَوۡلِیَآءَ حَتّٰی یُہَاجِرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ فَاِنۡ تَوَلَّوۡا فَخُذُوۡہُمۡ وَاقۡتُلُوۡہُمۡ حَیۡثُ وَجَدۡتُّمُوۡہُمۡ ۪ وَلَا تَتَّخِذُوۡا مِنۡہُمۡ وَلِیًّا وَّلَا نَصِیۡرًا ﴿ۙ۹۰﴾

৯০
কদেখুন: ২:১১০; ৪:৪৫; ১৪:১৪তারা চায় তোমরাও সেভাবে অস্বীকার করো যেভাবে তারা অস্বীকার করেছে, যেন তোমরা সবাই সমান হয়ে যাও। অতএব যতক্ষণ তারা আল্লাহর পথে হিজরত না করে ততক্ষণ তোমরা তাদের কাউকে৬৪৫ বন্ধুরূপে গ্রহণ কোরো না। এরপর তারা ফিরে গেলে তোমরা যেখানেই তাদের পাও, তাদেরকে ধরো এবং হত্যা৬৪৬ করো; আর তাদের কাউকে বন্ধুরূপে বা সাহায্যকারী হিসাবে গ্রহণ কোরো না।
৬৪৫। এখানে মরুভূমির বিশেষ বেদুঈনদের কথা বলা হয়েছে। কুরআন মুসলমানদেরকে সেসব বেদুঈনের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করে বলছে, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা কিংবা তাদের সাহায্য চাওয়া ঠিক হবে না।
৬৪৬। ‘কতল’ শব্দটি সকল প্রকার সামাজিক সম্পর্ক ছিন্ন করা অর্থেও ব্যবহৃত হয় (২:৬২)। অতএব ‘উকতুলূহুম’-এর অর্থ হতে পারে, তাদের সাথে সকল সম্পর্ক পরিহার করো। পরবর্তী বাক্য ‘তাদের কাউকে বন্ধুরূপে বা সাহায্যকারীরূপে গ্রহণ কোরো না’- এ অর্থ সমর্থন করে।