৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

قُلۡ لَّنۡ یُّصِیۡبَنَاۤ اِلَّا مَا کَتَبَ اللّٰہُ لَنَا ۚ ہُوَ مَوۡلٰٮنَا ۚ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۵۱﴾

৫১
তুমি (তাদের) বলো, ‘আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া কোনো বিপদ আমাদের স্পর্শ করবে না, তিনিই আমাদের অভিভাবক। আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত।’

قُلۡ ہَلۡ تَرَبَّصُوۡنَ بِنَاۤ اِلَّاۤ اِحۡدَی الۡحُسۡنَیَیۡنِ ؕ وَنَحۡنُ نَتَرَبَّصُ بِکُمۡ اَنۡ یُّصِیۡبَکُمُ اللّٰہُ بِعَذَابٍ مِّنۡ عِنۡدِہٖۤ اَوۡ بِاَیۡدِیۡنَا ۫ۖ فَتَرَبَّصُوۡۤا اِنَّا مَعَکُمۡ مُّتَرَبِّصُوۡنَ ﴿۵۲﴾

৫২
তুমি বলো, ‘তোমরা আমাদের ক্ষেত্রে দুটি কল্যাণের মাঝে কেবল একটিরই অপেক্ষা করছ।১১৯০ পক্ষান্তরে তোমাদের ক্ষেত্রে আমাদের অপেক্ষা কেবল এতটুকু- হয় আল্লাহ নিজ পক্ষ থেকে তোমাদের শাস্তি দেবেন, না হয় আমাদের হাত দিয়ে (শাস্তি দেবেন)। অতএব তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও তোমাদের সাথে অপেক্ষমাণ।’
১১৯০। প্রকৃত মুসলমান আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয় অথবা বিজয়ী। তার জন্য আর কোনো বিকল্প পথ নাই।

قُلۡ اَنۡفِقُوۡا طَوۡعًا اَوۡ کَرۡہًا لَّنۡ یُّتَقَبَّلَ مِنۡکُمۡ ؕ اِنَّکُمۡ کُنۡتُمۡ قَوۡمًا فٰسِقِیۡنَ ﴿۵۳﴾

৫৩
তুমি বলো, ‘তোমরা স্বেচ্ছায় ব্যয় করো বা অনিচ্ছায়, তোমাদের পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না।১১৯১ নিশ্চয় তোমরা দুষ্কর্মপরায়ণ জাতি।’
১১৯১। মুনাফিকদের প্রতি শাস্তির প্রকৃতির পরিমাপ বিশেষভাবে লক্ষণীয়। কোনো জরিমানা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় নি, তাদেরকে কয়েদিও বানানো হয় নি, এমন কোনো শাস্তিও দেওয়া হয় নি যা সাধারণত এ জাতীয় অপরাধের জন্য দেওয়া হতো। তাদেরকে কেবল সহজভাবে এটাই বলা হয়েছিল যে, তাদের আত্মাকে পবিত্রকরণের ১১৯২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَا مَنَعَہُمۡ اَنۡ تُقۡبَلَ مِنۡہُمۡ نَفَقٰتُہُمۡ اِلَّاۤ اَنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَبِرَسُوۡلِہٖ وَلَا یَاۡتُوۡنَ الصَّلٰوۃَ اِلَّا وَہُمۡ کُسَالٰی وَلَا یُنۡفِقُوۡنَ اِلَّا وَہُمۡ کٰرِہُوۡنَ ﴿۵۴﴾

৫৪
আর তাদের পক্ষ থেকে কৃত দানখয়রাত গৃহীত না হবার কারণ হলো- আল্লাহ ও তাঁর রসূলকে তারা অস্বীকার করেছে এবং তারা নামাযে চরম শৈথিল্যের সাথে আসে আর ব্যয় করে গভীর অনীহার সাথে।

فَلَا تُعۡجِبۡکَ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ ؕ اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ لِیُعَذِّبَہُمۡ بِہَا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَتَزۡہَقَ اَنۡفُسُہُمۡ وَہُمۡ کٰفِرُوۡنَ ﴿۵۵﴾

৫৫
অতএব তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি যেন তোমাকে বিমুগ্ধ না করে। আল্লাহ চান إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِي الْحَيَوةِ الدُّنْيَا وَتَزْهَقَ انْفُسَهُمْ وَهُمْ كَفِرُونَ দিতে১১৯২ এবং (তিনি আরো চান) কাফির থাকা অবস্থায়ই যেন তাদের প্রাণ বের হয়।
১১৯২। মুনাফিকদের সতর্ক করা হয়েছে যে, তাদের ধনসম্পদ এবং তাদের সন্তানসন্ততি যাদেরকে উপলক্ষ্য করে তারা যুদ্ধে যাওয়া থেকে বিরত হয়েছিল তাদের জন্য চরম মর্মবেদনার কারণ হবে। এরা যে ধর্মকে ঘৃণা করছে এদের সন্তানরা সে ধর্মই গ্রহণ করবে এবং তাদের ধনসম্পদ এর উন্নতিকল্পে ব্যয় করবে।

وَیَحۡلِفُوۡنَ بِاللّٰہِ اِنَّہُمۡ لَمِنۡکُمۡ ؕ وَمَا ہُمۡ مِّنۡکُمۡ وَلٰکِنَّہُمۡ قَوۡمٌ یَّفۡرَقُوۡنَ ﴿۵۶﴾

৫৬
আর তারা আল্লাহর কসম খায় যে, নিশ্চয় তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয় বরং তারা এক ভীরু জাতি।

لَوۡ یَجِدُوۡنَ مَلۡجَاً اَوۡ مَغٰرٰتٍ اَوۡ مُدَّخَلًا لَّوَلَّوۡا اِلَیۡہِ وَہُمۡ یَجۡمَحُوۡنَ ﴿۵۷﴾

৫৭
তারা যদি কোনো আশ্রয়স্থল বা গুহা অথবা কোনো আত্মগোপনের জায়গা পায় তাহলে তারা অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করে সেদিকে ছুটে যাবে।

وَمِنۡہُمۡ مَّنۡ یَّلۡمِزُکَ فِی الصَّدَقٰتِ ۚ فَاِنۡ اُعۡطُوۡا مِنۡہَا رَضُوۡا وَاِنۡ لَّمۡ یُعۡطَوۡا مِنۡہَاۤ اِذَا ہُمۡ یَسۡخَطُوۡنَ ﴿۵۸﴾

৫৮
আর তাদের মাঝে এমনও আছে, কদেখুন: ৯:১২৮; ২১:১০৮যারা দানখয়রাত সম্পর্কে তোমাকে দোষারোপ করে। তবে যদি তা থেকে তাদেরকে কিছু দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট হয়ে যায় আর তা থেকে তোমাদেরকে কিছু দেওয়া না হলে তৎক্ষণাৎ তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

وَلَوۡ اَنَّہُمۡ رَضُوۡا مَاۤ اٰتٰٮہُمُ اللّٰہُ وَرَسُوۡلُہٗ ۙ وَقَالُوۡا حَسۡبُنَا اللّٰہُ سَیُؤۡتِیۡنَا اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ وَرَسُوۡلُہٗۤ ۙ اِنَّاۤ اِلَی اللّٰہِ رٰغِبُوۡنَ ﴿٪۵۹﴾

৫৯
(কত-না উত্তম হতো) যদি তারা আল্লাহ ও তাঁর রসূলের দানে সন্তুষ্ট থাকত এবং বলত, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট! আল্লাহ নিজ অনুগ্রহে আমাদের দান করবেন, আর এভাবে তাঁর রসূলও (দান করবেন)। নিশ্চয় আমরা আল্লাহর প্রতি একান্ত অনুরাগী।’
সূরা আত-তাওবা - রুকু ৭

اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَالۡمَسٰکِیۡنِ وَالۡعٰمِلِیۡنَ عَلَیۡہَا وَالۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُہُمۡ وَفِی الرِّقَابِ وَالۡغٰرِمِیۡنَ وَفِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَابۡنِ السَّبِیۡلِ ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۶۰﴾

৬০
এসব সদকা১১৯৩ কেবল অভাবী, অসহায় এবং এ কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য। আর তাদের জন্যও যাদের অন্তরে প্রীতি সঞ্চার করা উদ্দেশ্য। আর দাসমুক্তি ও ঋণগ্রস্তদের (ঋণমুক্তির) জন্য এবং আল্লাহর পথের জন্য (অর্থাৎ জিহাদে রতদের জন্য) ব্যয়নির্বাহের ও মুসাফিরদের জন্যও। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাবান।
১১৯৩। ‘সাদাকাত’-এর অর্থ এখানে বাধ্যতামূলক সদকা অর্থাৎ যাকাত। এ আয়াত যাকাতের উদ্দেশ্য এবং যাকাত যে ব্যক্তির ওপর প্রদেয় তার স্বরূপ নির্ধারণ করেছে, যথা- (ক) ‘ফুকারা’ একবচনে ফকীর (মূল শব্দ ফাকারা) যার অর্থ, এটা তার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল (লেইন)। অর্থাৎ দরিদ্র অথবা রোগব্যাধিতে যারা ভেঙে পড়ে তারা, (খ) ‘মাসাকীন’। একবচনে মিসকীন, মূল শব্দ সাকানা অর্থাৎ সেসব লোক যারা কর্মক্ষম কিন্তু তাদের উপায়- উপকরণের অভাব, (গ) সেসব লোক যারা যাকাত আদায়ে নিয়োজিত বা যাকাতের অন্য কোনো কাজে জড়িত, (ঘ) অভাবগ্রস্ত নওমুসলিম যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে, (ঙ) গোলাম, কয়েদি এবং অনুরূপ অন্যান্য লোকজন যাদেরকে মুক্ত হবার জন্য মুক্তিপণ দিতে হবে, (চ) যারা তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম অথবা ব্যাবসাবাণিজ্যে অসাধারণভাবে ক্ষতিগ্রস্ত, (ছ) যে-কোনো সৎকাজের জন্য এবং (জ) মুসাফির অবস্থায় অর্থাভাবে যারা অসহায় অবস্থায় নিপতিত অথবা যারা জ্ঞানার্জনের উদ্দেশ্যে ভ্রমণে বের হয় অথবা সামাজিক উন্নতির উদ্দেশ্যে কাজ করে।