৯

التوبة

সূরা আত-তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

মাদানী সূরা, ১২৯ আয়াত ও ১৬ রুকূ

وَمِمَّنۡ حَوۡلَکُمۡ مِّنَ الۡاَعۡرَابِ مُنٰفِقُوۡنَ ؕۛ وَمِنۡ اَہۡلِ الۡمَدِیۡنَۃِ ۟ۛؔ مَرَدُوۡا عَلَی النِّفَاقِ ۟ لَا تَعۡلَمُہُمۡ ؕ نَحۡنُ نَعۡلَمُہُمۡ ؕ سَنُعَذِّبُہُمۡ مَّرَّتَیۡنِ ثُمَّ یُرَدُّوۡنَ اِلٰی عَذَابٍ عَظِیۡمٍ ﴿۱۰۱﴾ۚ

১০১
আর তোমাদের চারপাশের মরুবাসীদের মাঝে মুনাফিকও রয়েছে এবং একইভাবে মদীনাবাসীদের মাঝেও; কপটতায় তারা অনড়।১২১৩ তুমি তাদের চেনো না, (কিন্তু) আমরা তাদেরকে চিনি। আমরা তাদেরকে দুবার শাস্তি দেবো।১২১৪ এরপর এক মহাশাস্তির দিকে তারা প্রত্যাবর্তিত হবে।
১২১৩। এতে বিশেষভাবে মদীনার নিকটবর্তী মরুভূমিতে বসবাসকারী পাঁচটি উপজাতীয় গোত্রের কথা বলা হয়েছে। এ গোত্রগুলো হচ্ছে জোহাইনা, মুযাইনা, আশজা, আসলাম এবং গিফার (মাআনী, ৩য় খণ্ড, পৃ. ৩৬১)। নবী করীম (সা.)-এর ইন্তেকালের পর এসব কপট লোকেরা একত্র হয়ে মদীনার ওপর আক্রমণ করেছিল (খালদুন, ২য় খণ্ড, পৃ. ৬৬)।
১২১৪। ‘দুবার’ এ উক্তি শাস্তির প্রকারভেদের প্রতি ইঙ্গিত না-ও হতে পারে, বরং এ শাস্তির সময় নির্দেশ করে যা (৯:১২৬) আয়াতে বর্ণিত হয়েছে। এর মর্ম এরূপও হতে পারে যে, এক থেকে দুই বছর ধরে মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ শাস্তি যদি বছরে দুবার নেমে আসে তবে হয় তারা তা এক বছরেই পাবে অথবা একবার আসলে তা দুবছর যাবৎ চলতে থাকবে।

وَاٰخَرُوۡنَ اعۡتَرَفُوۡا بِذُنُوۡبِہِمۡ خَلَطُوۡا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰہُ اَنۡ یَّتُوۡبَ عَلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۰۲﴾

১০২
আর অন্য কিছু লোকও আছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে। তারা ভালো কাজকে অন্যান্য মন্দ কাজের সাথে মিশিয়ে ফেলেছে।১২১৫ আল্লাহ হয়ত তওবা কবুল করে তাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।কদেখুন: ৪২:২৬
১২১৫। এ আয়াত সেসব মুসলমানদের প্রতি আরোপিত হতে পারে যারা রেহাই পাবার যোগ্য ছিল, কিন্তু তাদের পশ্চাতে থেকে যাবার জন্য এটা যথেষ্ট কারণ ছিল না। তাদের সংখ্যা মতান্তরে সাত হতে দশ। নিজ অপরাধের জন্য তাদের স্বআরোপিত দণ্ডস্বরূপ তারা মদীনার মসজিদের খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রেখেছিল এবং যখনই মহানবী (সা.) নামায পড়তে মসজিদে প্রবেশ করতেন তারা রসূল করীম (সা.)-এর নিকট ক্ষমা প্রার্থনা করত। নবী করীম (সা.) উত্তরে বলতেন, আল্লাহ তা’লার নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি ক্ষমা করতে পারবেন না। যখন এ আয়াত অবতীর্ণ হলো তখন তাদেরকে মুক্ত করে দিতে আদেশ দেওয়া হলো।

خُذۡ مِنۡ اَمۡوَالِہِمۡ صَدَقَۃً تُطَہِّرُہُمۡ وَتُزَکِّیۡہِمۡ بِہَا وَصَلِّ عَلَیۡہِمۡ ؕ اِنَّ صَلٰوتَکَ سَکَنٌ لَّہُمۡ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۰۳﴾

১০৩
তাদের ধনসম্পদ থেকে সদকা (তথা যাকাত ও দানখয়রাত) গ্রহণ করো। এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। আর তাদের জন্য দোয়া করতে থাকো। নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

اَلَمۡ یَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ ہُوَ یَقۡبَلُ التَّوۡبَۃَ عَنۡ عِبَادِہٖ وَیَاۡخُذُ الصَّدَقٰتِ وَاَنَّ اللّٰہَ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۰۴﴾

১০৪
তাদের কি একথা জানা নাই- একমাত্র আল্লাহই তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং দানখয়রাত গ্রহণ করেন? আর নিশ্চয় আল্লাহই তওবা গ্রহণকারী (ও) বার বার কৃপাকারী।

وَقُلِ اعۡمَلُوۡا فَسَیَرَی اللّٰہُ عَمَلَکُمۡ وَرَسُوۡلُہٗ وَالۡمُؤۡمِنُوۡنَ ؕ وَسَتُرَدُّوۡنَ اِلٰی عٰلِمِ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۰۵﴾ۚ

১০৫
আর তুমি বলো, ‘তোমরা যা খুশি করো। অতঃপর আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন। একইভাবে তাঁর রসূল এবং মুমিনরাও (করবে)। আর অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞানীর কাছে তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তোমাদের কৃতকর্ম সম্বন্ধে তিনি তোমাদের অবহিত করবেন।’

وَاٰخَرُوۡنَ مُرۡجَوۡنَ لِاَمۡرِ اللّٰہِ اِمَّا یُعَذِّبُہُمۡ وَاِمَّا یَتُوۡبُ عَلَیۡہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۰۶﴾

১০৬
কদেখুন: ৯:৯৪এছাড়া আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে;১২১৬ আল্লাহ তাদের শাস্তিও দিতে পারেন অথবা তিনি তাদের প্রতি সদয় দৃষ্টিপাতও করতে পারেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।খদেখুন: ৯:১১৮গদেখুন: ৬৩:২
১২১৬। এসব ব্যক্তিরা হলেন হিলাল ইবনে উমাইয়া (রা.), মুরারা ইবনে রবিয়া (রা.) এবং কাব ইবনে মালিক (রা.)। নবী করীম (সা.) ঐশী নির্দেশে এসব লোক সম্বন্ধে তাঁর সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন (বুখারী)।

وَالَّذِیۡنَ اتَّخَذُوۡا مَسۡجِدًا ضِرَارًا وَّکُفۡرًا وَّتَفۡرِیۡقًۢا بَیۡنَ الۡمُؤۡمِنِیۡنَ وَاِرۡصَادًا لِّمَنۡ حَارَبَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ مِنۡ قَبۡلُ ؕ وَلَیَحۡلِفُنَّ اِنۡ اَرَدۡنَاۤ اِلَّا الۡحُسۡنٰی ؕ وَاللّٰہُ یَشۡہَدُ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۰۷﴾

১০৭
আর (মুনাফিকদের) এক দল লোক যারা একটি মসজিদ বানিয়েছে-১২১৭ (ইসলামের) ক্ষতিসাধন করার জন্য এবং কুফরী বিস্তারের লক্ষ্যে আর মুমিনদের মাঝে বিভাজন সৃষ্টি করার নিমিত্তে। আর ইতিপূর্বে যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে তাদেরকে একটি গোপন ঘাঁটি সরবরাহের লক্ষ্যে। আর তারা অবশ্যই কসম খেয়ে বলবে, ‘মহৎ উদ্দেশ্যেই আমরা এটি করেছি।’ অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী।*
১২১৭। ইসলাম ধর্মের প্রধান শত্রু খ্রিষ্টান সন্ন্যাসী আবু আমের কর্তৃক চক্রান্তের প্রতি ইঙ্গিত করাই এ আয়াতের উদ্দেশ্য হতে পারে। ইসলামের বিরুদ্ধে তার ষড়যন্ত্র ব্যর্থ হতে এবং হুনায়নের যুদ্ধের পর আরব দেশে দৃঢ়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেখে সে রসূল করীম (সা.)-এর বিরুদ্ধে বাইজেন্টাইনদের সাহায্য পাবার ফন্দিতে সিরিয়াতে পলায়ন করেছিল। সেখান থেকে সে মদীনার মুনাফিকদের নিকট সংবাদ পাঠিয়েছিল যে, তারা যেন মদীনার উপকণ্ঠে একটি মসজিদ নির্মাণ করে যাতে তাদের আত্মগোপন করে থাকার ব্যবস্থা থাকবে এবং সেখানে তারা গুপ্ত চক্রান্ত ও হীন ষড়যন্ত্র করবে, কিন্তু আবু আমের তার নিজ কুচক্রের পরিণতি দেখার মতো দীর্ঘদিন বেঁচে থাকতে পারে নি আর সে কিন্নিসরীন নামক অঞ্চলে ভগ্নহৃদয়ে চরম দুর্দশাগ্রস্ত ও ভাগ্য বিড়ম্বিত অবস্থায় মারা যায়। তার সহযোগীরা তার পরিকল্পনা অনুযায়ী এক মসজিদ নির্মাণ করেছিল এবং নবী করীম (সা.)-কে সেখানে নামায পড়ে তাঁর দোয়া দ্বারা একে অনুগৃহীত করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আল্লাহ তা’লা তাঁকে ইলহামের মাধ্যমে এটা করতে বারণ করেছিলেন। ‘মসজিদে যিরার’ নামে আখ্যায়িত এ মসজিদকে তিনি আগুনে পুড়িয়ে ধূলিসাৎ করার নির্দেশ দিয়েছিলেন।
* মসজিদে ‘যিরার’ ধূলিসাৎ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কেননা এটা ছিল সুস্পষ্টভাবে ইসলামের বিরুদ্ধে মুশরিকদের গোপন চক্রান্ত কার্যকরী করার জন্য একটি ঘাঁটি। অন্যথায় মসজিদের সম্মান রক্ষা করা অবশ্যকর্তব্য। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

لَا تَقُمۡ فِیۡہِ اَبَدًا ؕ لَمَسۡجِدٌ اُسِّسَ عَلَی التَّقۡوٰی مِنۡ اَوَّلِ یَوۡمٍ اَحَقُّ اَنۡ تَقُوۡمَ فِیۡہِ ؕ فِیۡہِ رِجَالٌ یُّحِبُّوۡنَ اَنۡ یَّتَطَہَّرُوۡا ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُطَّہِّرِیۡنَ ﴿۱۰۸﴾

১০৮
তুমি কখনো এতে (ইবাদতের উদ্দেশ্যে) দাঁড়াবে না। প্রথম১২১৮ দিন থেকে যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মিত সেটাই তোমার (নামাযের জন্য) দাঁড়ানোর অধিক উপযুক্ত। তাতে এমন লোকেরাই আছে যারা পবিত্র হতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনে সচেষ্টদের ভালোবাসেন।
১২১৮। আয়াতের এ উক্তি দ্বারা কুবা মসজিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদীনা শহরে প্রবেশের পূর্বে যে স্থানে অবতরণ করেছিলেন সেখানে এ মসজিদটি নির্মিত হয়েছিল। কারো কারো মতে, মদীনায় নবী করীম (সা.) নিজে যে মসজিদ নির্মাণ করেছিলেন এরই প্রতি ইঙ্গিত করা হয়েছে যা পরবর্তী সময়ে ‘মসজিদে নববী’ নামে পরিচিত হয়েছে। ১২১৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَفَمَنۡ اَسَّسَ بُنۡیَانَہٗ عَلٰی تَقۡوٰی مِنَ اللّٰہِ وَرِضۡوَانٍ خَیۡرٌ اَمۡ مَّنۡ اَسَّسَ بُنۡیَانَہٗ عَلٰی شَفَا جُرُفٍ ہَارٍ فَانۡہَارَ بِہٖ فِیۡ نَارِ جَہَنَّمَ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۱۰۹﴾

১০৯
যে ব্যক্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির ওপর নিজ গৃহের ভিত স্থাপন করেছে সে উত্তম নাকি যে তার গৃহের ভিত এক খাদের পতনোন্মুখ কিনারায় স্থাপন করেছে যা ধ্বসে গিয়ে তাকে নিয়ে জাহান্নামের আগুনে পড়ে (সে উত্তম)? আর আল্লাহ অত্যাচারী লোকদের হিদায়াত দেন না।

لَا یَزَالُ بُنۡیَانُہُمُ الَّذِیۡ بَنَوۡا رِیۡبَۃً فِیۡ قُلُوۡبِہِمۡ اِلَّاۤ اَنۡ تَقَطَّعَ قُلُوۡبُہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۱۰﴾٪

১১০
তাদের অন্তর (আল্লাহর ভয়ে) খানখান হয়ে না যাওয়া পর্যন্ত যে স্থাপনা তারা (নিজ হাতে) নির্মাণ করেছে তা তাদের জন্য স্থায়ী অস্বস্তি ও অনিশ্চয়তার কারণ হয়ে থাকবে। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
সূরা আত-তাওবা - রুকু ১৩