২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ قَدۡ اَنۡجَیۡنٰکُمۡ مِّنۡ عَدُوِّکُمۡ وَوٰعَدۡنٰکُمۡ جَانِبَ الطُّوۡرِ الۡاَیۡمَنَ وَنَزَّلۡنَا عَلَیۡکُمُ الۡمَنَّ وَالسَّلۡوٰی ﴿۸۱﴾

৮১
‘হে বনী ইসরাঈল! নিশ্চয় আমরা তোমাদের শত্রু থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম এবং গদেখুন: ১৯:৫৩; ২০:১৩; ২৮:৩১; ৭৯:১৭তূর পর্বতের ডান পাশে আমরা তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম আর তোমাদের জন্য মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম।১৮৩৯
১৮৩৯। ইসরাঈলীরা অতি দীর্ঘকাল যাবৎ ফেরাউনদের অত্যাচারে শৃঙ্খলাবদ্ধ থাকার পরিণতিতে পুরুষোচিত সেসব গুণ হারিয়ে বসেছিল যা একটি জাতিকে পরিশ্রমী, নির্ভীক এবং শৌর্যপূর্ণ করে তোলে। ঐশী পরিকল্পনানুযায়ী তাদের জন্য কেনান জয় করে রাজত্ব করা নির্ধারিত ছিল। অতএব হযরত মূসা (আ.) তাদেরকে মিশরের বাইরে নিয়ে আসার পর তাদেরকে সিনাই অঞ্চলের রৌদ্রদগ্ধ অনুর্বর অঞ্চলে বাস করতে হয়েছিল, যেন তারা উন্মুক্ত ও কষ্টসাধ্য জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে এবং এরূপে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্য অত্যাবশ্যক গুণাবলি ও যোগ্যতা অর্জন করে তারা উন্নতি করতে পারে, কিন্তু সুদীর্ঘকাল দাসত্ববন্ধনে থেকে তারা সর্বপ্রকার উদ্যম হারিয়ে ফেলেছিল এবং অস্বাভাবিক অনুদ্দীপক ও নিস্তেজ জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল। এমতাবস্থায় তারা যখন দেখল, মরুভূমি ও নির্জন প্রান্তরে তাদেরকে বাস করতে হবে, যেখানে জীবনের কোনো সুখসুবিধা পাবার কোনো অবস্থা ছিল না, এমনকি খাদ্যের অভাব ছিল, তখন তারা আতঙ্কিত ও অস্থির হয়ে উত্তেজিত হলো। তারা মূসা (আ.)-এর সঙ্গে এই বলে কলহে লিপ্ত হয়েছিল, “হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই! তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম। তোমরা তো এ সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আনিবাছ (যাত্রাপুস্তক ১৬:৩)।” আল্লাহ তা’লা তাদের বিড়বিড়ানি শুনলেন এবং এই অকৃতজ্ঞ লোকদেরকে বলার জন্য মূসা (আ.)-কে আদেশ করলেন: “আমি ইসরাঈল সন্তানদের বচসা শুনিয়াছি, তুমি তাদেরকে বলো, সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে, তখন জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।” ঐশী প্রতিশ্রুতি কীভাবে পূর্ণ হয়েছিল তা বাইবেলে বিস্তারিত বর্ণিত হয়েছে (যাত্রাপুস্তক ১৬:১২-১৫, আরো দেখুন টীকা ৯৮ এবং ৯৯)।

کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ وَلَا تَطۡغَوۡا فِیۡہِ فَیَحِلَّ عَلَیۡکُمۡ غَضَبِیۡ ۚ وَمَنۡ یَّحۡلِلۡ عَلَیۡہِ غَضَبِیۡ فَقَدۡ ہَوٰی ﴿۸۲﴾

৮২
কদেখুন: ২:৫৮; ৭:১৬১আমরা যে রিযক তোমাদের দান করেছি তা থেকে তোমরা পবিত্র জিনিস খাও এবং এ ব্যাপারে সীমালঙ্ঘন কোরো না, নতুবা তোমাদের ওপর আমার ক্রোধ নেমে আসবে। আর যার ওপর আমার ক্রোধ নেমে আসে, সে নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত।১৮৪০খদেখুন: ৩:১৩৬; ৩৯:৫৪
১৮৪০। ১৮৩৯ টীকা দ্রষ্টব্য।

وَاِنِّیۡ لَغَفَّارٌ لِّمَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اہۡتَدٰی ﴿۸۳﴾

৮৩
আর যে তওবা করে, ঈমান আনে, সৎকাজ করে এবং হিদায়াতে প্রতিষ্ঠিত থাকে- নিশ্চয় আমি তার বেলায় পরম ক্ষমাশীল।

وَمَاۤ اَعۡجَلَکَ عَنۡ قَوۡمِکَ یٰمُوۡسٰی ﴿۸۴﴾

৮৪
আর হে মূসা! তোমার জাতিকে ছেড়ে তুমি কেন তাড়াতাড়ি চলে আসলে?’

قَالَ ہُمۡ اُولَآءِ عَلٰۤی اَثَرِیۡ وَعَجِلۡتُ اِلَیۡکَ رَبِّ لِتَرۡضٰی ﴿۸۵﴾

৮৫
সে বলল, ‘তারাও আমার পদাঙ্ক অনুসরণ করে চলেছে এবং হে আমার প্রতিপালক-প্রভু! আমি তোমার কাছে ছুটে এসেছি, যেন তুমি সন্তুষ্ট হও।’

قَالَ فَاِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَکَ مِنۡۢ بَعۡدِکَ وَاَضَلَّہُمُ السَّامِرِیُّ ﴿۸۶﴾

৮৬
তিনি বললেন, গদেখুন: ৭:১৪৯‘আমরা নিশ্চয় তোমার জাতিকে তোমার অনুপস্থিতিতে (এক) পরীক্ষায় ফেলেছি এবং সামিরী১৮৪১ তাদেরকে বিপথগামী করেছে।’
১৮৪১। ‘সামিরা’ (সামারিটান) থেকে ‘সামিরী’ বিশেষ্যপদ হতে পারে। সামিরা ইসরাঈল বংশীয় একটি গোত্র বলে কথিত অথবা ইহুদীদের একটি সম্প্রদায়। খুব সম্ভব তারা সামারিয়ার অধিবাসী ছিল। সামিরী নামটি এখন নাবলুসে বসবাসকারী ছোটো একটি উপজাতির মধ্যে সীমাবদ্ধ এবং তারা নিজেদেরকে ‘বেনি ইজরাইল (Benyisrael) বলে পরিচয় দিয়ে থাকে। স্পষ্ট স্বতন্ত্র গোষ্ঠী বা দল হিসাবে তাদের ইতিহাসের সূচনা হয় ৭২২ খ্রিষ্টপূর্বাব্দে, আসিরিয়ান কর্তৃক সামারিয়া দখল করে দেবার সময় থেকে (লেইন এবং যিউ এনসাইকো)।

فَرَجَعَ مُوۡسٰۤی اِلٰی قَوۡمِہٖ غَضۡبَانَ اَسِفًا ۬ۚ قَالَ یٰقَوۡمِ اَلَمۡ یَعِدۡکُمۡ رَبُّکُمۡ وَعۡدًا حَسَنًا ۬ؕ اَفَطَالَ عَلَیۡکُمُ الۡعَہۡدُ اَمۡ اَرَدۡتُّمۡ اَنۡ یَّحِلَّ عَلَیۡکُمۡ غَضَبٌ مِّنۡ رَّبِّکُمۡ فَاَخۡلَفۡتُمۡ مَّوۡعِدِیۡ ﴿۸۷﴾

৮৭
ঘদেখুন: ৭:১৫১এতে মূসা ভীষণ রাগ ও আক্ষেপ নিয়ে তার জাতির কাছে ফিরে গেল। সে বলল, ‘হে আমার জাতি! তোমাদের প্রতিপালক-প্রভু কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নি? তাহলে তোমাদের জন্য অঙ্গীকারের মেয়াদ কি খুব দীর্ঘ হয়ে গিয়েছিল অথবা তোমরা কি চেয়েছিলে, তোমাদের ওপর তোমাদের প্রতিপালক-প্রভুর ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছ?’

قَالُوۡا مَاۤ اَخۡلَفۡنَا مَوۡعِدَکَ بِمَلۡکِنَا وَلٰکِنَّا حُمِّلۡنَاۤ اَوۡزَارًا مِّنۡ زِیۡنَۃِ الۡقَوۡمِ فَقَذَفۡنٰہَا فَکَذٰلِکَ اَلۡقَی السَّامِرِیُّ ﴿ۙ۸۸﴾

৮৮
তারা বলল, ‘তোমার সাথে কৃত অঙ্গীকার আমরা স্বেচ্ছায় ভঙ্গ করি নি। তবে আমাদের ওপর (ফেরাউনের) জাতির অলংকারাদির১৮৪২ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা তা নামিয়ে ফেলেছি। আর এভাবে সামিরী (আমাদেরকে প্রতারণার ফাঁদে) ফেলেছিল।’
১৮৪২। এ আয়াতে বলা হয়েছে, মিশরীয়রা স্বেচ্ছায় মণিমুক্তাখচিত স্বর্ণ-রৌপ্য ইসরাঈলীদেরকে প্রদান করেছিল। অথচ বাইবেল বলে, তারা মিশরবাসীদের গহনাপত্র সম্পূর্ণ লুণ্ঠন করেছিল (যাত্রাপুস্তক ১২:৩৬)। আর সাধারণত অন্যান্য ঘটনার মতো এ বিষয়েও বাইবেল স্ববিরোধিতা করেছে। অন্য একস্থানে (যাত্রাপুস্তক ১২:৩৩) বলা হয়েছে, মিশরবাসীরা নিজেরাই ইসরাঈলীদেরকে গহনাপত্র দিয়ে নাছোড়বান্দার মতো অনুরোধ করেছিল, অনতিবিলম্বে তাদের মিশর ত্যাগ করা উচিত। যুক্তি এবং সাধারণ জ্ঞান কুরআনের বর্ণনাকেই সমর্থন করে।

فَاَخۡرَجَ لَہُمۡ عِجۡلًا جَسَدًا لَّہٗ خُوَارٌ فَقَالُوۡا ہٰذَاۤ اِلٰـہُکُمۡ وَاِلٰہُ مُوۡسٰی ۬ فَنَسِیَ ﴿ؕ۸۹﴾

৮৯
এরপর সে তাদের জন্য কদেখুন: ২:৫২,৯৩; ৪:১৫৪; ৭:১৪৯বাছুর সদৃশ (নিষ্প্রাণ) দেহ তৈরি করল যা থেকে (গোরুর ডাকের ন্যায়) হাম্বা শব্দ বের হতো। তখন তারা (অর্থাৎ সে ও তার সঙ্গীরা) বলল, ‘এটা তোমাদের উপাস্য এবং মূসার উপাস্য।১৮৪৩ কিন্তু সে (তোমাদের কাছে এর উল্লেখ করতে) ভুলে গিয়েছিল।’
১৮৪৩। ইসরাঈলীরা এক দীর্ঘসময় দাসত্ববন্ধনে মিশরে অতিবাহিত করেছিল। এর ফলে তারা নিজেদের জীবনের চালচলনে এবং ধর্মীয় আচার-আচরণে তাদের গোরুপূজারি মিশরীয় শাসকদের অনেক রীতিনীতি গ্রহণ করেছিল (এনসাইক, রিল, এণ্ড এথিক্স, ১ম খণ্ড, পৃ. ৫০৭)। এ কারণে গোরুর প্রতি তাদের বিশেষ আসক্তি জন্মেছিল এবং হযরত মূসা (আ.)-এর অনুপস্থিতির সুযোগে সামিরী তাদেরকে গোরুর উপাসনা করতে উদ্বুদ্ধ করেছিল।

اَفَلَا یَرَوۡنَ اَلَّا یَرۡجِعُ اِلَیۡہِمۡ قَوۡلًا ۬ۙ وَّلَا یَمۡلِکُ لَہُمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا ﴿٪۹۰﴾

৯০
তবে কি তারা এতটাও দেখতে পায় নি যে, এটি তাদের কোনো কথার উত্তর দেয় না১৮৪৪৫ 8 এবং তাদের অপকার বা উপকার কোনোটাই করতে পারে না?১৮৪৪
সূরা তাহা - রুকু ৪
১৮৪৪। গোবৎসরূপে প্রতিমা নিরর্থক ও অলীক হবার প্রমাণ বর্ণিত হয়েছে, কারণ ওটা তার সেবাদাসদের সাথে কথা বলতে পারে না। উপাসনাকারীর প্রার্থনার উত্তর দেয় না, এমন খোদায় (দেবমূর্তি) লাভ কী (২১:৫৬-৬৭)? সে তো একটি গাছের গুঁড়ির মতোই অসার। জীবনহীন উপাস্য এবং জীবন্ত উপাস্যের মধ্যে প্রভেদ হলো, জীবন্ত উপাস্য তাঁর দাসদের সাথে কথা বলেন ও তাদের কাতর প্রার্থনা শোনেন, পক্ষান্তরে অপরটি তেমন কিছুই করতে পারে না। ইসলাম ধর্মের আল্লাহ তাঁর ইবাদতকারীদের সঙ্গে কথা বলা বন্ধ করেন নি। তিনি এখনো তাঁর সাধক ভক্তদের সঙ্গে কথা বলে থাকেন, যে-রূপ হযরত আদম, ইবরাহীম, মূসা, ঈসা (আ.) এবং নবী করীম মুহাম্মদ (সা.)-এর সঙ্গে বলতেন। আল্লাহ তা’লার সঙ্গে কথা বলার এই জ্বলন্ত নিদর্শনের যে-রূপে পূর্বে প্রয়োজন ছিল সেরূপে এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। অতএব তাঁর বান্দাদের সাথে অনন্তকাল পর্যন্ত তিনি কথা বলতে থাকবেন।