২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاِذۡ فَرَقۡنَا بِکُمُ الۡبَحۡرَ فَاَنۡجَیۡنٰکُمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ﴿۵۱﴾

৫১
আর (স্মরণ করো!) আমরা যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম।৮৯ এরপর আমরা তোমাদের উদ্ধার করেছিলাম এবং ফেরাউনের অনুসারীদের নিমজ্জিত করেছিলাম আর তোমরা (তা) প্রত্যক্ষ করছিলে।*কদেখুন: ৭:১৩৭; ৮:৫৫; ২০:৭৮,৮১; ২৬:৬৪-৬৭; ২৮:৪১; ৪৪:২৫
৮৯। উল্লিখিত প্রসিদ্ধ ঘটনাটি সেই সময়ে ঘটেছিল যখন আল্লাহর নির্দেশে হযরত মূসা (আ.) বনী ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে উদ্ধারের জন্য তাঁর জাতির সবাইকে নিয়ে কেনান দেশের উদ্দেশ্যে রাতের বেলায় মিশর ত্যাগ করেছিলেন। বনী ইসরাঈল গোপনে রাতে মিশর থেকে পলায়ন করছে জানতে পেরে ফেরাউন নিজের লোকজন ও সেনাবাহিনীসহ তাদের পিছু ধাওয়া করল এবং দলবলসহ লোহিত সাগরে ডুবে গেল। এ আয়াতে বর্ণিত ঘটনার প্রকৃতি ও তাৎপর্য ভালোভাবে বুঝতে হলে এবং এটি যে আল্লাহ তা’লার সাহায্যের একটি বিরাট ও স্থায়ী নিদর্শন তা ভালোভাবে বুঝতে হলে এ আয়াতটির সাথে সংশ্লিষ্ট অন্যান্য আয়াত যথা ২০:৭৮; ২৬:৬২-৬৪; ৪৪:২৫ মিলিয়ে পড়া দরকার। এ আয়াতগুলো পাঠে নিম্নলিখিত সত্য উদ্‌ঘাটিত হয়: (ক) যখন মূসা (আ.) হাতের লাঠি দিয়ে সাগরজলে আঘাত করলেন, যে-রূপে কুরআনে বর্ণিত হয়েছে অথবা যখন মূসা (আ.) সাগরের দিকে হাত বাড়িয়ে দিলেন, যে-রূপে বাইবেলে বর্ণিত হয়েছে, তখন সাগরে ভাটার সময় ছিল, পানি দ্রুত কমছিল এবং পারাপারের স্থানটি প্রায় শুকিয়ে গিয়েছিল, (খ) আল্লাহ তা’লা মূসা (আ.)-কে তাড়াতাড়ি শুকনো সাগর পাড়ি দেবার নির্দেশ দিলেন এবং মূসা (আ.) নিজে আগে আগে চলতে লাগলেন। সকল বিষয় আল্লাহ তা’লা এমনভাবে ঘটিয়েছিলেন যে, মূসা (আ.) যখন সাগরতীরে পৌঁছালেন তখন ভাটার সময় ছিল এবং আল্লাহর নির্দেশক্রমে তিনি সাগরজলে লাঠির আঘাত করেন এবং পানিও তখন কমতে শুরু করল এবং ওপারে যাবার পথ সুগম হয়ে গেল। সেই লাঠির আঘাত ও পানি কমতে শুরু করা একই সময়ে একসাথে ঘটল। এটা এ কারণেই মুজিযা বা অলৌকিক ঘটনা যে, একমাত্র আল্লাহ তা’লাই জানতেন সাগরে কখন ভাটার সময় হবে এবং সে সময় আসা মাত্র মূসা (আ.)- কে তা জানিয়ে দিলেন, ‘পানিতে লাঠি দিয়ে আঘাত করো।’ মূসা (আ.) মিশর থেকে কেনান গমনকালে লোহিত সাগরের ঠিক কোন স্থানটি দিয়ে অতিক্রম করেছিলেন সে বিষয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ আছে। অনেকের মতে ‘ওয়াদিয়ে তামসিলাত’ বা তামসিলাত উপত্যকার গোশেন অঞ্চল যেখানে ফেরাউনের রাজধানী ছিল (এনসাইক্লো. বিব্লিকা, ভলিউম ৪, কলাম: ৪০১২, ‘রামেসিস’ দ্রষ্টব্য), সেখান থেকে রওয়ানা হয়ে মূসা (আ.) তামসা উপসাগর অতিক্রম করেছিলেন (এনসাই. বিব, কলাম ১৪৩৮-৩৯)। অন্যরা মনে করেন, তিনি আরো অনেক দূরে উত্তরদিকে যোয়ানা নামক স্থান অতিক্রম করে কেনানের নিকটবর্তী ভূমধ্যসাগরের কাছে সমুদ্র অতিক্রম করেছিলেন (এনসাইক্লো. বিব্লিকা, কলাম: ১৪৩৮)। খুব সম্ভবত মূসা (আ.)-এর সময়ে ফেরাউনের রাজধানী ছিল তালআবি সুলায়মান এবং সেখান থেকে বনী ইসরাঈল প্রথমে উত্তরপূর্ব দিকে তামসা উপসাগরের তীরে পৌঁছে, কিন্তু সেখানে দ্বীপ ও উপসাগরের বেড়াজাল ডিঙানো সম্ভব নয় দেখে তারা দক্ষিণে চলে আসে এবং সুয়েজ খালের নিকটবর্তী কোনো স্থানে লোহিত সাগরকে মাত্র ২/৩ মাইল প্রশস্ত পেয়ে সে স্থান দিয়ে অপর পারে ‘কাদাসের’ দিকে রওয়ানা হয়ে যায় (এনসাইক্লো. বি, কলাম: ১৪৩৭)। ইসরাঈলীরা তাঁর (মূসার) সঙ্গে গোশেন জলাভূমি অতিক্রম করে সিনাই উপদ্বীপে এলো। লোহিত সাগর (ইয়াস সূফ সাগর বা খাগড়ার সরোবর) অতিক্রম বলতে বর্তমান লোহিত সাগরের কয়েক মাইল উত্তরপশ্চিমে অবস্থিত একটি হ্রদের শেষ দক্ষিণ প্রান্ত অতিক্রম করাকে বুঝাতে পারে। সৈকতের বহুদূর বিস্তৃত এলাকা প্রবল বাতাসের কারণে পানিশূন্য অবস্থায় ছিল। এই অবস্থায় ফেরাউনবাহিনী পলাতকদের পিছু ধাওয়া করলে তাদের রথের চাকা ইত্যাদি কাদামাটির মধ্যে দেবে যায়। ইতোমধ্যে বাতাসের তীব্রতা কমে গেলে পানি প্রবল বেগে ফিরে এসে সে বাহিনীর ওপর আছড়ে পড়ে। ইসরাঈলীরা কোন রাস্তা অবলম্বন করেছিল সেটা নিয়েও বর্ণনাকারীদের মাঝে মতভেদ আছে। অনেকের মতে, তারা দক্ষিণে বর্তমান সিনাই পর্বতমালায় পৌছে লোহিত সাগরের পূর্ব তীর ধরে আকাবা উপসাগরের উত্তরে ইযিয়ন-জেবারে পৌঁছায়। অন্যরা মনে করেন, মক্কাযাত্রী হাজীরা ইযিয়ন-জেবারের পূর্ব দিকে যে পথে এখনো গমন করে থাকেন সে পথ ধরে ইযিয়ন-জেবারের কাছে পৌঁছায়। তারা উত্তরপশ্চিম দিক দিয়ে কাদেশ (বার্নিয়া) অঞ্চলে সিনাই পাহাড়ে আসে। অথবা আকাবা উপসাগরের পূর্বদিক ধরে দক্ষিণ দিকে হরের টিলায় পৌঁছায়। বংশানুক্রমে এ বিষয়ে মতপার্থক্য এত বেশি যে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া প্রায় অসম্ভব (পীকের বাইবেলের ভাষ্য)।
* ফেরাউনের অনুসারীদের নিমজ্জিত করেছিলাম আর তোমরা (তা) প্রত্যক্ষ করছিলে।

وَاِذۡ وٰعَدۡنَا مُوۡسٰۤی اَرۡبَعِیۡنَ لَیۡلَۃً ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَنۡتُمۡ ظٰلِمُوۡنَ ﴿۵۲﴾

৫২
আর (স্মরণ করো!) আমরা যখন মূসার সাথে কদেখুন: ৭:১৪৩চল্লিশ রাতের অঙ্গীকার করেছিলাম, এরপর তোমরা তার অনুপস্থিতিতে একটি খদেখুন: ২:৫৫,৯৩; ৪:১৫৪; ৭:১৪৯,১৫৩; ২০:৮৯বাছুরকে৯২ (উপাস্যরূপে) গ্রহণ করেছিলে; বস্তুত তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী।৯০,৯১
৯০। ইহুদী ধর্মের প্রবর্তক হযরত মূসা (আ.)- যিনি ইসরাঈল জাতিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন, তিনিই এ জাতির নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ। বাইবেলের সূত্র অনুসারে হযরত ইবরাহীম (আ.)-এর পাঁচশ বছর পর এবং হযরত ঈসা (আ.)-এর প্রায় চৌদ্দশ বছর পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন। হযরত মূসা (আ.) শরীয়তবাহী নবী ছিলেন। তাঁর পরে সে জাতির মধ্যে যত নবী এসেছিলেন তাঁরা সকলেই সেই শরীয়তেরই অনুসারী ছিলেন।
৯১। পবিত্র কুরআনের ৭:১৪৩ আয়াত দেখুন।
৯২। মানুষ সাধারণত পারিপার্শ্বিকতার দাস হয়ে থাকে। পরাধীন জাতির জন্য একথা অধিক সত্য, কারণ তারা শাসকদের আচারাচরণ ও রীতিনীতি অনুকরণ করে থাকে। বনী ইসরাঈল দীর্ঘকালব্যাপী ফেরাউনের শাসনাধীনে দাসত্বের জীবনযাপন করায় স্বাভাবিকভাবেই তারা মিশরীয়দের পৌত্তলিক বিশ্বাস ও আচারাচরণকে প্রায় আত্মস্থ করে নিয়েছিল। মূসা (আ.)-এর সাথে মিশর ছেড়ে এসে তারা যখন পথে এক মূর্তিপূজারি গোষ্ঠীর সাক্ষাৎ লাভ করল তখন তারা মূসা (আ.)-কে তাদের জন্য এ ধরনের পূজাপার্বণ প্রবর্তন করার জন্য অনুরোধ করল (৭:১৩৯)। বাছুরপ্রীতির ঘটনাটিও সেই একই পৌত্তলিকতার প্রকাশ।

ثُمَّ عَفَوۡنَا عَنۡکُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۵۳﴾

৫৩
গদেখুন: ৪:১৫৪এরপরও আমরা তোমাদেরকে মার্জনা করেছি, যেন তোমরা কৃতজ্ঞ হও।

وَاِذۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَالۡفُرۡقَانَ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۵۴﴾

৫৪
আর (স্মরণ করো!) কদেখুন: ২:৮৮; ২৩:৫০; ৩২:২৪; ৩৭:১১৮; ৪০:৫৪আমরা যখন মূসাকে কিতাব এবং ফুরকান দিয়েছিলাম, যেন তোমরা হিদায়াত পাও।৯৩,৯৪খদেখুন: ২১:৪৯
৯৩। যে ‘ফলকগুলোর’ ওপর মূসা (আ.)-কে প্রদত্ত ‘দশ আজ্ঞা’ লিপিবদ্ধ করা হয়েছিল সেগুলো কিতাবের অন্তর্ভুক্ত (দেখুন ৭:১৪৬, ১৫১, ১৫৫)।
৯৪। ‘ফুরকান’ অর্থ যুক্তি, ঊষা বা সকাল, সহায়ক (মুফরাদাত, লেইন)। আল্লাহ তা’লা মূসা (আ.)-কে কেবল কিতাব বা দশ নির্দেশসংবলিত ফলকগুলো দিয়েই ক্ষান্ত হন নি, বরং এর সঙ্গে তাঁকে অলৌকিক নিদর্শনাবলিসহ যুক্তিও শিখিয়েছিলেন এবং এমন সব ঘটনা ঘটিয়েছিলেন, যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দেখিয়েছিল কোনটা সত্য ও কোনটা মিথ্যা।

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اِنَّکُمۡ ظَلَمۡتُمۡ اَنۡفُسَکُمۡ بِاتِّخَاذِکُمُ الۡعِجۡلَ فَتُوۡبُوۡۤا اِلٰی بَارِئِکُمۡ فَاقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ عِنۡدَ بَارِئِکُمۡ ؕ فَتَابَ عَلَیۡکُمۡ ؕ اِنَّہٗ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۵۵﴾

৫৫
আর (স্মরণ করো!) মূসা যখন তার জাতিকে বলল, ‘হে আমার জাতি! তোমরা বাছুরকে (উপাস্যরূপে) গ্রহণ করে নিশ্চয় নিজেদের আত্মার প্রতি অবিচার করেছ। অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো এবং তোমরা নিজেদের (কুপ্রবৃত্তিকে) হত্যা করো। তোমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিতে এটাই তোমাদের জন্য উত্তম।’ (তোমরা যখন এমনটি করলে) তখন তিনি (অনুগ্রহভরে) তোমাদের তওবা গ্রহণ করলেন। নিশ্চয় তিনি পুনঃপুন তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী।৯৫
৯৫। ‘আনফুসাকুম’ (তোমাদের) অর্থ তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের খারাপ কামনা-বাসনা। ‘নফস’ শব্দটি আনফুসের একবচন। এর দ্বারা কামনা-বাসনা, কুপ্রবৃত্তিও বুঝায়। বনী ইসরাঈলকে নির্দেশ দেওয়া হলো তারা যেন অনুতাপ-অনুশোচনার মাধ্যমে নিজেদের কুপ্রবৃত্তিকে মন থেকে দূর করে দেয়। বাইবেলের বক্তব্য হলো, তাদের আদেশ দেওয়া হয়েছিল, ‘প্রত্যেক ব্যক্তি তার ভাইকে হত্যা করবে, প্রত্যেক মিত্র তার সাথিকে মেরে ফেলবে। আর প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীকে মেরে ফেলবে’ (যাত্রাপুস্তক ৩২:২৭)। কুরআন এই বক্তব্য মোটেই সমর্থন করে না। কুরআনের ভাষ্যমতে, তাদের মাফ করে দেওয়া হয়েছিল (৪:১৫৪)। এমনকি তাদের নেতা সামিরীকে পর্যন্ত হত্যা করা হয় নি (২০:৯৮)। ৯৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذۡ قُلۡتُمۡ یٰمُوۡسٰی لَنۡ نُّؤۡمِنَ لَکَ حَتّٰی نَرَی اللّٰہَ جَہۡرَۃً فَاَخَذَتۡکُمُ الصّٰعِقَۃُ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ﴿۵۶﴾

৫৬
আর (স্মরণ করো!) তোমরা যখন বলেছিলে, ‘হে মূসা! গদেখুন: ৪:১৫৪আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখে তোমাকে কোনোভাবেই বিশ্বাস করব না,’ তখন বজ্র তোমাদের আঘাত করল আর তোমরা (নিজেদের পরিণতি) চেয়ে চেয়ে দেখছিলে।ঘদেখুন: ২:২৬০; ৬:১২৩

ثُمَّ بَعَثۡنٰکُمۡ مِّنۡۢ بَعۡدِ مَوۡتِکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
অতঃপর আমরা তোমাদের মৃত্যুর (তথা মৃত্যুসম অবস্থার) পর তোমাদেরকে উত্থিত করলাম, যেন তোমরা কৃতজ্ঞ হও।৯৬
৯৬। এ আয়াত সম্ভবত এটা বুঝাতে পারে, বনী ইসরাঈল অত্যন্ত বেয়াদবিপূর্ণ ভাষায় উদ্ধত ও যুক্তিহীন দাবি উত্থাপন করেছিল যে কারণে তাদের আধ্যাত্মিক মৃত্যু ঘটেছিল, তাদের শারীরিক মৃত্যু ঘটে নি। এর অর্থ ও তাৎপর্য আল্লাহর একথা দ্বারাও সাব্যস্ত হয়, যেখানে আল্লাহ তা’লা বলেন, ‘অতঃপর আমরা তোমাদের মৃত্যুর (তথা মৃত্যুসম অবস্থার) পর তোমাদেরকে উত্থিত করলাম’ অর্থাৎ তোমরা হারানো ঈমান ও মর্যাদা ফিরে পেলে। ‘মাওত’ শব্দের অর্থ বর্ধনশীলতা বিলুপ্ত হয়ে যাওয়া (৫৭:১৮), অনুভূতিশক্তির লোপ (১৯:২৪), যুক্তি ও বুদ্ধিমত্তার বিলুপ্তি (৬:১২৩), এমন তীব্র শোক যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে (১৪:১৮), শারীরিক মৃত্যু (লেইন)।

وَظَلَّلۡنَا عَلَیۡکُمُ الۡغَمَامَ وَاَنۡزَلۡنَا عَلَیۡکُمُ الۡمَنَّ وَالسَّلۡوٰی ؕ کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ ؕ وَمَا ظَلَمُوۡنَا وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۵۸﴾

৫৮
আর (সে সময়কে স্মরণ করো! যখন) আমরা তোমাদের ওপর মেঘমালার৯৭ ছায়া বিস্তৃত করলাম৯৮ এবং আমরা তোমাদের জন্য মান্না ও সালওয়া৯৯ অবতীর্ণ করলাম (এবং বললাম), কদেখুন: ৭:১৬১‘আমরা তোমাদেরকে যে-সব পবিত্র রিযক দিয়েছি তা থেকে খাও।’ আর তারা আমাদের প্রতি যুলুম করে নি, বরং তারা নিজেদের প্রতিই অবিচার করেছিল।খদেখুন: ৭:১৬১; ২০:৮২গদেখুন: ৭:১৬২
৯৭। যাত্রাপুস্তক ৪০:৩৪-৩৮ দেখুন।
৯৮। ‘মান্না’ অর্থ অনুগ্রহ বা দান, বিনা শ্রমে যা পাওয়া যায়, মধু বা শিশির (আকরাব)। মহানবী (সা.)-এর একটি হাদীসেও ‘মান্নার’ উল্লেখ আছে। ব্যাঙের ছাতা জাতীয় উদ্ভিদও মান্নার অন্তর্গত (বুখারী)। লেইনের অভিধানে ‘তুরাঞ্জাবীন’ শব্দটির অর্থ দেখুন।
৯৯। ‘সালওয়া’: (১) এক ধরনের তিতিরের মতো সাদা পাখি, যা আরব দেশের বিভিন্ন এলাকায় পাওয়া যায় এবং পাশাপাশি দেশগুলোতেও দেখা যায়, (২) এমন যে-কোনো বস্তু যা মানুষের মনকে প্রশান্তি ও সন্তোষে ভরে দেয়, (৩) মধু (আকরাব)। মান্না ও সালওয়া অবতীর্ণ হবার কথা কুরআনের তিনটি স্থানে বলা হয়েছে। যথা- আলোচ্য আয়াতে, ৭:১৬১ এবং ২০:৮১ আয়াতে। এ তিন স্থানেই মান্না ও সালওয়া অবতরণের উল্লেখের পর পরই বলা হয়েছে, ‘আমরা তোমাদেরকে যে-সব পবিত্র রিযক দিয়েছি তা থেকে খাও।’ এর দ্বারা বুঝা যায়, সিনাই উপত্যকায় ইসরাঈলীদেরকে যে খাদ্য খেতে দেওয়া হয়েছিল তা স্বাস্থ্যকর, সুস্বাদু ও রুচিসম্মত ছিল। সেই খাদ্যে বিভিন্ন বস্তু ছিল, যার মধ্যে মান্না ও সালওয়া ছিল প্রধান (যাত্রাপুস্তক ১৬:১৩-১৫ দেখুন)।

وَاِذۡ قُلۡنَا ادۡخُلُوۡا ہٰذِہِ الۡقَرۡیَۃَ فَکُلُوۡا مِنۡہَا حَیۡثُ شِئۡتُمۡ رَغَدًا وَّادۡخُلُوا الۡبَابَ سُجَّدًا وَّقُوۡلُوۡا حِطَّۃٌ نَّغۡفِرۡ لَکُمۡ خَطٰیٰکُمۡ ؕ وَسَنَزِیۡدُ الۡمُحۡسِنِیۡنَ ﴿۵۹﴾

৫৯
আর (স্মরণ করো!)১০০আমরা যখন বলেছিলাম, “তোমরা এ জনপদে১০১ প্রবেশ করো এবং এর যেখান থেকে চাও তৃপ্তির সাথে খাও। আর এর (প্রধান) দরজা দিয়ে পূর্ণ আনুগত্যের সাথে প্রবেশ করো এবং বলো, ‘(হে আল্লাহ! আমাদের) পাপের বোঝা হালকা করো,’ তাহলে আমরা তোমাদের পাপ ক্ষমা করে দেবো। আর আমরা সৎকর্মপরায়ণদের অবশ্যই সমৃদ্ধি দান করব।”
১০০। এখানে ‘কারইয়াতা’ বলতে নির্দিষ্ট কোনো শহরকে বুঝায় নি, বরং সিনাই থেকে কেনান যাত্রাপথের নিকটবর্তী কোনো জনপদকে বুঝিয়েছে। যেহেতু বনী ইসরাঈল বহুদিন শহরে বসবাসের অভ্যাসবশত শহুরে জীবনের প্রত্যাশায় ছিল এবং তাদের ক্রয়ক্ষমতা ছিল, তাই তাদেরকে নির্দেশ দেওয়া হলো, তারা যেন পাশের গ্রামে গিয়ে সামাজিক জীবনের সাথে মরুজীবনের স্বাদ গ্রহণ করে এবং স্বাধীনভাবে মুক্ত মনে যেখানে ইচ্ছা খাওয়াদাওয়া করতে শেখে। মরুজীবনে যেখানে ব্যক্তিমালিকানা নাই সেখানে জীবনপদ্ধতি এ ধরনেরই, কিন্তু এ পরিবর্তন যেহেতু তাদেরকে ভিন্ন জাতীয় লোকের সংস্পর্শে নিয়ে আসবে এবং তাদের নৈতিক মূল্যবোধের ওপর প্রভাব বিস্তার করবে, তাই তাদেরকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহর অনুগত থাকে।

فَبَدَّلَ الَّذِیۡنَ ظَلَمُوۡا قَوۡلًا غَیۡرَ الَّذِیۡ قِیۡلَ لَہُمۡ فَاَنۡزَلۡنَا عَلَی الَّذِیۡنَ ظَلَمُوۡا رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿٪۶۰﴾

৬০
কিন্তু যালিমদের যে কথা (বলতে) বলা হয়েছিল তারা তা অন্য কথায় বদলে দিল। অতএব যারা অন্যায় করেছিল আমরা তাদের ওপর তাদের অবাধ্যতার দরুন আকাশ থেকে এক শাস্তি অবতীর্ণ করলাম।
সূরা আল-বাকারা - রুকু ৬