৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَلَمَّا رَجَعَ مُوۡسٰۤی اِلٰی قَوۡمِہٖ غَضۡبَانَ اَسِفًا ۙ قَالَ بِئۡسَمَا خَلَفۡتُمُوۡنِیۡ مِنۡۢ بَعۡدِیۡ ۚ اَعَجِلۡتُمۡ اَمۡرَ رَبِّکُمۡ ۚ وَاَلۡقَی الۡاَلۡوَاحَ وَاَخَذَ بِرَاۡسِ اَخِیۡہِ یَجُرُّہٗۤ اِلَیۡہِ ؕ قَالَ ابۡنَ اُمَّ اِنَّ الۡقَوۡمَ اسۡتَضۡعَفُوۡنِیۡ وَکَادُوۡا یَقۡتُلُوۡنَنِیۡ ۫ۖ فَلَا تُشۡمِتۡ بِیَ الۡاَعۡدَآءَ وَلَا تَجۡعَلۡنِیۡ مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۱۵۱﴾

১৫১
এবং যখন মূসা ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ অবস্থায় তাহার জাতির নিকট ফিরিল, সে বলিল, ‘তোমরা আমার অনুপস্থিতিতে যাহা প্রতিনিধিত্ব করিয়াছ উহা কতইনা মন্দ! তোমরা কি তোমাদের প্রভুর আদেশের (অপেক্ষা না করিয়া পথ উদ্ভাবনের) ব্যাপারে তাড়াতাড়ি করিয়াছ?’ এবং সে ফলকগুলি (ভূমিতে) রাখিয়া দিল এবং নিজ ভ্রাতার মাথা ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল।১০৫৫ সে (হারূন) বলিল, ‘হে আমার মায়ের পুত্র!১০৫৬ নিশ্চয় এই জাতি আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে হত্যা করিতে উদ্যত হইয়াছিল। সুতরাং তুমি আমাকে শত্রুদের নিকট হাস্যাস্পদ করিও না এবং আমাকে অত্যাচারী জাতির অন্তর্ভুক্ত করিও না।’
১০৫৫। হযরত মূসা (আঃ) তাঁহার ভাই হারূন (আঃ)-কে মাথা ধরিয়া টানিয়াছিলেন এই কারণে নহে, যেভাবে বাইবেলে এই সম্বন্ধে উল্লেখ রহিয়াছে (যাত্রা পুস্তক-৩২ঃ২৪) যে, তিনি গো-শাবকের পূজা করা সমর্থন করিয়াছিলেন, বরং এই জন্য যে, তিনি তাঁহার জাতির লোকদিগকে উক্ত পূজা হইতে সফলতার সঙ্গে বিরত রাখিতে ব্যর্থ হইয়াছিলেন। মূসা (আঃ)-এর পক্ষে ক্রুদ্ধ হওয়া ন্যায্য ছিল, কোন ধর্মীয় নিয়ম বা বিধান পরিপন্থী অপরাধ হারূন (আঃ) কর্তৃক হইয়াছিল বলিয়া নহে, কিন্তু হযরত মূসা (আঃ)-এর অনুপস্থিতিতে যথাযথরূপে কর্তব্য সম্পাদনে অপারগতার দোষে। তাঁহার ক্রোধ ন্যায়সংগত ছিল, কারণ এক জঘন্য অপবিত্রকরণ ক্রিয়া সংঘটিত হইয়াছিল, এবং মূসা (আঃ)-এর জীবনের সম্পূর্ণ কর্মসূচী ঝুকির সম্মুখীন হইয়াছিল।
১০৫৬। হযরত হারূন (আঃ) মূসা (আঃ)-এর ভ্রাতৃবাৎসল্য ও কোমলমতিতে মর্মস্পর্শী আবেদন করিয়াছিলেন।

قَالَ رَبِّ اغۡفِرۡ لِیۡ وَلِاَخِیۡ وَاَدۡخِلۡنَا فِیۡ رَحۡمَتِکَ ۫ۖ وَاَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ ﴿۱۵۲﴾٪

১৫২
সে (মূসা) বলিল, ‘হে আমার প্রভু! তুমি আমাকে এবং আমার ভাইকে ক্ষমা কর এবং আমাদের উভয়কে তোমার রহমতের মধ্যে প্রবিষ্ট কর, কেননা তুমিই রহমকারীগণের মধ্যে শ্রেষ্ঠতম রহমকারী।
সূরা আল্ আ’রাফ - রুকু ১৮

اِنَّ الَّذِیۡنَ اتَّخَذُوا الۡعِجۡلَ سَیَنَالُہُمۡ غَضَبٌ مِّنۡ رَّبِّہِمۡ وَذِلَّۃٌ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُفۡتَرِیۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
নিশ্চয় যাহারা গোবৎসকে১০৫৭ (উপাস্য রূপে) গ্রহণ করিয়াছে অচিরেই তাহাদের উপর তাহাদের প্রভুর পক্ষ হইতে বর্ষিত হইবে ক্রোধ এবং ইহজীবনে লাঞ্ছনা। এবং এইভাবে আমরা মিথ্যা রটনাকারীদিগকে প্রতিফল দিয়া থাকি।
১০৫৭। গো-বৎসের পূজা করার মত দুষ্কর্মে হারূন (আঃ)-এর সহযোগিতার দোষারোপ জনিত বাইবেলের বিবরণ নিশ্চয় বিভ্রান্তিকর (এনসাইকো বিব-১ম-কলঃ২)।

وَالَّذِیۡنَ عَمِلُوا السَّیِّاٰتِ ثُمَّ تَابُوۡا مِنۡۢ بَعۡدِہَا وَاٰمَنُوۡۤا ۫ اِنَّ رَبَّکَ مِنۡۢ بَعۡدِہَا لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۵۴﴾

১৫৪
এবং যাহারা মন্দ কাজ করে এবং ইহার পর তওবা করে এবং ঈমান আনে, নিশ্চয় তোমার প্রভুই ইহার পর অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

وَلَمَّا سَکَتَ عَنۡ مُّوۡسَی الۡغَضَبُ اَخَذَ الۡاَلۡوَاحَ ۚۖ وَفِیۡ نُسۡخَتِہَا ہُدًی وَّرَحۡمَۃٌ لِّلَّذِیۡنَ ہُمۡ لِرَبِّہِمۡ یَرۡہَبُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
এবং যখন মূসার ক্রোধ প্রশমিত হইল, সে ফলকগুলিকে তুলিয়া লইল, যাহারা তাহাদের প্রভুকে ভয় করে তাহাদের জন্য উহার (ফলকের) লেখাগুলির মধ্যে হেদায়াত এবং রহমত ছিল।

وَاخۡتَارَ مُوۡسٰی قَوۡمَہٗ سَبۡعِیۡنَ رَجُلًا لِّمِیۡقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ قَالَ رَبِّ لَوۡ شِئۡتَ اَہۡلَکۡتَہُمۡ مِّنۡ قَبۡلُ وَاِیَّایَ ؕ اَتُہۡلِکُنَا بِمَا فَعَلَ السُّفَہَآءُ مِنَّا ۚ اِنۡ ہِیَ اِلَّا فِتۡنَتُکَ ؕ تُضِلُّ بِہَا مَنۡ تَشَآءُ وَتَہۡدِیۡ مَنۡ تَشَآءُ ؕ اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ ﴿۱۵۶﴾

১৫৬
এবং মূসা নিজ জাতি হইতে সত্তর জন লোককে আমাদের নির্ধারিত স্থানে এবং নির্ধারিত সময়ে সাক্ষাতের জন্য বাছিয়া লইল। অতঃপর, যখন ভূমিকম্প তাহাদিগকে আঘাত হানিল,১০৫৭-ক সে বলিল, ‘হে আমার প্রভু! যদি তুমি ইচ্ছা করিতে তাহা হইলে তুমি (ইহার) পূর্বেই তাহাদিগকে এবং আমাকেও ধ্বংস করিয়া দিতে পারিতে। আমাদের মধ্য হইতে নির্বোধরা যে কাজ করিয়াছে তাহার জন্য কি তুমি আমাদিগকে ধ্বংস করিয়া দিবে? ইহা তোমার পক্ষ হইতে এক পরীক্ষা ছাড়া কিছুই নহে, ইহা দ্বারা তুমি যাহাকে চাহ পথভ্রষ্ট সাব্যস্ত কর এবং যাহাকে চাহ হেদায়াত দাও; তুমি আমাদের রক্ষক, অতএব তুমি আমাদিগকে ক্ষমা কর এবং আমাদের উপর রহম কর, কেননা তুমি ক্ষমাকারীগণের মধ্যে সর্বোত্তম;
১০৫৭-ক। ভূকম্পন এক প্রাকৃতিক ব্যাপার। হযরত মূসা (আঃ) ভয় করিয়াছিলেন যে, তাঁহার জাতির পাপাচারের কারণে ইহা ঐশী-শাস্তি ছিল।

وَاکۡتُبۡ لَنَا فِیۡ ہٰذِہِ الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ اِنَّا ہُدۡنَاۤ اِلَیۡکَ ؕ قَالَ عَذَابِیۡۤ اُصِیۡبُ بِہٖ مَنۡ اَشَآءُ ۚ وَرَحۡمَتِیۡ وَسِعَتۡ کُلَّ شَیۡءٍ ؕ فَسَاَکۡتُبُہَا لِلَّذِیۡنَ یَتَّقُوۡنَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَالَّذِیۡنَ ہُمۡ بِاٰیٰتِنَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۵۷﴾ۚ

১৫৭
এবং তুমি আমাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ নির্ধারিত কর এবং পরকালেও; নিশ্চয় আমরা তোমার দিকে অনুতাপের সহিত ফিরিয়াছি।’ তিনি বলিলেন, ‘আমি যাহাকে চাহি আমার আযাব দিয়া থাকি; কিন্তু আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে; অতএব অচিরেই আমি ইহা ঐ সকল লোকের জন্য নির্ধারিত করিব যাহারা তাক্‌ওয়া অবলম্বন করে এবং যাকাত দেয় এবং আমার নিদর্শনাবলীর উপর ঈমান আনে—

اَلَّذِیۡنَ یَتَّبِعُوۡنَ الرَّسُوۡلَ النَّبِیَّ الۡاُمِّیَّ الَّذِیۡ یَجِدُوۡنَہٗ مَکۡتُوۡبًا عِنۡدَہُمۡ فِی التَّوۡرٰٮۃِ وَالۡاِنۡجِیۡلِ ۫ یَاۡمُرُہُمۡ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہٰہُمۡ عَنِ الۡمُنۡکَرِ وَیُحِلُّ لَہُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیۡہِمُ الۡخَبٰٓئِثَ وَیَضَعُ عَنۡہُمۡ اِصۡرَہُمۡ وَالۡاَغۡلٰلَ الَّتِیۡ کَانَتۡ عَلَیۡہِمۡ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا بِہٖ وَعَزَّرُوۡہُ وَنَصَرُوۡہُ وَاتَّبَعُوا النُّوۡرَ الَّذِیۡۤ اُنۡزِلَ مَعَہٗۤ ۙ اُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۵۸﴾٪

১৫৮
যাহারা এই রসূল, উম্মী নবীকে১০৫৮ অনুসরণ করে, যাহার নাম তাহারা তাহাদের নিকট তওরাত ও ইন্‌জীলে১০৫৯ লিখিত দেখিতে পায়। সে তাহাদিগকে পুণ্য কর্মের আদেশ দেয় এবং মন্দ কাজ করিতে তাহাদিগকে নিষেধ করে, এবং তাহাদের জন্য পবিত্র বস্তুসমূহকে হালাল করে এবং অপবিত্র বস্তুসমূহকে তাহাদের উপর হারাম করে এবং তাহাদের বোঝা এবং তাহাদের গলার বেড়ি যাহা তাহাদের উপর চাপিয়া ছিল, তাহা তাহাদের উপর হইতে দূরীভূত করে। সুতরাং যাহারা তাহার উপর ঈমান আনিয়াছে এবং তাহাকে সম্মান ও সমর্থন দিয়াছে এবং সাহায্য করিয়াছে এবং সেই নূরের অনুসরণ করিয়াছে যাহা তাহার সহিত নাযেল করা হইয়াছিল — ইহারাই সফল কাম।’
সূরা আল্ আ’রাফ - রুকু ১৯
১০৫৮। উম্মী অর্থ- মাতার অংশ স্বরূপ বা অঙ্গীভূত হওয়া বা অধিকারভুক্ত হওয়া অর্থাৎ মায়ের বুকের শিশু যেমন নির্দোষ নিষ্পাপ, এমন ব্যক্তি যে ঐশী গ্রন্থের অধিকারী নহে–বিশেষভাবে একজন আরববাসী; এমন ব্যক্তি যে লিখিতে বা পড়তে জানে না, যাহারা উম্মুল-কুরা অর্থাৎ জনপদ-জননী মক্কার অধিবাসী হিসাবে পরিচিত।

যদি “উম্মী” শব্দ নিরক্ষর (অর্থাৎ যে লিখাপড়া জানে না) অর্থে গ্রহণ করা হয়, তাহা হইলে এই আয়াতের মর্মার্থ দাঁড়ায় যে, যদিও মহানবী (সাঃ) কোন প্রকারের লেখা-পড়াই করেন নাই এবং নিরক্ষর ছিলেন, তথাপি আল্লাহ্‌তা’লা তাঁহাকে অনুগ্রহপূর্বক এমন জ্ঞান প্রদান করিয়াছিলেন যদ্বারা আঁ-হযরত (সাঃ) অত্যন্ত উন্নত জ্ঞানী, সভ্য ও শিক্ষিত অবস্থার লোকদিগকেও পথনির্দেশ ও আলোর সন্ধান দিতে পারিতেন। কতক খৃষ্টান লেখক নবী করীম (সাঃ)-এর নিরক্ষর হওয়ার বাস্তব ঘটনাকে সন্দেহ করার ভান করিয়াছেন। রেভারেণ্ড হোয়েরী তাহার রচিত ‘কুরআন মজীদ’-এর ভাষ্যে মন্তব্য করিয়াছেন—“ইহা কি সম্ভব ছিল যে আলীর সাথে অভিন্ন পরিবারে লালিত পালিত হইয়া আলী পড়িতে ও লিখিতে জানিতেন এবং তিনি অনুরূপ শিক্ষা গ্রহণ করেন নাই? বছরের পর বছর ধরিয়া একটি গুরুত্বপূর্ণ সওদাগর ব্যবসা দক্ষতার সহিত তিনি কি অক্ষর-জ্ঞান ছাড়া পরিচালনা করিয়াছিলেন? তিনি যে লিখিতে ও পড়িতে জানিতেন, ইহা তাঁহার শেষ বছর গুলিতে প্রমাণিত। হাদীসের গ্রন্থে বর্ণিত হইয়াছে যে, তিনি তাঁহার সাহাবা এবং অন্যতম সচীব মুয়াবিয়াকে বলিয়াছিলেনঃ ‘বা’ কে সরলভাবে টান এবং ‘সিন্‌’কে স্পষ্টরূপে বিভক্ত কর ইত্যাদি, এবং তাঁহার বিদায় মুহূর্তে তিনি লেখার সরঞ্জামাদি চাহিয়াছিলেন। কাতেব বা শ্রুতিলেখকদিগকে ব্যবহার তাঁহার লিখিতে জানার বিরুদ্ধে কোন শক্তিশালী যুক্তি নহে, কারণ অনুরূপভাবে কাতেবের ব্যবহার সেই যুগে সাধারণ ছিল, এমনকি জ্ঞাণী পণ্ডিতদিগের মধ্যেও প্রচলিত ছিল।” কিন্তু ইহা একটি দুর্বল যুক্তির অবতারণা যে, যেহেতু নবী করীম (সাঃ), “আলী (রাঃ)-এর সাথে একই পরিবারে লালিত পালিত হইয়াছিলেন সেহেতু তিনি পড়িতে ও লিখিতে জানিতেন,” বা সেই কারণে তাঁহারও পড়া লেখা জানা সম্ভব ছিল। ইহা কেবল রেভারেণ্ড ভদ্রলোকের পক্ষে মহানবী (সাঃ)-এর জীবনের মৌলিক ঘটনা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। হযরত আলী (রাঃ) এবং নবী করীম (সাঃ) একত্রে লালিত পালিত হইতে পারেন না, তাঁহাদের বয়সের অনেক বৎসর ব্যবধান হওয়ার কারণে। আলী (রাঃ) হইতে আঁ-হযরত (সাঃ) উনত্রিশ বৎসরের বয়োজ্যেষ্ঠ ছিলেন। হযরত নবী করীম (সাঃ) এবং হযরত আলী (রাঃ)-এর একসঙ্গে শিক্ষাপ্রাপ্ত হওয়ার যুক্তিতে হস্তক্ষেপ না করিলে তাঁহাদের দু’জনের বয়সের বিরাট পার্থক্য দ্বারা স্পষ্ট ও নিশ্চিতরূপে পুর্বাহ্নেই উহা নাকচ হইয়া যায়, হযরত আলীই বরং হযরত নবী আকরাম (সাঃ)-এর গৃহে এবং তাঁহারই নিজের লালনে ও তত্ত্বাবধানে প্রতিপালিত ও শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন (হিশাম)। আঁ-হযরত (সাঃ) তাঁহার চাচা আবুতালেবের গৃহে প্রতিপালিত হইয়াছিলেন তখন, যখন তিনি অত্যন্ত স্বল্প আয়ের লোক ছিলেন। আবুতালেব জ্ঞান এবং শিক্ষা-দীক্ষার মূল্য উপলব্ধি করিতেন না, এবং তাহার সময়ে তাহাদের অধিকারভুক্ত সম্পত্তি খুব একটা সোপার্জিত সম্পদরূপে বিবেচিত হইত না। অতএব, পবিত্র মহানবী (সাঃ) আবু তালেবের গৃহে নিরক্ষরই রহিয়া গেলেন। কিন্তু হযরত মুহাম্মদ (সাঃ)-এর গৃহে হযরত আলী প্রতিপালিত হইয়াছিলেন, খ্যাতনামা ধনী মহিলা খাদিজা (রাঃ)-এর সাথে তাঁহার বিবাহ হওয়ার কারণে প্রচুর সম্পদ তাঁহার হস্তে ন্যস্ত হইয়াছিল। তিনিও বুঝিয়াছিলেন সুশিক্ষা কিরূপ অমূল্য বস্তু। সুতরাং তাঁহার প্রযত্নে ও মহান প্রভাবাধীনে আলী, সেই যুগের বিবেচনা মতে, স্বাভাবিকরূপে সুশিক্ষিত যুবকে পরিণত হইলেন।

হোয়েরী সাহেবের দ্বিতীয় আপত্তি— যদি হযরত মুহাম্মদ (সাঃ) নিরক্ষর হইতেন অর্থাৎ লিখিতে এবং পড়িতে না জানিতেন, তাহা হইলে তিনি প্রকৃতপক্ষে এরূপ খ্যাতিসম্পন্ন ও সফল ব্যবসায়ী হইতে পারিতেন না। তাহার এই ধারণার জন্ম হইয়াছে নবী করীম (সাঃ)-এর যুগের উন্নত কৃতকার্য ব্যবসায়ী সম্পর্কে ভ্রান্ত কল্পনাহেতু। হোয়েরী সাহেব এইরূপ আপত্তি উত্থাপন করিতেন না, যদি তিনি জানিতেন যে, এই বিংশ-শতাব্দীতেও এশিয়ার মধ্যে এমন অনেক উচ্চ স্তরের অত্যন্ত সফল ব্যবসায়ী রহিয়াছে যাহারা, এমন কি, প্রাথমিক শিক্ষাও পান নাই। মহানবী (সাঃ)-এর সময়ে মক্কাতে বিদ্যাশিক্ষা খুব একটা সুনজরে দেখা হইত না। অল্পসংখ্যক লোকেই লিখিতে ও পড়তে জানিত, কিন্তু অনেক লোকই জাঁকালো ও সমৃদ্ধ ব্যবসা সফল ও সার্থকভাবে পরিচালনা করিত। আরবে সেই যুগে ভাল ব্যবসায়ী হওয়ার জন্য বিদ্যা শিক্ষা অপরিহার্য শর্ত বা যোগ্যতা রূপে বিবেচিত হইত না। অধিকন্তু, খাদীজা (রাঃ) নবী করীম (সাঃ)-কে মাইসারাহ নামের এক কৃতদাস দিয়াছিলেন, যে সকল সৌদাগরী সফরে তাঁহার সঙ্গে থাকত এবং সে পড়ালেখা জানিত।এই বাস্তব ঘটনা হোয়েরী সাহেবের মন্তব্যের ভিত্তিকে ভূমিসাৎ করিয়া দেয়।

নবী করীম (সাঃ) মুয়াবিয়াকে “বা” এবং “সিন” সঠিকভাবে লিখিতে যে আদেশ দিয়াছিলেন বলিয়া বর্ণিত হাদীসটি খুব একটা নির্ভরযোগ্য নহে। আব্বাসীয়দের শাসন আমলে উমাইয়াদেরকে ছোট করার জন্য অনেক বর্ণনা হাদীস শরীফে প্রক্ষিপ্ত হইয়াছিল। উক্ত হাদীসে ইহা দেখাইবার প্রচেষ্টা হইয়াছে যে, খ্যাতিমান উমাইয়া বংশের বিশিষ্ট এক প্রধান ব্যক্তি মুয়াবিয়ার মত লোকও নেহায়েত অল্প শিক্ষার মানুষ ছিল, যে নাকি ‘বে’ এবং ‘সীন’-এর মত সহজ অক্ষরকেও শুদ্ধভাবে লিখিতে পারিত না। যাহা হউক, যদি বর্ণিত হাদীসটি নির্ভরযোগ্য বলিয়াও প্রমাণিত হয়, তাহাতেও প্রতিপন্ন হয় না যে, আঁ-হযরত(সাঃ) লিখাপড়া জানিতেন—কেননা অপরের দ্বারা কুরআন লেখাইতে লেখাইতে তিনি এত বেশী অভিজ্ঞ হইয়া উঠিয়াছিলেন যে, আরবী বর্ণের সাধারণ গঠনপ্রণালীর সহিত পরিচিত হইয়া যাওয়া এবং কোন শব্দ সঠিকভাবে লিখিবার নির্দেশ দেওয়া তাঁহার পক্ষে মোটেই অসম্ভব ছিল না।

পবিত্র মহানবী (সাঃ)-এর জীবনের শেষ মুহূর্তে কাগজ কলম আনিতে বলিয়াছিলেন, এই বাস্তব ঘটনাও হোয়েরী সাহেবের অনুমানকে সমর্থন করে না। ঐতিহাসিক সত্য ইহাই যে, যখনই আঁ-হযরত (সাঃ)-এর নিকট কোন আয়াত নাযেল হইত, তখনই তিনি কাগজ-কলম আনিতে বলিতেন এবং তাঁহার লেখকগণের মধ্যে একজনকে নাযেলকৃত আয়াত লিপিবদ্ধ করিবার জন্য নির্দেশ দিতেন। অতএব, হুযুর (সাঃ) কেবল কাগজ কলম আনিতে বলার কারণে ইহা প্রমাণিত হয় না যে, তিনি নিজে লিখিতে পড়িতে জানিতেন, না তাহার তর্কের সমর্থনে উত্থাপিত উক্তিটি অর্থাৎ “পড় তোমার প্রভুর নামে” কোন কিছু প্রমাণ করে। ৯৬ঃ২ আয়াতে ব্যবহৃত আরবী “ইকরা” (পড়) শব্দের অর্থ লিখিত কোন বিষয়কে কেবল পড়া বুঝায় না, ইহা ব্যতীত ইহার অর্থ ইহাও হয় যে, অন্যের নিকট হইতে শুনিয়া পুনরাবৃত্তি করা, পুনঃপুনঃ উচ্চ কণ্ঠে বলা বা পড়া। এতদ্ব্যতীত হাদীস শরীফ হইতে এই ঘটনার প্রতিষ্ঠিত প্রমাণ এই যে, প্রথম ওহী নাযিল হওয়ার সময় জিব্‌রাঈল ফিরিশta “ইকরা” (পড়) শব্দ উচ্চারণ করিয়াছিলেন, কোন লিখা বস্তু নবী করীম (সাঃ)-এর সম্মুখে পড়ার জন্য স্থাপন করেন নাই। তাঁহাকে শুধু বলা হইয়াছিল মৌখিক পুনরাবৃত্তি করিতে যাহা ফিরিশ্‌তা তাঁহার নিকট আবৃত্তি করিয়াছিলেন। অধিকন্তু, কোন কোন খৃষ্টান লেখকের দাবী এই যে, পবিত্র নবী (সাঃ)-পড়া লিখা জানিতেন না, এই ধারণার সূচনা হইয়াছিল, তাঁহার পুনঃ পুনঃ এই দাবীর মাধ্যমে যে, তিনি “নিরক্ষর নবী” (অর্থাৎ উম্মী নবী)। ইহা যেমন বিস্ময়কর তেমনি দুর্বল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ইহা এক আশ্চর্য ব্যাপার যে, তিনি যাহাদের সঙ্গে বৎসরের পর বৎসর দিবা-রাত্র বসবাস করিতেন, এবং যাহারা প্রতিদিন তাঁহাকে পড়িতে ও লিখিতে দেখিয়াছিল, তাহারা আবিষ্কার করিতে পারিল না যে, তিনি “উম্মী” (নিরক্ষর) ছিলেন কি-না, এবং তাহারা এই ভ্রান্ত বিশ্বাসে পরিচালিত হইয়াছিল শুধু তাঁহার পুনঃ পুনঃ এই ঘোষণা বা দাবীর কারণে যে, তিনি উম্মী বা নিরক্ষর ছিলেন!’ হযরত রসূল করীম (সাঃ)-এর শ্রুতিলেখকের ব্যবহার দ্বারা তাঁহার লিখন-বিদ্যা না জানা প্রামাণিত হয় না, কারণ কাতেব ব্যবহারের এইরূপ রীতি সেই যুগে প্রচলিত ছিল, এমনকি সর্বাধিক বিদ্বান লোকদিগের মধ্যেও ছিল। হোয়েরী সাহেবের এই যুক্তিতর্ক আরব এবং ইসলামের ইতিহাস সম্বন্ধে তাঁহার অজ্ঞতার পরিচায়ক। প্রকৃত ঘটনা হইল যে, রসূলে করীম (সাঃ)-এর যামানায় আরবদিগের মধ্যে ‘ওলামা অথবা বিদ্যান পণ্ডিত ব্যক্তিবর্গ এই অর্থে ছিল না যেই অর্থে এই যুগে উক্ত শব্দ গ্রহণ করা হইয়া থাকে, তাহারা শ্রুতিলেখক এবং কারণিক রাখিতেও অভ্যস্থ ছিল না। এমন কোন দৃষ্টান্ত নাই যে কোন একজন আরববাসী কাতেব নিযুক্ত করিয়াছিল। বিদ্বান-পণ্ডিত ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে পূর্ণ প্রতিষ্ঠিত ঐক্যমত ইহাই যে, হযরত মুহাম্মদ (সাঃ) নবুওয়াত প্রাপ্তির পূর্ব পর্যন্ত পড়িতে এবং লিখিতে জানিতেন না। এই বিষয়ে কুরআন করীমে স্পষ্ট বর্ণিত আছে যে, এই নবী (সাঃ) নিরক্ষর ছিলেন, অন্ততঃ আল্লাহ্‌তা’লার প্রেরিত নবীরূপে দাবী অবধি (২৯ঃ৪৯)। যাহা হউক জীবনের শেষ দিকে তিনি কিছু কিছু শব্দের পাঠোদ্ধার করিতে শিখিয়াছিলেন মাত্র।
১০৫৯। নবী করীম (সাঃ)-এর সম্পর্কে বাইবেলের কতিপয় ভবিষ্যদ্বাণী দেখুনঃ- মথি-২৩ঃ৩৯, যোহন-১৪ঃ১৬, ২৬, ১৬ঃ৭-১৪, দ্বিতীয় বিবরণ- ১৮ঃ১৮, ৩৩ঃ২, যিশাইয়-২১ঃ১৩-১৭; ও ২০ঃ৬২, পরমগীত-১ঃ৫-৬, হবককুক-৩ঃ৭।

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ اِنِّیۡ رَسُوۡلُ اللّٰہِ اِلَیۡکُمۡ جَمِیۡعَا ۣالَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ یُحۡیٖ وَیُمِیۡتُ ۪ فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہِ النَّبِیِّ الۡاُمِّیِّ الَّذِیۡ یُؤۡمِنُ بِاللّٰہِ وَکَلِمٰتِہٖ وَاتَّبِعُوۡہُ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
তুমি বল, হে মানবজাতি! নিশ্চয় আমি তোমাদের সকলের জন্য১০৬০ সেই আল্লাহ্‌র রসূল, যিনি আকাশমালা ও পৃথিবীর আধিপত্যের অধিকারী। তিনি ব্যতিত কোন মা’বূদ নাই, তিনিই জীবিত করেন এবং তিনিই মৃত্যু ঘটান। অতএব, তোমরা ঈমান আন আল্লাহ্‌র উপর এবং তাঁহার এই রসূল, উম্মী নবীর উপর, যে ঈমান রাখে আল্লাহ্ এবং তাঁহার বাণী সমূহের উপর, এবং তোমরা তাহাকে অনুসরণ কর যেন তোমরা হেদায়াত প্রাপ্ত হও।
১০৬০। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সাঃ)-এর পূর্বে আবির্ভূত আল্লাহ্‌তা’লার সকল নবী জাতীয় নবী ছিলেন, তাঁহাদের শিক্ষা সেই জাতির উদ্দেশ্যে ছিল, যে জাতির নিকট তাঁহারা প্রেরিত হইয়াছিলেন এবং সেই বিশেষ কালের জন্য যে সময়ে তাঁহাদের আবির্ভাব হইয়াছিল। পক্ষান্তরে পবিত্র মহানবী (সাঃ) প্রেরিত হইয়াছিলেন সমগ্র মানব জাতির জন্য, সর্বকালের জন্য। মানব ইতিহাসে তাঁহার আবির্ভাব এক অনুপম ঘটনা। ইহার উদ্দেশ্য সকল পৃথক পৃথক জাতি ও বিভিন্ন মানবগোষ্ঠিকে একই ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করা—যেখানে জাতি, ধর্ম ও বর্ণজনিত সকল ভেদাভেদ বিলীন হইয়া যাইবে।

وَمِنۡ قَوۡمِ مُوۡسٰۤی اُمَّۃٌ یَّہۡدُوۡنَ بِالۡحَقِّ وَبِہٖ یَعۡدِلُوۡنَ ﴿۱۶۰﴾

১৬০
এবং মূসার জাতির মধ্যে এমন এক সম্প্রদায় আছে যাহারা সত্যের সাহায্যে (লোকদিগকে) পথ প্রদর্শন করে এবং উহার সাহায্যে ন্যায় বিচার করে।১০৬১
১০৬১। হযরত মূসা (আঃ)-এর উম্মতের মধ্যে সকলেই অসাধু ছিল না। তাহাদের একদল শুধু নিজেরাই ভাল ছিল না, অধিকন্তু অন্যদিগকেও সত্যের পথে পরিচালিত করিত এবং ন্যায় কাজ করিত। পবিত্র গ্রন্থ কুরআন কখনও কোন জাতিকে ঢালাওভাবে নির্বিচারে নিন্দা করে না।