৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

قُلۡ ہَلُمَّ شُہَدَآءَکُمُ الَّذِیۡنَ یَشۡہَدُوۡنَ اَنَّ اللّٰہَ حَرَّمَ ہٰذَا ۚ فَاِنۡ شَہِدُوۡا فَلَا تَشۡہَدۡ مَعَہُمۡ ۚ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ وَہُمۡ بِرَبِّہِمۡ یَعۡدِلُوۡنَ ﴿۱۵۱﴾٪

১৫১
তুমি বলো, ‘তোমরা তোমাদের সেসব সাক্ষীকে ডাকো যারা এ সাক্ষ্য দেবে, আল্লাহই এগুলো হারাম করেছেন।’ অতএব তারা সাক্ষ্য দিলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। আর যারা আমাদের আয়াতসমূহ মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং যারা পরকালে ঈমান রাখে না, এছাড়া যারা তাদের প্রতিপালক- ৬) প্রভুর কদেখুন: ৬:২; ২৭:৬১সমকক্ষ দাঁড় করিয়েছে, তুমি খদেখুন: ৪:৩৭; ১৭:২৪তাদের কামনা-বাসনার অনুসরণ কোরো না।গদেখুন: ৫:৪৯; ৪৫:১৯ঘদেখুন: ১৭:৩২; ৬:১২১; ৭:৩৪
সূরা আল-আনআম - রুকু ১৮

قُلۡ تَعَالَوۡا اَتۡلُ مَا حَرَّمَ رَبُّکُمۡ عَلَیۡکُمۡ اَلَّا تُشۡرِکُوۡا بِہٖ شَیۡئًا وَّبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ۚ وَلَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَکُمۡ مِّنۡ اِمۡلَاقٍ ؕ نَحۡنُ نَرۡزُقُکُمۡ وَاِیَّاہُمۡ ۚ وَلَا تَقۡرَبُوا الۡفَوَاحِشَ مَا ظَہَرَ مِنۡہَا وَمَا بَطَنَ ۚ وَلَا تَقۡتُلُوا النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۵۲﴾

১৫২
তুমি বলো, ‘এসো, তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের জন্য যা৯২৮ অলঙ্ঘনীয় করেছেন আমি তা পড়ে শোনাই। তা হলো, তোমরা তাঁর সাথে কাউকে শরীক কোরো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো আর দারিদ্র্যের আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানদের হত্যা কোরো না,* (কেননা) আমরাই তোমাদের রিযক দিয়ে থাকি এবং তাদেরকেও। আর নির্লজ্জ কার্যকলাপের কাছেও যেয়ো না, সেগুলো প্রকাশ্য হোক বা গোপন। আর আল্লাহ যে প্রাণকে (বধ করতে) নিষেধ করেছেন তোমরা (শরীয়ত বা আইনের দৃষ্টিতে) বৈধ কারণ ছাড়া তা বধ কোরো না। তিনি তোমাদেরকে এরই তাগিদপূর্ণ নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা বিবেকবুদ্ধি খাটাও।*
৯২৮। ‘হারাম’ শব্দের পরে যে নির্দেশসমূহ দেওয়া হয়েছে তা আল্লাহ তা’লা আমাদেরকে পালন করতে আদেশ দিয়েছেন। এ নির্দেশগুলো প্রকাশ্যভাবে দেওয়া হয়েছে, কিন্তু যা বিপরীত অর্থাৎ নিষিদ্ধ বা হারাম তা এগুলোর মাঝেই নিহিত। এভাবে একদিকে ‘হারাম’ শব্দ ব্যবহার দ্বারা এবং অন্যদিকে এরপরই প্রত্যক্ষ নির্দেশ দানের মাধ্যমে এ আয়াতে প্রত্যক্ষ নির্দেশাবলি ও সেগুলোর বিপরীত বিষয়সমূহ বিবৃত করা হয়েছে। এ আয়াতের ব্যাখ্যা অন্যভাবেও করা যেতে পারে। ধরে নেওয়া যায়, প্রথম বাক্য ‘তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের জন্য যা অলঙ্ঘনীয় করেছেন’, এ শব্দগুলো দ্বারা শেষ হয়েছে এবং পরবর্তী বাক্য ‘আলাইকুম’ দিয়ে শুরু হয়েছে যার তাগিদপূর্ণ নির্দেশ তিনি ‘তোমাদেরকে দিচ্ছেন’ শব্দের দ্বারা আরম্ভ হয়েছে। এখন আয়াতটি দাঁড়ায় ‘এসো,
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের জন্য যা অলঙ্ঘনীয় করেছেন আমি তা পড়ে শোনাই।’ এতে তোমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, ‘তোমরা তাঁর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না।’

وَلَا تَقۡرَبُوۡا مَالَ الۡیَتِیۡمِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ حَتّٰی یَبۡلُغَ اَشُدَّہٗ ۚ وَاَوۡفُوا الۡکَیۡلَ وَالۡمِیۡزَانَ بِالۡقِسۡطِ ۚ لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ۚ وَاِذَا قُلۡتُمۡ فَاعۡدِلُوۡا وَلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ۚ وَبِعَہۡدِ اللّٰہِ اَوۡفُوۡا ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۱۵۳﴾ۙ

১৫৩
কদেখুন: ৪:১১; ১৭:৩৫আর এতিম প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার ধনসম্পদের ধারেকাছেও যেয়ো না। খদেখুন: ১৭:৩৬; ২৬:১৮২,১৮৩; ৫৫:১০আর তোমরা পরিমাপ এবং ওজন ন্যায়সংগতভাবে৯২৯ পূর্ণমাত্রায় দাও। গদেখুন: ২:২৮৭; ৭:৪৩আমরা কারো ওপর তার সাধ্যাতীত দায়ভার ন্যস্ত করি না এবং তোমরা যখনই কথা বলবে, নিকটাত্মীয়ের বিষয় হলেও ন্যায়সংগত কথা বলো। ঘদেখুন: ৫:২; ১৭:৩৫; ৬:১২৭আর তোমরা আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার রক্ষা করো। তিনি তোমাদের এরই তাগিদপূর্ণ নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।৯৩০
৯২৯। জীবনরক্ষার নির্দেশের পরই সম্পত্তি রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
৯৩০। জিহ্বাকে সংযত বা সতর্ক করার আদেশের পরই ‘আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার রক্ষা করো’ এ শব্দগুলোর মাঝে অন্তর্নিহিত আদেশ এসেছে যা অন্তঃকরণের সতর্কীকরণ সম্পর্কিত। এ কারণে পূর্ববর্তী নির্দেশ মানুষের সাথে প্রতিশ্রুতি সম্পর্কিত। পক্ষান্তরে বর্তমান আদেশ আল্লাহ তা’লার সঙ্গে কৃত অঙ্গীকার সম্পর্কিত।

وَاَنَّ ہٰذَا صِرَاطِیۡ مُسۡتَقِیۡمًا فَاتَّبِعُوۡہُ ۚ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِکُمۡ عَنۡ سَبِیۡلِہٖ ؕ ذٰلِکُمۡ وَصّٰکُمۡ بِہٖ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
চদেখুন: ২:৫৪; ৫:৪৫আর এই হলো আমার সহজসরল পথ, তাই তোমরা এর অনুসরণ করো। আর তোমরা অন্যান্য পথের অনুসরণ কোরো না, নতুবা তা তাঁর পথ থেকে তোমাদের সরিয়ে দেবে। এটি তা যার তাগিদপূর্ণ নির্দেশ তিনি তোমাদেরকে দিচ্ছেন যেন তোমরা তাকওয়া অবলম্বন করো।ছদেখুন: ৭:১৪৬

ثُمَّ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ تَمَامًا عَلَی الَّذِیۡۤ اَحۡسَنَ وَتَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ وَّہُدًی وَّرَحۡمَۃً لَّعَلَّہُمۡ بِلِقَآءِ رَبِّہِمۡ یُؤۡمِنُوۡنَ ﴿۱۵۵﴾٪

১৫৫
অতঃপর আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম যা প্রত্যেক সেই ব্যক্তির চাহিদা পূরণ করত যে আচরণে সর্বোত্তম, আর (যা ছিল) সবকিছুর৯৩১ বিশদ ব্যাখ্যা, পথনির্দেশনা এবং আশিসস্বরূপ, যেন তারা তাদের প্রতিপালক-প্রভুর সাক্ষাতে বিশ্বাস স্থাপন করে।*
সূরা আল-আনআম - রুকু ১৯
৯৩১। ‘সবকিছুর’ শব্দের মর্মার্থ, সেসব বস্তু যা ইহুদী জাতির নৈতিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মেটাতো। তওরাত সেসব প্রয়োজন পূর্ণ করেছিল।
* সন্তান হত্যা যদি কেবল দারিদ্র্য ও জীবনোপকরণের সীমাবদ্ধতার ভয়ের কারণে করা হয় তবে তা নিষিদ্ধ। অন্যথায় স্বাস্থ্যগত বা অন্যান্য কিছু কারণে জন্ম নিয়ন্ত্রণ বৈধ। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡہُ وَاتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۵۶﴾ۙ

১৫৬
আর এ (কুরআন) অতি কল্যাণময় কিতাব যা আমরা অবতীর্ণ করেছি। সুতরাং তোমরা এর অনুসরণ করো৯৩২ এবং তাকওয়া অবলম্বন করো যেন তোমাদের প্রতি কৃপা করা হয়।কদেখুন: ৬:৯৩; ২১:৫১খদেখুন: ৩৫:৪৩
৯৩২। এ আয়াত ব্যক্ত করেছে যে, ‘কুরআন’ এরূপ ঐশীগ্রন্থ যা চিরস্থায়ী শিক্ষা বহন করে এবং সেসব শাশ্বত সত্যও বহন করে যা পূর্ববর্তী গ্রন্থসমূহ নিয়ে এসেছিল। এটাই ‘মুবারক’ শব্দের মর্মার্থ (লেইন)। তাই কুরআনের অনুসরণের মাধ্যমে মুসলমান জাতি সেসব গ্রন্থ থেকে পথনির্দেশ সন্ধান করার প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি লাভ করেছে।

اَنۡ تَقُوۡلُوۡۤا اِنَّمَاۤ اُنۡزِلَ الۡکِتٰبُ عَلٰی طَآئِفَتَیۡنِ مِنۡ قَبۡلِنَا ۪ وَاِنۡ کُنَّا عَنۡ دِرَاسَتِہِمۡ لَغٰفِلِیۡنَ ﴿۱۵۷﴾ۙ

১৫৭
তোমরা যেন এটি বলে না বসো, ‘আমাদের পূর্বে শুধু (বড়ো) দুটি সম্প্রদায়ের প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছিল এবং আমরা তাদের (কিতাবের) পঠন-পাঠন সম্বন্ধে অনবহিত ছিলাম।’৯৩৩
৯৩৩। আয়াতে উল্লিখিত দুটি সম্প্রদায় বলতে বুঝাতে পারে: (১) ইহুদী জাতি, যাদের প্রতি তওরাত অবতীর্ণ হয়েছিল এবং যাদের ধর্মের সূচনা হয়েছিল আরবের উত্তরাঞ্চলের ভূখণ্ডে, (২) ‘জরাথুস্ত্র’-এর ধর্মাবলম্বী জাতি যাদের প্রতি যেন্দাবেস্তা অবতীর্ণ হয়েছিল এবং তারা আরবের পূর্বাঞ্চলে বাস করত। অথবা এ শব্দের দ্বারা ইহুদী এবং খ্রিষ্টান জাতিকেও বুঝাতে পারে। এ দুটি সম্প্রদায় আরব ভূখণ্ডে বসবাস করত এবং আরব জাতির লোকেরা তাদের সংস্পর্শে এসেছিল।

اَوۡ تَقُوۡلُوۡا لَوۡ اَنَّاۤ اُنۡزِلَ عَلَیۡنَا الۡکِتٰبُ لَکُنَّاۤ اَہۡدٰی مِنۡہُمۡ ۚ فَقَدۡ جَآءَکُمۡ بَیِّنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَہُدًی وَّرَحۡمَۃٌ ۚ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ کَذَّبَ بِاٰیٰتِ اللّٰہِ وَصَدَفَ عَنۡہَا ؕ سَنَجۡزِی الَّذِیۡنَ یَصۡدِفُوۡنَ عَنۡ اٰیٰتِنَا سُوۡٓءَ الۡعَذَابِ بِمَا کَانُوۡا یَصۡدِفُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
অথবা তোমরা বলে না বসো, ‘আমাদের প্রতি যদি কিতাব অবতীর্ণ করা হতো তাহলে নিশ্চয় আমরা তাদের চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত হতাম।’ অতএব (এখন) তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ ও হিদায়াত এবং রহমত এসেছে। কাজেই গদেখুন: ৬:২২; ৭:৩৮; ১০:১৮তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে হবে, যে আল্লাহর আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং সেসব হতে মুখ ফিরিয়ে নেয়? আমাদের আয়াতসমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের মুখ ফিরিয়ে নেবার দরুন আমরা নিশ্চয় তাদেরকে কঠিন শাস্তি দেবো।ঘদেখুন: ২:২১১; ১৬:৩৪

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ تَاۡتِیَہُمُ الۡمَلٰٓئِکَۃُ اَوۡ یَاۡتِیَ رَبُّکَ اَوۡ یَاۡتِیَ بَعۡضُ اٰیٰتِ رَبِّکَ ؕ یَوۡمَ یَاۡتِیۡ بَعۡضُ اٰیٰتِ رَبِّکَ لَا یَنۡفَعُ نَفۡسًا اِیۡمَانُہَا لَمۡ تَکُنۡ اٰمَنَتۡ مِنۡ قَبۡلُ اَوۡ کَسَبَتۡ فِیۡۤ اِیۡمَانِہَا خَیۡرًا ؕ قُلِ انۡتَظِرُوۡۤا اِنَّا مُنۡتَظِرُوۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
তারা কেবল তাদের কাছে ফেরেশতাদের আসার৯৩৪ অথবা তোমার প্রতিপালক-প্রভুর আগমনের৯৩৫ কিংবা তোমার প্রতিপালক-প্রভুর কিছু নিদর্শন আসারই অপেক্ষা করছে; (কিন্তু) যেদিন তোমার প্রতিপালক-প্রভুর কিছু নিদর্শন এসে যাবে, সেদিন যে ব্যক্তি (এর) আগে ঈমান আনে নি অথবা ঈমান আনা অবস্থায় কোনো পুণ্য অর্জন করে নি, তার ঈমান তার কোনো কাজে আসবে না। তুমি বলো, ‘তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও অপেক্ষমাণ।’৯৩৬
৯৩৪। ‘ফেরেশতাদের আসার’ বাক্যাংশ যুদ্ধবিগ্রহের মাধ্যমে জাতির ওপর অবতীর্ণ আযাবের প্রতি নির্দেশ করছে। কারণ ‘ফেরেশতার আগমন’ উল্লিখিত হয়েছে সেসব যুদ্ধ প্রসঙ্গে, যা মুসলমান এবং তাদের বিরুদ্ধবাদী শত্রুদের মধ্যে সংঘটিত হয়েছিল (৩:১২৫, ১২৬ এবং ৮:১০)।
৯৩৫। ‘প্রতিপালক-প্রভুর আগমনের’ দ্বারা সত্যের শত্রুদের সম্পূর্ণ ধ্বংস বুঝায় (২:২১১)।
৯৩৬। ‘কিছু নিদর্শন আসারই’ দ্বারা বাস্তব জগতের আযাবসমূহের দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন- দুর্ভিক্ষ, মহামারি, দৈবদুর্যোগ ইত্যাদি।

اِنَّ الَّذِیۡنَ فَرَّقُوۡا دِیۡنَہُمۡ وَکَانُوۡا شِیَعًا لَّسۡتَ مِنۡہُمۡ فِیۡ شَیۡءٍ ؕ اِنَّمَاۤ اَمۡرُہُمۡ اِلَی اللّٰہِ ثُمَّ یُنَبِّئُہُمۡ بِمَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿۱۶۰﴾

১৬০
কদেখুন: ৩০:৩৩নিশ্চয় যারা নিজেদের ধর্মকে খণ্ডবিখণ্ড গেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্কই করে ফেলেছে৯৩৭ এবং দলে-উপদলে বিভক্ত হয়ে নাই। তাদের বিষয় একমাত্র আল্লাহর হাতে। এরপর তারা যা করত সে সম্বন্ধে তিনি তাদের অবহিত করবেন।
৯৩৭। ‘ধর্মকে খণ্ডবিখণ্ড করে ফেলেছে’ বাক্যাংশের মর্মার্থ হলো, লোকেরা যখন নিজ নিজ শখ এবং খোশখেয়ালের অনুগমন করতে আরম্ভ করে তখন তাদের মাঝে মতের ঐক্য লোপ পায় আর মতবিরোধ দেখা দেয়। ৯৩৮ ও ৯৩৯ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য